28
Jun
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ পাওয়ার পরই তিন শীর্ষ নেতার ব্যাপারে কড়া পদক্ষেপ নিল বাঁকুড়া জেলা তৃণমূল। শনিবার জেলা তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে দলের জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী, বিষ্ণুপুরের প্রাক্তন পৌর প্রধান ও বর্তমানে ঐ পৌরসভার ‘প্রশাসক’ শ্যামাপ্রসাদ মুখার্জী, পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিংহ ওরফে বাবলু ও তালডাংরা ব্লক যুব তৃণমূলের সভাপতি তাপস সুরকে দলের তরফে ‘শোকজ’ করা হয়েছে বলে জানান। একই সঙ্গে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঐ শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জেলা তৃণমূল সভাপতি শুভাশীষ বটব্যাল এই তিন শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন, বর্ষীয়ান নেতা শ্যামাপ্রসাদ…
