আসাম

কোটি টাকার  অবৈধ বিলিতি মদ উদ্ধার, গ্রেপ্তারএক

কোটি টাকার অবৈধ বিলিতি মদ উদ্ধার, গ্রেপ্তারএক

গোপনসূত্রে অভিযান চালিয়ে মাটিগাড়ায় জাতীয় সড়কে ট্রাক ভর্তি বিলিতি মদের গাড়ি আটক করল রাজস্ব পুলিশের আধিকারিকরা। জানা গেছে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে মাটিগাড়া থেকে গাড়িটি তল্লাশি চালানোর সময় ট্রাক ভর্তি অবৈধ বিলিতি মদ উদ্ধার করে। রাতেই গাড়িটির ড্রাইভারকে থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে গাড়িটি আসাম থেকে বিহারে যাচ্ছিল অবৈধ মদ নিয়ে। বিহারে সরকারি ভাবে মদ বিক্রি বন্ধ হওয়ায় প্রচুর পরিমানে বাইরের রাজ্যের মদ অবৈধভাবে ঢোকে। জানা গিয়েছে ওই ট্রাকভর্তি মদের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Read More
স্বনির্ভরতার পাঠ দিচ্ছে সরকারি সংস্থা

স্বনির্ভরতার পাঠ দিচ্ছে সরকারি সংস্থা

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষকে স্বনির্ভরতার পাঠ দিচ্ছে স্কিল শিক্ষণ সংস্থা ।জলপাইগুড়ি জন শিক্ষণ সংস্থান "মিনিষ্ট্রি অব স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সাহায্যপ্রাপ্ত একটি স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ।সারা ভারতে মোট ২৪৮টি জন শিক্ষণ সংস্থান রয়েছে ।পশ্চিমবঙ্গে ৮ টি সংস্থা রয়েছে।উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়িতেই এই সংস্থা আছে । সমাজে শিক্ষাগত এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ১৫ থেকে ৪৫ বছর বয়সী মানুষদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে গড়ে তোলাই এই সংস্থার এবং সরকারের মূল উদ্দেশ্য।এই উদ্দেশ্য সাফল্যমন্ডিত হলে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব হবে ।জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফে শৈবাল বসু বলেন," আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বেকার…
Read More
ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি সাফাই কর্মীদের

ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি সাফাই কর্মীদের

করোনা আবহে কাজ হারিয়ে বেকায়দায় পড়েছে মালদা মেডিকেল কলেজের ৪২ জন সাফাইকর্মী। এই পরিস্থিতিতে দ্রুত পুনরায় নিয়োগের দাবি জানিয়ে মেডিকেল অফিসারকে চিঠি দিল নর্থ বেঙ্গল হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। জানা গেছে নয় বছর ধরে কাজ করে চলা মালদা মেডিকেল কলেজের প্রায় ৪২ জন সাফাইকর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। এরই প্রতিবাদে সাফাইকর্মীরা এদিন মেডিকেল কর্তৃপক্ষ এবং জেলাশাসককে চিঠি দিয়েছে। কর্মীদের অভিযোগ গত নয়বছর ধরে তারা মেডিকেল কলেজে কাজ করে চলেছে কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে তাদের ছাঁটাই করে দেওয়া হয়। এতে তাদের পরিবার চরম সমস্যায় পড়েছে।এদিন মালদা টাউন হলের সামনে নর্থ বেঙ্গল বাশফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে এক সাংবাদিক…
Read More
বেহাল রাস্তা সংস্কার করল টোটো চালকরা

বেহাল রাস্তা সংস্কার করল টোটো চালকরা

সরকারি বাস টার্মিনাসের ঢোকার রাস্তাটি বেহাল অবস্থায় অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ।২৫ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া থেকে গোশালা মোড় এলাকায় টোটো চালকেরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ এর সামনে রাস্তার সংস্কারের কাজ করলেন ।এই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এর ফলে বাস থেকে শুরু করে টোটো অটো সমস্ত যাত্রীবাহী গাড়ির খুবই সমস্যায় পড়ে ।দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতির দাবিতে সরব হয়েছেন ভুক্তভোগীরা ।কাজ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের । এই পরিস্থিতিতে জলপাইগুড়ি নেতাজি পাড়া এলাকা থেকে গোশালা মোড় পর্যন্ত বেহাল রাস্তাটি শেষমেশ টোটোচালকরা নিজেই রাস্তার খানাখন্দ ভরাট করার সিদ্ধান্ত নিল । হাত লাগাল তারা নিজেই।টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ…
Read More
বাইক চুরির মূলপান্ডা গ্রেপ্তার শিলিগুড়িতে

বাইক চুরির মূলপান্ডা গ্রেপ্তার শিলিগুড়িতে

শিলিগুড়িতে বাইক চুরির এক মূলপান্ডাকে গ্রেপ্তার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। শহরে দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে চুরির ঘটনা। শিলিগুড়ির একাধিক থানায় বাইক চুরির ঘটনার এফআইআর জমা পরে। শুক্রবার সেই বাইক চুরির তদন্তে নেমে শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ ফুলবাড়ি জটিয়াকালী থেকে এক বাইকচোরকে গ্রেপ্তার করে। জানা গেছে ওই অভিযুক্তের নাম আব্বাস আলী।পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই বাইক চুরি কাণ্ডে জড়িত এই ব্যাক্তি,এর বিরুদ্ধে বিগত সময়েও বেশ কিছু মামলা রয়েছে।শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে তদন্তের স্বার্থে ৭দিনের রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ।
Read More
করোনার জেরে বন্ধ পশুবলি ঐতিহ্যবাহী কালীপুজোয়

করোনার জেরে বন্ধ পশুবলি ঐতিহ্যবাহী কালীপুজোয়

কোভিডের নানা নির্দেশিকা বজায় থাকছে কালিপুজোতেও । এমনই ঘোষণা স্বাস্থ্যদপ্তর এবং হাইকোর্টের । তাই নিয়ম মেনে পুজো হলেও বিভিন্ন জায়গায় মেলা যেমন বাদ গেছে তেমনি ভোগের প্রসাদবিতরণ এও এবার কাটছাট করা হয়েছে আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী জংলাকালি বাড়ির পুজোতে ।শুধুমাত্র নিময় রাখার জন্য একটি পাঠা বলি দেওয়া হবে বলে সিদ্বান্ত নিয়েছে মন্দির কমিটি। ওই সিদ্বান্তকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জংলা কালী মাতা জাগ্রত দেবী হিসাবে এলাকায় বিশেষ পরিচিত। জংলা কালী বাড়ির পুজো হয় খুবই নিয়ম নিষ্ঠার সাথে। এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো পশুবলি। পুজোর দিন গভীর রাত পর্যন্ত চলে পশুবলি। এছাড়াও সন্দেশ ও অন্নভোগ দেওয়া হয়। পুজোর দিন…
Read More
নভেম্বরের শুরুতে শীতের আমেজ মহানগরীতে

নভেম্বরের শুরুতে শীতের আমেজ মহানগরীতে

বৃহস্পতিবার সন্ধে থেকেই শীতের আমেজ মহানগরীতে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ নেই, তাই বৃহস্পতিবার থেকে খানিকটা ছাপ পাওয়া যাচ্ছে। আপাতত দু'দিন হেমন্তের শিরশিরানি পাওয়া যাবে। কিন্তু সোমবার বা মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে। বুধবার দিল্লির তাপমাত্রা নেমে যায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার মরসুমে প্রথমবার কলকাতার পারদ নামল কুড়ির নীচে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা নামে ১৯.৮ ডিগ্রিতে। জেলায় ঠান্ডা স্বাভাবিক ভাবেই বেশি। কিন্তু মরসুমের শুরুতেই এরকম সাধারণত হয় না।
Read More
রাতভর অভিযান জম্মু-কাশ্মীরে

রাতভর অভিযান জম্মু-কাশ্মীরে

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় রাতভর গুলির লড়াইয়ে খতম ২ সন্ত্রাসবাদী হয়েছে ও এক জঙ্গি আত্মসমর্পণ করেছে। নিরাপত্তাবাহিনীর অস্তিত্ব টের পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনী। গুলি লেগে মৃত্যু হয় দুই সন্ত্রাসবাদীর। কাশ্মীরের পাম্পোরের লালপোরা এলাকায় তল্লাশি হয় অভিযান। উল্লেখ্য, গত এক বছরে ৭৫টি অপারেশনে জম্মু-কাশ্মীরে ১৮০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
Read More
দৈনিক করোনাজয়ীর সংখ্যা বেশি

দৈনিক করোনাজয়ীর সংখ্যা বেশি

সার্বিকভাবে গোটা দেশে এখনও প্রায় ৫০ হাজার মানুষ দৈনিক এই রোগের কবলে পড়ছেন। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৩ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯২০ জন। যা আগের দিনের তুলনায় সামান্য কম। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান প্রায় ৪ হাজার। দেশের কোনও কোনও রাজ্যে করোনা দ্বিতীয় ধাক্কার ইঙ্গিত পাওয়া গেল
Read More
চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

কলকাতা: আনলক পর্বে সব গতিবিধি হচ্ছে স্বাভাবিক। আগামী বুধবার ১১ নভেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তিন শাখায় মোট ১৮১ জোড়া ট্রেন নিয়ে আগামী বুধবার থেকে রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রেল-রাজ্য। এখন হাওড়া ডিভিশনে ১০১ টি লোকাল ট্রেন চালানো হবে। ধাপে ধাপে সেই সংখ্যা বৃদ্ধি করা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। হাওড়া ডিভিশন সূত্রে জানানো হয়েছে, যে সব শাখায় ট্রেন চলাচল করবে সেগুলি হল, হাওড়া থেকে বর্ধমান।
Read More