আসাম

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, গ্রেপ্তার চার

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, গ্রেপ্তার চার

এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ব্যাপক তোলপাড় জলপাইগুড়ি জেলার রাজনীতি। সূত্রের খবর তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত চার বিজেপি কর্মীকে আটক করা হয়েছে । জানা গেছে রবিবার রাতে রঞ্জিত অধিকারী নামে এক তৃণমূল কর্মী দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাকে অস্ত্র দিয়ে আঘাত করে।রাতেই তাকে নিয়ে আসা হয় ময়নাগুড়ি চুড়াভান্ডার হাসপাতালে।সেখানেই তার মৃত্যু হয়।অভিযোগে তীর বিজেপির বিরুদ্ধে।ঘটনায় আটক ৪ বিজেপি কর্মী।দেহ নিয়ে আসা হয়েছে ময়নাগুড়ি থানায়।সেখান থেকে জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে তার দেহ বলে জানা গেছে পুলিশ সুত্রে।ঘটনার তদন্তে পুলিশ।
Read More
ট্রাক্টর র্যালির সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ

ট্রাক্টর র্যালির সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ

নয়া কৃষি বিল নিয়ে প্রজাতন্ত্র দিবসে লাল কেল্লার অনুষ্ঠান চলাকালীন জাতীয় পতাকা হাতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে আন্দোলনরত কৃষকরা। এই ট্রাক্টর র‍্যালির অনুমতি দেওয়ার বিষয়টি দিল্লি পুলিশের উপরেই ছাড়ল আদালত। ৫০ কিলোমিটার জুড়ে ওই কিষাণ ট্রাক্টর মার্চ হবে শান্তিপূর্ণ। প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‍্যালি ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ১৯ জানুয়ারি ফের বৈঠক রয়েছে কৃষকদের সঙ্গে।
Read More
আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান

আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান

আগুনে পুড়ে গেল ইসলামপুর থানার বিপরীতের বেশ কয়েকটি দোকান। জানা গেছে গতকাল রাতের দিকে আচমকাই থানার বিপরীতে বেশকয়েকটি দোকানে আগুন লাগার খবর ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর তৎপরতায় আগুন বেশি ছড়িয়ে পরতে পারে নি। কিভাবে আগুন লাগল তার কারণ এখনো জানা যায়নি বলে সূত্রের খবর।প্রাথমিকভাবে পুলিশের অনুমান শটসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
ফের  ব্যাংক লুঠের চেষ্টা শিলিগুড়িতে

ফের ব্যাংক লুঠের চেষ্টা শিলিগুড়িতে

রবিবার রাতে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল শিলিগুড়িতে। জানাগেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কাছে দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এদিন সোমবার সকালে ব্যাংকের কর্মচারীরা ব্যাংক খুলতেই বিষয়টি নজরে আসে।পুলিশকে খবর দেওয়া হয়।ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি থানার পুলিশ এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে রবিবার ব্যাংক বন্ধ থাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটে। বিল্ডিংয়ে দুই ফ্লোরে দুটি ব্যাংকে চোরের দল ঢোকে। শাটার খুলে ব্যাংকের ভিতরে ঢুকলেও টাকা নিতে পারেনি। ব্যাংকের কর্মচারীরা জানিয়েছে বিল্ডিংয়ের বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দিয়ে সাবলজাতীয় লোহা দিয়ে তালা ভেঙেছে বলে তাদের দাবি। তারা জানিয়েছে ব্যাঙ্কের ভিতর একটি সাবল পাওয়া গিয়েছে। ব্যাংকের ভিতরের সিসিটিভি মুখ গুলিও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই…
Read More
করোনা টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য

করোনা টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য

অপর্যাপ্ত করোনা টিকা এসে পৌঁছেছে বলে অতিরিক্ত করোনা টিকা অপচয় রুখতে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। ১০ জনের টিকাকরণের পর শিশিটি ফেলে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা বলে অভিযোগ উঠতে শুরু করেছে। শিশিতে অবশিষ্ট টিকা থাকলে তা ফেলে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শিশিতে অবশিষ্ট সমস্ত টিকা ব্যবহার করতে হবে। অবশিষ্ট ভ্যাকসিনের পরিমাণ যদি ৫ মিলিলিটার হয়, তাহলে তো সমস্যাই নেই। অন্য গ্রহীতার শরীরে তা দেওয়া যাবে। আর যদি তার কমও হয়, তাও ব্যবহার করতে হবে। আজ রাজ্যজুড়ে দ্বিতীয় দফায় করোনার টিকাকরণ।
Read More
আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে জনসভা করতে চলেছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। নন্দীগ্রামের তেখালি ব্রিজের পাশেই জনসভা করবেন তৃণমূল নেত্রী।সেই জনসভায় হাজির থাকতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আজকেই পাল্টা দক্ষিণ কলকাতায় বিজেপি’‌র পদযাত্রা এবং সভায় অংশ নিচ্ছেন শুভেন্দু। কলকাতার রাজপথে একসঙ্গে নামছেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদার প্রমুখ। পদযাত্রায় শেষে হবে সভা। জমজমাট বঙ্গ রাজনীতি।
Read More
বিনয় মিশ্রর বিরুদ্ধে নতুন ব্যবস্থা সিবিআইয়ের

বিনয় মিশ্রর বিরুদ্ধে নতুন ব্যবস্থা সিবিআইয়ের

গরু পাচারে অভিযুক্ত এনামুল হককে হেফাজতে পেলেও কয়লা পাচারের চাঁইরা এখনও সিবিআইয়ের নাগালের বাইরে রয়েছেন। এবার কয়লা পাচারে অভিযুক্ত যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী বিনয় মিশ্রকে নিজাম প্যালেসে ফের তলব সিবিআইয়ের। তাঁর বিরুদ্ধে এখন নতুন করে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন সিবিআই কর্তারা। বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। দিন পাঁচেক আগেই কয়লা পাচার কাণ্ডের চাঁইদের হেফাজতে রাজ্যের দশটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন পঁচাত্তর জন আধিকারিক। সিবিআই জানাচ্ছে, সিঙ্গাপুর, ব্যাঙ্কক, দুবাইয়ের বেশ কিছু সম্পত্তির উপরও নজর রাখা হচ্ছে। প্রয়োজনে পদক্ষেপ করা হবে।
Read More
ম্যানুয়াল পদ্ধতিতে হবে টিকাকরণ

ম্যানুয়াল পদ্ধতিতে হবে টিকাকরণ

শনিবারের মতো সোমবারও ম্যানুয়াল পদ্ধতিতে হতে পারে টিকাকরণ। সোমবার করানো টিকাকরণের দ্বিতীয় দিনে রাজ্যে ২০৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। গোলযোগ কো-উইনের অ্যাপে। অ্যাপের মাধ্যমে সঠিক সময় এসএমএস পৌঁছচ্ছে না টিকাকরণের জন্য নথিভুক্তদের কাছে। খুব স্লো কাজ করছে অ্যাপটি।
Read More
রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিলেন রাষ্ট্রপতি

রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিলেন রাষ্ট্রপতি

বিদেশি অর্থ বা বিদেশি অনুদানের প্রয়োজন নেই। রাম মন্দির তৈরি হবে দেশের মানুষের টাকা দিয়েই। তাই দেশজুড়ে রামমন্দিরের জন্য অনুদান সংগ্রহ শুরু করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রামমন্দি ট্রাস্টকে ৫ লক্ষ ১ টাকা অনুদান দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন অনুদান হিসাবে। শ্রী রাম মন্দির নিধি সমর্পণ প্রচার অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই অভিযান চলবে ১৫ই জানুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশের রাম ভক্তদের থেকে অর্থ সংগ্রহ করে তিল তিল করে তৈরি করা হবে রাম মন্দির। ৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজ্যের হিন্দু পরিবারের কাছে এই…
Read More
লড়াই শেষে ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা

লড়াই শেষে ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা

দীর্ঘ লড়াই এর পর ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা ।শনিবার হাই কোর্টের নির্দেশে পাকাপাকিভাবে সন্তানদের পেয়ে খুবই খুশি সানু দাস।শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানালেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার।জানালেন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পোকাইজোতের বাসিন্দা সানু দাস। চার বছর আগে গুরুতর রোগে আক্রান্ত হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। সানু পরিবার বলতে তিন মেয়ে এবং এক ছেলে। স্ত্রী বছরখানেক আগেই মারা গিয়েছেন। অসুস্থ হওয়ার পর চার ছেলেমেয়েকে দেখাশোনার জন্য জলপাইগুড়িতে নিজের বোনের কাছে পাঠিয়ে দেন। সুস্থ হয়ে ফেরার পর সন্তানদের আনতে গেলে শুনতে পারেন তার দুই মেয়েকে পাড়ার কয়েকজনের পরামর্শ…
Read More