আসাম

করোনা নিয়ে অভিনব উদ্যোগ কেন্দ্রের

করোনা নিয়ে অভিনব উদ্যোগ কেন্দ্রের

এক বছরেরও বেশি সময় ধরে করোনার ভয়ঙ্কর চিত্র দেখছে সারা বিশ্ব৷ প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়ঙ্কর চিত্র নিয়েছে দেশে৷ চারিদিকে শুধু হাহাকার চিত্র, স্বজন হারানোর কান্নার রোল৷ তবে ধীরে এবার সুস্থ হয়ে উঠছে দেশ৷ করোনার দ্বিতীয় ঢেউ বুঝিয়ে দিয়েছে কীভাবে মারণ ভাইরাসটি রূপ বদলে আরও ভয়ানক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে আগামী চ্যালেঞ্জগুলি জিততে তৈরি হচ্ছে দেশ। বেসামাল দেশে স্থিতি ফেরাতে দক্ষ সৈনিকের মতো লড়াই করে গিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ নিরলস পরিশ্রম করেছেন কোভিড যোদ্ধারা৷ সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা সেই সকল কোভিড যোদ্ধাদের জন্য ভার্চুয়ালি বিশেষ কোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রায় ১ লক্ষ কোভিড যোদ্ধাকে এই লড়াইয়ের…
Read More
বীরপাড়া বুনো হাতির আক্রমণে মৃত্যু এক ব‍্যাক্তির

বীরপাড়া বুনো হাতির আক্রমণে মৃত্যু এক ব‍্যাক্তির

বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক বয়ষ্ক ব‍্যাক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া দলমোর চা বাগানে। গতকাল গভীর রাতে সাতটি হাতির একটি দল দলমোর চা বাগানে প্রবেশ করে। একটি বুনো হাতি জোহান মুণ্ডার ঘরে হানা দেয় ঘর ভাঙতে শুরু করে হাতির আক্রমণ থেকে বাঁচতে জোহান ঘর ছেড়ে পলায়ন করতে গেলে বুনো হাতি জোহানকে শুঁড় দিয়ে পেঁচিয়ে উঠোনে আছাড় মারে এই ঘটনায় জোহানের মৃত্যু হয়। ঘটনাস্থলে শুক্রবার সকালে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছায় ও বীরপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Read More
মালদার বিখ্যাত আম এবার দিল্লিতে

মালদার বিখ্যাত আম এবার দিল্লিতে

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল ভারতবর্ষের রাজধানী দিল্লি। রাজ্য সরকারের সহযোগিতায় এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আনন্দবিহার ট্রেনে করে প্রায় পাঁচ টন আম পাড়ি দেয় দিল্লি। পশ্চিমবঙ্গ তথা মালদার আম বাজার ধরে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে মালদা রেলস্টেশনে উপস্থিত ছিলেন ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, মালদা জেলার আম জগৎ বিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মালদার আমের স্বাদ…
Read More
আবারও উঠলো অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে

আবারও উঠলো অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে

আগে থেকেই রাজ্যের রাজ্যপালের বিরোধী ছিল রাজ্যের শাসকদল। উঠেছিলো একাধিক অভিযোগ। বারংবার অভিযোগের আঙুল উঠেছে একে অপরের বিরুদ্ধে। রাজ্যপালকে সরানোর অনুরোধে চিঠিও গেছে প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যের শাসকদলের পরে এবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হল রাজ্যের বামফ্রন্টও। বামফ্রন্টের বৈঠকে অভিযোগ সমেত এবার উঠে এল রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম। জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সুর সপ্তমে তোলার সিদ্ধান্ত নিল বাম নেতৃত্ব। একুশের নির্বাচনের আগে বারবার যে রাজ্যপালের দ্বারস্থ হতো জোট নেতৃত্ব সেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সুর সপ্তমে তোলার সিদ্ধান্ত নিল বামেরা। রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন বলে অভিযোগ তাঁদের। ইতিমধ্যে রাজ্যের শাসকদল তাঁর নাম দিয়েছে পদ্মপাল। এবার বামেরাও একই পথে হাঁটল। আগামী ২৪ জুন থেকে…
Read More
খারিজ করা হোক মুকুল রায়ের বিধায়ক পদ, আর্জি শুভেন্দুর

খারিজ করা হোক মুকুল রায়ের বিধায়ক পদ, আর্জি শুভেন্দুর

শুক্রবার স্পিকারের দফতরে একটি চিঠি পাঠান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী।মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে স্পিকারকে তিনি চিঠি দেন।স্পিকারের ব্যক্তিগত সচিব এই চিঠি গ্রহণ করেন। যেখানে উল্লেখ করা হয়েছে, দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে যত দ্রুত সম্ভব মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে হবে। শুক্রবার মুকুল রায়ের পদত্যাগের দাবি জানিয়ে একটি টুইট করেন স্বপন দাশগুপ্ত।তিনি লেখেন, 'গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। তাঁর দলবদল নিয়ে কোনও ধোঁয়াশা নেই। কিন্তু যেহেতু তিনি BJP-র প্রতীকে নির্বাচনে জয়ী হয়েছেন সেক্ষেত্রে আইন অনুযায়ী তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে BJP -তে যোগদান করার সময় তিনি যেভাবে…
Read More
হাসপাতালের ওয়ার্ড থেকে পলাতক  ব্ল্যাক ফাঙ্গাস রোগী

হাসপাতালের ওয়ার্ড থেকে পলাতক ব্ল্যাক ফাঙ্গাস রোগী

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেলেন মিউরমাইকোসিস কিংবা ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী। আচমকাই নিখোঁজ হয়ে যান এক মহিলা রোগী। চিকিৎসকদের দাবি তিনি ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ছিলেন। ঘটনা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে অভিযোগ জানানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। ENT অর্ন্তবিভাগের কর্মীদের দাবি, ওই রোগী কিছুতেই হাসপাতালে ভর্তি থাকতে চাইছিলেন না। তিনি ভর্তির সময় এটি মোবাইল নম্বরও দিয়েছিলেন। সেই মোবাইলে যোগাযোগ করা হয়। ফোনের ওপারে থাকা যুবক মহিলার ছেলে হিসেবে পরিচয় দেন। তিনি মুর্শিদাবাদেই থাকেন। মা কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানায় যুবক। ফলে কীভাবে মহিলা মুর্শিদাবাদ থেকে শিলিগুড়িতে এলেন তা নিয়েও রহস্য রয়েছে। বৃহস্পতিবার রাতেই মিউকরমাইকোসিসের রিপোর্ট পজিটিভ আসে ওই রোগীর। বাইরে…
Read More
চলতি সপ্তাহ থেকে পরের সপ্তাহে পেছানো হল একুশে বিধানসভা ভোটের ফলাফল মামলার দিন

চলতি সপ্তাহ থেকে পরের সপ্তাহে পেছানো হল একুশে বিধানসভা ভোটের ফলাফল মামলার দিন

ভোটের পরেও সরগরম রাজ্য রাজনীতি। ভোট মিটলেও মেটেনি তার পরবর্তী চিত্র। একুশে বিধানসভা ভোট - এর ফলাফল জন্য নিয়ে নন্দীগ্রামের জল এবার হাইকোর্টে। নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি আজ হল না কলকাতা হাই কোর্টে। পিছিয়ে গেল মামমলার শুনানি। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আবেদনকারী সশরীরে এজলাসে না থাকার কারণেই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। জবাবে মমতার আইনজীবী জানান, নিয়ম মেনেই চলা হবে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে। এই…
Read More
স্বস্তি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

স্বস্তি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

আরও নিম্নমুখী হল রাজ্যের করোনা গ্রাফ। শুক্রবারের করোনা পরিস্থিতিতে রয়েছে বেশ কিছুটা স্বস্তির চিত্র। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ৭৩ দিন পর ৮ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৮৯ হাজার মানুষ। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। করোনায় প্রাণ হারিয়েছেন ১,৫৮৭ জন। যা বেশ খানিকটা স্বস্তির। ১৮ এপ্রিলের পর থেকে দেশে মৃত্যুর হার ছিল উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৮৩,৪৯০ জন। টিকাকরণ করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও…
Read More
খুলতে চলছে পুরীর মহাপ্রভুর মন্দির

খুলতে চলছে পুরীর মহাপ্রভুর মন্দির

করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বিপর্যস্ত হয়ে পড়ে। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় একাধিক তীর্থস্থান। এই পরিস্থিতিতেই দীর্ঘ সময় ধরেই বন্ধ ছিল পুরীর মন্দির। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলতে চলেছে পুরীর মন্দির। উলটো রথ কাটলে ২৬ জুলাইয়ের পর পারে এই মর্মে ওড়িশা সরকারের কাছে প্রস্তাব পাঠাল পুরীর মন্দির কর্তৃপক্ষ। তবে তখনও মন্দিরে প্রবেশ করার সময় ভক্তদের বেশকিছু কোভিডবিধি মানতে হতে পারে। আপাতত ওড়িশায় ভিনরাজ্যের বাসিন্দারা প্রবেশ করুন এটা চাইছেন না সে জেলার প্রশাসকরা। মন্দির প্রশাসকমণ্ডলী সূত্রে খবর, যাঁদের কোভিড টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে, তাঁদের টিকার সার্টিফিকেট দেখে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতে পারে। ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও ভিতরে…
Read More
প্রথম বার মহাকাশ স্টেশনে মানুষ নিয়ে পাড়ি দিল চিনের রকেট

প্রথম বার মহাকাশ স্টেশনে মানুষ নিয়ে পাড়ি দিল চিনের রকেট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চরদের নিয়ে যাওয়ার জন্য রওনা দিল চিনের রকেট। মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর জন্য এটাই ছিল চিনের প্রথম উদ্যোগ। তা সফল হলে মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় যুগান্তকারী পদক্ষেপ হবে। চিনের সরকারি চ্যানেলে এই উৎক্ষেপন সরাসরি সম্প্রচারও করা হয়েছে। চিনের গোবি মরুভূমির জিউকুয়াং উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেজিংয়ের সময় সকাল ৯টা ২২ মিনিট অর্থাৎ ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫২ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটি। সেই মহাকাশযানে ছিলেন ৩ জন নভশ্চর। তাঁরা হলেন নিয়ে হাইশেং, লিউ বোমিং এবং তাং হোংবো। ওই তিন নভশ্চরকে শুভেচ্ছাও জানিয়েছেন পরিবারের লোক এবং সহকর্মীরা। এই যাত্রার সাফল্য কামনা করে সকলে মিলে সে দেশের দেশাত্মবোধক গানও গেয়েছেন।…
Read More