Blog

শীঘ্রই অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু ভারতে।

শীঘ্রই অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু ভারতে।

সারা বিশ্ব যুদ্ধ করছে করোনার বিরুদ্ধে।চলছে টিকা আবিষ্কারের তোড়জোড়। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এই দুশ্চিন্তার মধ্যেই একটু আশার আলো দেখাচ্ছে করোনা ভ্যাকসিন ট্রায়াল ।ভারতে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরুর অনুমতি দিল কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। শীঘ্রই অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। সিরাম ইনস্টিটিউটের তরফ থেকেই টিকার শেষ দুই পর্বের হিউম্যান ট্রায়াকাল চালানো হবে। করোনার বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম অক্সফোর্ডের আবিষ্কৃত করোনার এই টাকা। সাফল্যের এই খতিয়ান সামনে আসার পরই ভারতে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের তোড়জোড় শুরু করে দিয়েছিল এটির উৎপাদনের দায়িত্বে থাকা বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম…
Read More
চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম করোনা ভাইরাসে আক্রান্ত

চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম করোনা ভাইরাসে আক্রান্ত

চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম করোনা ভাইরাসে আক্রান্ত । তিনি ট্যুইটারে তাঁর আক্রান্ত হওয়ার খবর এদিন জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি সদ্য কোভিডের টেস্ট করিয়েছি। সেখানে দেখা গিয়েছে আমি পজিটিভ। আমার সামান্য উপসর্গ রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে আমি এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছি। আমি অনুরোধ করছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা এখনই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর মেয়েরও করোনা পজিটিভ বলে খবর পাওয়া গিয়েছে।
Read More
গাছের চারা, মাস্ক এবং স্যানিটাইজার বিলি করে রাখী উৎযাপন শিলিগুড়ি থানা পুলিশের

গাছের চারা, মাস্ক এবং স্যানিটাইজার বিলি করে রাখী উৎযাপন শিলিগুড়ি থানা পুলিশের

দেশে চলছে করোনা মহামারি। এর আতঙ্কে বদলে গিয়েছে মানুষের জীবনযাত্রা, অভ্যেস।আর তাই এবার রাখি বন্ধন উৎসবকে অন্যভাবে পালন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এবারের করোনার আতঙ্কে অন্যভাবে রাখী বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ।রাস্তায় পথ চলতি মানুষজনদের মাস্ক,স্যানিটাইজার ও গাছ বিতরণ করে রাখী বন্ধন উৎসব পালন করছে পুলিশকর্মীরা। সোমবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ট্রাফিক অফিসের সামনে সাধারণ মানুষেদের ৫০০ চারা গাছ বিতরণ করা হয়। এর পাশাপাশি করোনা আবহে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।
Read More
পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউন আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গায়

পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউন আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গায়

 আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা এলাকা পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হলো।খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত লকডাউন জারি থাকছে। এই লকডাউন সরকারি, বেসরকারি সকল বাসের সাথে অন্যান্য দোকান পাট বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার দোকান খোলা থাকবে। এই বিষয়ে খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির সদস্য দীপঙ্কর রায় বলেন ” যদিও খোয়ারডাঙ্গা এলাকায় কোনো করোনা আক্রান্তের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাও আগাম সতর্কতা হিসেবে খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ব্যাবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই লকডাউন। এই পরিস্থিতিতে সকলে সুস্থ…
Read More
হাতি ঢুকছে লোকালয়ে,নষ্ট করছে  চাষের ফসল

হাতি ঢুকছে লোকালয়ে,নষ্ট করছে চাষের ফসল

বুনোহাতির হানায় ভাঙল চারটি বাড়ি।শনিবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁওতালি গ্রামে।দাঁতাল হাতি হানা দিয়ে ভেঙ্গে দিল চারটি ঘর । এদিন ভোরে একটি দাঁতাল হাতি দক্ষিণ সাঁতালি এলাকায় প্রবেশ করে এলাকার বাসিন্দা পবিত্র কার্জী,রমেশ কার্জী,প্রকাশ ওরাও ও সুনিল বোরগাও এর ঘর ভেঙ্গে দেয়।রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে দক্ষিণ সাঁতালি এলাকার বসিন্দারা । এলাকার বাসিন্দারা জানান প্রতিদিন বুনো হাতি এলাকায় প্রবেশ করে কারো না কারো ঘর ভাঙছে জমির ফসল নষ্ট করছে। বাসিন্দাদের অভিযোগ, হাতি এসে ক্ষতি করে চলে যাওয়ার পর, বনদপ্তরের কর্মীরা আসে, যখন হাতি প্রবেশ করে তখন আসেনা বনকর্মীরা।
Read More
রাখির বদলে মাস্ক পড়াল জলপাইগুড়ি জেলা পুলিশ

রাখির বদলে মাস্ক পড়াল জলপাইগুড়ি জেলা পুলিশ

করোনা পালটে দিয়েছে মানুষের জীবনযাত্রা।করোনার আবহে রাখির বদলে তাই মাস্ক পড়াতে হচ্ছে পুলিশকে।পুলিশের এই অভিনব উদ্যোগ ও সচেতনতার বার্তার প্রশংসা করেছেন শহর ও জেলাবাসীরাখীর বদলে মাস্ক পরালো পুলিশ।উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্তারা। সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশ মাস্ক বন্ধন কর্মসূচির আয়োজন করে শহরের থানা মোড়ে । করোনা পরিস্থিতিতে মাস্কের মধ্য দিয়ে শহরবাসী ও জেলাবাসীকে সচেতন করতে এই উদ্যোগ বলে দাবি পুলিশের।বিভিন্ন রঙের মাস্ক তুলে দেওয়া হয়। মাস্কের মধ্যে রাখী বন্ধন লেখা রয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি আই জি জলপাইগুড়ি রেঞ্জ কল্যাণ মুখোপাধ্যায়, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও ইলওয়াড, কোতোয়ালি থানার আই সি বিপুল সিংহা প্রমুখ।…
Read More
অসমে তৃতীয় পর্বের আনলকে নতুন শিথিলকরণ ও নির্দেশিকা

অসমে তৃতীয় পর্বের আনলকে নতুন শিথিলকরণ ও নির্দেশিকা

অসমে তৃতীয় পর্বের আনলকে জারি করা গাইড লাইনের মূল হাইলাইটগুলি হচ্ছে - পূর্ববর্তী আদেশে উল্লিখিত সমস্ত অনুমোদিত ক্রিয়াকলাপগুলি সোমবার থেকে শুক্রবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা অবধি অব্যাহত থাকবে, রাস্তার কেবল এক দিক খোলার সাপেক্ষে মল এবং জিমনেসিয়ামগুলিও সোম থেকে শুক্রবার খোলা রাখা যাবে । কামরূপ মেট্রোপলিটন জেলায় শুধুমাত্র রাস্তার এক পাশের এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে উভয় পাশের দোকান খোলা রাখা যাবে । রেস্তোঁরা এবং অন্যান্য আতিথেয়তা পরিষেবাগুলি সামাজিক দূরত্বের কোভিড প্রোটোকল মেনে শনি ও রবিবার ছাড়া বাকি দিনগুলিতে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি প্রদান করা হয়েছে । হোটেলগুলিকেও কঠোরভাবে কোভিড প্রোটোকলগুলি মেনে চলে হোটেল পরিচালনা করার অনুমতি দেওয়া…
Read More
করোনার থাবা এবার মোদির সংসারে,করোনা আক্রান্ত অমিত শাহ

করোনার থাবা এবার মোদির সংসারে,করোনা আক্রান্ত অমিত শাহ

 করোনার থাবা এবার মোদির সংসারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র করোনা আক্রান্ত হতেই উৎকন্ঠা ছড়িয়েছে দিল্লি জুড়ে। বর্তমানে তাঁকে করা হয়েছে গুড়গাঁওয়ের মেদান্তা  হাসপাতালে ভর্তি হয়েছে৷বছর ৫৫-র মোটাভাই নিজেই টুইটারে তাঁর করোনা সংক্রমনের খবর জানিয়েছেন।এখবর ছড়িয়ে পড়তেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বিজেপির দপ্তরে।আগে পর্যন্তও অমিত শাহ প্রধানমন্ত্রী সহ বিজেপির অনেক নেতা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।তাঁর নজরদারি করতে দিল্লির aims থেকে বিশেষ পর্যবেক্ষক চিকিৎসকদের প্রতিনিধি দল ৷ শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড টেস্ট করা হয় ৷ রিপোর্টে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত ৷ ট্যুইট করে সেকথা নিজেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড…
Read More
অনলাইন বিউটি সেলে ৭৫% বৃদ্ধি আশা করছে পার্পল

অনলাইন বিউটি সেলে ৭৫% বৃদ্ধি আশা করছে পার্পল

গত তিন বছরে হুগলীর মতো নন-মেট্রো শহরগুলিতে অন্য সাতটি মেট্রো শহরের চেয়ে ৫১% বেশি আয়বৃদ্ধি ঘটাতে পেরেছে ভারতের অগ্রণী বিউটি মার্কেটপ্লেস পার্পল। এরফলে পার্পলের নন-মেট্রো রেভিনিউ শেয়ার বর্তমানে ৭০%। সামগ্রিক পরিমাণের দিক থেকে বিউটি শপিং অনলাইনে স্কিনকেয়ার, মেক-আপ ও হেয়ারকেয়ার যথাক্রমে ৩৫%, ৩১% ও ২৬%। হুগলীর মতো নন-মেট্রো শহরগুলির অনলাইন বিউটি প্রোডাক্ট ক্রেতাগণ মেট্রোর ক্রেতাদের থেকে ৮০% বেশি অর্ডার দিয়ে থাকেন। প্রকৃতপক্ষে, নন-মেট্রো ক্রেতারা বিগত ৩ বছরে বিউটি প্রোডাক্ট ক্রয়ের পরিমাণ দ্বিগুণ করেছেন। বিউটি ই-কমার্সে হেলথ অ্যান্ড হাইজিন প্রোডাক্ট ও ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট এগিয়ে থাকা ক্যাটাগরিতে রয়েছে, যার পরিমাণ হুগলীর মতো নন-মেট্রো শহরগুলিতে ৬৫%। ভারতে বিউটি ই-কমার্স চাহিদার বিচারে বৃদ্ধির…
Read More
সোনির নতুন সাউন্ডবার – এইচটি-জি৭০০

সোনির নতুন সাউন্ডবার – এইচটি-জি৭০০

সাউন্ডবার রেঞ্জে নতুন সংযোজন ঘটিয়ে সোনি ইন্ডিয়া নিয়ে এল – এইচটি-জি৭০০। এই নতুন মডেলে পাওয়া যাবে পাওয়ারফুল ও ইমার্সিভ সাউন্ড। নতুন এইচটি-জি৭০০ হল একটি ৩.১সিএইচ ডলবি অ্যাটমস ও ডিটিএস:এক্স সাউন্ডবার যা বাড়িতে সিনেমাটিক-অডিয়ো এনভায়রনমেন্টের অভিজ্ঞতা দেবে। এতে ইমার্সিভ সিনেমাটিক সারাউন্ড সাউন্ড ও ক্লিয়ার ডায়ালগ মিলবে। এইচটি-জি৭০০ পাওয়া যাবে পাওয়ারফুল, অয়্যারলেস সাবউফার-সহ বড়সড় কেবিনেট সাইজে, যা দেবে ডীপার, রিচার বাস সাউন্ড। ব্লুটুথ বা এইচডিএমআই ইএআরসি/এআরসি-র মাধ্যমে এই সাউন্ডবারকে টিভি-র সঙ্গে যুক্ত করাও বেশ সহজ।  এইচটি-জি৭০০ দেয় ৭.১.২ সারাউন্ড সাউন্ড-সহ ৪০০ওয়াট পাওয়ার আউটপুট, ফলে পাওয়া যায় থিয়েটারের মতো ইমার্সিভ অডিয়ো এক্সপিরিয়েন্স। কন্ঠস্বর স্পষ্টভাবে শোনার জন্য এতে রয়েছে ডেডিকেটেড সেন্টার স্পিকার, তা সে…
Read More