06
Jul
রিলিজ হয়েছে মুকেশ ছাবরা পরিচালিত ‘দিল বেচারা’-র ট্রেলর। ‘জন্ম মৃত্যু আমাদের হাতে থাকে না। কিন্তু জীবনে কী ভাবে বাঁচব সেটা আমরাই ঠিক করি।’ সিলভার স্ক্রিনে এই ডায়লগ এ বার শোনা যাবে সুশান্ত সিং রাজপুতের মুখে। তিনি নিজের জীবনেও নিঃসন্দেহে এমনটাই ভাবতেন। নইলে পাটনা থেকে বলিউডে দাপিয়ে বেড়ানোর স্বপ্নটা দেখার সাহস করতেন না। শুধু অভিনয়ের প্যাশনে নামি কলেজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, উজ্জ্বল ভবিষ্যত হেলায় পিছনে ফেলে অনিশ্চয়তার জীবনে লাফ মারতেন না। সাম্প্রতিক সময়ে সম্ভবত দর্শকরা কোনও ছবির ট্রেলরের জন্যই এতটা অধীর আগ্রহে অপেক্ষা করেননি। অবশেষ সব অপেক্ষার অবসান হয়েছে। আর ‘দিল বেচারা’-র ট্রেলর দিল জিতে নিয়েছে দর্শকমহলের। প্রায় আড়াই মিনিটের ট্রেলরের সবটা…
