14
Jun
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তান বাহিনীর মধ্যে গুলি বিনিময়ে শহিদ এক ভারতীয় জওয়ান। গুলিবিদ্ধ আরও চার। এলওসি বরাবর শাহপুর-কেরনি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই গুলি চালিয়েছে পাক সেনা। এমনটাই ভারতীয় তরফে অভিযোগ। যদিও এই যুদ্ধবিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে, গুলিবিদ্ধ জওয়ানদের চিকিৎসাধীন করা হয়েছিল। সেখানেই একজনের মৃত্যু হয়েছে। একমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান পুঞ্চ আর রাজৌরি সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন (Ceasefire violation) করেছে। ৪ জুন হাবিলদার পি মাথিয়াঝগন সুন্দরবনি সেক্টরে পাক বাহিনীর গুলির মুখে পড়ে প্রাণ হারান। পিরপঞ্জাল পর্বত এলাকায় এলওসি'তে সাম্প্রতিক ইন্দো-পাক বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। শুক্রবার বারামুল্লার উড়ি সেক্টরে পাক বাহিনীর গুলিতে এক…
