আসাম

পুরোহিতের ভাতা প্রকল্পে দুর্নীতির অভিযোগ !

পুরোহিতের ভাতা প্রকল্পে দুর্নীতির অভিযোগ !

পুরোহিত ভাতার তালিকা দেখে চক্ষু চড়কগাছ হবার জোগাড় ! সেই তালিকায় নাম উঠেছে রায়, বর্মন, ঘোষ, সরকার, সেন পদবী নামের লোকেরা । এই তালিকা দেখে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা । যদিও এই তালিকা বিষয়ে সরকারি তরফে কোনো বিবৃতি পাওয়া যায় নি ।রাজ্য সরকার ইতিমধ্যে পুরোহিতদের মাসে হাজারটাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করে রাজ্যের পুরোহিতদের হাতে সেই অনুদানের চেকও প্রদান কাজ শুরু হয়েছে । সূত্রের খবর উত্তরবঙ্গের পুরোহিত তালিকা প্রকাশ হতেই সেই তালিকায় অব্রাহ্মণদের তালিকা দেখে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা । এই তালিকায় কিভাবে এই সমস্ত নাম উঠল তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি…
Read More
এবার পুজোয় মায়াদেবী ক্লাবের আকর্ষণ ৩০ ফিটের প্রতিমা

এবার পুজোয় মায়াদেবী ক্লাবের আকর্ষণ ৩০ ফিটের প্রতিমা

কোভিড আবহেও ঢাকে কাঠি পরে গিয়েছে । দেশজুড়ে কোভিড পরিস্থিতিতে এবছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গামায়ের আরাধনা । রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যবিধি মেনে এবার রাজ্যজুড়ে দুর্গাপুজা হবে তা জানিয়ে দেয় রাজ্যসরকার । ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশকিছু ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন ভার্চুয়ালে । কোভিড স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গা আরাধনায় ব্রতী হবে মায়াদেবী ক্লাব । শিলিগুড়ির বিগবাজেটের পুজোগুলির অন্যতম ক্লাব এই মায়াদেবী ক্লাব। এবার ভিড় এড়ানোর জন্য এবং দর্শনার্থীদের দূর থেকে প্রতিমা দর্শনের জন্য প্রায় ত্রিশ ফিটের দুর্গা প্রতিমা তৈরী করছে। গতকাল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালে এই ক্লাবের পুজোর উদ্বোধন করলেও প্রতিমা এবং প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। ক্লাবের এক কর্তা জানিয়েছেন…
Read More
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু,  অভিযোগের তীর ঠিকাদারের দিকে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু, অভিযোগের তীর ঠিকাদারের দিকে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু ।হরিশচন্দ্র পুরের মালিওর গ্রামে ছেলের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ পরিবার এবং আত্মীয় স্বজনরা। এদিকে পরিবারের অভিযোগের তীর ঠিকাদারের দিকে। তাদের অভিযোগ , যে ঠিকাদারের অধীনে কাজ করতো সেই ঠিকাদারই খুন করেছে তাকে। সুবিচারের জন্য প্রশাসনকে জানায় তারা। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো হস্তক্ষেপ করেনি। এদিকে রোজগেরে ছেলের মৃত্যুর পর প্রচণ্ড দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটছে পরিবারের । মেলেনি কোন সরকারি সাহায্য বা স্থানীয় কোন জনপ্রতিনিধিও পাশে এসে দাঁড়ায়নি। একে ছেলে হারানোর শোক তারপর আবার দারিদ্রতা। সরকারি সাহায্যের আশায় বসে আছে অসহায় বাবা মা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর গ্রাম পঞ্চায়েতের শামুখা গ্রামের যুবক…
Read More
করোনা থেকে মুক্তি পেলেও এখনো হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনা থেকে মুক্তি পেলেও এখনো হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনা থেকে স্বস্তি পেলেও এখনও সঙ্কট কাটেনি সৌমিত্র বাবুর। বুধবার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে হাসপাতালেই থাকতে হবে আরও বেশ কিছুদিন। তার শারীরিক অবস্থা একটু হলেও স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন চিকিৎসকরা। তবে পুরোপুরি সঙ্কটমুক্ত নন বছর পঁচাশির বর্ষীয়ান অভিনেতা। একাধিক শারীরিক সমস্যায় এখনো চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণ আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এরই সঙ্গে লক্ষ্যণীয় ভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত যে আশা নিরাশার দোলাচলে ছিলেন চিকিৎসকরা, তারাও চ্যালেঞ্জ নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুস্থ করে তোলার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রক্তে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মাত্রা স্বাভাবিক, তবে…
Read More
প্রয়াত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মাতা

প্রয়াত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মাতা

প্রয়াত হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মাতা। জানা গিয়েছে করোনায় আক্রান্ত বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্ত্রীর মা রানিবালা ঘোষ। নেশা কিছু দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৯০ বছর বয়সি মন্ত্রীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ ঘোষ পরিবার সহ আত্মীয়পরিজনেরা।
Read More
উত্তরবঙ্গে জমেনি পুজোর বাজার

উত্তরবঙ্গে জমেনি পুজোর বাজার

বিক্ষিপ্ত কয়েকটি বাগান ছাড়া উত্তরবঙ্গের প্রায় সমস্ত চাবাগান গুলোতে বোনাস হয়ে গেছে। কোভিড পরিস্থিতিতেও চাশিল্পে ভালো আয়ের জন্য এবারে পুজোর বোনাস ভালোই হয়েছে। জানা গেছে উত্তরের বাগান গুলোতে বোনাস স্বরূপ প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই টাকা উত্তরের বেহাল আর্থিক পরিস্থিতিকে কিছুটা হলেও চাঙ্গা করবে। এদিকে পুজোর আর মাত্র কয়েকটা দিন থাকলেও জমেনি পুজোর বাজার। যদিও দোকানিরা আশাবাদী। আগামী সাতদিন বাজার জমবে বলে এই করোনা পরিস্থিতিতেও আশায় দোকান খুলছে দোকানিরা। শিলিগুড়ির হংকং মার্কেট, বিধান মার্কেট, শেঠ শ্রীলাল মার্কেট এর চিত্র অল্প অল্প করে পাল্টাচ্ছে। পুজোর বাজার না জমলেও মানুষ কেনাকাটা করতে আসছে বলে জানিয়েছেন দোকানদারেরা।
Read More
স্থানীয়দের অভাব,সমস্যার কথা শুনলেন জলপাইগুড়ির সাংসদ

স্থানীয়দের অভাব,সমস্যার কথা শুনলেন জলপাইগুড়ির সাংসদ

চায়ে পে চর্চায় বেরিয়ে স্থানীয়দের নানান অভাব- অভিযোগ-সমস্যার কথা শুনলেন জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত কুমার রায় । এদিন সকাল সকাল জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায় মানুষজনদের সঙ্গে দেখা করলেন । রাস্তায় চা-দোকানদারের সঙ্গে বসে চা খেতে শুনলেন এলাকার সমস্যা । এলাকার প্রবীণ মানুষদের স্বাস্থ্য বিষয়েও এদিন খোঁজ নেন সাংসদ । এদিন "চায়ে পে চর্চা"য় সাংসদের সঙ্গে হাজির ছিলেন বিজেপির স্থানীয় মন্ডল , ওয়ার্ডের কার্যকর্তারা । জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে আসার খবর শুনেই করোনা থেকে সুস্থ হয়ে উঠে দিল্লি থেকে সোজা নিজের ক্ষেত্রে চলে এসেছেন । যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে আগামী ১৯ অক্টোবর উত্তরবঙ্গে আসছেন বিজেপির…
Read More
ফের একবার শো-কজ নোটিস এল অর্ণব গোস্বামীর কাছে

ফের একবার শো-কজ নোটিস এল অর্ণব গোস্বামীর কাছে

রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীকে নোটিস পাঠাল মুম্বই পুলিশে। কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিওর বা সিআরপিসি-র ১০৮ নম্বর সেকশনের আওতায় এই নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। শুক্রবার বিকেল ৪টের মধ্যে ওরলি ডিভিশনের স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্ণবকে। পালঘর গণপিটুনির মামলায় তাঁর ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে শো-কজ নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। গত ২১ এপ্রিল তাঁর চ্যানেলের একটি বিতর্ক অনুষ্ঠানের মন্তব্যে শো-কজ নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। এছাড়া ও বলিউডের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগেও নাম রয়েছে অর্ণব গোস্বামীর।
Read More
এক বছর পর মুক্তি পেলেন মেহবুবা মুফতি

এক বছর পর মুক্তি পেলেন মেহবুবা মুফতি

গ্রেফতার হওয়ার এক বছরেরও বেশি সময় পর মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মু্খ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ মঙ্গলবার রাতেই এ বিষয়ে নির্দেশিকা জারি করে জম্মু কাশ্মীর প্রশাসন৷ গত বছরের ৫ অগাস্ট জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ এই ঘোষণার ঠিক আগে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহরা সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতার করা হয় কাশ্মীরে৷ প্রথমে মুফতিকে দু'টি গেস্ট হাউজে বন্দি করে রাখা হলেও পরবর্তী সময়ে তাঁর শ্রীনগরের বাসভবনেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়৷অবশেষে মুক্তি পেলেন মেহবুবা মুফতি।
Read More
হঠাৎ দেশজুড়ে এসবিআই এর  পরিষেবা বন্ধ, চরম ভোগান্তি মানুষের

হঠাৎ দেশজুড়ে এসবিআই এর পরিষেবা বন্ধ, চরম ভোগান্তি মানুষের

হঠাৎই দেশজুড়ে স্তব্ধ এসবিআই-এর নেটব্যাঙ্কিং পরিষেবা । ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই তথ্য জাননো হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।এদিন ট্যুইট করে এসবিআই কর্তৃপক্ষ সমস্যাটির কথা জানান দেয়। ট্যুইটে লেখা হয়, বারবার সংযোগের সমস্যা ঘটছে এসবিআই-তে। কোর ব্যাঙ্কিং ব্যবস্থা সেই কারণেই খানিকটা বিপর্যস্ত। দুপুরের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।স্বাভাবিক ভাবেই ভোগান্তির মুখে পড়েছে এসবিআই-এর কয়েক লক্ষ গ্রাহক। তবে ব্যঙ্কের আশ্বাস এটিম এবং পিওএস মেশিন ঠিকঠাক কাজ করছে।
Read More