20
Sep
শনিবার সকাল থেকে বাগানের সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত চা বাগানে ২০% হারে বোনাস দেওয়া বাধ্যতামূলক হলেও, সাইলি চা বাগানে শ্রমিকদের অ্যাকাউন্টে মাত্র ১৫% হারে বোনাস পাঠানো হয়েছে। চা শ্রমিকদের অভিযোগ, বিগত কয়েক দিন ধরে তাঁরা গেট মিটিং-এর মাধ্যমে বারবার তাঁদের দাবির কথা জানিয়ে এসেছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। শুক্রবার আচমকাই শ্রমিকদের অ্যাকাউন্টে ১৫% হারে বোনাস ঢোকে, যার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আজ সকাল থেকে চা পাতা তোলা সহ সব কাজ বন্ধ রেখে বাগান চত্বরে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে বাকি ৫% বোনাস না দিলে কেউ…
