আসাম

দীর্ঘ দিনের দাবিপুরন ,রাজআমলের এমজেএন হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত

দীর্ঘ দিনের দাবিপুরন ,রাজআমলের এমজেএন হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত

দীর্ঘ দিনের দাবিপুরন কোচবিহারবাসীর। রাজআমলের এমজেএন হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। এদিন উত্তরবঙ্গ সফরে এসে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গত বছর থেকে এমবিবিএসে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু বিবেকানন্দ স্ট্রিট এলাকার ভবনের কাজ সম্পন্ন না হওয়ায় রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে অস্থায়ীভাবে পড়াশোনা চলছিল। সম্প্রতি সেখান থেকে পঠনপাঠন প্রক্রিয়া সরিয়ে নেওয়া হয়েছে বিবেকানন্দ স্ট্রিট এলাকায়। এদিন সেই নতুন ভবনটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে এই মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে। পড়াশোনার জন্য অত্যাধুনিক ব্যবস্থা ছাড়াও অডিটোরিয়াম, মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হস্টেল, ডাক্তার-নার্সদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে।…
Read More
কৃষি আইনের বিরোধিতায় পথে বিক্ষোভ কর্মসূচি

কৃষি আইনের বিরোধিতায় পথে বিক্ষোভ কর্মসূচি

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতায় পথে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বাম শিক্ষক সংগঠন আরকেকেএমএস । এদিন ইসলামপুরে বাস টার্মিনাসের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজন কৃষ্ণ পাল নির্মল সরকার , ভদ্র রাম সিনহা ও ইমরুল কায়েস ও অন্যান্য নেতা-কর্মী-সমর্থকরা। সুজন কৃষ্ণ পাল বলেন যে নতুন তিনটি আইন কেন্দ্র সরকার এনেছে তা কৃষক বিরোধী আইন রয়েছে পুঁজিপতির লাভ হবে নতুন আইন দিয়ে তাই সারা দেশের কৃষকরা এ আইনের বিরোধিতা করছে এবং লক্ষাধিক কৃষকরা দিল্লি সীমানা তে বসে অবস্থান-বিক্ষোভ লাগাতার চালিয়ে যাচ্ছেন তাই তারাও ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে ইসলামপুর বাস টার্মিনাল সামনে অবস্থান-বিক্ষোভ করছেন। অন্যদিকে…
Read More
প্রতীকী অবস্থানের ডাক দিল উত্তরবঙ্গ পর্যটন ব্যবসায়ীরা

প্রতীকী অবস্থানের ডাক দিল উত্তরবঙ্গ পর্যটন ব্যবসায়ীরা

একাধিক দাবিদাওয়া নিয়ে এবার প্রতীকী অবস্থানের ডাক দিল উত্তরবঙ্গ পর্যটন ব্যবসায়ীরা।পর্যটন ব্যবসায় সঙ্গে যুক্ত সমস্ত মানুষ এদিন শিলিগুড়ি, দার্জিলিং,কালিমপং, চালসা, আলিপুরদুয়ার সমস্ত জায়গায় এক ঘন্টার প্রতিকী অবস্থানে বসছে।উল্লেখ্য কোভিড পরিস্থিতির শুরু থেকেই পর্যটন ব্যবসা একেবারে ভেঙে পড়েছিল। বর্তমানে লকডাউন খোলার পর ধীরে ধীরে পর্যটন ব্যবসা শুরু হলেও একাধিক সমস্যায় জর্জরিত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত গাড়ি ব্যবসায়ীরা। দীর্ঘ আট নয়মাস ধরে পর্যটন কেন্দ্র এবং এর সঙ্গে যুক্ত গাড়িগুলি বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল ড্রাইভার, গাড়ির মালিক সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত মানুষ। আজ সাংবাদিক সম্মেলন ডেকে পর্যটনের সঙ্গে যুক্ত ড্রাইভার এবং গাড়ির মালিকরা তাদের বিভিন্ন দাবিদাওয়া মুখ্যমন্ত্রীর কাছে…
Read More
হৃতিককে নিয়ে কঙ্গনার ফের বিস্ফোরক মন্তব্য

হৃতিককে নিয়ে কঙ্গনার ফের বিস্ফোরক মন্তব্য

বলিউডের বহু পুরনো গসিপ ফের একবার সামনে৷ বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর সুপারস্টার হৃতিক রোশন -র কিসসা৷হৃতিক রোশনের ২০১৬-র এফআইআর সাইবার সেল থেকে ক্রাইম ব্রাঞ্চে সিআইইউ (ক্রাইম ইনটিলিজেন্স ইউনিট) পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেখানে হৃতিক অভিযোগ করেছিলেন ২০১৩ থেকে ২০১৪ কঙ্গনার ইমেল অ্যাকাউন্ট থেকে তিনি অসংখ্য ইমেল পেয়েছিলেন৷একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরের ট্যুইট ধরে কঙ্গনা নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ কঙ্গনা নিজের ট্যুইটে লিখেছেন ফির সে শুরু হো গেয়ি হ্যায়৷
Read More
উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনে আমি কোনও আসন পাইনি,বিধানসভা নির্বাচনে সব আসন চাই- মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনে আমি কোনও আসন পাইনি,বিধানসভা নির্বাচনে সব আসন চাই- মমতা বন্দ্যোপাধ্যায়

উন্নয়নকে হাতিয়ার করে উত্তরে ভোট প্রচার শুরু করে দিলেন তৃনমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি তার ওপর খাড়ার ঘা গোষ্ঠীকোন্দল এবং দলত্যাগ। এই পরিস্থিতিতে উত্তরের সংগঠনকে মজবুত করতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী। পিকেকে আড়ালে রেখে আপাতত নিজ হাতে দলের হাল ধরলেন। দলীয় কাজকর্মের খোঁজখবর নিতে সপ্তাহে সপ্তাহে রিপোর্ট নেবেন মমতা। এদিন জলপাইগুড়ি কর্মীসভা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ তাগেন মমতা। তিনি জানান এনআরসি, এনআরপি র জুজু দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। ভোটের আগে চাবাগান অধিগ্রহনে একাধিক প্রতিশ্রুতি দিলেও জেতার পর তা পুরণ করেনি বিজেপি এবং কেন্দ্র সরকার। মমতার দাবি আমরাই চাবাগান খুলছি, চা…
Read More
” পাহাড়ে পার্মানেন্ট সলিউশন আমরাই করব” -বার্তা মুখ্যমন্ত্রীর

” পাহাড়ে পার্মানেন্ট সলিউশন আমরাই করব” -বার্তা মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ির সভামঞ্চ থেকে বিজেপিকে একহাত নিতে গিয়ে পাহাড় প্রসঙ্গে বক্তব্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কর্মীসম্মেলন থেকেই বার্তা মুখ্যমন্ত্রীর-" পাহাড়ে পার্মানেন্ট সলিউশন আমরাই করব"। প্রায় সাড়ে তিনবছর পর প্রকাশ্যে এসে তৃণমূলের সঙ্গে জোট করার কথা ঘোষণা করেন বিমল গুরুং। তরাই এবং ডুয়ার্সে ইতিমধ্যে গোর্খাল্যান্ড এর জিগির তুলে নিজের ভিত শক্ত করার কাজও শুরু করেছেন। এদিন মুখ্যমন্ত্রী পাহাড়ের স্থায়ী সমাধানের প্রসঙ্গ তুলে বিজেপির তুলোধনা করেন। মমতার অভিযোগ, বিজেপি পাহাড়ে ভোটের আগে শুধু প্রতিশ্রুতি দিয়েছে। লোকসভা ভোটের আগে পাহাড়ের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে।কিন্তু প্রতিশ্রুতি পালন করেনি। বিমলও শিলিগুড়িতে প্রকাশ্য জনসভা থেকে বিজেপির দিকে অভিযোগ তুলে জানান, বিজেপি তাদের আবেগ কে নিয়ে ভোট লুঠ…
Read More
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে  উত্তরবঙ্গবাসীকে উন্নয়ন স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গবাসীকে উন্নয়ন স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বহুবার উত্তরবঙ্গ সফর করেছেন। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে উত্তরবঙ্গে একাধিক উন্নয়ন করেছেন। তবুও গত লোকসভা ভোটে উত্তরের সব আসনে বিজেপির জয়লাভে তৃণমূলের ভরাডুবি হয়েছে। কিন্তু সেই লোকসভা এখন অতীত।সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাই উত্তরবঙ্গবাসীকে উন্নয়ন স্মরণ করে দিলেন। এদিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে কর্মীসম্মেলনে উন্নয়নকে হাতিয়ার করেই ভোটবাক্স মজবুত করতে চান জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার সহ সমগ্র উত্তরবঙ্গ থেকে। আর তাই মঞ্চে উঠেই মা-মাটি-সরকারের উন্নয়ন গুলিকে তুলে ধরলেন। এদিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কর্মীদের নিয়ে কর্মীসভায় দুইজেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন । উত্তরকন্যা, বেঙ্গল সাফারি, বিশ্ব বাংলা, ভোরের আলো, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, কোর্টের সার্কিট বেঞ্চ সহ একাধিক উপহার…
Read More
এবার শুভেন্দুর পোস্টার পড়ল উত্তরদিনাজপুরের চোপড়ায়

এবার শুভেন্দুর পোস্টার পড়ল উত্তরদিনাজপুরের চোপড়ায়

এবার শুভেন্দুর পোস্টার পড়ল উত্তরদিনাজপুরের চোপড়ায়। আমরা দাদার অনুগামী লেখা পোস্টারে "দাদা" শুভেন্দুর ছবিতে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া জুড়ে।শুভেন্দু অধিকারীর ফ্লেক্স পড়ল চোপড়ার তিস্তা মোড় এবং বিডিও অফিসের সামনে।এইঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায এদিন ভোর রাত্রে শুভেন্দু অধিকারীর অনুগামীরা আমরা দাদার অনুগামী লেখা শুভেন্দু অধিকারীর ফ্লেক্স টানায়। রায়গঞ্জের পর চোপড়াতে এই ফ্লেক্স লাগানোতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।
Read More
শীতপ্রেমীদের সুখবর দিল আবহবিদরা

শীতপ্রেমীদের সুখবর দিল আবহবিদরা

এ সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। এখনও সে ভাবে শীতের দেখা নেই শহরে। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শুক্রবার থেকে গোটা রাজ্যের তাপমাত্রা কমবে। জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। শনি ও রবিবার কলকাতায় কড়া ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একধাক্কায় পারদ নামতে পারে চার ডিগ্রী পর্যন্ত। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।
Read More
বঙ্গে আসছেন অমিত শাহ

বঙ্গে আসছেন অমিত শাহ

চলতি সপ্তাহের শেষ দিন শনিবার দুই দিনের সফরে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবার থেকে প্রতি একমাস অন্তর রাজ্যে আসবেন জেপি নাড্ডা ও অমিত শাহ৷ তাঁর সঙ্গেই বঙ্গে আসবেন সদ্য বিজেপিতে নাম লেখানো নেতা শুভেন্দু অধিকারী। শনিবার অমিত শাহের সঙ্গে একই বিমানে চড়ে দিল্লি থেকে কলকাতায় আসবেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ করা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে চলেছে তাঁকে।
Read More