আসাম

চাকরির দাবিতে ডিওয়াইও-র বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে

চাকরির দাবিতে ডিওয়াইও-র বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে

সরকারি চাকরি এবং শূন্যপদে দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করল অল ইন্ডিয়া ডি ওয়াই ও। জানা গেছে বেকার যুবকদের স্থায়ী সরকারি চাকরি, সরকারি শূন্যপদে নিয়োগের দাবিতে বাম সংগঠনের এই বিক্ষোভ মিছিল। সমস্ত বেকারদের কাজ,যুবশ্রী ভাতা প্রাপকদের অবিলম্বে চাকরি,সরকারি ঘোষণা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ,রেশন এবং কাজ না পাওয়া অবধি মাসে ৭৫০০ টাকা ভাতা ইত্যাদি পাঁচ দফা দাবির ভিত্তিতে শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও।সমাজপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহর পরিক্রমা করে তারা জেলাশাসকের অফিসে যান । বিক্ষোভ প্রদর্শনের পর যুব সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি…
Read More
বিজেপি সভাপতির বাড়ি থেকে উদ্ধার  তাজা বোমা

বিজেপি সভাপতির বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়িয়েছে শহর মালদাজুড়ে। জানা গেছে চাঁচলের বিজেপি সভাপতি আব্দুল কাইয়ূম স্নান করতে গেলে বাড়ির অদূরে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি পুলিশ কে জানান হলে স্কোয়াডের কর্মীরা এসে বোমাটিকে নিষ্ক্রিয় করার পর উদ্ধার করে। ঘটনায় বিজেপির সংখ্যালঘু নেতা আব্দুলের অভিযোগ তৃণমূলের বেশ কিছুনেতা তাকে হুমকি দিচ্ছে ।এই ঘটনা তাদেরই হতে পারে। বিজেপি নেতা আব্দুলের আরও অভিযোগ , এলাকায় বিজেপির রমরমা বাজার চলছে ।তৃণমূল দল ছেড়ে অনেকেই যোগদান করেছে বিজেপিতে। তার রেশ কমাতে তৃণমূল এই কুকর্ম দাবী বিজেপি নেতার । এই ঘটনায় বর্তমানে আতঙ্কে…
Read More
শহরের পৌর পরিষেবা নিয়ে আন্দোলনে নামল বাম-কং

শহরের পৌর পরিষেবা নিয়ে আন্দোলনে নামল বাম-কং

শহরের পৌর পরিষেবা নিয়ে আন্দোলনে নামল বাম-কং । সূত্রের খবর জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, পানীয় জলের অভাব, জঞ্জাল অপসারণ নিয়ে বিস্তর অভিযোগ । এই সমস্যাগুলোকে অতি দ্রুত সমাধানের জন্য এবার যৌথভাবে আন্দোলনে নামলেন সিপিএম এবং কংগ্রেসের নেতা-কর্মীরা ।শহরের কদমতলা মোড়ে যৌথ সভার মাধ্যমে বিক্ষোভ আন্দোলন করেন তারা । অভিযোগ , দীর্ঘদিন ধরে শহরের বেহাল রাস্তা সংস্কার করা হচ্ছে না । বছরের পর বছর ধরে নিম্নমানের পৌর পরিসেবা নিয়ে‌ও সরব হন তারা । আবর্জনার স্তুপে পরিণত হওয়া জলপাইগুড়ি শহরে উন্নত পরিসেবা দেওয়ার দাবি তোলে । পুজোর আগে রাস্তা সংস্কার, পথবাতির ব‍্যবস্থা ও জল নিকাশি ব্যবস্থার দাবি…
Read More
ফের লকডাউনের সিদ্ধান্ত ফ্রান্সে

ফের লকডাউনের সিদ্ধান্ত ফ্রান্সে

কোভিডে কাহিল পুরো বিশ্ব। বাদ যাইনি ইউরোপের দেশ গুলিও। ভারতে যেখানে কোভিডেও নিউ নর্মাল হতে চলেছে , সেখানে উল্টো পথে হাঁটছে ফ্রান্স। ফ্রান্সে আবার নতুন করে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে পুনরায় লকডাউন নেওয়ার আভাস দিয়ে রেখেছেন ফ্রান্সের রাষ্ট্রকর্তারা। ফ্রান্সে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারছে না সেদেশের সরকার ।করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় ফের ফ্রান্সে কারফিউ জারি করলেন প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাকরন ।ক্রমাগত বেড়েই চলেছে এক্টিভ কেসের সংখ্যা। এমত অবস্থায় ফের কারফিউ জারি করতে চলেছে ফ্রান্সের সরকার। ১৭ অক্টোবর থেকে শুরু হবে কারফিউ । ফরাসি প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, প্যারিস ছাড়াও আরও আটটি শহরে রাতের বেলায় কারফিউ জারি থাকবে। প্রতিদিন রাত…
Read More
বকেয়া বেতন না পেয়ে গেটে তালা মেরে বিক্ষোভ বিএসএনএলের কর্মীরা

বকেয়া বেতন না পেয়ে গেটে তালা মেরে বিক্ষোভ বিএসএনএলের কর্মীরা

বকেয়া বেতন না পেয়ে ভারত সঞ্চার নিগম লিমিটেড অফিসের গেটে তালা ঝোলাল শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। জানা গেছে তৃণমূল প্রভাবিত কন্ট্রাকচুয়াল কর্মীরা এদিন অভিযোগ করে জানিয়েছেন তারা কাজ করেও তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। এই নিয়ে বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েও কাজ না হওয়ায় এই সিদ্ধান্ত তাদের। এদিন এই বিক্ষোভে গেটে তালা দেওয়ায় অনেক উপভোক্তা পরিষেবা না পেয়েই ফিরে যায়। বিএসএনএল সার্ভিস সেন্টারের আধিকারিক সুব্রত ঘোষ বলেন , আমরা সজালে অফিসে আসি , দেখি গেটে দলীয় পতাকা লাগানো হয়েছে । উদ্ধতন কর্তৃপক্ষকে ফোন করে জানিয়ে দিয়েছি।অন্যদিকে জলপাইগুড়ি জেলা আই এন টি টি ইউ সি র সভাপতি স্বপন সরকার বলেন , দীর্ঘ…
Read More
পুজোর মুখে নতুন রাস্তা পেয়ে খুশি গাইসালবাসী

পুজোর মুখে নতুন রাস্তা পেয়ে খুশি গাইসালবাসী

পুজোর মুখে পথশ্রী অভিযানের দৌলতে দুটি রাস্তা পাচ্ছে ইসলামপুরের গাইসাল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় চলাচলে খুবই সমস্যায় পড়ত বাসিন্দারা । এদিন রাস্তার কাজের সূচনা করেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার এবং বিডিও শতদল দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ললিত সিংহ। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার জানান, মোট কুড়ি কিলোমিটারের কিছু বেশি রাস্তা তৈরির অনুমোদন পাওয়া গেছে জেলা থেকে। ইতিমধ্যে একাধিক রাস্তার কাজের শুভ সূচনা হয়ে গেছে। এরপরে কাজ শুরু হচ্ছে পন্ডিতপোতা এক গ্রাম পঞ্চায়েতে। সেখানে দুটি রাস্তা উদ্বোধন করার কথা জানান তিনি। অন্যদিকে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল ।দীর্ঘদিন পর তাদের…
Read More
এবার ড্রাগ মামলায় নাম  জড়াল “মোদি” বিবেকের

এবার ড্রাগ মামলায় নাম জড়াল “মোদি” বিবেকের

ড্রাগ মামলায় এবার নাম জড়াল বিবেক অবরয়ের। জানা গিয়েছে ইতিমধ্যে বেঙ্গালুরু পুলিশ বিবেকের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি করেছে। অভিযোগ বিবেকের শ্যালক আদিত্য আলভা এই ড্রাগ কারবারের সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই বিবেকের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। কন্নড় পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশের বয়ান অনুযায়ী ড্রাগ র‌্যাকেটের অন্যতম অভিযুক্ত আদিত্য আলভা। সূত্রের খবর অনুযায়ী, আলভা তার বোন প্রিয়াঙ্কার বাড়িতে লুকিয়ে আছে কি না তা জানতেই সিসিবি আধিকারিকরা মুম্বইয়ে বিবেক ওবেরয়ের বাড়িতে তল্লাশির জন্য আদালতের থেকে ওয়ারেন্ট পান। পুলিশ স্যান্ডেলউড ড্রাগস মামলায় রাগিনী দ্বিবেদির বাড়িতে অভিযান চালানোর পর থেকে আলভা পলাতক৷ তার খোঁজ পাওয়া যাচ্ছে না ৷
Read More
টিএমসির দূর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিল ফুলবাড়ি মন্ডল বিজেপি

টিএমসির দূর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিল ফুলবাড়ি মন্ডল বিজেপি

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজ পথে নেমে বিক্ষোভ মিছিল করল ফুলবাড়ি এক নং বিজেপির নেতা কর্মীরা । জানা গেছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের ১ নং ফুলবাড়ি এলাকায় এদিন ফুলবাড়ি মন্ডল এবং ডাবগ্রাম মন্ডল বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পথে নামে । এই মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় । জানা গেছে এদিন ফুলবাড়ী বিজেপি মন্ডল সভাপতি রাহুল বর্মনের নেতৃত্বে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসির দূর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিতে যায় প্রায় হাজার দুয়েক বিজেপি কর্মী সমর্থক। বিজেপির অভিযোগ অঞ্চল অফিসে পৌঁছনোর আগেই মিছিলকে আটকে দেয় পুলিশ। ফলে বিজেপি কর্তারা পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। ।
Read More
সূত্রের খবর নতুন চেয়ারপার্সন আসা না পর্যন্ত ওই পদের দায়িত্ব সামলাবেন পরিদর্শক কানাইলাল দেই।

সূত্রের খবর নতুন চেয়ারপার্সন আসা না পর্যন্ত ওই পদের দায়িত্ব সামলাবেন পরিদর্শক কানাইলাল দেই।

কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সনের পদ থেকে সরানো হল কল্যাণী পোদ্দারকে। কেন তাঁকে ওই পদ থেকে সরানো হল সেবিষয়ে কিছু জানা যায় নি। বর্তমানে ওই পদ সামলাবেন জেলার প্রাথমিক সংসদের পরিদর্শক কানাইলাল দে।সূত্রের খবর নতুন চেয়ারপার্সন আসা না পর্যন্ত ওই পদের দায়িত্ব সামলাবেন পরিদর্শক কানাইলাল দেই।
Read More
চতুর্থ মহানন্দা ব্রিজের নিচ থেকে কাটা পা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

চতুর্থ মহানন্দা ব্রিজের নিচ থেকে কাটা পা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

সাতসকালে মহানন্দার নদীর চড়ে ভেসে উঠল মানুষের কাটা পা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির রামঘাটা সংলগ্ন চতুর্থ মহানন্দা সেতুর নিচে । সূত্রের খবর এলাকার স্থানীয় মানুষদের চোখে এই ঘটনাটি নজরে পড়ে । নদীর চড়ে হঠাৎ মানুষের কাটা পা দেখতে পেয়ে স্থানীয়রা মাটিগাড়া থানার পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ আসে ।কিভাবে মহানন্দার চড়ে মানুষের কাটা পা আসল তার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ওই কাটা পা টিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।
Read More