15
Jul
বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷ তিনি জানালেন, সম্পূর্ণ 5G সলিউশন তৈরি করে ফেলেছে জিও৷ সরকার স্পেকট্রাম দিলেই আগামী বছর মেড ইন ইন্ডিয়া 5G লঞ্চ করবে জিও৷ তিনি বলেন, 'ভারতে কার্যকরী হয়ে গেলেই, বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে 5G সলিউশন রফতানি করবে জিও প্ল্যাটফর্মস৷ আমি গর্বের সঙ্গে বলছি, গোটা 5G প্রক্রিয়াটির যাবতীয় কাজ করেছেন জিও-র কর্মীরা৷ স্পেকট্রাম বরাত পেলেই চালু হয়ে যাবে পরিষেবা৷' তিনি আরও জানান, বিশ্বমানের 5G পরিষেবা দিতে তৈরি রয়েছে জিও৷ স্পেকট্রাম পেলেই ট্রায়াল রান শুরু হবে৷ Google এবং জিও-- যৌথ ভাবে সস্তায় 5G স্মার্টফোন তৈরি করবে৷ তিনি বলেন, আমাদের…
