আসাম

টিকার অভাব এবার দিল্লিতে

টিকার অভাব এবার দিল্লিতে

দেশের বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধের প্রধান উপায় টিকাকরণকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে কেন্দ্র। তবে এবার এই ভ্যাকসিনেরই আকাল পড়েছে দেশে। বেশি নেই কোভ্যাক্সিন জানাল দিল্লি সরকার। ক্রমশ সংকুচিত হচ্ছে টিকার ভাঁড়ার। তাই ১৮-৪৪ বয়সিদের ক্ষেত্রে আপাতত আর কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হবে না। শুধুমাত্র যাঁরা ইতিমধ্যে ভারত বায়োটেকের করোনাভাইরাস টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন, তাঁদেরই কোভ্যাক্সিন দেওয়া হবে। সব বেসরকারি হাসপাতালকে এমনই নির্দেশ দিল দিল্লি সরকার। স্পষ্টভাবে জানানো হয়েছে, নতুনভাবে কাউকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া যাবে না। পরিস্থিতি এতটাই খারাপ যে দ্বিতীয় ডোজের জন্য দিল্লি লাগোয়া বিভিন্ন শহরে যেতে বাধ্য হচ্ছে। সেজন্য কেন্দ্রের কাছে জরুরি ভিত্তিতে টিকা পাঠানোর আর্জি জানানো…
Read More
বিশেষজ্ঞ কমিটির পরামর্শে রাজ্যে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

বিশেষজ্ঞ কমিটির পরামর্শে রাজ্যে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

করোনা আবহে বিশেষজ্ঞ কমিটি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বাতিলের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করলেন তিনি। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিৎ কি না সেই বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছিল রাজ্য সরকার এবং তাঁর জন্য রবিবার রাজ্যের তরফে তিনটি ইমেল আইডিও ঘোষণা করা হয়।  জমা পরা মোট ৩৪ হাজার ইমেল-এর মধ্যে ৮৩ শতাংশই পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এই জনমতের  সিদ্ধান্তের ভিত্তিতেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল করা হল। পরীক্ষা বাতিল হলে কী ভাবে ছাত্র-ছাত্রী দের মূল্যায়ন করা হবে ৭ দিনের মধ্যে তা জানানো হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের মত আছে, এক্সপার্ট কমিটিও বলেছে…
Read More
‘কোর্বেভ্যাক্স’: ভারতে আসতে চলেছে করোনার সবচেয়ে সস্তা টিকা

‘কোর্বেভ্যাক্স’: ভারতে আসতে চলেছে করোনার সবচেয়ে সস্তা টিকা

ভারতে দ্রুত টিকাকরণ ক্রিয়া বাড়াতে কয়েকটি টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। 'কোর্বেভ্যাক্স' টিকাটি বায়োলজিক্যাল- ই সংস্থার তৈরি। ভারতের বাজারে যেসব ব্যবহার চলছে তার মধ্যে এই টিকা সব থেকে সস্তা হতে পারে বলে জানা গেছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পরে আগস্ট মাস থেকে এই টিকার উৎপাদন শুরু হওয়ার কথা। তার জন্য দেড় হাজার কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রের। আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩০ কোটি কোর্বেভ্যাক্স টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোর্বেভ্যাক্সেরও দুটি টিকা নিতে হবে। সূত্রে খবর এই টিকা দুটি দাম হতে পারে একটি ৪০০ টাকার কম, সেখানে কোভিশিল্ডের টিকার দাম ৩০০ থেকে ৪০০ টাকা। রাশিয়ার স্পুটনিক ভি টিকার দাম প্রায়…
Read More
করোনা মোকাবিলায় সিএসআইআর  নিকলসামাইড-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল

করোনা মোকাবিলায় সিএসআইআর নিকলসামাইড-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল

করোনা মোকাবিলায় অ্যান্টি-হেলমিনিটিক ড্রাগ নিকলসামাইড-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর এবং লাক্সাই লাইফ সায়েন্সেস।  কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  এতদিন নিকলসামাইড ওষুধটি ফিতাকৃমির সমস্যার জন্য বড় ও ছোটদের খাওয়ানো হতো। ওষুধটি করোনা ভাইরাসকে কাবু করতে কতটা সক্ষম, তা জানতে ইতিমধ্যেই প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। এবার শুরু হল দ্বিতীয় পর্যায়। হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের জন্য এই নিকলসামাইড ওষুধটি কতটা কার্যকরী হবে, তা জানতে শুরু হল দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ। দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল  ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী লাক্সাই লাইফ সায়েন্সেসের সিইও রাম উপাধ্যায়।   বিজ্ঞান ও প্রযুক্তি…
Read More
স্বস্তির খবর দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায়

স্বস্তির খবর দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায়

আশা জাগাচ্ছে দেশের করোনার গ্রাফ। দেশের দৈনিক কোভিড সংক্রমণ নেমে এল ১ লক্ষের কাছে। গত ২ মাসে এই প্রথম। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। ৫ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লক্ষ পেরিয়েছিল। তার পর তা পৌঁছে গিয়েছিল ৪ লক্ষে। কমতে কমতে সোমবার ফের এক লক্ষের দোরগোড়ায় নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে দেশে এখন অবধি করোনার দাপটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৯,০৯,৯৭৫ জনে। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা রয়েছে ২,৭১,৫৯,১৮০ জন। একদিনে করোনার…
Read More
সময়ের আগেই মুক্তি অস্বস্তিকর গরমে থেকে

সময়ের আগেই মুক্তি অস্বস্তিকর গরমে থেকে

নির্দিষ্ট সময়ের আগেই এল বৃষ্টি। ভ্যাপসা গরম থেকে মুক্তি পেল রাজ্যবাসী। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের জেরে নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। বিকেল-সন্ধ্যার দিকে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বিগত কয়েকদিন ধরেই অস্বস্তিকর আবহাওয়া পেয়েছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। হাঁসফাঁস গরম থেকে রেহাই দিতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে উত্তরবঙ্গও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আজ দিনের কলকাতা…
Read More
রাজপরিবারে খুশির হাওয়া এলো এক নতুন অতিথি

রাজপরিবারে খুশির হাওয়া এলো এক নতুন অতিথি

খুশির খবর। তিন বছর আগে বিয়ে করে রাজপরিবারে এসেছিলেন তিনি। এবার তিনি তার পরবর্তী জীবনে পদার্পণ করলেন। দ্বিতীয়বার মা হলেন তিনি। এক ফুটফুটে কন্যাসন্তানের  জন্ম দিলেন মেগান মর্কেল। খুশির হাওয়া এল ব্রিটেনের রাজপরিবারে। সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল -এর সংসারে এল নতুন অতিথি। নিজেদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানিয়েছেন প্রিন্স হ্যারি এবং মেগান। মা এবং শিশু দু’জনেই সুস্থ রয়েছেন। রানি এলিজাবেথ এবং প্রিন্স হ্যারির মা প্রয়াত প্রিন্সেস ডায়না- দুজনের নাম মিলিয়ে রাজ পরিবারের নতুন অতিথির নামকরণ করা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়না মাউন্টব্যাটেন-উইন্ডসোর। বিশ্বজুড়ে অনেকেই প্রিন্স হ্যারি এবং মেগানকে শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যে হ্যারি-মেগানকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ব্রিটেনের…
Read More
রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকার খতিয়ান করতে আসছে কেন্দ্র তরফে

রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকার খতিয়ান করতে আসছে কেন্দ্র তরফে

সম্প্রতি কদিন আগেই বাংলার বুকের ওপর দিয়ে বয়ে গেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর ভেসে গেছে কয়েকটি গ্রাম বহু মানুষ ঘর ছাড়া। এবার এই ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ানম করতে আজ বাংলায় আসছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এই প্রতিনিধি দল। ওই দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব সহ অন্যান্য আধিকারিকরা। এ ছাড়াও কৃষি এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা থাকবেন। ৩ দিনের সফরে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে নবান্নে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ঘুরে দেখবেন এই কেন্দ্রীয় দল এবং রিপোর্ট সংগ্রহ করবেন। পরিদর্শন সেরে বুধবার তাঁদের দিল্লি ফেরার কথা। হাওড়ার ডুমুরজলা…
Read More
ডাকাতির আগেই ৫ জন দুষ্কৃতীদের গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ

ডাকাতির আগেই ৫ জন দুষ্কৃতীদের গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ

রাজ্যে নৈশ কার্ফুকে কাজে লাগিয়ে ডাকাতির ছক কষেছিল একদল দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতরা হল রবি বর্মন, এম ডি কালাম, এম ডি জাকির, এম ডি বাপ্পা এবং প্রদীপ দাস ওরফে পল্টু। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে রবি বর্মন কোচবিহারের বাসিন্দা এবং বাকিরা শিলিগুড়ির। ধৃতদের হেফাজত থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা শিলিগুড়ির মিলন পল্লী এলাকাতে বড় ধরনের ডাকাতির ছক কষেছিল। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে পুলিশ ধৃতদের রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে এই চক্রের বড়…
Read More
মদন মিত্রের প্রতি তৃণমূল নেত্রীর সাবধানতা

মদন মিত্রের প্রতি তৃণমূল নেত্রীর সাবধানতা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনকে সাফ জানিয়ে দিলেন, “এভাবে সামাজিক মাধ্যমে যখন তখন সব কথা বলা যায় না।” দলের সাংগঠনিক বৈঠকে ফেসবুক লাইভ নিয়ে দলনেত্রীর কাছে একপ্রকার ধমক খেতে হল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। গতরাতে ফেসবুক লাইভে এসে মদন মিত্র প্রকাশ্যেই বলে বসেন, “কামারহাটির পুর প্রশাসকের দায়িত্ব আমাকে দায়িত্ব দিয়ে দেখুন। তিন মাসে সব বদলে দেব। কলকাতা শহরের চেয়েও উন্নত করবেন কামারহাটিকে।” যা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেয়। তৃণমূল নেত্রী মদনকে সাবধান করে দিয়েছেন, এভাবে যাতে আর সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু না বলেন। আজ দলের সাংগঠনিক বৈঠকে সেই প্রসঙ্গের উল্লেখ না করলেও তৃণমূল নেত্রী মদন মিত্রকে তীব্র ভর্ৎসনা করেছেন বলেই সূত্রের…
Read More