Blog

জম্মু-কাশ্মীরের 4G নেট পরিষেবা চালু ১৬ অগস্ট থেকে

জম্মু-কাশ্মীরের 4G নেট পরিষেবা চালু ১৬ অগস্ট থেকে

২০২০ সালের স্বাধীনতা দিবসের পরদিনই নতুন মুক্তির স্বাদ পেতে চলেছে কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে, অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানিয়েছেন পরীক্ষামূলকভাবে জম্মু ও কাশ্মীরের দুটি জেলায় ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ তুলতে রাজি কেন্দ্র। তিনি জানান, আগামী ১৬ অগস্ট ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে এও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, একসঙ্গে গোটা জম্মু-কাশ্মীরের উপর থেকে এই নিষেধাজ্ঞা তোলা হবে না। ধাপে ধাপে এক একটি জেলা থেকে তুলে নেওয়া হবে ব্যান। চালু হচ্ছে জম্মুর একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায়।
Read More
রিয়ার আর্জি সুপ্রিম কোর্টে

রিয়ার আর্জি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে নতুন আর্জি দাখিল করলেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। সোমবার দ্বিতীয়বার ইডির জেরার মুখে অভিনেত্রী। এর মাঝে মিডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া। সর্বোচ্চ আদালতে রিয়ার আবেদন এই মামলায় মিডিয়া ট্রায়াল অবিলম্বনে বন্ধ করা হোক। কারণ মিডিয়া তাঁকে এই মামলায় দোষী সাব্যস্ত করবার চেষ্টা করছে। শুধু তাই নয় সুপ্রিম কোর্টে দায়ের করা নতুন পিটিশনে রিয়া এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে সঁপে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তকে নিয়েও আশঙ্ক্ষা প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টে ‘ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বন্ধ করা’ এবং ‘মানসিক যন্ত্রণা থেকে অব্যহতি’ চেয়ে এই আর্জি দায়ের করেছেন রিয়া। রিয়া দাবি করেছেন, এই ইস্যুটিকে নিয়ে মিডিয়ায় প্রয়োজনের…
Read More
করোনা ভ্যাকসিন আবিষ্কার  করে ফেলল রাশিয়া:ভ্লাদিমির পুতিন

করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া:ভ্লাদিমির পুতিন

 করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া! মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, তাঁর স্বাস্থ্যমন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই। দীর্ঘদিন ধরেই ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি চালাচ্ছিল রাশিয়া।মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান , Gamaleya Research Institute ও Russian Defence Ministry যৌথভাবে এই করোনার টিকা তৈরি করে ফেলেছে। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী  ওলেগ গ্রিদনেভ জানিয়ে দিয়েছিলেন, তৃতীয় পরীক্ষাটির শেষধাপ চলছে। এই ধাপ সম্পূর্ণ হলেই বাজারে আসবে রাশিয়ার করোনা টিকা। পুতিন এদিন ঘোষণা করেন, "আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।" তিনি আত্মবিশ্বাসী, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই ভ্যাকসিনের ক্ষমতা প্রশ্নাতীত। এই ভ্যাকসিন প্রস্তুতির…
Read More
দলীয় কর্মসূচিতে আজ শিলিগুড়ি এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

দলীয় কর্মসূচিতে আজ শিলিগুড়ি এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

 উত্তরবঙ্গের দলীয় কর্মসূচিতে আজ শিলিগুড়ি এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।গতকাল মালদায় দলীয় কর্মসূচি সেরে রাতেই শিলিগুড়ি পৌঁছায় তাঁর গাড়ি।গত তিন দিন থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মালদায় দলীয় বৈঠক করার পর সদ্য মৃত হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান। আজ শিলিগুড়ি বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য নয়, বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে রোখার জন্যই বেছে বেছে রাজ্যে লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে। দিলীপ বাবুর যুক্তি এভাবে রাজ্যে করোনার সংক্রমণ আটকানো যাবে না। রাজ্যের উচিত তিথি নক্ষত্র না দেখে বিজ্ঞানসম্মত ভাবে লকডাউনের…
Read More
একই দিনে চার  চিকিৎসকের মৃত্যু  করোনায়

একই দিনে চার চিকিৎসকের মৃত্যু করোনায়

রোজই রেকর্ড ভাঙছে করোনা ৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু ৷ এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন চিকিৎসকও ৷ গতকালও রাজ্যে, একই দিনে চার জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ তাঁরা একই দিনে চার জন চিকিৎসকের মৃত্যু হয়েছে আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত রোগীদের পরিষেবায় যুক্ত ছিলেন ৷ এখনও পর্যন্ত এ রাজ্যে অন্তত ২০ জন চিকিৎসকের করোনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ চলতি মাসে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি ৷ করোনা আক্রান্ত হয়ে সোমবার মৃত চিকিৎসকরা হলেন কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক তপন সিং ৷ শ্যামনগর অঞ্চলের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য (৫৬), চক্ষুরোগের চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডল (৬২)। এর পাশাপাশি বর্ধমানের…
Read More
হাতির হানায় মৃত্যু এক বৃদ্ধার

হাতির হানায় মৃত্যু এক বৃদ্ধার

বুনো হাতির হানায় মৃত্যু হল এক মহিলার।গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ছেকামারী অঞ্চলে।স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে দলছুট এক বুনো হাতি জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে পড়ে এবং গ্রামাঞ্চল এলাকা লন্ডভন্ড করে দেয়।জানা গিয়েছে সেসময় কিরনবালা রায় নামে এক বয়স্কা বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায় দলছুট ওই বুনো হাতিটি। ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা এসে মৃতদেহকে উদ্ধার করে।বনদপ্তর সূত্রে খবর ওই মৃত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে।বাসিন্দাদের অভিযোগ প্রায়ই বুনো হাতির দল লোকালয়ে এসে পড়ে।বনদপ্তরের কর্মীরা সময়মতো আসেনা।ফলে হাতির হানায় ক্ষতির সম্মূখীন হতে হচ্ছে গ্রামবাসীদের
Read More
জলপাইগুড়ি পুলিশের প্রায় ৩৫জন  করোনায় আক্রান্ত

জলপাইগুড়ি পুলিশের প্রায় ৩৫জন করোনায় আক্রান্ত

জলপাইগুড়িতে জেলা পুলিশের প্রায় ৩৫জন পুলিশ করোনায় আক্রান্ত। এর সঙ্গে বেশ কয়েকজন।পুলিশ চলে গিয়েছেন হোম আইসেলশনে। ৭জনের চিকিৎসা চলছে কোভিড হাসপাতালে।জেলা পুলিশ সূত্রে এখবর পাওয়া গেছে । করোনা মোকাবিলায় পুলিশ কর্মীরা সামনের সারিতে থেকে লড়াই করছে। পুলিশ কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছেন পুলিশসুপার।করোনা পরিস্তিতির মধ্যে পুলিশ কর্মীদের সকালে ঘুমথেকে উঠে যোগা করা, সময়মতো খাবার খাওয়া,নিয়মিত ঔষধ খেতে হবে পুলিশ কর্মীদের এমনি নিদান দিচ্ছেন জলপাইগুড়ি জেলা চিকিৎসক পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এর পাশাপাশি সবাইকে মুখে মাস্ক পরতে হবে ও সঙ্গে সেনিটাইজার দিয়ে হাত সেনিটাইজ করতে হবে। সদ্য জলপাইগুড়ি জেলা পুলিশের দায়িত্ব নিয়েছেন প্রদীপ কুমার যাদব। তিনি পুলিশ…
Read More
নৈহাটি কলেজে ভর্তিতে লাগবে মাত্র ১ টাকা !

নৈহাটি কলেজে ভর্তিতে লাগবে মাত্র ১ টাকা !

করোনা পরিস্থিতিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল কলেজ। বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ছাত্রছাত্রীদের মাত্র একটাকায় ভর্তি সিদ্ধান্ত নিয়েছে।ফর্মের দামও রাখা হয়েছে মাত্র ৬০ টাকা যাতে ছাত্রছাত্রীদের ফর্ম ফিলাপ করতে কোনো অসুবিধা না হয় । করোনা পরিস্থিতিতে বহু পরিবার আর্থিক সমস্যায় জর্জরিত। সে সব কথা ভেবেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। এতে উপকৃত হবে প্রায় ২৪০০ ছাত্রছাত্রী।৭৩ বছর পুরনো নৈহাটির এই জনপ্রিয় কলেজে ভর্তি প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে। কলেজে রয়েছে বিএ, বিএসসি, বিকম । কলেজের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর বাংলা অনার্স, বিকম অনার্স, অঙ্ক অনার্স ও সাংবাদিকতা অনার্সে ভর্তির ফি ছিল যথাক্রমে ৩৩৩৫…
Read More
কেএফসি’র উপহার – দ্য সুপার সেভেন ডে’জ

কেএফসি’র উপহার – দ্য সুপার সেভেন ডে’জ

এক সপ্তাহ ধরে ছাড় ও কেএফসি ফেবারিটের অপ্রতিরোধ্য কম্বো নিয়ে হাজির হয়েছে কেএফসি ইন্ডিয়া। এই সপ্তাহে ৪২ শতাংশ পর্যন্ত ছাড় দেবে কেএফসি। ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত কেএফসি-লাভাররা তাদের মনভরানো যাবতীয় সামগ্রী কিনতে পারবেন, যেমন ক্রিস্পি চিকেন, চিকেন পপকর্ন, রাইস বাউল, জিঞ্জার বার্গার ও আরও অনেককিছু। দামের শুরু ১৪৯ টাকা থেকে। দ্য সুপার সেভেন ডেজ অফার দেশের সব কেএফসি রেস্টুর‍্যান্টে ছাড়াও অনলাইনে অর্ডার দেওয়া যাবে। ডিসকাউন্ট-সহ দ্য সুপার সেভেন ডেজ অফার এক্সক্লুসিভলি পাওয়া যাবে কেএফসি অ্যাপ ও ওয়েবসাইটে। দ্য সুপার সেভেন ডেজ-এর প্রেক্ষাপটে রয়েছে কেএফসি’র ফোর-এক্স সেফটি প্রমিস – স্যানিটাইজেশন, স্ক্রিনিং, সোস্যাল ডিসটান্সিং ও কনট্যাক্টলেস। 
Read More
আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’র মুক্তির দিন পরিবর্তন

আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’র মুক্তির দিন পরিবর্তন

করোনার জন্য পিছিয়ে গেল আমির খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র মুক্তি। আমির খান, করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’র মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের বড়দিনে। কিন্ত করোনা সব পরিকল্পনায় জল ঢেলে দিল। সূত্রের খবর, সম্প্রতি আমির খান এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁদের সিদ্ধান্তে বদল আনা হয়েছে। তাই এ বছরের বড়দিনে নয়, সামনের বছরের বড়দিনে মুক্তি হবে এই চলচ্চিত্র। সোমবার সকালে আমির খান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, এই ছবির শ্যুটিং- এর কাজ শেষ করার জন্য, করোনা পরিস্থিতির মধ্যেই তুরস্কে চলে গেছেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’ হলিউডের চলচ্চিত্র টম হাঙ্কস অভিনীত ‘ফরেস্ট…
Read More