আসাম

শিলিগুড়িতেও দলত্যাগ করল শুভেন্দুর অনুগামীরা

শিলিগুড়িতেও দলত্যাগ করল শুভেন্দুর অনুগামীরা

শুভেন্দুর দল ছাড়ার চব্বিশ ঘন্টা হতে না হতেই তৃনমূল দল ভাঙতে শুরু করল সর্বত্র। মেদিনীপুরের রেশ এসে পড়ল শিলিগুড়িতে। এতদিন শুভেন্দুর দল ছাড়ার টালবাহানার মধ্যেই শিলিগুড়িতেও তাঁর পোস্টার পড়ছিল । শুভেন্দুর দলত্যাগের সঙ্গে সঙ্গেই শিলিগুড়িতেও দলত্যাগ করল তৃণমূলের কিছু দাদার অনুগামীরা।বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়লেন তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক দীপঙ্কর অরোরা ওরফে মানিক।তার সাথে আরও অনেকে এদিন দল ছাড়েন। দীপঙ্কর অরোরা জানান, শুভেন্দু অধিকারী যেদিকে যাবেন আমরা সেদিকে যাবো।কারণ তাকে দেখেই আমরা দলটা করতাম।উনি যে দলে যোগ দেবেন সেই দলেই আমরাও যোগ দেবো।আমরা দলটাকে ভালোবেসে করতাম কিন্তু এই দলে স্বচ্ছ কর্মীদের কোনও জায়গা নেই।তাই অনেকেই এই…
Read More
একই এলাকায় ফের যুবক যুবতীর ঝুলন্তদেহ উদ্ধারে চাঞ্চল্য

একই এলাকায় ফের যুবক যুবতীর ঝুলন্তদেহ উদ্ধারে চাঞ্চল্য

দুসপ্তাহ সময়ের ব্যবধানে একই এলাকায় ফের যুবক যুবতীর ঝুলন্তদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরের গৌরীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ,প্রতিদিনের মত প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীর নজরে আসে বরল গাছের মধ্যে ঝুলে থাকা যুবক-যুবতীর দেহ ।ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসীরা।একটি ওড়নার এক প্রান্তে যুবতী,আরেক প্রান্তে যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,মৃত যুগলের মধ্যে যুবকের নাম বিষ্ণু সিংহ (২৫)! বাড়ি বিহার রাজ্যের আজম নগর থানার তামাবাড়ি এলাকায় এবং যুবতীর নাম গীতা সিংহ(১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশীদা গ্রাম পঞ্চায়েতের নসরপুর গ্রামে। প্রেম সংক্রান্ত কারণেই এই ঘটনা বলে মনে হলেও তাদের মধ্যে সেরকম কোনো প্রেমের সম্পর্ক ছিল না বলে জানান…
Read More
অর্ধ শতাব্দী পর চিলাহাটি হয়ে ট্রেন ঢুকল হলদিবাড়িতে

অর্ধ শতাব্দী পর চিলাহাটি হয়ে ট্রেন ঢুকল হলদিবাড়িতে

ভারত বাংলাদেশের রেল সম্পর্ক তথা উত্তরবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ করল হলদিবাড়ি -চিলাহাটি রুট। এদিন দীর্ঘ প্রতীক্ষা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভার মাধ্যমে এই ট্রেনরুটটির শুভ সূচনা করেন। দীর্ঘ অর্ধ শতাব্দী পর উত্তরবঙ্গ হয়ে পুনরায় বাংলাদেশ যোগ হওয়ায় খুশির আমেজ ছিল উত্তরবঙ্গ জুড়ে। এদিন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হলদিবাড়ি রেলস্টেশনে হাজির হন এলাকার মানুষ । এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন স্টেশন চত্ত্বরে।জানা গেছে বেলা দেড়টা নাগাদ বাংলাদশের চিলাহাটি হয়ে ট্রেনটি হলদিবাড়ি প্রবেশ করে। বর্তমানে দুদেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও আগামী মার্চ মাস…
Read More
বঙ্গধ্বনি যাত্রায় গৌতম দেব

বঙ্গধ্বনি যাত্রায় গৌতম দেব

দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সরকার গিয়েছে দুয়ারে।দলের নির্দেশ নেতাদেরও যেতে হবে মানুষের দুয়ারে। বিগত দশ বছরে তৃনমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে বঙ্গধ্বনি যাত্রায় অংশ নিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বঙ্গধনী যাত্রা। জানা গেছে গৌতম দেব ১৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের হাতে তৃনমূল সরকারের রিপোর্ট কার্ড হাতে তুলে দেন।এদিন তৃণমূলের কর্মী সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে পুরো ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষের কাছে শাসক দলের নানা উন্নয়ন তুলে ধরে।
Read More
বীর চিলা রায়ের মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা

বীর চিলা রায়ের মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা

কোচবিহার রাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুরের জন্মদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তুফানগঞ্জে বীর চিলারায় মূর্তির সামনে। জানা গেছে এই উত্তেজনা সংঘর্ষে পরিণত হলে জনাকয়েক দুস্কৃতির দল বীর চিলা রায়ের মূর্তি ভাঙচুর করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ এলাকায়। জানা গেছে ঘটনার সূত্রপাত কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরা বীর চিলারায়ের মূর্তির সামনে কোচবিহারের শেষ রাজা জগদীপেন্দ্র নারায়নের ১০৬ তম জন্মদিন পালন করাকে কেন্দ্র করে স্থানীয় কিছু মানুষের সঙ্গে ঝামেলা বাঁধে।আক্রাসুর অভিযোগ স্থানীয় একদল দুষ্কৃতী এই অনুষ্ঠানে তাদের বাঁধা দেয় এবং গাড়ি ভাঙচুর করে। সেইসঙ্গে বীরচিলা রায়ের মূর্তিও ভাঙচুর করে।এই ঘটনায় আহত হয়েছেন স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি দেবব্রত বর্মা সহ যামিনী বর্মন। তারা…
Read More
একুশেই চারহাত এক হচ্ছে সুস্মিতা রোহমানের

একুশেই চারহাত এক হচ্ছে সুস্মিতা রোহমানের

একুশের গোড়াতেই চারহাত এক হচ্ছে সুস্মিতা সেনের। দীর্ঘদিনের প্রেমিক রোহমান শালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সুস্মিতা। সম্ভবত দুবাইয়ে বসছে বিয়ের আসর।তারজন্য তোড়জোড় শুরু হয়ে গেছে দুই পরিবারেই।তুন বছরকে স্বাগত জানাতে প্রেমিক রোহমান শাল আর পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে দুবাইয়ের পথে রওনা দিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। রোহমানের সঙ্গে সুস্মিতার দুর্দান্ত রসায়ন বলিউডের কারও অজানা নয়। আর যেহেতু সুস্মিতা নিজেও খুব খোলামেলা স্বভাবের, তাই কোনও রাখঢাক তিনি পছন্দ করেন না।
Read More
প্রায় এক কুইন্টাল ওজন কমালেন গণেশ

প্রায় এক কুইন্টাল ওজন কমালেন গণেশ

নিজের শরীরের প্রায় ওকে ক্যুইন্টাল ওজন কমিয়ে ফেললেন বলিউড কোরিওগ্রাফার গণেশ আচার্য। শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই অসাধ্য সাধন করেছেন এই বিশালদেহী কোরিওগ্রাফার ।৯৮ কেজি ওজন কমিয়ে গণেশ আচার্য এখন বিনোদন জগতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। দ্য কপিল শর্মা শো-তে গণেশ অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই তাঁর এই নয়া অবতার দেখে অবাক দর্শকেরা। এই শো-তে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ড্যান্স কোরিওগ্রাফার গীতা কাপুর এবং টেরেন্স ল্যুইস। শো-এর হোস্ট কপিল, গণেশকে তাঁর নতুন লুকস নিয়ে জিজ্ঞাসা করেন যে এর আগে তাঁর কত ওজন ছিল? উওরে কোরিওগ্রাফার জানান, এর আগে তাঁর ওজন ছিল ২০০ কেজি। দীর্ঘ দিন শরীর চর্চা করে তিনি ৯৮ কেজি ওজন…
Read More
ভোটের মুখে আগ্নেয়াস্ত্র সহ  গ্রেপ্তার এক মালদায়

ভোটের মুখে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক মালদায়

ভোটের আগে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।ধৃতের নাম মোহাম্মদ গাজীউদ্দিন (৫৬)।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ গাজী উদ্দিনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাতলামারি গ্রামে।গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ গাজীউদ্দিনকে গতকাল রাতে আটক করে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ একটি দুই নলা বন্দুক ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ গাজী উদ্দিনকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মহামান্য আদালত গাজীকে তিনদিনের জন্য পুলিশের হেফাজতের নির্দেশ প্রদান করেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, "অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ।…
Read More
মুখ্যমন্ত্রীর সফরকালেই চাবাগানে বিক্ষোভ তৃণমূলের

মুখ্যমন্ত্রীর সফরকালেই চাবাগানে বিক্ষোভ তৃণমূলের

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী।আর তারমধ্যেই আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের বীরপাড়ার মাকরাপাড়া চাবাগানে শ্রমিক বিক্ষোভ শুরু করল তৃনমূল কংগ্রেসের মজদুর ইউনিয়ন। জানা গেছে বেতন সমস্যা নিয়ে এদিন চাবাগান ফ্যাক্টরির সামনে কাজে যোগ না দিয়ে বিক্ষোভে শামিল হয় শ্রমিকরা। দীর্ঘ কয়েক মাসের বকেয়া বেতনের ও প্রভিডেন্ট ফান্ডের দাবিতে বিক্ষোভ সংঘটিত হচ্ছে। যে সমস্ত শ্রমিক কাজ থেকে অবসর নিয়েছে তারা গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পায়নি ,যার কারণে তাদের অবস্থা খুব শোচনীয়। শ্রমিকদের আরও অভিযোগ যে, চা বাগানের জমিতে শূকরের খামার তৈরি করছে বাগান কর্তৃপক্ষ, যেটা সম্পূর্ণ বেআইনি। এবং ভবিষ্যতে এই খামার থেকে এনসেফালাইটিস ও ডেঙ্গুর মত রোগ ছড়াতে পারে এলাকায় । এই খামার…
Read More
বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর

বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর

সরকারিভাবে তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকেলবেলা বিধানসভা ভবনে গিয়ে সচিবের কাছে নিজের ইস্তফাপত্র পেশ করেন। জানা গেছে তাঁর ইস্তফা গ্রহণ করেছেন সচিব। দীর্ঘ কয়েকমাস পর নানা টালবাহানার পর আজ ইস্তফা দিয়ে সরকারিভাবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। সূত্রের খবর আগামীকালই দিল্লি যাওয়ার কথা শুভেন্দুর।তার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের রাস্তাটি আরো প্রশস্ত করলেন দাদা। কোচবিহারের তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীও কিছুদিন আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিল্লি উড়ে বিজেপিতে যোগদান দেন।আজ বিধানসভা ভবনে গিয়ে ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন দুই মেদিনীপুরের দোর্দন্ডপ্রতাপশালী এই…
Read More