ক্যাফে আকাসা ফের নিয়ে এল তাদের নবরোজ স্পেশ্যাল মিল, আকাশ-পথে পার্সি খাবারের স্বাদ

আকাসা এয়ার-এর অনবোর্ড মিল সার্ভিস ক্যাফে আকাসা উদযাপন করছে পার্সি নববর্ষ। সেই উপলক্ষে তারা দ্বিতীয় বার নিয়ে আসছে তাদের নবরোজ স্পেশ্যাল মিল। আকাশ-পথে পার্সি খাবারের স্বাদ উপভোগ করার এক অনন্য অভিজ্ঞতা লাভ করার জন্য তারা যাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছে। এই মিল-এ থাকছে পার্সি চিকেন খিমা পাই। এর সঙ্গে পরিবেশন করা হচ্ছে পাত্রা নু চিকেন সালাদ, স্যাফ্রন রাইস পুডিং, ও আপনি নিজে পছন্দ করে নেওয়া পানীয়।     

2026-এর পুরো অগস্ট মাস জুড়ে এই মিল পাওয়া যাবে। এই মিল প্রি-বুক করা যাবে আকাসা এয়ার-এর ওয়েবসাইট-এ গিয়ে বা মোবাইল অ্যাপ-এর মাধ্যমে।

নবরোজ মানে হল “নতুন দিন”। এই উত্সবের মেজাজের সঙ্গে জড়িয়ে আছে জীবনকে নতুন করে শুরু করার সঙ্কল্প, সবার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ, এবং সবাই একসঙ্গে মিলেমিশে থাকা। এই উত্সব উদযাপনে একটা মুখ্য ভূমিকা পালন করে খাওয়াদাওয়া।   

পার্সিদের রন্ধন-শিল্পের যে ঐতিহ্য রয়েছে, তারই পরম্পরা থেকে অনুপ্রাণিত হয়েছে নবরোজ মিল-এর মেনু ঠিক করা হয়েছে। অনেক ভাবনা-চিন্তা করে এই কাজ করা হয়েছে। কারণ এর উদ্দেশ্য হল নবরোজ-এর মেজাজকে আকাশ-পথে প্রাণবন্ত করে তোলা। গ্রাহকরা যাতে বিমানে সফর করতে-করতে উত্সব উদযাপনের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারেন।

সারা বছর ধরেই ক্যাফে আকাসা বিশেষ ভাবে সাজিয়ে তোলা লিমিটেড-এডিশন মেনু নিয়ে এসে হাজির হয়। তারা এই ভাবে বিমান-সফরের অভিজ্ঞতাকে অনবরত সমৃদ্ধ করে চলেছে। এর জন্য তারা বিভিন্ন উত্সব-অনুষ্ঠানের মুহূর্তগুলোকে উদযাপন করে এবং গ্রাহকদের ক্রম-বিবর্তিত রুচি-পছন্দের কথাও মাথায় রাখে। এই ভাবে তারা নিশ্চিত করে যে যাত্রীরা যখনই বিমানে সফর করবেন, তখনই কিছু না-কিছু নতুন পাবেন বলে প্রত্যাশা করতে পারেন। 

2022-এর অগস্ট থেকে আকাসা এয়ার তাদের বিমান পরিষেবা শুরু করেছিল। সেই থেকে তারা বিশেষ ভাবে সাজিয়ে তোলা বিভিন্ন ধরনের মিল পরিবেশন করার কাজ দায়বদ্ধতা সহ করে যাচ্ছে। তারা যেসব মিল পরিবেশন করে সেগুলোর মধ্যে এমন সব আঞ্চলিক বিশেষত্ব প্রতিফলিত হয় যেগুলো বিভিন্ন ধরনের উত্সব-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। মকর সংক্রান্তি হোক বা ভ্যালেন্টাইন’স ডে, হোলি, ঈদ, ইস্টার, মাদার্স ডে, আন্তর্জাতিক যোগ দিবস, নবরোজ, ওনম, গণেশ চতুর্থী, দশেরা, দেওয়ালি, শিশু দিবস ও বড়দিন— যে কোনও উত্সবেই ক্যাফে আকাসা বিশেষ-বিশেষ মিলের ব্যবস্থা করে চলেছে যাতে যাত্রীরা বিমান-সফর করে অনবরত আরও ভাল অভিজ্ঞতা লাভ করতে পারেন। কোনও যাত্রী যদি বিমান সফর করতে-করতে নিজের প্রিয়জনদের সঙ্গে বিশেষ কোনও দিন উদযাপন করতে চান, তাহলে তাঁরা রেগুলার মেনু থেকে কেক আগেই বেছে নিতে পারবেন। এই সুযোগ দেওয়া হয় এই বিমান সংস্থার পক্ষ থেকে। 

ক্যাফে আকাসা ঘন-ঘন তাদের মেনু-তে বদল আনতেই থাকে। তারা অনেক ভাবনা-চিন্তা করে নতুন-নতুন মেনু সাজায়। যাতে তার মধ্যে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, মুখরোচক খাবার, শরীর-মনকে সতেজ করে দেওয়ার মতন পানীয় রাখা যেতে পারে। এই ভাবে এটা নিশ্চিত হয় যে সব ধরনের যাত্রীর রুচি ও পছন্দ অনুযায়ী খাবার পরিবেশ করা যায়। প্রত্যেক যাত্রীর আলাদা-আলাদা খাওয়াদাওয়া ও রান্নাবান্না পছন্দ করেন। মেনু-তে 45টির বেশি রকমের মিল থাকে। এসবের মধ্যে আছে ফিউশন মিল, আঞ্চলিক স্বাদের ছোঁয়ায় তৈরি অ্যাপেটাইজার, ও অতি সুস্বাদু মিষ্টির পদ। সব মেনু-ই স্বতন্ত্র ভাবে সাজিয়ে তোলেন সারা ভারতের প্রখ্যাত সব শেফ।