09
Apr
উচ্চ পার্বত্য সিকিম থেকে দার্জিলিং জেলার সান্দাকফু সমগ্র হিমালয় অঞ্চল এখন তুষারের শুভ্র আবরণে মোড়া। টানা কয়েকদিনের তুষারপাতে উত্তর সিকিমের লাচেন, লাচুং, পূর্ব সিকিমের শেরাথাং, কুপুপ, গ্নাথাং সহ ছাঙ্গু লেক এলাকায় নেমে এসেছে তীব্র শৈত্যপ্রবাহ। পাহাড়ি রাস্তা, ঘরবাড়ির ছাদ, গাছপালা সবই ঢেকে গেছে সাদা চাদরে, সৃষ্টি হয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৩৬ মিটার উচ্চতায় অবস্থিত সান্দাকফু যেন পরিণত হয়েছে স্বপ্নরাজ্যে। বুধবার দুপুর থেকে শুরু হওয়া তুষারপাত এদিন সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এখান থেকে একসঙ্গে বিশ্বের চারটি উচ্চতম শৃঙ্গ এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোতসে ও মাকালু দেখার বিরল অভিজ্ঞতা পর্যটকদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। তবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালে…
