আসাম

বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা

বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা

দীর্ঘদিন ধরে প্রশাসনকে অভিযোগ জানানোর পরেও কাজ হয়নি। দিনের ঝকঝকে আলোতেও অবাধে বালি তুলে বিক্রি করছিল কিছু মাফিয়া। কিন্তু অবশেষে বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জলপাইগুড়ির যমুনা নদীর।বাসিন্দাদের অভিযোগ,বারবার বলা সত্বেও নিষেধ শুনছেন না বালি মাফিয়ারা।প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও কাজের কাজ কিছু না হওয়ায় ট্রলি ভর্তি বালি আটক করে বিক্ষোভ নদী পারের বাসিন্দাদের। বাসিন্দাদের বক্তব্য, অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলায় গতিপথ পরিবর্তন করছে নদী।ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি।ভাঙনের মুখে ধর্মস্থান।সকাল থেকে বিক্ষোভ চলে।পুলিশ,ভূমি দফতরের প্রতিনিধিরা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি বাসিন্দাদের।জলপাইগুড়ি সদর বিএলআরও বিপ্লব হালদার জানিয়েছেন খবর পাওয়া মাত্রই পুলিশকে জানানো হয়েছে।খোজ নিয়ে দেখা হবে। উপযুক্ত পদক্ষেপ নেওয়া…
Read More
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবলে উত্তরবঙ্গ থেকে মনোনীত  বুদ্ধদেব বর্মনের “লছকাডাঙ্গীর কাথা”

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবলে উত্তরবঙ্গ থেকে মনোনীত বুদ্ধদেব বর্মনের “লছকাডাঙ্গীর কাথা”

এবারের ২৬ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবলে উত্তরবঙ্গ থেকে মনোনীত হল বুদ্ধদেব বর্মনের "লছকাডাঙ্গীর কাথা" ।কয়েক বছর ধরে উত্তরের এই তরুণ চিত্র পরিচালক বুদ্ধদেবের পরিচালনায় তৈরি বেশ কয়েকটি শর্ট ফিল্ম হয়েছে। তাঁর তৈরি লছকডাঙ্গীর কাথা সিনেমাটি আন্তর্জাতিক মঞ্চে মনোনীত হওয়ায় খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে। আর্থিক বাঁধা কাটিয়ে দীর্ঘ তিনবছর ধরে নিজের গ্রাম লছকাডাঙ্গীর রূপ-প্রকৃতি, সন্ধ্যা-সকালের মেঠো জীবন , গ্রামের সহজ সরল মানুষের কাজকর্মকে নির্বাক চিত্রের মারফত এক অপরূপ সৌন্দর্য এবং জীবন্ত করে তুলে ধরার প্রয়াস এই শর্ট ফিল্মে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর সিনেমা মনোনীত হলেও এখনো যে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে এই উত্তরের বন্ধ্যাজগৎ থেকে তা ভালো করেই জানে। তাই…
Read More
করোনা আক্রান্ত জেপি নাড্ডা

করোনা আক্রান্ত জেপি নাড্ডা

কলকাতা: সম্প্রতি গত বুধবার বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার কর্মসূচী সেরে ফিরে যান তিনি। আর তারপরই রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর করে ট্যুইট করে জানালেন নাড্ডা। তিনি জানান, প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পরই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
Read More
হামলা বঙ্গ ভবনে

হামলা বঙ্গ ভবনে

দিল্লি: দিল্লিতে আক্রান্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বঙ্গ ভবন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বঙ্গ ভবনে হামলা চালায় দুষ্কৃতীরা৷ পাথরও ছোড়া হয়৷ বঙ্গ ভবনের বাইরের দেওয়ালেও কালো রং করে দেওয়া হয়েছে৷ একের পর এক গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়। একাধিক গাড়ির কাচ ভেঙে যায়। যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷
Read More
বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন নব দম্পতির

বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন নব দম্পতির

নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে বৌভাতে রক্তদান শিবির এবং গাছ বিতরণ করলেন পাত্র -পাত্রী। এমনি অভিনব বিয়ে অনুষ্ঠিত হল কোচবিহারের পেষ্টারঝাড়ের এলাকায়। করোনা মহামারীর ফলে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত, তেমনি রক্তের অভাবেও কিন্তু মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ভরাট শূন্য থাকার ফলে।এই পরিস্থিতিতে সেই রক্তের ঘাটতি খানিকটা পূরণ করার উদ্যোগ নিলেন কোচবিহার পেষ্টার ঝাড়ের নিবাসী অমিত রায়। অমিত রায় পেশায় একজয় ব্যাবসায়ী, গত ১০ ই ডিসেম্বর আলিপুরদুয়ারের রচিতা রায় এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এবং আজ তাদের রয়েছে বৌ- ভাত, আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোচবিহার কর্তব্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এক…
Read More
আবারও একসঙ্গে কাজ করবেন অক্ষয়-প্রিয়দর্শন

আবারও একসঙ্গে কাজ করবেন অক্ষয়-প্রিয়দর্শন

বছর আটেক আগে শেষবার রংরেজ বানিয়েছিলেন বলিউড তথা দক্ষিণ ভারতীয় ছবির অন্যতম সেরা পরিচালক প্রিয়দর্শন । এ বার হাঙ্গামা ২-এর হাত ধরে কামব্যাক করতে চলেছেন। আপাতত মুক্তির অপেক্ষায় ২০০৩ সালের অন্যতম সেরা কমেডির সিকোয়েল হাঙ্গামা ২ ও মারাক্কর : লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি । এর মাঝেই মিলল নতুন খবর। শোনা যাচ্ছে, একটি থ্রিলার কমেডি সিনেমার জন্য অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। Mumbai Mirror-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেরাফেরি থ্রি নিয়ে চলা যাবতীয় জল্পনার অবসান ঘটান প্রিয়দর্শন। তিনি জানিয়েছেন, অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে নিয়ে আপাতত হেরাফেরি থ্রি সিনেমা তৈরি করার কোনও পরিকল্পনা নেই তাঁর। ছবির প্রযোজনা…
Read More
আলিপুরদুয়ার পুরসভার দায়িত্বে মিহির

আলিপুরদুয়ার পুরসভার দায়িত্বে মিহির

আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের নতুন চেয়ারম্যান দায়িত্বভার গ্রহন করলেন মিহির দত্ত । এতদিন পুরসভার দায়িত্বে ছিলেন মহকুমাশাসক শ্রী রাজেশ। আলিপুরদুয়ারের মহকুমা শাসক তথা আলিপুরদুয়ার পুরসভার বিদায়ি প্রশাসক শ্রী রাজেশ এদিন মিহির দত্তকে দায়িত্ব তুলে দিয়েছেন। বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রদ্যুত আচার্য্য। এদিন দায়িত্ব নিয়েই মিহির দত্ত বলেন, আমাকে সরকার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। মহকুমা শাসক আমাদের মাথার উপর থাকবেন। তার পরামর্শ নিয়েই কাজ করবো। শহরের জল নিকাশি ও আবর্জনা প্রক্রিয়াকরনের কাজ সব থেকে বেশি গুরুত্ব পাবে।" এদিন মহকুমা শাসক শ্রী রাজেশ বলেন, " সরকার নির্দেশে মিহির দত্তকে চেয়ারম্যান করা হয়েছে। মিহির দত্তকে চেয়ারম্যানের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। বোর্ড…
Read More
১৫ ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে ইউনিভার্সিটির স্নাতকোত্তর স্তরের  অনলাইন ক্লাস

১৫ ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে ইউনিভার্সিটির স্নাতকোত্তর স্তরের অনলাইন ক্লাস

আগামী ১৫ ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে ইউনিভার্সিটির স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস। করোনাকালীন পরিস্থিতি বর্তমানে হোস্টেল বন্ধ রয়েছে। সেইসঙ্গে নতুন ভর্তি প্রক্রিয়াও শেষ। তাই আপাতত বাড়িতে বসেই অনলাইনেই ক্লাস করার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেইসঙ্গে লাইব্রেরী সায়েন্সের ক্লাসও আগামী পনের তারিখ থেকেই শুরু হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে কোভিড পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
Read More
হাসপাতালে ভর্তি শাহরুখের সহ-অভিনেত্রী শিখা মালহোত্রা

হাসপাতালে ভর্তি শাহরুখের সহ-অভিনেত্রী শিখা মালহোত্রা

করোনা সারতেই প্যারালিসিস !প্যারালিসিসে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি শাহরুখ খানের সহ-অভিনেত্রী শিখা মালহোত্রা ।অভিনয় করার পাশাপাশি শিখা একজন নার্স।  মুম্বইয়ের বালাসাহেব ঠাকরে কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আচমকাই স্ট্রোকে আক্রান্ত হন।  তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কোকিলাবেন হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিখার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, শরীরের ডানদিক ক্ষতিগ্রস্ত, পুরোপুরি বিকল হয়ে গিয়েছে।
Read More
আলিপুরদুয়ারে  সম্মেলনে এসে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

আলিপুরদুয়ারে সম্মেলনে এসে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

আলিপুরদুয়ারে মহিলা মোর্চার সম্মেলনে এসে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে তৃণমূলের মহিলা শাখাকে আরো মজবুত করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাগৃহে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী । তিনি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরে মহিলাদের বাড়ি বাড়ি প্রচারের কথা জানান। এদিন কৃষি আইনের প্রতিবাদে এক মিছিল ও আয়োজিত হয় ।রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,গত ১০ বছরের রাজ্যের মা মাটি মানুষের সরকার রাজ্যে প্রভূত…
Read More