আসাম

মানুষের জন্য কাজ করে যেতে চাই-বিধায়ক মিহির গোস্বামী

মানুষের জন্য কাজ করে যেতে চাই-বিধায়ক মিহির গোস্বামী

নয়দিন পর প্রকাশ্যে এসে বিরোধীদের একহাত নিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী। এদিন নিজের কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তিনি জানালেন আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই। এবং নিজের অফিসে নিয়মিত বসবেন মানুষের জন্য। কারন মানুষ তাকে ভোট দিয়ে বিধায়ক পদে বসিয়েছেন। এই নয়দিনের মধ্যেই তৃণমূলের সব পদ থেকে সরিয়ে নেওয়া এই নেতাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তিনি কোথায় আছেন বা গেছেন তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে কোচবিহার রাজনৈতিক মহলে। তবে এদিন তার সোজাসাপ্টা উত্তর দেন তিনি ।তিনি বলেন, আমি ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, বেশ কিছু সংবাদ মাধ্যম এবং আমার বন্ধু স্থানীয় রাজনৈতিক নেতারা এই বিষয় নিয়ে…
Read More
সহকর্মীর মাথা ফাটিয়ে দিল মদ্যপ দমকলকর্মী

সহকর্মীর মাথা ফাটিয়ে দিল মদ্যপ দমকলকর্মী

সহকর্মীকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাতের অভিযোগ উঠল আরেক সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রে। জানা গেছে কর্মরত অবস্থায় রেস্টরুমে বসে মদ্যপান করার প্রতিবাদ করতে গিয়েই ওই মদ্যপ দমকলকর্মী সহকর্মীকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে। ঘটনায় আঘাতপ্রাপ্ত কর্মী চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অজয় শাহ নামে দমকলকর্মী কর্মরত অবস্থায় অফিসের রেস্টরুমে ওই দমকলকর্মী মদ্যপান করছিলেন বলে অভিযোগ।শুধু তাই নয়, অপর সহকর্মী অচিন্ত্য কোলেকে অশ্লীল ভাষায় গালাগাল করারও অভিযোগ উঠেছে অজয় শাহের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ করায় আচমকাই ঘরে থাকা একটি কাঠের বাটাম নিয়ে অচিন্ত্য কোলের উপর চড়াও হন অজয়।ওই বাটামের আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন অচিন্ত্য, জ্ঞানও…
Read More
মুদির দোকান থেকে কয়েক লক্ষ টাকার বাজি পটকা উদ্ধার

মুদির দোকান থেকে কয়েক লক্ষ টাকার বাজি পটকা উদ্ধার

হাইকোর্টের নির্দেশে এবার কালীপূজা, জগদাত্রী পূজা এবং ছটপূজায় নিষিদ্ধ বাজি পটকা । হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন । আজ শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ৪২ নং ওয়ার্ড থেকে অবৈধ বাজি পটকা উদ্ধার করে পুলিশ । এর সঙ্গে হরিমাধব নামে এক দোকানদারকেও থানায় নিয়ে আসা হয় । পুলিশ জানিয়েছে নিয়মিত অভিযান চলছে শহরে । এদিন একটি মুদির দোকান থেকে কয়েক লক্ষ টাকার ক্রাকার বাজেয়াপ্ত করা হয়েছে।
Read More
ব্রেক ফেল বাসের ধাক্কায় মৃত এক সিভিক ভলান্টিয়ার

ব্রেক ফেল বাসের ধাক্কায় মৃত এক সিভিক ভলান্টিয়ার

এক বেসরকারি বাসের ধাক্কায় মারা গেলেন এক সিভিক ভলান্টিয়ার । আহত দুই। জানা গেছে যাত্রীবাহী একটি বেসরকারি বাস মালদার রবীন্দ্র এভিনিউ এলাকায় ব্রেক ফেলের কারনে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মালদাশহরে ঢোকার সময়ে একটি বেসরকারি বাস ব্রেক ফেল হয়ে পড়ে। ড্রাইভারের চেষ্টা সত্ত্বেও গাড়ি নিয়ন্ত্রণে না আসায় রাস্তায় দাঁড় করানো দুটি টোটোকে ধাক্কা মেরে একটি দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার মারা যায়। বাসের দুজন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরে। উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে। পুলিশ বাসের ড্রাইভার খালাসীকে আটক করেছে।যদিও ঘটনার সময় ওই বাসে তেমন কোনো…
Read More
পাহাড় খুললেও টয়ট্রেন খোলার অনুমতি মেলেনি

পাহাড় খুললেও টয়ট্রেন খোলার অনুমতি মেলেনি

কোভিড এবং লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে টয়ট্রেন। করোনার আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পাহাড়ে ধীরে ধীরে পর্যটক উঠতে শুরু করেছে । এমন পরিস্থিতিতে পাহাড় খুলে গেলেও টয়ট্রেন খোলার অনুমতি মেলেনি রাজ্য প্রশাসন থেকে। ইতিমধ্যে লকডাউনের মধ্যে টয়ট্রেনের ট্রায়াল রান করেছে রেল কর্তৃপক্ষ। পর্যটকদের সুবিধা মাথায় রেখে এদিন টয়ট্রেনের হালহকিকত ঘুরে দেখেন উত্তর পূর্ব সীমান্ত রেলের ম্যানেজার সঞ্জীব রায় । তিনি জানিয়েছেন রাজ্য সরকার অনুমতি দিলে টয় ট্রেন চালাতে প্রস্তুত রেল।সোমবার টয়ট্রেনের ট্র্যক সহ স্টেশন গুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন ম্যানেজার সঞ্জীব রায়
Read More
জমি বিবাদে  ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূল  নেতার বিরুদ্ধে

জমি বিবাদে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জমি বিবাদে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠলো এক তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এলাকায় । জানা গেছে জমি দখল মুক্ত করার নামে এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের নেতাকর্মীরা । ব্যবসায়ীর অভিযোগ স্থানীয় হরিশ্চন্দ্রপুর-১ ব্লক সহ সভাপতির তৃণমূলের নেতা কিছু কর্মী এবং যুবক বাড়িতে নিয়ে এসে পাঁচিল এবং বাড়ি ভাঙচুর করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে ।এই ঘটনারে ঘিরে দুপুর থেকেই তেতে ওঠে এলাকা । ব্যবসায়ীর অবশ্য দাবি, তারা পঞ্চায়েতের কোনও জমি দখল করেননি । নিজেদের জমিতেই পাঁচিল তুলেছেন । কিন্তু উত্তরের অপেক্ষা না করে বেআইনিভাবে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানো…
Read More
কাল খুলছে কলকাতার চারটি জনপ্রিয় স্থল

কাল খুলছে কলকাতার চারটি জনপ্রিয় স্থল

কাল, মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে কলকাতার এই চারটি জনপ্রিয় দর্শনীয় স্থল। ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, ভারতীয় জাদুঘর ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে এই চারটি স্থল। দেশে লকডাউন ঘোষণার আগেই ১৮ মার্চ থেকে বন্ধ এই ৪ জায়গা। প্রায় ৮ মাস পর দর্শনার্থীদের জন্য ফের দরজা খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। পিপিই পরে কাজ করতে হবে নিরাপত্তারক্ষীদের। মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
Read More
আবার অতিরিক্ত বিললের অভিযোগ মেডিকা হাসপাতালের বিরুদ্ধে

আবার অতিরিক্ত বিললের অভিযোগ মেডিকা হাসপাতালের বিরুদ্ধে

কলকাতা: শহরের একটি বেসরকারি হাসপাতাল মেডিকার বিরুদ্ধে নালিশ স্বাস্থ্য কমিশনে৷ রোগীকে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ৷ বিল হাতে পাওয়ার পরই মৃতের পরিবার রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের কাছে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ মৃতের পরিবারকে ১০ লাখ টাকা বিল ধরিয়েছে ওই বেসরকারি হাসপাতাল৷ এর আগেও মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য কমিশনের অভিযোগ জমা পড়েছিল৷ অভিযোগ ছিল,করোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যুর পর মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল বিল করেছিল প্রায় ১৯ লাখ টাকা৷
Read More
ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিল রেল

ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিল রেল

কলকাতা: শেষ পর্যন্ত রাজ্যের দাবি মেনে নিয়ে ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিল রেল। রাজ্যের বক্তব্য, কালীপুজোয় সংক্রমণ ঠেকাতে সতর্ক রয়েছে প্রশাসন। ফলে বেশি ট্রেন চললে ভিড়ে গাদাগাদি হওয়ার সম্ভাবনা কম। গত সপ্তাহে শুক্রবার বৈঠকে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছিল ১৮১ জোড়া ট্রেন চালাবে। সব মিলিয়ে ৬৯৬টি ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশন চালাবে ৪১৩ টি ট্রেন। হাওড়া ডিভিশন চালাবে ২০২টি ট্রেন।
Read More
জো বাইডেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট

জো বাইডেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট

ওয়াশিংটন: আমেরিকার রাজনীতির সঙ্গে কয়েক দশক ধরে যুক্ত জো বাইডেন এবার ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন৷ ইতিহাস গড়লেন বাইডেন, কারণ তিনিই হলেন সব থেকে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট৷ শপথ নেওয়ার সময় তাঁর বয়স হবে ৭৮৷ জানুয়ারি মাসে যখন হোয়াইট হাউজে উঠবেন বাইডেন৷ বাইডেন জানান দেশকে আলোর দিশা দেখানোর জন্যই লড়বেন তিনি ও তাঁর দল৷ ওবামার অত্যন্ত বিশ্বস্ত সৈনিক ছিলেন জো৷ জো বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটনে। একেই বলে রাজনৈতিক উত্থান৷
Read More