আসাম

কোচবিহার জেলায় দলবদল অব্যাহত

কোচবিহার জেলায় দলবদল অব্যাহত

একুশে নির্বাচন শেষ হওয়ার পর দলবদল অব্যাহত রয়েছে কোচবিহার জেলায়। আজ মাথাভাঙা দুই নং ব্লকের বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জিত বর্মন সহ প্রায় একশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রঞ্জিত বর্মন সহ অন্যান্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বিনয় কৃষ্ণ বর্মন বলেন, "একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল একটু খারাপ হলেও পরবর্তী সময়ে মানুষ বুঝতে পেরেছেন এবং অনুসুচনা করেছেন যে একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে এমন দ্বিতীয় কেউ নেই তাই ভুল বুঝে নির্বাচনের আগে যা যা করেছেন সমস্ত ভুলে গিয়ে আজ…
Read More
মাদকবিরোধী অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

মাদকবিরোধী অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

যুব ও তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রি ও মজুদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর পাশাপাশি এবার শিলিগুড়ি শহরে বেআইনিভাবে নেশার ওষুধ বিক্রির ওপর হানা দেওয়া শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালায় ডন বসকো স্কুল সংলগ্ন একটি ওষুধের দোকানে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ওই দোকানে বেআইনিভাবে মজুদ রাখা হয়েছে প্রচুর বেআইনি কাফ সিরাপ এবং নেশার ট্যাবলেট। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ দল। মিলে যায় সাফল্য। উদ্ধার হয় প্রচুর বেআইনিভাবে মজুত রাখা কাফ সিরাপ এবং নেশার ওষুধ।…
Read More
বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস

বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস

কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে। দিনভর নয়, স্রেফ তিন ঘন্টা ইনফিউশনের কাপ হাতে নিয়ে বসা যাবে কলেজ স্ট্রিট কফি হাউসে। প্রবেশে বাধা না থাকলেও জারি থাকবে একাধিক কঠোর নিষেধাজ্ঞা। শারীরিক দূরত্ববিধি মানতে হবে। এবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, মাত্র তিন ঘণ্টা খোলা থাকবে কফি হাউস। গত বছর, প্রথমবার লকডাউনের পরই কফি হাউসের চেনা চেহারা খানিকটা বদলে গিয়েছিল। তবুও কফি হাউস ছিল কফি হাউসেই। স্বাস্থ্যবিধি কঠোরভাবেই মানতে হবে সবাইকে। তা হোক, তবু নস্ট্যালজিয়া ফিরছে তো আবার, ফিরছে আড্ডার টেবিলে কফির কড়া গন্ধ। এতেই…
Read More
ফের যৌন হেনস্থা বিবাহ ওয়েবসাইটে, মুম্বইয়ে গ্রেফতার যুবক

ফের যৌন হেনস্থা বিবাহ ওয়েবসাইটে, মুম্বইয়ে গ্রেফতার যুবক

মুম্বইয়ে এক বিবাহ ওয়েবসাইটে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ১২ জন মহিলা ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গত চার মাস ধরে পুলিশ সেই যুবকের তল্লাশি চালিয়েছে, অবশেষে সোমবার মালাড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম করণ গুপ্ত পুলিশ সূত্রে খবর প্রোফাইল বানিয়ে বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে উচ্চশিক্ষিত মহিলাদের নিজের জালে ফাঁসাতেন সেই যুবক। তারপর ধীরে ধীরে কথাবার্তা, সাক্ষাৎ এসবের মাধ্যমে তাদের যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন সেই যুবক উচ্চশিক্ষিত মহিলারাই তার নিশানায় ছিল। প্রত্যেকটি ক্ষেত্রে অভিযুক্ত আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করতেন। হ্যাকিং এর কাজও তিনি জানতেন ফলে, টেকনিক্যাল সম্পর্কে ভালো জ্ঞান…
Read More
টিকাকরণ নিয়ে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

টিকাকরণ নিয়ে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

দেশের করোনা সংক্রমণ রোধে টিকাকরণ অত্যন্ত জরুরি। তাই দৈনিক সংক্রমনের সংখ্যা হ্রাসে টিকাকরণের ওপরেই সব চেয়ে বেশি জোর দিচ্ছে কেন্দ্র সরকার। এরইমাঝে বার বার অভিযোগ উঠেছে টিকার অকাল এবং টিকার অপচয়ের। তাই এবার করোনা টিকাকরণ নিয়ে সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সংশোধিত টিকানীতিতে প্রতিষেধকের অপচয়ে রাশ টানতে ময়দানে নামল কেন্দ্র। সেখানে ভ্যাকসিন নষ্ট রোধ করার বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের তরফে কড়া ভাষায় জানানো হল, করোনাভাইরাস টিকার অপচয় করলে প্রতিষেধক প্রদানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ মিলবে কম টিকা। তাছাড়া জনসংখ্যা, সংক্রমণ ও টিকাকরণের গতির ভিত্তিতে রাজ্যগুলিকে টিকা প্রদান করা হবে। আগামী ২১ জুন থেকে কার্যকর হবে…
Read More
আবারও এক ঝড়ের সংকেত রাজ্যে

আবারও এক ঝড়ের সংকেত রাজ্যে

সম্প্রতি এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলার মানুষ। সেই ভয়াবহ অতি শক্তিশালী ঝড় ইয়াস - এর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। এরইমাঝে আরেক অশনি সংকেত। ফের নিম্মচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। যার জেরে বৃহস্পতিবার থেকেই টানা চারদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সোমবার রাতে কলকাতার পুর কমিশনার এবং রাজ্যের সব জেলাশাসকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে নবান্ন থেকে। সমুদ্র তীরবর্তী এলাকায় ঢেউয়ের উচ্চতা বাড়বে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। এই চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নাগাড়ে চলবে বৃষ্টি। বাড়বে জোয়ারের জলস্ফীতিও। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরি য়ে আনা এবং উপকূলবর্তী এলাকায় বিশেষত কাঁচা বাড়িগুলির বাসিন্দাদের সরিয়ে এনে নিরাপদ…
Read More
কোন টিকা সবচেয়ে বেশি কাজ করছে

কোন টিকা সবচেয়ে বেশি কাজ করছে

করোনার প্রকোপ থেকে বাঁচতে টিকাকরণ অত্যন্ত জরুরি। এই টিকাকরণের তালিকায় এখনও পর্যন্ত কোভ্যাকসিন ও কোভিশিল্ড, এই দুটি ভ্যাকসিনই ভারতে প্রয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে, করোনা ভাইরাস আটকাতে ও শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে যথেষ্ট সক্ষম ভূমিকা নিচ্ছে কোভিসিল্ড ও কোভ্যাক্সিন। কিন্তু এই দুই ভ্যাকসিনের মধ্যে তুলনামূলক বিচারে কোভিশিল্ডই বেশি করোনা প্রতিরোধে সক্ষম। করোনার টিকা প্রাপ্ত স্বাস্থ্য কর্মীদের ওপর গবেষণায় এই তথ্যই উঠে এসেছে। করোনা ভাইরাস ভ্যাকসিন ইনডিউসড অ্যান্টিবডি ট্রিটে বা কোভাডের গবেষণায় বলা হয়েছে, কোভ্যাক্সিনের তুলনায় কোভিশিল্ড নেওয়ার পর অ্যান্টি স্পাইক অ্যান্টিবডির ওপর সেরো পজিটিভিটি রেট অনেক বেশি। মোট ৫৫২ জন স্বাস্থ্য কর্মীর ওপর এই গবেষণাটি করা হয়। গবেষণায় দেখা…
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ড কামারহাটির বিধায়কের বাড়িতে

ভয়াবহ অগ্নিকাণ্ড কামারহাটির বিধায়কের বাড়িতে

কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। আগুন দ্রুত ছড়াতে থাকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। আতঙ্ক ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে। এদিন সকালে একতলার ঘরে আগুন লাগে। আগুন লেগেছে বুঝতে পেরে দ্রুত বেরিয়ে আসেন পরিবারের সকলে। আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তৃণমূল বিধায়কের পাঁচ বছরের নাতি। এদিন মদন মিত্র জানান, “দেড়শো বছরের পুরনো বাড়ি। প্রথম এমন ঘটনা ঘটল”। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে অসুস্থ হওয়ার পর মদন মিত্রকে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে দ্রুত তৎপরতার জন্যেই। খাট-সহ…
Read More
লকডাউন বড় ভূমিকা পালন করেছে দেশের দৈনিক সংক্রমন হ্রাসে

লকডাউন বড় ভূমিকা পালন করেছে দেশের দৈনিক সংক্রমন হ্রাসে

নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। ৬৬ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। একদিনে আক্রান্ত এক লক্ষেরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা পজিটিভ কেসের সংখ্যা ৮৬,৪৯৮। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ১৩ লক্ষের কিছু বেশি। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২.৭৩ কোটির বেশি মানুষ। মৃত্যু হয় ২৪২৭ জনের। ভারতে মোট মৃত্যর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিধিনিষেধ, লকডাউন ও মাস্ক পরার সচেতনতা বৃদ্ধির জেরেই ক্রমশ নিম্নমুখী সংক্রমণের দ্বিতীয় ঢেউ। পশ্চিমবঙ্গের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যেও দ্রুত হারে কমছে করোনা আক্রান্তের…
Read More
টিকাকরণ নিয়ে নতুন উদ্যোগ রাজ্যের

টিকাকরণ নিয়ে নতুন উদ্যোগ রাজ্যের

রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধের জন্য কলকাতা পুরসভা একের পর এক পন্থা অবলম্বন করছে। সব চেয়ে বেশি সংখ্যক টিকাকরণের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। তাই এবার একেবারেই অভিনব টিকাকরণে পদ্ধতি নিল কলকাতা পুরসভা। এবার ফোনে ডাকলেও বাড়ি-বাড়ি গিয়ে কোভিডের টিকা দিতে পারেন পুরকর্মীরা। সেই উদ্দেশ্যে ‘ভ্যাকসিন অন কল’। অর্থাৎ বলা যেতে পারে ‘‌দুয়ারে ভ্যাকসিন’‌ কর্মসূচি। ত্রাতার ভূমিকায় কলকাতা পুরসভা। ৬০ উর্দ্ধ প্রবীন থেকে সুপার স্প্রেডার, মহানগরের নানা পর্যায়ের নাগরিকদের টিকাকরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে পুরসভা। ইতিমধ্যে প্রায় ২১ লক্ষ মানুষকে টিকা সম্পূর্ণ করেছে। উল্লেখ্য, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি হকারদের জন্য দুয়ারে ভ্যাকসিনের সুবিধা চালু করেছে। এনকেডিএ সূত্রে খবর, এডি ব্লকের বাজারের…
Read More