আসাম

রাজবাড়ী ও মদনমোহন মন্দির ঘুরে দেখলেন সস্ত্রীক রাজ্যপাল

রাজবাড়ী ও মদনমোহন মন্দির ঘুরে দেখলেন সস্ত্রীক রাজ্যপাল

আজ একদিনের সফরে কোচবিহারে গিয়ে রাজবাড়ী , মদনমোহন মন্দির ঘুরে দেখলেন রাজ্যের রাজ্যপাল ধনকর এবং তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন জেলার সাংসদ নিশীথ প্রামাণিক । একমাসের জন্য দার্জিলিং এ রাজভবনে থাকার জন্য ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন কয়েকদিন। আজ কোচবিহারে পৌঁছে শতাব্দী প্রাচীন কোচবিহার রাজবাড়ী , মদনমোহন মন্দির ঘুরে দেখলেন। জানা গেছে মদনমোহন মন্দিরে পূজোও দেন তিনি।
Read More
কৌন বনেগা ক্রোরপতি তে কোটিপতি হলে কত টাকা পাবেন?

কৌন বনেগা ক্রোরপতি তে কোটিপতি হলে কত টাকা পাবেন?

কৌন বনেগা ক্রোরপতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোটিপতি হওয়ার ইচ্ছে সবারই। ক্রোরের অর্থাৎ কোটিটাকার লোভে অনেকে এই খেলায় অংশগ্রহণ করে অধীর উৎসাহে। অনেকে জিতেছেন কোটি টাকাও। কিন্তু এই টাকার পুরোটাই পান বিজেতা নাকি রয়েছে অন্য গল্প? এনিয়ে সন্দেহ কোথাও হলেও একটু দানা বাঁধে। আইন অনুযায়ী এমন আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ হারে কর, সারচার্জ (যদি যুক্ত হয়) এবং ৪ শতাংশ হারে সেস ধার্য্য করা হয়েছে। সেইসঙ্গে আয়করের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমায় যে সাধারণ ছাড় পাওয়া যায় সেই সুবিধা এই ধরনের আয়ের ক্ষেত্রে পাওয়া যায় না। সাধারণভাবে পুরস্কারদাতাই টিডিএস বাবদ করের অঙ্ক বাদ দিয়ে বাকি টাকা পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেন। তাই ৩০ শতাংশ…
Read More
নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার ব্যবসায়ী

নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার ব্যবসায়ী

আর একদিন পর দিপাবলী । আর তার আগেই কালিয়াগঞ্জ থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। করোনা আবহে ইতিমধ্যে রাজ্যজুড়ে শব্দবাজিকে নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্ট। সেই নির্দেশকে অমান্য করে শব্দবাজি মজুত করার অভিযোগে গ্রেপ্তার করে এক ব্যবসায়ীকে । জানা গেছে ধৃতের নাম ধলা ওরফে মলয় কুন্ডু।কালিয়াগঞ্জে এন নামি ব্যবসায়ীর গোডাউনে হানা দিয়ে কয়েক লক্ষটাকার শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। করোনা আবহে বায়ু দূষণ নিয়ন্ত্রণে এবারে বাজী পোড়ানো নিষিদ্ধ ঘোষনা করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে বৈধ ও অবৈধ শব্দবাজীর গোপন কারবার রুখতে তৎপর হয়েছে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সুমিত কুমারের নির্দেশে শব্দবাজীর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে…
Read More
সুখবর ব্যাঙ্ক কর্মীদের জন্য

সুখবর ব্যাঙ্ক কর্মীদের জন্য

দীপাবলির মুখেই বড়োসড়ো ঘোষণা ব্যাঙ্ককর্মীদের জন্য। ১৫ শতাংশ মাইনে বাড়তে চলেছে। বেতন বৃদ্ধি ছাড়াও এবার কর্মীদের মাইনের মধ্যে ঢুকছে পারফরমেন্স লিংকড পে। বেশ কিছুদিন ধরেই তাঁরা বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন। সম্প্রতি ব্যাঙ্ক ইউনিয়নদের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই নিয়ম বলবৎ হতে চলেছে নভেম্বর ২০১৭ থেকে অক্টোবর ২০২২ মেয়াদকাল পর্যন্ত।
Read More
সোমবার শপথ নিতে পারেন নীতিশ কুমার

সোমবার শপথ নিতে পারেন নীতিশ কুমার

নয়াদিল্লি: সরকার গড়া নিয়ে পাটনায় তৎপরতা তুঙ্গে। সব ঠিক থাকলে আগামী সোমবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন জেডি নেতা ডেপুটি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। করোনার কারণে মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক উল্টোদিকে রাজভবনের হলে। জেডিইউ-এর থেকে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২০১৫ সালে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিয়েছিলেন নীতিশ কুমার।
Read More
ঘুরে ঘুরে করোনা টেস্ট শুরু করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর

ঘুরে ঘুরে করোনা টেস্ট শুরু করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর

পুজোর পর করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়িতে। শহরের সঙ্গে গ্রামাঞ্চলেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এদিন জলপাইগুড়ির আসাম মোড়ে এদিন করোনা টেস্ট শিবির আয়োজন করে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে সম্প্রতি এই এলাকায় প্রায় দেড়শো জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও সাধারণ মানুষ স্বতস্ফূর্ত‌ভাবে এসে করোনা পরীক্ষা করছেন না বলে অভিযোগ করেন স্বাস্থ্য‌কর্মী‌রা। এজন্য গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষ‌কে সচেতন করা হচ্ছে।
Read More
ফ্লিপকার্ট ও সেফগোল্ড – ডিজিটাল গোল্ডে বিনিয়োগ

ফ্লিপকার্ট ও সেফগোল্ড – ডিজিটাল গোল্ডে বিনিয়োগ

ভারতের ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট এবার গ্রাহকদের ডিজিটাল গোল্ডে বিনিয়োগের সুবিধা দিতে সহযোগিতায় আবদ্ধ হল ডিজিটাল গোল্ড প্লাটফর্ম সেফগোল্ডের সঙ্গে। এখন গ্রাহকরা ফ্লিপকার্ট অ্যাপ থেকে অনলাইনে ৯৯.৫ শতাংশ শুদ্ধ ২৪ কারাট সোনা কিনতে পারবেন মাত্র ১০ টাকা থেকে শুরু করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফ্লিপকার্ট দেশের মেট্রো শহর ছাড়াও টিয়ার ২ শহরগুলির অগণিত গ্রাহকদের জন্য সোনা কেনা, বেচা ও বিনিয়োগ করা সহজ করে তুলল। ডিজিটাল গোল্ডে বিনিয়োগ সহজ ও ব্যয়সাশ্রয়ী। গ্রাহকরা টাকা বা গ্রাম হিসেবে সোনা কিনতে পারেন। তাদের জন্য সেফগোল্ড ডিজিটাল লকারের ব্যবস্থাও থাকবে। কিনে রাখা সোনা গ্রাহকের ইচ্ছানুসারে গোল্ড কয়েন বা বারে রূপান্তরিত করা যাবে এবং তাঁর বাড়িতে নিরাপদে…
Read More
ব্রাউন সুগার পাঁচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার  দুই

ব্রাউন সুগার পাঁচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার দুই

বাজার করার কায়দায় ব্রাউন সুগার পাঁচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হল দুজন। জানা গেছে কালিয়াচক থেকে এক মহিলা এবং এক পুরুষকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার।যার বাজারদর প্রায় একলক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুজনের নাম এনজেলা বিবি ও হায়দার আলী । পুলিশ জানিয়েছে ধৃতরা এর আগেও এই পাঁচার কাজ করত। কালিয়াচক এলাকায় এদের সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় পুলিশের । এরপর তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তাতে সন্দেহ হতেই তল্লাশি চালিয়ে ওই মাদক দ্রব্য উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই জনের বাড়ি জালুয়াবাধাল এলাকায় । এর আগেও এরা এই ধরণের মাদক কারবারের…
Read More
দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা

দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা। সূত্রের খবর আলিপুরদুয়ারের জয়গাঁতে একটি দলীয় সমাবেশে যাওয়ার সময় কিছু দুষ্কৃতী দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে দুটি গাড়ির কাঁচ ভেঙে যায় বলে জানা গেছে।এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতাদের দাবি তাদের সমাবেশ পন্ড করতে এই অপকর্ম করছে কিছু দুষ্কৃতী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতারা । এদিন সকালে ভুটান সীমান্তবর্তী জয়ঁগা থেকে বিজেপি রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষের কনভয় পরিক্রমা করে জয়ঁগা খোকলা বস্তি এলাকায় আসার সময় জয়ঁগা সুমসুমি বাজার এলাকায় দীলিপ ঘোষের কনভয় কে উদ্দেশ্য করে দুষ্কৃতীরা ঢিল ছোড়ে। এবং এতে কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারি…
Read More
দেশের বৃহত্তম সড়কসেতু বানাবে এলঅ্যান্ডটি

দেশের বৃহত্তম সড়কসেতু বানাবে এলঅ্যান্ডটি

লোয়েস্ট বিডার হিসেবে লারসেন অ্যান্ড টুবরো ৩১৬৬ কোটি টাকায় ব্রহ্মপুত্র নদীর উপরে ২০ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের একটি সড়কসেতু নির্মাণ করবে। ধুবড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত এনএইচ ১২৭বি বরাবর এই সেতুটি নির্মিত হবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের জন্য। সেতুটি আসাম ও মেঘালয় রাজ্যদুটিকে সংযুক্ত করবে। এটি হবে দেশের সর্ববৃহৎ সড়কসেতু (১৮.৩৬ কিলোমিটার)। এই প্রকল্পটি রূপায়িত হবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির আর্থিক আনুকূল্যে। প্রকল্পটি রূপায়ণের দায়িত্ত্ব পেয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ২০২৬-২৭ সাল নাগাদ সড়কসেতুটি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আসাম ও মেঘালয়ের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগকারী সেতুটি ব্রহ্মপুত্রের দুই পারে…
Read More