আসাম

২১ লক্ষ টাকার গাঁজা উদ্ধার ফুলবাড়ির জটিয়াকালি এলাকা থেকে

২১ লক্ষ টাকার গাঁজা উদ্ধার ফুলবাড়ির জটিয়াকালি এলাকা থেকে

মঙ্গলবার রাত্রে গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ির জটিয়াকালি এলাকা থেকে একটি পিকআপ ভ্যান থেকে ১৫৬ কেজি গাজা উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আটক করা হয় গাজা বোঝাই পিক আপ ভ্যানটিকে। পিকআপ ভ্যানে থাকা কাঠের ভুষির নিচে চেম্বারে মেলে মোট ২৮ প্যাকেট গাঁজা। গ্রেফতার করা হয় অর্জুন সুত্রধর নামে এক যুবককে। পুলিশ সুত্রে জানাগেছে গাজার আনুমানিক বাজার মুল্য প্রায় ২১ লক্ষ টাকা। কোচবিহার জেলা থেকে বারাসাতের উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
ভারী বৃষ্টির জেরে নাস্তানাবুদ নেপাল ও ভুটান

ভারী বৃষ্টির জেরে নাস্তানাবুদ নেপাল ও ভুটান

বুধবার নেপাল ও ভুটানে ভয়াবহ বন্যা। যার জেরে নেপালে নিখোঁজ কমপক্ষে সাত জন। একই সঙ্গে ভুটানে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন আরও পাঁচজন। ভুটানের একটি পর্বত চূড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, ওই ভুটানি গ্রামবাসীরা কর্ডিএসিপস ছত্রাক সংগ্রহ করছিল। রাজধানী থিম্পু থেকে উত্তরে প্রায় ৬০ কিমি দূরে এই একটি পাহাড়ে ঘুমাচ্ছিল ওই ভুটানি গ্রামবাসীরা। হঠাৎ করেই জলস্রোতের ধাক্কা আসে। মৃত্যু হয় ১০ জনের। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। দুর্ঘটনার খবরের পরেই আহতদের উদ্ধারে ঘটনাস্থলের দিকে উড়ে যায় দুটি হেলিকপ্টার। পাশাপাশি সেনা বাহিনীর উদ্ধারকারী দলও ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। এক্ষেত্রে একটি অসুবিধা হল,…
Read More
বাড়ি ছাড়ার হুঁশিয়ারি দিলেন শোভনবাবুকে

বাড়ি ছাড়ার হুঁশিয়ারি দিলেন শোভনবাবুকে

এবার নয়া মোড় নিল শোভন-বৈশাখী অধ্যায়। বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন ঢের আগেই। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর থেকে গোলপার্কের ফ্ল্যাটে থাকেন শোভন চট্টোপাধ্যায়। এবার গোলপার্কে শোভনকে ফ্ল্যাট খালি করার হুঁশিয়ারি দিলেন তাঁরই শ্যালক শুভাশিস দাস। বান্ধবী বৈশাখীকে নিয়ে রয়েছেন গোলপার্কের ফ্ল্যাটে। সেই বাড়ি নিয়েই নতুন করে জটিলতা তৈরি হল। সাতদিনের মধ্যে ওই ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে। তা না হলে মামলা রুজু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শোভনের শ্যালক। ওই ফ্ল্যাটে বেআইনিভাবে শোভন-বৈশাখী রয়েছেন বলে আগেও সোচ্চার হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। ২০১৭-য় বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন শোভন। গোলপার্কের যে ফ্ল্যাটে বৈশাখীর সঙ্গে ‘সংসার’ পেতেছেন শোভন, সেই ফ্ল্যাটের…
Read More
করোনার ত্রাসে চলতি বছরেও বাতিল হল হজযাত্রা

করোনার ত্রাসে চলতি বছরেও বাতিল হল হজযাত্রা

বছর ঘুরলেও বদলায়নি পরিস্থিতি। এক বছরেরও বেশি সময় ধরে করোনার করাল গ্রাসে দেশ। গত বছর থেকে করোনার কাটায় বাতিল হচ্ছে একের পর এক ধর্মীয় অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো চলতি বছরেও ভারত থেকে বাতিল হল হজযাত্রা। করোনার জেরে ২২৩ বছরের এ বারের হজযাত্রার সমস্ত আবেদন বাতিল ঘোষণা করল ভারতের হজ কমিটি। সংক্রমণ এড়াতে হজ পালনে কড়া বিধি আরোপ করছে সৌদি। সৌদি আরব জানিয়েছে কোভিড মহামারির কারণে শুধু মাত্র সেখানকার সীমিত সংখ্যক মানুষকেই হজ পালনের অনুমতি দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে এবছরও হজ সীমিত পরিসরেই পালন করা হবে বলে জানিয়ে দিয়েছে সৌদি আরবের উমরাহ এবং হজ মন্ত্রক। এ বছর হজ সীমিত পরিসরেই পালন…
Read More
স্বস্তি মিলছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি মিলছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। তবে নিয়ন্ত্রণেই রয়েছে দেশের কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬২,২২৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ছাড়িয়ে গেল। মঙ্গলবার করোনায় প্রাণ হারিয়েছেন ২,৫৪২ জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৭৯,৫৭৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৮,৬৫,৪৩২। মঙ্গলবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,০৭৬২৮ জন। দেশে সুস্থতার সংখ্যা বেড়ে হল ২.৮৩ কোটির বেশি।   পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৩,২৬৮ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৫…
Read More
শোভন বৈশাখীর সম্পর্কে এল নতুন মোড়

শোভন বৈশাখীর সম্পর্কে এল নতুন মোড়

রাজনীতিতে ত্রিকোণ প্রেমের এই গল্প বহু চর্চিত। শোভন-বৈশাখী-রত্নাকে নিয়ে রাজনীতিতে বিতর্কের ঝড় অব্যাহত। এবার নয়া ইনিংস শুরু৷ বঙ্গ রাজনীতিতে হাই প্রোফাইল জুটির বন্ধুত্ব এবার সোশাল মিডিয়ায় অন্যমাত্রা পেল। তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই বদলে গেল শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম৷ বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে জুড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফেসবুক প্রোফাইলে লেখা হল, বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। রত্নার সংসার ছেড়ে বেশ কয়েক বছর আগেই বেড়িয়ে এসেছেন তিনি৷ ‘ঘর বেঁধেছেন’ বান্ধবী বৈশাখীর সঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় বৈশাখীর এই আপডেট দেখার পরেই প্রশ্ন উঠেছে, তবে কি নিজেদের সম্পর্ককে নতুন পরিচয় দিতে চলেছেন শোভন-বৈশাখী? যদিও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও আইনি বিচ্ছেন হয়নি তাঁর৷ তৃণমূলে ফিরতে পারেন…
Read More
অক্সিজেনের অপচয় রুখতে তৎপর হল রাজ্য সরকার

অক্সিজেনের অপচয় রুখতে তৎপর হল রাজ্য সরকার

গত এক বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা। গত বছরের থেকে চলতি বছরে আরও বেশি করে জাকিয়ে বসেছে দেশে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক আকার ধারণ করেছিল দেশে। চারিদিকে হাহাকার চিত্র দেখা দিয়েছিল। এমনকি হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের সঙ্কটও দেখা গেছে। সবচেয়ে বড় সঙ্কট হয়ে উঠেছিল অক্সিজেনের অভাব৷ কিন্তু এবার সরকারি হাসপাতালেই অক্সিজেনের ব্যাপক অপব্যবহারের অভিযোগ উঠল৷ স্বাস্থ্য দফতরের নজরদারিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রয়োজনে অক্সিজেন পাচ্ছে না রোগী। কিন্তু যাদের অক্সিজেন প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে লিটার লিটার অক্সিজেন। এমনই একগুচ্ছ বেনিয়ম এবং গাফিলতির ঘটনা সামনে এল রাজ্যের বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষকরা রাজ্যের বিভিন্ন…
Read More
জি-৭ বৈঠকে তোপ দাগা হল বেজিংয়ের প্রতি: ফের ঠান্ডা যুদ্ধের সম্ভাবনা বিশ্বে

জি-৭ বৈঠকে তোপ দাগা হল বেজিংয়ের প্রতি: ফের ঠান্ডা যুদ্ধের সম্ভাবনা বিশ্বে

পূর্বাভাস অনুযায়ী একটি ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। এক দিকে বিশ্বের উন্নত অর্থনৈতিক দেশগুলির জোট জি-৭ আর অন্য দিকে চিন। সদ্যসমাপ্ত ব্রিটেনের জি-৭ শীর্ষ বৈঠকের পর এই সংঘাত প্রকাশ্যে চলে এল। এই টানাপড়েনের দিকে সতর্কতার সঙ্গে নজর রাখছে নয়াদিল্লি। পশ্চিমে চিন-বিরোধিতার বাতাস জোরালো হলে তার ফায়দা তোলাটাই এখন লক্ষ্য ভারতের। কিন্তু তা কিছুটা রেখে ঢেকে। সরাসরি চিন-বিরোধী শিবিরের তকমাও নিজেদের উপরে লাগাতে নারাজ তারা। জি-৭ বৈঠকের পরে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে নাম করেই তোপ দাগা হয়েছে বেজিংয়ের প্রতি। সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ঘোর নিন্দা করা হয়েছে। তীব্র সমালোচনা করা হয়েছে হংকংয়ে আন্দোলকারীদের উপরে…
Read More
মালদায় পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

মালদায় পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কালিভাষা এলাকায়। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরেই খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। তবে এটি খুন না আত্মহত্যা সে ব্যাপারে এখনও পরিষ্কার করে পুলিশ কিছু জানাতে পারেনি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী বয়স (৪৮)। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামে। মাছ ধরার উদ্দেশ্যে কালীভাষা এলাকার একটি…
Read More
জায়গা দখলের লোভে দাদার ওপর হামলা করল ভাই

জায়গা দখলের লোভে দাদার ওপর হামলা করল ভাই

বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকাালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল থানার উত্তর রহিমপুর এলাকায়। এই ঘটনার পর আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে হামলাকারী ভাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দাদা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম আজাদ হোসেন(৪৫)। তার বাড়ির পাশে রয়েছে ভাই সাজ্জাদ হোসেনের বাড়ি। দীর্ঘদিন ধরে দাদা সাথে ভাইয়ের সাথে জায়গা দখলকে কেন্দ্র করে মাঝেমধ্যেই বিবাদ লেগেই থাকত। গতকালকে দাদা আজাদ হোসেনের বাড়ির সীমানা পাঁচিল প্লাস্টার করা হয়। এদিন সকালে ভাই সেই বাড়ির পাঁচিলের পাশে…
Read More