Blog

এসওএস কলকাতাছবির শ্যুটিং চলছে কলকাতায়

এসওএস কলকাতাছবির শ্যুটিং চলছে কলকাতায়

করোনা আবহে কলকাতায় চলছে বাংলা ছবির শ্যুটিং। টলিউডে চলছে এসওএস কলকাতার ছবি শ্যুটিং। অভিনেত্রী এনা সাহা এই ছবির অন্যতম প্রযোজক। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন যশ দাশগুপ্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরৎ জাঁহান। এই ছবিতে সঞ্জনা নামে এক চরিত্রে অভিনয় করেছেন নুসরৎ। শহরের একটি পাঁচতারা হোটেলে এই ছবির শ্যুটিংয়ের মাঝে মিমি বলেন, "নারীকেন্দ্রিক এই ছবি সন্ত্রাসবাদী হানার ছক ও তা ভেস্তে দেওয়ার গল্প।" নুসরৎ বলেছেন, "এই সঙ্কটের পরিস্থিতিতে ফের কাজে ফিরতে পেরেছি। এটাই বড় স্বস্তি। এই ছবির শ্যুটিং শেষের দিকে আশা করছি পুজোর মধ্যে ছবি মুক্তি সম্ভব।" পুজোর সময় মুক্তি পাবে এসওএস কলকাতা।
Read More
লাদাখ সীমান্তে সীমান্ত- দ্বন্দ্বের আবহে উত্তপ্ত দেশ।চীনকে শায়েস্তা চাপে ফেলতে ভারত বয়কট করেছে চীনা সামগ্রী। দুই ধাপে নিষিদ্ধ করা হয়েছে টিকটক , শেয়ার ইট সহ একশোরও বেশি চীনা APP। কিন্তু IPL এর স্পনসর চীনা সংস্থা VIVO কে নিয়ে চলছিল দোলাচলতা। এই পরিস্থিতিতে VIVO কে ব্যান্ড করতে ক্রমশ চাপ বাড়াচ্ছিল দেশের নাগরিকরা। এরপর বোর্ড আইপিএলে VIVOতেই সিলমোহর বসালেও দেশের মানুষ খুশি হননি।অনেক প্রান্ত থেকে আইপিএল বয়কটের ডাক দেয়।কিন্তু অবশেষে আইপিএল থেকে সরে গেল টাইটেল স্পনসর ভিভো। আজ ভিভোর থেকে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে ভিভো আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়াচ্ছে।কিন্তু শুধু এক বছরের জন্য সরে দাঁড়িয়েছে। আগামী বছর থেকে ফের ভিভোই…
Read More
রামমন্দিরের ভূমিপুজোর উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

রামমন্দিরের ভূমিপুজোর উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ৫০ জন ভিভিআইপি। ইতিমধ্যে নয়াদিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে লখনউ উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাম জন্মভূমি পরিদর্শন করা প্রথম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে গোলাপী-সবুজ আলোয়। রাস্তার ধারে সমস্ত বাড়ি করা হয়েছে হলুদ রঙ। ৪০ কেজি রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। কোভিড-১৯ সংক্রমণ মাথায় রেখে ছোট করা হয়েছে আমন্ত্রিতদের তালিকা। গত বছর ৯ নভেম্বর এই মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিতর্কিত ২.৭ একর জমির মালিকানা দেওয়া হয়েছে মন্দির কমিটিকে। আর অযোধ্যাতেই পৃথক ৫ একর জমিতে মসজিদ নির্মাণের অনুমোদন দিয়েছে কোর্ট। 
Read More
একদিনে প্রায় ৫২ হাজার মানুষ সুস্থ দেশে

একদিনে প্রায় ৫২ হাজার মানুষ সুস্থ দেশে

ভারতে সপ্তাহ খানেকের বেশি সময় ধরে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে ৫০ হাজারের বেশি। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ। তবে সেইসঙ্গে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়তে শুরু করেছে। এদিন একদিনে প্রায় ৫২ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ হাজার ৫০৯ জন আক্রান্ত হয়েছেন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৩৯ হাজার ৭৯৫ জন। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। এটা ভাল ইঙ্গিত বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
Read More
জোড়া বিস্ফোরণে শ্মশানে পরিণত হয়েছে বেইরুট

জোড়া বিস্ফোরণে শ্মশানে পরিণত হয়েছে বেইরুট

মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন রাত ৯ টা। পরপর দুটি ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বেইরুট। বিস্ফোরণটি ঘটেছে বন্দর এলাকাতে। জোড়া বিস্ফোরণে মুহূর্তের মধ্যে শ্মশানে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুট। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছে ৭৩ জন, আহত প্রায় চার হাজারেরও বেশি মানুষ। এই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বন্দর এলাকার ১০ কিলোমিটার দূর পর্যন্ত প্রায় বেশিরভাগ বাড়ি ভেঙ্গে গুড়িয়ে পড়েছে। সমুদ্রবন্দরের আশেপাশের সমস্ত ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৪০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে সাইপ্রাস দ্বীপপুঞ্জ পর্যন্ত এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, বন্দরের কাছে একটি গুদামে বিগত ছয় বছর ধরে ২৭৫০ টন অ্যামোনিয়াম…
Read More
একসঙ্গে ৩২ জন আসামী করোনা আক্রান্ত

একসঙ্গে ৩২ জন আসামী করোনা আক্রান্ত

রাজ্যের জেলায় জেলায় বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এবার বীরভূমের জেলা সদর সিউড়ী সংশোধনাগারে বন্দী থাকা আসামীদের মধ্যে ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের কোরনা পজিটিভ রির্পোট এসেছে তাদের পৃথক আইসোলেসোনে রাখা হয়েছে বলে জানা গেছে। সংশোধনাগারে বন্দীরা করোনা আক্রান্ত হওয়াই চিন্তা বেড়েছে প্রশাসনের। আদালত থেকে বিচারাধীন বা সাজাপ্রাপ্ত যেসব অভিযুক্ত বন্দীদের সংশোধনাগারে নিয়ে আসা হয় আদালতের নির্দেশে তাদের কোভিড-১৯ পরীক্ষা করানোরও নির্দেশ দেন মহামান্য আদালত।
Read More
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের আবেদন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের আবেদন

এই মুহূর্তে সুশান্ত মৃত্যুর তদন্ত ঘিরে বিহার এবং মুম্বই পুলিশের মধ্যে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে৷ বর্তমানে সুশান্তের মৃত্যুর তদন্ত করছে মুম্বই পুলিশ৷ কয়েকদিন আগে বিহার পুলিশও পৃথক তদন্ত শুরু করে৷ কিন্তু মুম্বই পুলিশের হাত থেকে মূল তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার জন্য নীতীশ কুমারের কাছে অনুরোধ করেছিলেন প্রয়াত অভিনেতার পারিবারিক আইনজীবী৷ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের জন্য সুপারিশ করল বিহার সরকার৷ শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন, সুশান্তের বাবা রাজ্য সরকারকে সিবিআই তদন্তের অনুরোধ করলেই তার জন্য সুপারিশ করা হবে৷ মঙ্গলবারই নিজেদের আইনজীবী মারফত বিহার সরকারের কাছে সিবিআই তদন্তের আবেদন জানায় সুশান্তের পরিবার৷ বিহারের সমস্ত রাজনৈতিক দলই সুশান্তের মৃত্যুর…
Read More
কালো দিবস হিসেবে কার্ফু জারি শ্রীনগরে

কালো দিবস হিসেবে কার্ফু জারি শ্রীনগরে

জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে ৪ এবং ৫ আগষ্ট প্রচ্ছদ ৩৭০ জারি হওয়ার এক বছরের পূর্তি উপলক্ষে কার্ফু জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশ, গোয়েন্দা বিভাগ, এবং অন্যান্য প্রতিরক্ষা বিভাগের সঙ্গে বৈঠক করার পর এই কার্ফু জারি করা হয়েছে। গোয়ন্দা বিভাগের তরফে জানানো হয়েছে পাক-সমর্থিত জঙ্গী এবং বিচ্ছিন্নবাদীরা এই দিনটিকে কালো দিবস হিসেবে প্রতিবাদ করার বিষয়ে পরিকল্পনা করছে, যার ফলে উপত্যকা জুড়ে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এই দিনেই এক বছর আগে বিশেষ রাজ্য থেকে সাধারন রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। বৈঠক শেষ হওয়ার পর শ্রীনগরের ডেপুটি কমিশনার সোমবার থেকে আগামী দুইদিনের কার্ফু জারি করার…
Read More
কোভিড ভ্যাক্সিন আবিষ্কারে উল্লেখযোগ্য দাবি রাশিয়ার

কোভিড ভ্যাক্সিন আবিষ্কারে উল্লেখযোগ্য দাবি রাশিয়ার

কোভিড ভ্যাক্সিন আবিষ্কারের দৌড়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করল রাশিয়া। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম দফায় ঘরোয়া বাজারে ওই ভ্যাক্সিন ছাড়ার পরিকল্পনা করেছে পুতিন প্রশাসন। আগামী বছরের গোড়া থেকে প্রতি মাসে কয়েক লাখ ভ্যাক্সিনের ডোজ তৈরি করবে রাশিয়া, জানিয়েছেন রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী দেনিস মান্তুরভ। স্বেচ্ছাসেবীদের দেহে রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির আবিষ্কৃত ভ্যাক্সিন প্রয়োগ করার পরে করোনাভাইরাসের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে দেখা গিয়েছে। সেই সঙ্গে ভ্যাক্সিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। একই কথা জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকও। সেপ্টেম্বর মাসে রাশিয়ায় ভ্যাক্সিন উৎপাদন করার ব্যাপারে এখনও পর্যন্ত তিনটি সংস্থার নাম শোনা যাচ্ছে। ইতিমধ্যে মঙ্গলবার রাশিয়ায়…
Read More
রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে শিলিগুড়িতে পতাকা লাগাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি নেতা কর্মীরা

রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে শিলিগুড়িতে পতাকা লাগাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি নেতা কর্মীরা

রাম মন্দিরের পুনর্নির্মাণ উপলক্ষে শিলিগুড়ির রাস্তায় গেরুয়া পতাকা লাগাতে গিয়ে গ্রেপ্তার অনেক নেতা কর্মীরা।এদিন বিকেলে হিলকার্ড রোড ও হাসমিচকে বিজেপি নেতা কর্মীরা গেরুয়া পতাকা ও ধ্বজ লাগানোর কর্মসূচি নেয়। রাম মন্দির ভূমি পূজন উপলক্ষে তারা এই পতাকা গুলো রাস্তার ব্যারিকেডের দুপাশে লাগাচ্ছিল বলে জানা যায়। কিন্তু হঠাৎ শিলিগুড়ি থানার পুলিশ এসে ওই নেতা কর্মীদের জোরপূর্বক ভ্যানে তোলার চেষ্টা করে। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের একপ্রস্থ ধস্তাধস্তিও হয়। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণ ভাবে,সমস্ত স্বাস্থ্য বিধি ও বিধিনিষেধ মেনেই রাস্তার দুপাশে পতাকা লাগাচ্ছিল কিন্তু পুলিশ হঠাৎ করে তাদের পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে।এই ঘটনায় পুলিশের তীব্র নিন্দা করেছেন শিলিগুড়ি জেলা বিজেপির…
Read More