Blog

দীর্ঘদিন লকডাউনের পর খুলছে শিলিগুড়ির হাইদরপাড়া বাজার

দীর্ঘদিন লকডাউনের পর খুলছে শিলিগুড়ির হাইদরপাড়া বাজার

আজ থেকে সমস্ত দোকান খুলছে শিলিগুড়ি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া এলাকার ৷ কিন্তু দোকান খোলা যাবে সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত৷ ক্রেতা এবং বিক্রেতাকে মাক্স পরে সমস্ত বিধি নিষেধ মেনে দোকানদারি করতে হবে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে৷সমস্ত দোকানদারকে স্যানিটাইজার রাখতে হবে এবং ৫ জনের বেশি ক্রেতা দোকানের সামনে দাঁড়াতে পারবে না৷
Read More
জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের,ব্যাপক চাঞ্চল্য

জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের,ব্যাপক চাঞ্চল্য

জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার ভাটোল সীমান্ত এলাকায়।ঘটনার প্রকৃত কারন জানা যায়নি। সূত্রের খবর সোমবার রাতে সীমান্তে প্রহরায় নিযুক্ত ছিলেন বিএসএফ ইন্সপেক্টর মহিন্দর সিং, কনস্টেবল অনুজ কুমার ও উত্তম সূত্রধর। আচমকাই মঙ্গলবার ভোরে উত্তম সূত্রধর নামে ওই জওয়ান এলোপাথাড়ি গুলি ছোড়ে ওই দুই জোয়ানকে। এই ঘটনায় বিএসএফ সীমান্ত চৌকিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।তবে ঘটনার কারন জানা যায়নি।আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন গ্রামপঞ্চায়েতের বিএসএফ এর ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকিতে। অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে।গুলিবিদ্ধ মৃত বিএসএফ…
Read More
করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কংগ্রেস এমপি কীর্তি চিদাম্বরম করোনা আক্রান্ত হওয়ার এক দিন পরেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া্র করোনা আক্রান্ত হওয়ার খবর এল। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া করোনায় আক্রান্ত হলেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগত কয়েকদিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা এবং এ সংক্তান্ত যাবতীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর, তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন যে, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি। আমি অনুরোধ জানাচ্ছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করান এবং কোয়ারেন্টাইনে যান।’
Read More
কোভিড-১৯’এর প্রভাব সোনার বাজারে

কোভিড-১৯’এর প্রভাব সোনার বাজারে

কোভিড-১৯ প্যান্ডেমিক খুবই ক্ষতিগ্রস্ত করেছে সোনার বাজার। এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক গোল্ড ডিমান্ড ট্রেন্ডস রিপোর্ট। এইচ১ ২০২০-তে সোনার মোট চাহিদা ৬% কমে গিয়ে ২,০৭৬ টন হয়েছে, ২০১৯-এর একই সময়কালের তুলনায়। তবে এইচ১-এ গোল্ড-ব্যাকড ইটিএফ রেকর্ড পরিমাণ বেড়ে ৭৩৪ টন হয়েছে। বার ও কয়েনে বিনিয়োগ খুবই কমেছে দ্বিতীয় ত্রৈমাসিকে। এইচ১-এ ১৭% হ্রাস পেয়ে হয়েছে ৩৯৭ টন। লকডাউন ও সোনার দামের বৃদ্ধির ফলে গ্রাহকদের অনীহার কারণে জুয়েলারির চাহিদাও ৪৬% পড়ে গিয়ে ৫৭২ টন হয়েছে।  দ্বিতীয় ত্রৈমাসিকে গোল্ড ইটিএফ-এর প্রতি আগ্রহ বাড়ায় এইচ১-এ তা রেকর্ড-ব্রেকিং ৭৩৪ টন হয়েছে। প্রথমার্ধের ইনফ্লো বিগত ২০০৯-এর ৬৪৬ টনের বার্ষিক রেকর্ড অতিক্রম করে গ্লোবাল হোল্ডিংকে…
Read More
করোনা আক্রান্ত অভিনেতা নিখিল ভট্টাচার্য

করোনা আক্রান্ত অভিনেতা নিখিল ভট্টাচার্য

সংক্রমণের হারের পরিমাণ এতটাই বেশি যে করোনা হানা দিয়েছে সেলেব মহলেও। কিছুদিন আগেই জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলির অশোক ওরফে বিভান (সিরিয়ালে শ্যামার ভাসুর) করোনার শিকার হন। এবার আক্রান্ত এই সিরিয়ালের লিড অভিনেতা নিখিল অর্থ্যাৎ নীল ভট্টাচার্য। নিখিল অর্থ্যাৎ শ্যামার বর। এই খবর আসার পরই আশঙ্কায় রয়েছে সেটের অন্যান্য কলাকুশলিরা। সোমবার দিন হটাৎ শুটিং সেটে খাবারের স্বাদ এবং গন্ধ অনুভব করতে পারছিলেননা নীল। বাড়িতে এসেই তিনি করোনা টেস্ট করান এবং রিপোর্ট পজেটিভ আসে। আপাতত তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন করোনার।
Read More
ইরানের যুগান্তকারী আবিষ্কার

ইরানের যুগান্তকারী আবিষ্কার

করোনা পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। ভ্যাক্সিনের আশায় বসে আছে গোটা দুনিয়া। এরই মধ্যে সোমবার ‘হু’-এর তরফে সতর্ক করে বলা হয়, হয়ত কখনই একেবারে পারফেক্ট ভ্যাক্সিন হিসেবে কোনও ‘সিলভার বুলেট’ আসবে না। দীর্ঘস্থায়ী স্বাভাবিক জীবন পাওয়াও কঠিন। অন্যদিকে, ২০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের ভ্রাম্যমাণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে ইরান। গবেষকরা বলছেন, এই আবিষ্কার যুগান্তকারী। চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত একটি ইরানি কোম্পানি এই যন্ত্রটি তৈরি করেছে। আর তা তৈরি করে বাজারে ছেড়েছে। যন্ত্রটি বিশ্বের কোনও কোনও দেশে ব্যবহার হলেও ইরানসহ পশ্চিম এশিয়ায় এই প্রথম ব্যবহার হচ্ছে। এটি মূলত স্বল্প সময়ের মধ্যে বুকের এক্সরে রিপোর্ট দিতে পারে। আর ওই এক্সরে রিপোর্ট থেকেই দেহে…
Read More
লিংকন ফার্মাসিউটিক্যালসের ইমিউনিটি বুস্টার ট্যাবলেট

লিংকন ফার্মাসিউটিক্যালসের ইমিউনিটি বুস্টার ট্যাবলেট

লিংকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতের বাজারে নিয়ে এল চর্বনযোগ্য ভিটামিন সি + জিংক ট্যাবলেট। এই ট্যাবলেট জিংক-সহযোগে স্বাভাবিকভাবে ইমিউনিটি ও অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি বর্ধন করে ও কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা জোগায়। ভারতে ভিটামিন সি ও জিংক ট্যাবলেটের আনুমানিক বাজারের পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা এবং তা বার্ষিক ১৫% হারে বাড়ছে।  লিংকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হোল-টাইম ডিরেক্টর আশিস আর প্যাটেল জানান, বর্তমান কোভিড-১৯ অতিমারির সময়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজন ইমিউনিটি ও ইমিউনিটি বুস্টার। ভিটামিন-সি ও জিংক ট্যাবলেট বর্তমানে সকলেরই প্রতিদিন দরকার। নতুন ট্যাবলেট লঞ্চের মাধ্যমে তারা মানুষের স্বাস্থ্যরক্ষার প্রয়োজন মেটাতে চান। এই চর্বনযোগ্য ও সুগন্ধযুক্ত ট্যাবলেট বয়স্ক ও শিশু রোগী এবং ভ্রাম্যমান রোগীদের…
Read More
এসডিএম১ ট্যাঙ্কের নয়া ভার্সন ভারতের হাতে তুলে দেবে রাশিয়া

এসডিএম১ ট্যাঙ্কের নয়া ভার্সন ভারতের হাতে তুলে দেবে রাশিয়া

ফ্রান্স থেকে পাঁচটি রাফাল ফাইটার জেট এসে গেছে এর মধ্যেই। রাশিয়ার থেকে ১২টি অত্যাধুনিক সুখোই ফাইটার জেট ও ২১টি নয়া ভার্সনের মিগ-২৯ কেনার পরিকল্পনাও রয়েছে। রাশিয়া দিচ্ছে এস-৪০০ মিসাইল সিস্টেম যা আগামী বছরের মধ্যেই চলে আসবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহেই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। পূর্ব লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় ভারী টি-৯০ ভীষ্ম ও টি-৭২ ট্যাঙ্ক মোতায়েন রয়েছে। কিন্তু হাল্কা ওজনের যুদ্ধট্যাঙ্ক এই মুহূর্তে দেশের হাতে নেই। রাশিয়ার থেকে স্প্রুট লাইটওয়েট ট্যাঙ্ক চলে এলে চিনের মোকাবিলায় শক্তি আরও বাড়বে তাই রাশিয়ার থেকে আক্রমণাত্মক হাল্কা ওজনের স্প্রুট এসডিএম১ ট্যাঙ্ক কেনার…
Read More
রাখিতে ভাইয়ের জন্য পোস্ট সুশান্তের দিদির

রাখিতে ভাইয়ের জন্য পোস্ট সুশান্তের দিদির

কাল ছিল পবিত্র রাখি বন্ধনের অনুষ্ঠান। আর কাল সুশান্তের হাতে রাখি পরাতে পারলোনা সুশান্তের বোনরা। আবেগ প্রবন হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মিতু সিং,নিতু সিং এবং শ্বেতা সিং। পরিবারের সবচেয়ে ছোটো এবং আদরের সদস্য সুশান্ত। চারটি বোনের পর আদরের ভাই হিসেবে এসেছিলো সুশান্ত সিং রাজপুত। ভাইয়ের উদ্দ্যেশ্যে খোলা চিঠি লেখেন মিতু সিং” ভাই আমরা এখনও শোকাচ্ছন্ন এবং বিশ্বাস করতে পারছিনা যে তুমি শারীরিক ভাবে আমাদের সাথে নেই। যে কষ্টটা হচ্ছে তা বলে বোঝানো যাবেনা। আমার ভাই, আমার জীবন আমি আজও তোমাকে গুডবাই বলতে পারবোনা।আমি আমাদের এই বন্ধনকে অটুট রাখবো যতদিন বেঁচে থাকবো। আমি আমাদের সেরা মুহূর্তগুলো মনে করে হাসবো আবার…
Read More
৫০ কোটি টাকা তোলার দাবি বিহার পুলিশের

৫০ কোটি টাকা তোলার দাবি বিহার পুলিশের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুম্বই পুলিশকে। এবার বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পাণ্ডে অভিযোগ আনলেন সুশান্তের মৃত্যুর তদন্তে অর্থনৈতিক বিষয়গুলির দিকে একেবারেই নজর দেয়নি মুম্বই পুলিশ। তিনি বলেন, প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে গত চার বছরে ৫০ কোটি টাকা তোলা হয়েছে। এবং গত এক বছর ১৫ কোটি টাকা তোলা হয়েছে। এর আগে বিহার পুলিশের ডিজিপি অভিযোগ আনেন এই মামলার তদন্তের প্রধান হিসাবে মুম্বইয়ে পৌঁছানোর পরই পাটনার (সেন্ট্রাল) এসপি বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইন করা হয়েছে। এই সপ্তাহেই রিয়া ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সুশান্তের মৃত্যুর ছয়মাস আগে  শুরু করা দুটি কোম্পানির…
Read More