10
Jun
গায়ে জ্বর, হাসপাতালে ভর্তি নেয়নি। কলকাতার একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিত্সা। ঘরে ফিরে, পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলেন পৌঢ়। এমন ভয়াবহ অভিযোগে চাঞ্চল্য ছড়াল ঠাকুরপুকুরের সত্যনারায়ণ পল্লিতে। ঘরে চক দিয়ে লেখা সুইসাইড নোট। ঠাকুরপুকুরের সত্যনারায়ণ পল্লির এক চিলতে ঘর থেকে পুলিস উদ্ধার করল একই পরিবারের তিনজনের দেহ। প্রতিবেশীদের অভিযোগ, জ্বর থাকায় গৃহকর্তাকে ভর্তি নেয়নি তিন-তিনটি হাসপাতাল, গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আর্থিক অনটনের বোঝা। সবমিলিয়ে মানসিক অবসাদ। আর তা থেকেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিসের। ছেলে প্রতিবন্ধী। স্ত্রী পক্ষাঘাতে বিছানায়। তারওপর অনটনের জ্বালা। মড়ার ওপর খাড়াঁর ঘা পাড়া প্রতিবেশীর করোনা সন্দেহ। অশীতিপর বৃদ্ধের সহ্যের…
