আসাম

জলপাইগুড়ি জেলাজুড়ে অরাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা

জলপাইগুড়ি জেলাজুড়ে অরাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা

জেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন তৈরি করল কিছু ছাত্র। এদিন জলপাইগুড়ি জেলাজুড়ে এই অরাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়। আজ জলপাইগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই সংগঠনের সদস্যরা এদিন তাদের আগামী নানা কর্মসূচীও ঘোষণা করেন বলেও জানা গেছে। স্টুডেন্ট অফ জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ তারিখ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এর মাধ্যমে এই সংস্থার উদ্বোধন হবে ১০১ টি ঢাক এর মাধ্যমে এবং একটি বুক ব্যাংক এর উদ্বোধন হবেসদস্যরা এদিন তাদের আগামী নানা কর্মসূচীও ঘোষণা করেন বলেও জানা গেছে।এছাড়াও জিলার সবচেয়ে বড়ো ৩১ ফিটের একটি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে যা জলপাইগুড়ি জেলার সর্ববৃহৎ পুজো হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার…
Read More
ভ্যাকসিনের কাজ সম্পন্ন হল নির্বিঘ্নেই

ভ্যাকসিনের কাজ সম্পন্ন হল নির্বিঘ্নেই

দীর্ঘ প্রতীক্ষার অবসানে আজ নির্বিঘ্নেই সম্পন্ন হল ভ্যাকসিনের কাজ। আজ সারা দেশের সঙ্গে পুরো উত্তরবঙ্গ সাক্ষী থাকল করোনা অতিমারীর টিকাকরণ কর্মসূচির মাধ্যমে। সেইমতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে সাজসাজ রব ছিল। জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই গণটিকাকরণের শুভ উদ্বোধন করেন।তারপরই সমস্ত রাজ্য সহ উত্তরবঙ্গেও শুরু হয়ে যায় ভ্যাকসিন দেওয়ার কাজ। সূত্রের খবর সারা দেশজুড়ে আজ ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। ধাপে ধাপে এই সংখ্যা বাড়বে। আগামী মার্চের মধ্যে এই টিকাকরণ প্রায় ৩০ -৪০ কোটিতে পৌঁছবে বলে দাবি স্বাস্থ্যকর্তাদের।জানা গেছেএদিন জেলা হাসপাতালে ১০০জনকে টিকা দেওয়া হয়।সহ জেলাশাসক সুমন্ত…
Read More
ফের ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়,মৃত অন্তত ৫০

ফের ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়,মৃত অন্তত ৫০

ভয়াবহ ভূমিকম্পে ফের ইন্দোনেশিয়া কেঁপে ওঠে বৃহস্পতিবার রাতে। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। ৬.২ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, ভেঙে পড়েছে একটি হাসপাতাল ও হোটেল। এই ভূমিকম্পে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা এজেন্সি। আহত শতাধিক। মাঝ রাতে ভূমিকম্প হওয়ায় বেশির ভাগ মানুষ ঘুমে আচ্ছন্ন ছিল। রাতের অন্ধকারে আতঙ্কিত মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন প্রাণ বাঁচিয়ে । ঠিক কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায় এমনই ভূমিকম্প হয়েছিল, তার সাথে সুনামি। সেই সময় মৃত্যু হয়েছিল প্রায় ২হাজার মানুষের।এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে জানা যায়, মামুজ শহরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখানে প্রায় ৩০জন মারা…
Read More
‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা’ নিয়ে ফের বিতর্কে জড়ালেন ‘কুইন’

‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা’ নিয়ে ফের বিতর্কে জড়ালেন ‘কুইন’

বিতর্ক আর কঙ্গনা এই দুটি শব্দ সমার্থক। মনিকর্নিকা সিরিজের দ্বিতীয় পার্ট ছবি ঘোষণা করার পরই ফের বিতর্কে ছবির কপিরাইট নিয়ে!  'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা' ছবির ঘোষণা করেছেন কঙ্গনা রানাওয়াত। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রীর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ উঠল। কঙ্গনা জানিয়েছিলেন, এই ছবিতে কাশ্মীরের রানি সম্পর্কে নানা অজানা তথ্য দেখতে পাবে দর্শক। ২৪ ঘণ্টার মধ্যে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছেন লেখক আশিস কওল। আশিক কওলের দাবি, রানি দিদ্দাকে নিয়ে কাজ করার কপিরাইট তাঁর কাছেই আছে কেবল। তাঁরই লেখা গল্প 'দিদ্দা- কাশ্মীর কি যোদ্ধা রানি'। তিনি বলেছেন তাঁর সম্মতি ছাড়া এই কাজ করা হয়েছে। সংবাদমাধ্যমের কাছে আশিস কওল জানিয়েছেন, রানি…
Read More
রামমন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযানে নেমে পড়ল সঙ্ঘের সমস্ত শাখা সংগঠন

রামমন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযানে নেমে পড়ল সঙ্ঘের সমস্ত শাখা সংগঠন

রামমন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযানে নেমে পড়ল সঙ্ঘের সমস্ত শাখা সংগঠন। এদিন সারা দেশজুড়ে সাধারণ ভক্তকুল মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহে নামে তারা। এদিন বজরং দলের তরফে শিলিগুড়ির খালপাড়া সন্নিহিত বালাজি মন্দিরে পূজা দিয়ে এই অর্থ সংগ্রহের অভিযান শুরু করেন। অভিযানে অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা অধিকারীরা জানিয়েছে সারা ভারতে পাঁচ লক্ষ গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারা জানিয়েছে ভারতের প্রায় ৬৫ কোটি ভক্তকুল হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করবে সদস্যরা। এই অর্থ সংগ্রহের জন্য ন্যূনতম ১০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত কুপন ছাপানো হয়েছে। তাদের দাবি ভারতের দীর্ঘ ইতিহাসের এবং স্বজাত্যভিমানের সঙ্গে সবার অংশগ্রহণকে মাথায় রেখেই তাদের উদ্যোগ বলে…
Read More
লতা মঙ্গেশকরকে ‘ওভাররেটেড গায়িকা’ বলে আক্রমণ!

লতা মঙ্গেশকরকে ‘ওভাররেটেড গায়িকা’ বলে আক্রমণ!

 সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নাকি ওভাররেটেড গায়িকা। এরকমই একটি মন্তব্য ঘিরে সরগরম টুইটার। এমনিতেই টুইটারে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতে বেশি সময় লাগে না। তাই বলা বাহুল্য লতা মঙ্গেশকর সম্পর্কে এমন মন্তব্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কী প্রভাব ফেলেছে। ভারতবাসীর চিরকালীন কোকিলকণ্ঠী গায়িকা হিসেবে যিনি পরিচিত, যাঁর গলায় স্বয়ং দেবী স্বরস্বতী বিরাজ করেন বলে মানুষ বিশ্বাস করে, তাঁর সম্পর্কে এমন মন্তব্য ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে টুইটারে।কাবেরী নামের এক টুইটার ব্যবহারকারী এমন টুইট করেন। তিনি লেখেন, "ভারতীয়দের মগজ ধোলাই হয়ে রয়েছে, তাই তারা লতা মঙ্গেশকরের কণ্ঠ পছন্দ করে।"
Read More
সরকারি চাকরির দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে সামনে সিভিক ডিফেন্স এসোসিয়েশনের

সরকারি চাকরির দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে সামনে সিভিক ডিফেন্স এসোসিয়েশনের

সরকারি চাকরির দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে সামনেদেখাল সিভিক ডিফেন্স এসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি‌তে একটি মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান তারা।আন্দোলন‌কারীদের দাবি সমস্ত সিভিল ডিফেন্স কর্মীদের বিভিন্ন সরকারি দপ্তরের শূণ‍্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি বন্ধ করার দাবিও জানান তারা। নিজেদের দাবি পূরণ না হলে বড় রকমের আন্দোলন সংগঠিত করার হুমকি দেন সংগঠনের সম্পদক প্রসেনজিৎ বসাক। এদিন প্রায় শতাধিক সিভিল ডিফেন্স কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেন। সংগঠনের সম্পদক প্রসেনজিৎ বসাক বলেন, পুলিশ ও সেনাবাহিনী‌র সঙ্গে নিরন্তর কাজ করে চলেছে‌ন সিভিল ডিফেন্সের কর্মী‌রা। তা সত্ত্বেও বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তারা।
Read More
স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা মিলল না

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা মিলল না

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হন্যে হয়ে ঘুরতে হল চিকিৎসার জন্য। একেরপর এক বেসরকারি হাসপাতালে ঘুরিয়ে দিল চিকিৎসা না করিয়েই এমনই চিত্র দেখা গেল শিলিগুড়ির মাটিগাড়ার প্রমোদ নগরে। জানা গেছে কিছুদিন আগেই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়েছিল মহম্মদ গফরের পরিবার। হঠাৎ কিছুদিন আগেই স্ট্রোক হয় মহম্মদ গফরের। এরপরই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শিলিগুড়ির একাধিক হাসপাতালে ঘুরলেও চিকিৎসা পরিষেবা মেলেনি এমনটাই অভিযোগ পরিবারের সদস্যের। ফলস্বরূপ চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই বছর পয়ষট্টির ওই প্রৌঢ়ের। এই ঘটনায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফের একবার প্রশ্নচিহ্ন দেখা দিল এমনটাই অভিযোগ করেছেন বিরোধীর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, স্বাস্থ্য সাথী পরিষেবার সঙ্গে যুক্ত না হলে বেসরকারি হাসপাতালগুলির…
Read More
গ্রেপ্তার রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা

গ্রেপ্তার রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা

রোজভ্যালি মামলায় ফের গ্রেপ্তারি। বাংলার চিটফাণ্ড দুর্নীতিতে সিবিআইয়ের জালে ধরা পড়লেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। দিন দুই আগেই অ্যালকেমিস্ট কর্ণধার তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে গ্রেফতার করেছে ইডি। শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ, রোজভ্যালির বিপুল অঙ্কের টাকা পাচার করেছেন। কোটি কোটি টাকার গয়না তিনি অন্যত্র সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ। কর্ণধার গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর থেকে ব্যবসার পুরোটাই দেখভাল করছিলেন শুভ্রা।
Read More
বিপর্যয় ইন্দোনেশিয়ায়

বিপর্যয় ইন্দোনেশিয়ায়

বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। বৃহস্পতিবার রাতে কম্পনের মাত্রা ছিল ৫.৯ ম্যাগনিটিউড। কমপক্ষে ১০ জন মৃত এই বিপর্যয়ে। গুরুতর আহত প্রায় হাজার মানুষ। বিধ্বস্ত পরিস্থিতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ডে। সাত সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। যদিও এখনই সুনামির আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
Read More