Blog

চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট

চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট

এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সেখানকার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আদালতে যেতে দেখা গেল। কারণ বিদেশ থেকে আসা ছাত্র-ছাত্রীদের‌ ভিসা দেওয়ার ব্যাপারে এই সরকারের সিদ্ধান্ত একেবারেই সমর্থন করছে না প্রতিষ্ঠানগুলি। বিদেশি শিক্ষার্থীরা আমেরিকায় থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন না বলে‌ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরকারের এমন সিদ্ধান্ত ঠেকাতে আমেরিকার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হারভার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) মামলা করেছে। বুধবার প্রতিষ্ঠান দুটি বোস্টন ফেডারেল আদালতে এই মর্মে মামলা করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি আদালতে আবেদন করেছে আমেরিকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাতে এই আইন কার্যকর করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সংঘাত ও…
Read More
একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে সৌরশক্তি

একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে সৌরশক্তি

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেওয়া সোলার প্লান্টের উদ্বোধন করেন। ইতিমধ্যেই জানানো হয়েছে প্রতি বছর প্রায় ১৫ লক্ষ টন কার্বন-ডাই অক্সাইডের নির্গমন কমাবে এই প্লান্ট। এশিয়ার বৃহত্তম ৭৫০-মেগাওয়াটের এই সৌর প্রকল্পের উদ্বোধনে মোদী বলেন, সোলার পাওয়ার সুরক্ষিত, নিশ্চিত ও খাঁটি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “সৌর শক্তি কেবল আজ নয়, একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে। কারণ সৌর শক্তি নিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত।” তিনি বলেন সৌর প্রকল্পের কেন্দ্রটি এই দশকে পুরো অঞ্চলটিকে শক্তির একটি বৃহৎ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে। মূলত, রেওয়া বলতে সাদা বাঘ ও নর্মদাকে বোঝায়। কিন্তু আজ থেকে এশিয়ার বৃহত্তম সৌর শক্তি প্রকল্পের নামও এই নামে যুক্ত হল।
Read More
করোনা থেকে ৪৫ ঊর্ধ্ব

করোনা থেকে ৪৫ ঊর্ধ্ব

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকা খতিয়ে দেখলে দেখা যাবে, দেশে এই রোগে আক্রান্ত হয় মারা যাওয়া মানুষের মধ্যে ৮৫ শতাংশের বয়সই ৪৫ বছরের ঊর্ধ্বে। আবার দেশে ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা এখন মারা যাচ্ছেন তাঁদের মধ্যে ৫৩ শতাংশ মৃত্যুর কারণই করোনা ভাইরাসের সংক্রমণ, বলছে স্বাস্থ্যমন্ত্রক। "তাই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচিত ৪৫ ঊর্ধ্ব মানুষদের করোনা থেকে অতিরিক্ত সতর্ক রাখা ও তাঁদের প্রতি আলাদা করে মনোযোগ দেওয়া", বলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্পেশাল ডিউটি অফিসার রাজেশ ভূষণ। এখন ভারতের মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষের বয়স ৬০ থেকে ৭৪ বছরের মধ্যে, ওই বয়সী ৩৯ শতাংশ মানুষেরই মৃত্যু হচ্ছে কোভিড- ১৯ এর কারণে। ৭৫ বছর বয়সী মানুষদের…
Read More
হাওড়া কর্পোরেশনে আক্রান্ত অনেক

হাওড়া কর্পোরেশনে আক্রান্ত অনেক

হাওড়া পুর নিগমের প্রধান কার্যালয় যে এলাকায় সেটি কন্টেনমেন্ট জোনের মধ্যে রয়েছে। সেখান থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে চিন্তামণি দে রোডে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় পুর নিগমে এক সঙ্গে এত জনের করোনা সংক্রমণের খবরে কপালে ভাঁজ পড়েছে পুর প্রশাসনের। এবার দুই আধিকারিক ও বেশ কয়েক জন কর্মীর আক্রান্ত হওয়ার খবর মিলেছে। পুর নিগমের ডেপুটি কমিশনার (২) অরুণাভ দাস করোনা আক্রান্ত হয়েছেন। একই দিনে আক্রান্ত হওয়ার খবর এসেছে অর্থ বিভাগের নিয়ামক বা কন্ট্রোলার অব ফিনান্স অরুণাভ ঘোষের। এই দুই বিভাগের সঙ্গে যুক্ত বেশ কয়েক জন চতুর্থ শ্রেণীর কর্মীও করোনায় আক্রান্ত বলে হাওড়া পুর নিগম সূত্রে জানা গেছে। সূত্রের…
Read More
সক্রিয়ের থেকে সুস্থ রোগী প্রায় দ্বিগুণ

সক্রিয়ের থেকে সুস্থ রোগী প্রায় দ্বিগুণ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৯৩,৮০২। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৬,৫০৬ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। পাশাপাশি, গত ১ জুলাই থেকে এখনও পর্যন্ত মোট ২০৮,৩০৯ জন সংক্রমিত হয়েছেন।  গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আপাতত দেশে ২১,৬০৪ জন মারা গিয়েছেন। তারইমধ্যে সুস্থ করোনা রোগীর সংখ্যা পাঁচ লাখের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কেন্দ্রের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ৪৯৫,৫১২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৯,১৩৫ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। ফলে দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬২.৪২ শতাংশ। পাশাপাশি, সক্রিয় আক্রান্তের…
Read More
পালাতে গিয়ে এনকাউন্টারে মৃত বিকাশ দুবে

পালাতে গিয়ে এনকাউন্টারে মৃত বিকাশ দুবে

কানপুরে এনকাউন্টারে মৃত্যু হল উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবের। কানপুর নিয়ে যাওয়ার পথে পালানোর চেষ্টা করলে উত্তরপ্রদেশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের গুলিতে মৃত্যু হয় তার। বেশ কয়েকটি গুলি তার শরীরে বিদ্ধ হয়ে গুরুতর জখম হয় বিকাশ। পরে তার মৃত্যু হয়।গতকাল, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরের কাছ থেকেই গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের কানপুরের এই কুখ্যাত গ্যাংস্টারকে ৷ নিয়ে আসা হচ্ছিল কানপুরে। শুক্রবার সকালে তিনটি পুলিশের গাড়ির মধ্যে একটি হাইওয়ের উপর দুর্ঘটনায় উলটে যায়। সূত্রের দাবি, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তাতেই ছিল বিকাশ। দুর্ঘটনার পর সে পালানোর চেষ্টা করলে এনকাউন্টার শুরু হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।
Read More
দেশে সংক্রমণে আক্রান্ত বেড়ে প্রায় ৮ লাখ

দেশে সংক্রমণে আক্রান্ত বেড়ে প্রায় ৮ লাখ

শুক্রবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ৭,৯৩,৮০২। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ২,৭৬,৬৮৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪,৯৫,৫১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১৯,১৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬২.৪%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,৬০৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৬,৫০৬ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৪৭৫ জনের।দেশে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬৮৭৫ জন আক্রান্ত হয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩০,৫৯৯। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৬৬৭। দ্বিতীয় স্থানেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১,২৬,৫৮১। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১,৭৬৫ জনের। করোনায়…
Read More
তৃণমূলের মন্ত্রীরাই মানছেন না লকডাউন

তৃণমূলের মন্ত্রীরাই মানছেন না লকডাউন

পশ্চিমবঙ্গে কোভিড রোগীদের ক্রমশ সংখ্যাবৃদ্ধির কারণ হিসাবে শাসক দল তৃণমূল কংগ্রেস সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢিলেঢালা মনোভাবকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যেভাবে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের  অন্যান্য মন্ত্রীরা লকডাউনের বিধিনিষেধ অমান্য করছেন তা সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলছে, তাই তাঁরাও করোনা সংক্রমণ এড়াতে জারি করা নিষেধাজ্ঞাগুলো মেনে চলছেন না।  রাজ্যের গেরুয়া দলের সভাপতি বলেন, "গত তিন মাসে বাংলায় লকডাউন ঠিক ভাবে কোথায় কোথায় কার্যকর হয়েছিল? মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রীরাও কি লকডাউনের বিধিনিষেধ মেনে চলেছেন? " তিনি আরও বলেন যে, যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে আলাদা করে কয়েকটি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলেও, মুখ্যমন্ত্রী নিজে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা…
Read More
সরল চিনের সেনা

সরল চিনের সেনা

পূর্ব লাদাখের তিনটি ফ্ল্যাশপয়েন্ট থেকে সেনা সরিয়েছে চিন। সূত্রের খবর, “সংঘর্ষ এড়াতে অন্যান্য জায়গার মতন এখানেও যৌথভাবে সেনা সরানোর কাজ চলছে। পাশাপাশি এও জানা গিয়েছে, প্যাংগংয়ে ফিংগার-৪ সাময়িকভাবে একটি ‘নো পেটড়লিং জোন’ হবে। জানা যাচ্ছে, সীমান্তে শান্তি ফেরাতে এবার প্যাংগং লেক অঞ্চল থেকে সেনা সরানোর কাজ শুরু হয়েছে। চিনের পিপলস লিবারেশন আর্মির সেনারা ফিংগার-৪ থেকে ফিংগার-৫ সরে গিয়েছে। ভারতের সেনাও ফিংগার-৩-এর দিকে কিছুটা সরে গিয়েছে বলে জানাচ্ছে ভারত দাবি জানিয়েছে, ফিংগার-৮-এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ৮ কিলোমিটার সরে গিয়েছে ফিংগার-৪ অবধি। চিন সেনা ফিংগার-৪-এ বাঙ্কার এবং নজরদারির জন্য পোস্ট তৈরি করেছে এই দুই পয়েন্টের মাঝে। ফিংগার-৪ সবসময় ভারতের আওতায় ছিল…
Read More
কনটেনমেন্ট জোনের তালিকা ইচ্ছামতো বদলেছেন মমতা: দিলীপ ঘোষ

কনটেনমেন্ট জোনের তালিকা ইচ্ছামতো বদলেছেন মমতা: দিলীপ ঘোষ

বুধবার দিলীপবাবু বলেন, ‘রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা বানিয়েছিলেন। কিন্তু সেই তালিকা মুহূর্তে পালটে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার মনে হয় রাজনৈতিক কারণে একাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাই এই লকডাউনের আর কোনও মানে নেই।’ দিলীপবাবুর অভিযোগ, লকডাউনের শুরু থেকেই বিধিনিষেধ মানেননি মমতা। ফলে তাঁর দলের নেতারাও ইচ্ছামতো রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। ফলে পশ্চিমবঙ্গের কোথাও ঠিকমতো লকডাউন হয়নি। সাধারণ মানুষের জন্য এরাজ্যে নিয়ম মেনে লকডাউন প্রয়োজন। 
Read More