Blog

শিলিগুড়ি পুর এলাকায় লকডাউন

শিলিগুড়ি পুর এলাকায় লকডাউন

শিলিগুড়িতে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী বুধবার পর্যন্ত। সংক্রমণ প্রতিরোধে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই আগামী একসপ্তাহ সম্পূর্ণ লকডাউন। তাই কড়া প্রশাসনও। চলছে নাগরিকদের গাড়িতে তল্লাশি। অপ্রয়োজনে তাঁরা বাড়ির বাইরে কিনা, জানতেই এই তল্লাশি। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট সংক্রমিত ৩৪,৪২৭ জন। সক্রিয় সংক্রমণ ১২,৭৪৭, মৃত হাজার। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৬৮০ জন। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। এদিকে, সরকারি অব্যবস্থা এবং অপদার্থতার কারণেই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ দ্রুতহারে ছড়াচ্ছে, এমনটাই মনে করছে রাজ্যের বিরোধী দলগুলো।
Read More
বিহারে ভেঙে পড়ল কোটি টাকার ব্রিজ

বিহারে ভেঙে পড়ল কোটি টাকার ব্রিজ

এক মাসও কাটল না। তারমধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। মাত্র ২৯ দিন আগেই বিহারের গণ্ডক নদীর উপর ২৬৩ কোটি টাকা খরচ করে তৈরি করা ব্রিজের উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের গোপালগঞ্জ এলাকায় গণ্ডক নদীর উপর তৈরি সাট্টারঘাট ব্রিজের একটা অংশ ভেঙে পড়েছে বুধবার। সূত্রের খবর, জলস্তর বেড়ে যাওয়ার ফলে রাস্তার সঙ্গে ব্রিজের সংযোগস্থলে থাকা কালভার্টটি ব্রিজের চাপ সহ্য করতে পারেনি। ফলে সেটি ভেঙে পড়ে। এর ফলে ব্রিজের একটা অংশ নিশ্চিহ্ন হয়ে পড়ে। এভাবে ব্রিজ ভেঙে পড়ায় উত্তর বিহারের একাধিক জেলা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্রীয় জনতা দল নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব কটাক্ষ করে বলেন,…
Read More
সিল হল জোয়া আখতারের বিল্ডিং

সিল হল জোয়া আখতারের বিল্ডিং

মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের ব্যান্ডস্ট্যান্ডের রেখার বাংলোর পাশেই রয়েছে পরিচালক জোয়া আখতারের বিল্ডিং। এবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এই বিল্ডিংটিকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় ফেলা হয়েছে এবং গোটা বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে। নোটিস দেওয়া হয়েছে, এই অঞ্চলে প্রবেশ নিয়ন্ত্রিত। নিয়ম ভাঙলে শাস্তি পেতে হবে। মুম্বইয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ থেকে কেউই রেহাই পাচ্ছেন না। বলিউডের অভিনেতাদের অন্দরমহলে ক্রমেই হানা দিচ্ছে এই মারণ ভাইরাস।
Read More
তামাক পাতা থেকে করোনার টিকা

তামাক পাতা থেকে করোনার টিকা

মেডিকাগোর সায়েন্টিফিক ও মেডিক্যাল রিসার্চ বিভাগের একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাথালি ল্যানড্রি বলেছেন, উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি হয়েছে এই ভ্যাকসিন। করোনা প্রতিরোধে এই ভ্যাকসিনও কার্যকরী প্রমাণিত হবে আশা করা যায়। মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। ২০ বছর ধরে প্ল্যান্ট-ভ্যাকসিন তৈরির রেকর্ড রয়েছে মেডিকাগোর। প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে অক্টোবরে। প্রথম পর্যায়ে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে কানাডার বায়োফার্মাসিউটিকাল কোম্পানি মেডিকাগো। ১৮০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মেডিকাগোর সঙ্গে ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্বে রয়েছে কানাডার কোম্পানি ফিলিপ মরিস।
Read More
পর্দায় মুলায়ম সিং যাদবের বায়োপিক

পর্দায় মুলায়ম সিং যাদবের বায়োপিক

মনমোহন সিং, নরেন্দ্র মোদীর পর এবার বলিউডের পর্দায় উঠে আসতে চলেছে মুলায়ম সিং যাদবের বায়োপিক। বুধবার সামনে এল ছবির ট্রেলার। উত্তর প্রদেশের এক সাধারণ স্কুল চিটার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উঠবার এক কাহানি। পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। এই ছবিতে ‘নেতাজি’ মুলায়ম সিং যাদবের চরিত্রে দেখা যাবে কলকাতার ছেলে অমিত শেঠিকে। মুলায়মের বায়োপিকে অভিনয় করেছেন মিমো চক্রবর্তী, গোবিন্দ নামদেব, মুকেশ তিওয়ারি, জরিনা ওয়াহাব এবং টলিউডের অপর পরিচিত মুখ রণজয় বিষ্ণু।  সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও দেশের অন্যতম চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন মুলায়ম সিং যাদব। সত্তরের দশকে যখন ভারতীয় রাজনীতিতে ‘বংশবাদ’ প্রচলিত প্রথা ছিল তখন স্রোতের বিপরীত মেরুতে অবস্থান ছিল পেশায়…
Read More
করোনা আক্রান্ত স্নেহাশিস

করোনা আক্রান্ত স্নেহাশিস

বুধবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত৷ করোনায় আক্রান্ত স্নেহাশিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ আর সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷ জানা গিয়েছে সৌরভ, স্ত্রী ডোনা, মেয়ে সানা এবং মা-সহ পুরো পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন৷
Read More
করোনা আবহেই ফুটবল-উত্‍সবের দামামা বেজে গেল!

করোনা আবহেই ফুটবল-উত্‍সবের দামামা বেজে গেল!

করোনা আবহেই ফুটবল-উত্‍সবের দামামা বেজে গেল! ২০২২ সালের কাতারে হতে চলা বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল ফিফা৷ ২০২২ সালের ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ৷ ১৮ ডিসেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল৷ মধ্যপ্রাচ্যে এর আগে কখনও ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়নি৷ এই প্রথম৷ একই সঙ্গে ২০২২ সালেই প্রথমবার শীতকালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে৷ প্রতিদিন চারটি করে ম্যাচ থাকছে৷ ২০২২ সালের মার্চ বা এপ্রিলে চূড়ান্ত সূচি প্রকাশ করলে ফিফা৷ আল বেয়াত স্টেডিয়ামে ২১ নভেম্বর হবে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের সূচনা হবে। সূচি অনুসারে, গ্রুপ পর্বের ম্যাচ চলবে ১২ দিন। প্রতি দিন হবে চারটি করে ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টা, বিকেল ৪টে,…
Read More
অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ কেজরিওয়ালের

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ কেজরিওয়ালের

সমগ্র রাজ্য জুড়ে বন্যার বিভীষিকা চারদিকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে । সরকার যথাসময়ে বাঁধ নির্মাণের কাজ না করার জন্য বর্তমানে ২০ টি বাঁধ ভেঙে রাজ্যের নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা প্রতিরোধ করার জন্য অসমে যে সমস্ত বাঁধ রয়েছে তার ৪৫০ টি বাঁধের মেয়াদ ফুরিয়ে গেছে ।বছরের তৃতীয় পর্যায়ের বন্যা ইতিমধ্যে রাজ্যের প্রায় ২ লক্ষ হেক্টর কৃষি জমির ক্ষতি সাধন করেছে । ২৪ টি জেলার ২০১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ১৫ লক্ষ লোক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় উদ্যান কাজিরঙা এবং অন্যান্য অভয়ারণ্যগুলি বন্যায় প্লাবিত হওয়ায় বন্য প্রাণীকুলের অবস্থাও ভয়াবহ আকার ধারণ করেছে । উঁচু স্থানের সন্ধানে পাশ্ববর্তী পাহাড়ে…
Read More
অক্সফোর্ডের ভ্যাক্সিনে আশার আলো

অক্সফোর্ডের ভ্যাক্সিনে আশার আলো

এত নেগেটিভিটির মধ্যে মানুষ শুধ একটাই আশার মুখ চেয়ে বসে আছে। যার নাম ভ্যাক্সিন। অন্যতম ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’ সবার আগে হিউম্যান ট্রায়াল শুরু করে। সেখান থেকে খুব তাড়াতাড়ি কিছু একটা খবর আসতে চলেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই কোনও ইতিবাচক রেজাল্ট আসতে পারে বলে জানা গিয়েছে। আইটিভি-র পলিটিক্যাল এডিটর রবার্ট পেস্টন এমনটাই জানিয়েছেন। ফেজ-থ্রি হিউম্যান ট্রায়ালের পরীক্ষা চলছে। কিন্তু এখনও ফেজ ওয়ানের রেজাল্ট প্রকাশ করা হয়নি। এটা নিরাপদ কিনা, তা পরীক্ষা করা হবে। জুলাইয়ের শেষেই তার ফলাফল আসবে। ল্যান্সেট মেডিক্যাল জার্নালে সেই ডেটা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। সোমবার থেকেই ভারতে শুরু হয়েছে ‘কোভ্যাক্সিন’-এর হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া। ভারতীয় সংস্থা ‘ভারত বায়োটেক’ আইসিএমআরের…
Read More
করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর।

করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর।

করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর। করোনায় মারা গেলেন নবদ্বীপের পুরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক। কোয়ারেন্টাইনে গেলেন পৌর প্রধান সহ তাদের ঘনিষ্ট কাউন্সিলর সহ বেশ কিছু নেতা
Read More