আসাম

বেলুড়ে বাজি পোড়ানোর অভিযোগে আক্রান্ত পুলিশ

বেলুড়ে বাজি পোড়ানোর অভিযোগে আক্রান্ত পুলিশ

হাওড়া বেলুড়ে বাজি পোড়ানোর অভিযোগে তা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ৷ অভিযোগ পেয়ে পুলিশ আবাসনে গেলে পুলিশকর্মীরা সেখানে গিয়ে দেখেন প্রচুর বাজি মজুত রয়েছে ছাদে৷ বাসিন্দারা পুলিশের উপর চড়াও হয়৷ মারধরও করা হয় তাদের৷ এই ঘটনায় পাঁচ পুলিশকর্মী আহত হন৷ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আবাসনের ৬ বাসিন্দাকে গ্রেফতার করে বালি থানার পুলিশ৷ আজ সকলকে হাওড়া আদালতে তোলা হবে৷
Read More
আধার কার্ড প্রতারণা কান্ডে গ্রেপ্তার এক

আধার কার্ড প্রতারণা কান্ডে গ্রেপ্তার এক

পাঁচশো কিংবা হাজারটাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার নাম করে গ্রাহকদের প্রতারণার একটি চক্র বেশ সক্রিয় মালদা জেলার বেশকিছু জায়গায়। এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ছিল বারংবার । সেই অভিযোগের ভিত্তিতে আজ রতন সিং নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল মহকুমাশাসক ।বাড়ি মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। বেশ কিছুদিন ধরেই মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে গ্রাম উন্নয়ন ভবনের নিচে আধার সেবাকেন্দ্রে দালালচক্রের অভিযোগ উঠে আসছিল। অভিযোগের ভিত্তিতে আজ আচমকাই সদর মহকুমা শাসক হানা দিয়ে ওই ব্যক্তিকে আটক করে।এই প্রতারণা কান্ডে কে কে আরো যুক্ত রয়েছে তার খোঁজ চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।
Read More
শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যকে তোপ বিজেপি নেতা সায়ন্তন বসুর

শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যকে তোপ বিজেপি নেতা সায়ন্তন বসুর

শিলিগুড়ির করোনা পরিস্থিতি যে ভয়াবহ তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন বিরোধী সব রাজনৈতিক দল। এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কোভিডের স্পেশাল অন ডিউটির প্রধানও উত্তরের সবজেলা ঘুরে করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কার বাণী শুনিয়েছেন। এমত অবস্থাতেও স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় প্রশ্ন তুলেছে একাধিক বিরোধী নেতারা। এমনকি শিলিগুড়ির করোনা পরিস্থিতির ভয়াবহ আশঙ্কার কথা জানিয়ে শিলিগুড়ির বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য্যও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।এবার শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ব্যবস্থায় প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন শিলিগুড়িতে কর্মীদের সঙ্গে চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিলিগুড়িতে কোভিড রোগীরা বেড পাচ্ছেন না। বেসরকারি হাসপাতাল গুলি ৬৫ বছরের বেশি বয়সের কোভিড…
Read More
উৎপাদন বৃদ্ধির পথে ভার্মোরা গ্রানিটো

উৎপাদন বৃদ্ধির পথে ভার্মোরা গ্রানিটো

ভার্মোরা গ্রানিটো প্রাইভেট লিমিটেড গুজরাটের মোর্বিতে দুটি অত্যাধুনিক কারখানা স্থাপনে উদ্যোগী হয়েছে। এরই অঙ্গ হিসেবে ২৭ অক্টোবর গুজরাটের গান্ধীনগরে ভার্মোরা গ্রানিটোর নতুন প্লান্টের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয়ভাই রুপানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও খনি বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম কে দাস। প্রতিদিন ৩৫,০০০ বর্গমিটার লার্জ ফরম্যাট জিভিটি টাইলস তৈরির জন্য কোম্পানির প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে। ২০২১ সালের এপ্রিল মাস নাগাদ বাণিজ্যিক ভিত্তিতে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর দ্বারা ১২০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইনোভেশন, ডিজাইন ও টেকনোলজি-সম্পন্ন ২৫ বছরের এই কোম্পানি আগামী ২-৩ বছরে ১৬০০ কোটি…
Read More
গুয়াহাটিতে টয়োটা কির্লোস্কর মোটরের স্টকইয়ার্ড

গুয়াহাটিতে টয়োটা কির্লোস্কর মোটরের স্টকইয়ার্ড

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) তার প্রথম রিজিয়োনাল স্টকইয়ার্ড স্থাপন করল গুয়াহাটিতে। এই স্টকইয়ার্ডের মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের ডিলারদের কাছে ডেলিভারি দেওয়ার সময় বর্তমানের ১৩ দিন থেকে কমিয়ে ২ দিনে আনা সম্ভব হবে, যার ফলে গ্রাহকরা উপকৃত হবেন। গ্রাহকদের বিশ্বমানের প্রোডাক্ট ও সার্ভিস প্রদানের লক্ষ্যে নতুন স্টকইয়ার্ডি স্থাপন করা হয়েছে। নতুন রিজিয়োনাল স্টকইয়ার্ডের মাধ্যমে সবথেকে দূরের ডিলারদের কাছেও সর্বাধিক দুইদিনে ডেলিভারি দেওয়া যাবে। টিকেএম-এর বর্তমান প্রোডাক্ট লাইনে রয়েছে আর্বান ক্রুজার, গ্লাঞ্জা, ইনোভা ক্রিস্টা, ফরচুনার, টয়োটা ইয়ারিস, ক্যামরি ও ভেলফায়ার। উল্লেখ্য, গত দুই বছরে টয়োটা দুইটি থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) আউটলেট চালু করেছে – একটি অরুণাচল প্রদেশে ও অন্যটি মণিপুরে। এছাড়া আসামে…
Read More
এফডিসি লিমিটেডের শক্তিশালী ফেভিপিরাভির

এফডিসি লিমিটেডের শক্তিশালী ফেভিপিরাভির

ফেভিপিরাভিরের নতুন শক্তিশালী ভেরিয়েন্ট নিয়ে এসেছে এফডিসি লিমিটেড – পাইফ্লু ও ফ্যাভেঞ্জা। শুধুমাত্র প্রেস্ক্রিপশন-ভিত্তিক এই ড্রাগ সকল রিটেল মেডিকেল আউটলেট ও হসপিটাল ফার্মেসিতে পাওয়া যাবে ১ নভেম্বর থেকে। এই ড্রাগ মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ কেসের চিকিৎসায় ব্যবহৃত হয়। ৮০০মিগ্রা ভার্সনের এই ড্রাগগুলি রোগীদের ট্যাবলেটের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমিয়ে দেবে। বর্তমানে রোগীদের প্রথম দিনে ১৮টি পিল খেতে হয়। তারপর ১৩ দিন ধরে প্রতিদিন ৮টি ট্যাবলেট নিতে হয়। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-অনুমোদিত ফেভিপিরাভির একটি ব্রড-স্পেক্ট্রাম অ্যান্টি-ভাইরাল এজেন্ট এবং তা ভাইরাল রেপ্লিকেশন প্রতিরোধ করে। এই ধরণের উদ্ভাবনের দ্বারা এফডিসি ভারতে কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াই জারি রেখেছে। ১০ দিনের মধ্যে ৯২.৫ শতাংশ ক্ষেত্রে…
Read More
করোনা ভীতি রাজধানীতে

করোনা ভীতি রাজধানীতে

নয়াদিল্লি: উৎসবের মরসুম পার করতেই দিল্লিতে লাগামহীন হয়ে পড়েছে সংক্রমণ। করোনা আতঙ্কে কাঁপছে রাজধানী দিল্লি। বাড়ছে ভয়াবহ করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৭০৫৩ জন ও শুধুমাত্র একদিনে দিল্লিতেই মৃত্যু হয়েছে ১০৪ জনের। যা এযাবৎ কালের সর্বাধিক রেকর্ড। আগের ৯৩ জনের সর্বাধিক মৃত্যুর রেকর্ড ভেঙে ১০০-এর কোঠা পার হয়ে গেল বৃহস্পতিবার। দিল্লিতে বর্তমানে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ২৮ এ।
Read More
করোনা সংক্রমণের প্রাণ হারাল অভিনেতা হরিশ বঞ্চটা

করোনা সংক্রমণের প্রাণ হারাল অভিনেতা হরিশ বঞ্চটা

 করোনা সংক্রমণের প্রাণ হারাল আরো এক অভিনেতা। জানা গেছে হিমাচল প্রদেশ নিবাসী অভিনেতা হরিশ বঞ্চটা ইতিমধ্যে বজরঙ্গি ভাইজানে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। করোনাকালে অকালে চলে গেলেন এই অভিনেতা।   হরিশ বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ৷ কিন্তু বজরঙ্গি ভাইজান ছবিতে অভিনয়ের জন্যই সবার কাছে বিশেষ সমাদর পেয়েছেন ৷ এই ছবিতে হরিশ পাকিস্তানের পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন ৷ বেশ কিছু টিভির ধারাবাহিকে অভিনয় করেছেন ৷ তিনি সিআইডি, ক্রাইম পেট্রোলে অভিনয় করেছেন ৷ হরিশার জ্বর হওয়ার পরে আইজিএমসিতে স্থানান্তরিত করা হয়েছে ৷ সোমবার রাতে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে ৷মাত্র ৪৮ বছরে প্রয়াত হলেন হরিশ। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে…
Read More
সাংসদ তহবিলের টাকায় প্রথম আইসিইউ অ্যাম্বুলেন্স মালদহের চাঁচল মহকুমায়,খুশি এলাকাবাসী

সাংসদ তহবিলের টাকায় প্রথম আইসিইউ অ্যাম্বুলেন্স মালদহের চাঁচল মহকুমায়,খুশি এলাকাবাসী

মালদার চাঁচলের মানুষকে দীপাবলির আগে আইসিইউ যুক্ত এম্বুলেন্স গাড়ি প্রদান করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মালদাবাসীকে উন্নত চিকিৎসার জন্য হয় শিলিগুড়ি অথবা কলকাতা ছুটতে হয়। এই দীর্ঘ যাত্রায় মুমূর্ষু রোগীরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করে। এই যাত্রায় রোগীকে আরো উন্নত পরিষেবা প্রদানের লক্ষে লক্ষ্যে সাংসদ তহবিলের ২৪ লক্ষ টাকা ব্যয়ে রোটারি ক্লাবের পক্ষ থেকে আইসিইউ এম্বুলেন্সের উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু,বিজেপির জেলা সভাপতি তথা সমাজসেবী গোবিন্দ চন্দ্র মন্ডল, রোটারি ক্লাব অফ মালদা জেলা গভর্নর সুভাশিষ চাটার্জি,বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ দীপঙ্কর রাম,মালতীপুর বিধানসভার বিধায়ক অলবেরুনী সহ রোটারি ক্লাব অফ চাঁচলের সদস্য এবং অন্যান্য…
Read More
দিলীপ ঘোষের রাত্রিবাসের হোটেল স্যানিটাইজ করল জেলা যুব সভাপতি

দিলীপ ঘোষের রাত্রিবাসের হোটেল স্যানিটাইজ করল জেলা যুব সভাপতি

কোচবিহারে দিলীপ ঘোষের থাকার হোটেল এবং যে দোকানে চা খেয়েছিলেন সেই দোকান স্যানিটাইজ করল কোচবিহার তৃণমূল যুব কংগ্রেস। জানা গেছে কোচবিহারে এসে দিলীপ ঘোষ যে হোটেলে উঠেছিলেন এবং যে দোকানে বসে চা খেয়েছিলেন সেই হোটেলের বাইরের গেট এবং তার আশেপাশের জায়গাগুলি এদিন তৃণমূলের যুব কর্মীরা স্যানিটাইজ করে।তৃণমূল জেলা যুব সভাপতি অভিজিৎ দে জানিয়েছেন দিলীপ কোচবিহারে দাঙ্গা লাগাতে এসেছে। ওঁ নিজে একটা ভাইরাস। সেই ভাইরাস থেকে কোচবিহারকে রক্ষা করতে এদিন সকালে সেই স্থানগুলিকে স্যানিটাইজ করা হয়।
Read More