আসাম

দু-তিন ধরে জল নেই জলপাইগুড়ির পাতকাটায়

দু-তিন ধরে জল নেই জলপাইগুড়ির পাতকাটায়

মেশিন বিকল হয়ে পড়ায় পানীয় জল মিলছে না জলপাইগুড়ির পাতকাটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় গত দু-তিন ধরে জল নেই। এর ফলে নাজেহাল হতে হচ্ছে তাদের। স্থানীয় পাহারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রাউত পানীয় জল সরবরাহের উদ্যোগ নিয়েছেন।এদিন বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন জল সরবরাহ মেশিনটি বিকল হওয়ার দরুন প্রায় ৩০০ বাড়িতে পানীয় জল পৌঁছানো হয়েছে।
Read More
শীতের মরশুমে কমলালেবুর পরিবর্তে দেদার বিক্রি হচ্ছে কিনো ফল

শীতের মরশুমে কমলালেবুর পরিবর্তে দেদার বিক্রি হচ্ছে কিনো ফল

শীতের মরশুমে কমলালেবুর পরিবর্তে দেদার বিক্রি হচ্ছে কিনো ফল। কমলালেবু এবং কিনো ফলে বিশেষ পার্থক্য না থাকায় মানুষ কিনো ফলকেই কমলালেবু ভেবে কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। এতে বাড়ি গিয়ে কমলার স্বাদ পাচ্ছেন না অনেক ক্রেতা। এদিন জলপাইগুড়ির দিনবাজারে এই চিত্র দেখা গেল।জলপাইগুড়ির বাজারে একদম কমলার মত দেখতে ফল কিনো।কমলা হিসেবে বিক্রি করছেন কিছু অসাধু ফল ব্যবসায়ী।জলপাইগুড়ির বাজারে এখন কিনোর রমরমিয়ে বিক্রি হচ্ছে।একথা মেনে নিলেন কিছু ফল বিক্রেতারা।দিনবাজার সহ বিভিন্ন ফলের বাজারে বিশেষ করে করলা নদীর সেতুর উপর কিছু অসাধু ফল ব‍্যবসায়ীরা ফুটপাতে কুড়ি টাকায় ছয়টি কিনো যা দেখতে একদম কমলার মত।সেই কিনোকে কমলা হিসেবে বিক্রি করছেন।শনিবার দেখা গেলো ক্রেতাদের কমলা…
Read More
হাতির মৃত্যু ঠেকাতে বনদপ্তরের হাতে এল ড্রোন

হাতির মৃত্যু ঠেকাতে বনদপ্তরের হাতে এল ড্রোন

ডুয়ার্স তথা উত্তরবঙ্গে হাতির মৃত্যু ঠেকাতে বনদপ্তরের হাতে এল ড্রোন। জঙ্গল এলাকায় হাতির নজরদারি চালাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বনদপ্তরের আধিকারিকরা। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেনএই প্রথম হাতি ও জঙ্গলে ওপর নজরদারি করার জন্য কার্শিয়াং সংলগ্ন জঙ্গলে ব্যবহার করা হচ্ছে ড্রোন। বনদপ্তর এর তরফ থেকে কার্শিয়াং ডিভিশনকে দেওয়া হয় একটি ড্রোন। সেই ড্রোন ব্যবহার করে হাতির গতিবিধি উপর নজর রাখছে কার্শিয়াং ডিভিশনের বনদপ্তর।
Read More
কলকাতায়  মোহন ভাগবত

কলকাতায় মোহন ভাগবত

দুদিনের রাজ্য সফরে কলকাতা পৌঁছলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। জানা গেছে এদিন সকাল এগারটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে নেমে সোজা কলকাতার প্রান্ত কার্যালয় কেশব ভবনে চলে যান। সঙ্ঘের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি আজ সন্ধ্যায় একটি বাণিজ্যিক বৈঠকেও অংশগ্রহণ করতে পারেন এমনটাই শোনা যাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মোহনের আসায় জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। কারণ গত দুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসে আগামী নির্বাচনের রণকৌশল নিয়ে নানা বৈঠক করেন।
Read More
রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে গেল ট্রাক

রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে গেল ট্রাক

রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে গেল ট্রাক।অল্পের জন্য রক্ষা পেল পুরো পরিবার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের তাসাটি চাবাগান লাইনে। জানা গেছে শনিবার ভোর রাতে একটি মালভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মারে। রাতের গভীর অন্ধকারে বিকট শব্দে ঘুম ভেঙে বেরিয়ে পড়ে বাড়ির লোকজনেরা। ক্ষতিগ্রস্ত ক্ষুদিরাম কাছুয়া বলেন, শনিবার ভোর রাত আনুমানিক চারটা নাগাদ এই ঘটনাটি ঘটে। বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি, ব্যাংকের সি এস পির ভিতরে দাঁড়িয়ে রয়েছে দশ চাকার লরি।ভেঙেচুরে তছনছ ওই সি এস পির কম্পিউটার থেকে শুরু করে চেয়ার টেবিল সহ বিভিন্ন জিনিস পত্র। এছাড়াও তছনছ হয়েছে রান্নার ঘর ও শোয়ার ঘর। তবে ঘটনায় কোন হতাহতের…
Read More
উত্তরকন্যা অভিযানে আহত বিজেপি কর্মী সমর্থকদের হাসপাতালে দেখতে গেলেন সাংসদ জয়ন্ত রায়

উত্তরকন্যা অভিযানে আহত বিজেপি কর্মী সমর্থকদের হাসপাতালে দেখতে গেলেন সাংসদ জয়ন্ত রায়

বিগত ৭ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে আহত বিজেপি কর্মী সমর্থকদের হাসপাতালে দেখতে গেলেন জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়। বিজেপির দাবি ওই অভিযানে উলেন রায়ের মৃত্যুর পাশাপাশি দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন । আজ সকালে আহত চিকিৎসাধীন কর্মীদের দেখতে হাজির ছিলেন সাংসদ জয়ন্ত রায় এবং জেলার নেতৃত্বরা। তিনি সাংবাদিক দের মুখোমুখি হয়ে জানান,উত্তর কন্যা অভিযানের পারে বিভিন্ন জেলা থেকে আহত বিজেপি কর্মীদের আমরা চিকিৎসার জন্যে এখানে স্থানান্তরিত করছি। আজ আবার ৯জন ব্যক্তিকে নিয়ে আসা হলো। তাদের মধ্যে কেউ জলপাইগুড়ির, আবার কেউ রাজগঞ্জ, কেউ সদর জলপাইগুড়ির আবার কেউ এসেছে হলদিবাড়ি থেকে।এদিকে গতকাল উলেন…
Read More
হৃদরোগে আক্রান্ত রেমো ডিসুজা

হৃদরোগে আক্রান্ত রেমো ডিসুজা

বলিউডে ফের দুঃসংবাদ। আচমকা হৃদরোগে আক্রান্ত বলিউডে খ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক হয় পরিচালক রেমোর।মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন রোমো। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান, পরিচালকের অসুস্থতার কথা জানিয়েছেন।স্ত্রী লিজেলা ডি'সুজা জানিয়েছেন, 'রেমোর হার্টে ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাফি করেছেন। আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। সবাই প্রার্থনা করুন। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন চিকিৎসকেরা।'
Read More
অভিনেত্রীর রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার মৃতদেহ

অভিনেত্রীর রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার মৃতদেহ

জনপ্রিয় বলি অভিনেত্রীর রহস্যমৃত্যু ৷ ‘লাভ সেক্স অর ধোকা’, ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ৷ অভিনেত্রীর কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার নিথর দেহ ৷যোধপুর পার্কের বাড়ি থেকে মডেল অভিনেত্রী আরিয়ার মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার ৷ পুলিশ সূত্রে খবর, তিনতলার ঘরে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন আরিয়া ৷ এসে বার বার ডেকেও সাড়া না পেয়ে লেকথানায় খবর দেন পরিচারিকা ৷পুলিশ এসে আরিয়ার নিথর দেহ উদ্ধার করে ৷ জানা গিয়েছে, অভিনেত্রীর নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছিল ৷ মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে 
Read More
বঙ্গধ্বনি যাত্রা শুরু তৃণমূলের

বঙ্গধ্বনি যাত্রা শুরু তৃণমূলের

রাজ্যসরকারের একাধিক প্রকল্প গুলির প্রচারে এবার রাজ্যজুড়ে বঙ্গধ্বনি যাত্রা শুরু করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর বিধানসভা নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করে সরকারের নানা প্রকল্প গুলি জনসাধারনের সামনে তুলে ধরতে এই কর্মসূচি ।জানা গিয়েছে, এই যাত্রায় রাজ্যের প্রতিটি গ্ৰামের বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কংগ্রেসের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে দেওয়া হবে। এদিন ফালাকাটায় বর্ণাঢ্য শোভাযাত্রায় বঙ্গধ্বনি যাত্রার সূচনা হয়। পরে ফালাকাটা ট্রাফিক মোড় এলাকায় পথ সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায়,তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল যুবর ব্লক সভাপতি শুভব্রত দে, তৃণমূল মহিলা সংগঠনের ব্লক সভানেত্রী সুতপা ভদ্র প্রমুখ। এদিনের পথ…
Read More
শিক্ষক নিয়োগে ফের ধাক্কা খেল রাজ্যসরকার

শিক্ষক নিয়োগে ফের ধাক্কা খেল রাজ্যসরকার

শিক্ষক নিয়োগে ফের ধাক্কা খেল রাজ্যসরকার। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। জানা গেছে আদালত।এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, উচ্চ প্রাথমিক পরীক্ষার প্যানেল এবং মেরিট লিস্টে দুর্নীতি রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেয় রাজ্যকে। আগামী জানুয়ারির চার তারিখ থেকে জুলাই মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেয় আদালত। পরীক্ষার্থীরা বারবার অভিযোগ করেছেন যে আপারে অনেক ক্যান্ডিডেটকে মেরিট লিস্টের তালিকায় স্থান পেয়েছে। এদিনের আদালতের রায়ে খুশি পরীক্ষার্থীরা। তবে নিয়োগ ঘিরে সংশয়ও রয়ে গেল বলে মনে করছেন অনেকে।কারণ আগামী কয়েকমাসের পর ভোটের নির্ঘন্ট প্রকাশিত হলে আরো বিলম্ব হতে…
Read More