Blog

এয়ারটেলর দুর্দান্ত অফার

এয়ারটেলর দুর্দান্ত অফার

টেলিজগতে বর্তমানে একে অপরকে টক্কর দিচ্ছে জিও এয়ারটেল এবং ভোডাফোন। সস্তার প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিসংস্থা গুলি। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য এয়ারটেল এদের সকলকে টপকে গেল। নতুন অফারে দৃষ্টি আকর্ষন করলো সমস্ত গ্রাহকদের। এয়ারটেল কিছুদিন ধরে বিনামূল্যে ১ জিবি ডেটা এবং ফ্রি কলিং এর সুবিধা দিচ্ছে। আসলে যারা রিচার্জ করছেননা তাদের এই সুবিধা দিচ্ছে এয়ারটেল সঙ্গে আরও একটি মেসেজ করছে গ্রাহকদের তাড়াতাড়ি রিচার্জ করার জন্য। বিনামুল্যে এই ফ্রি রিচার্জ টির বৈধতা থাকছে ৩ দিন। উল্লেখ্য যাদের ফোনে এই মেসেজগুলি আসছে তারাই শুধুমাত্র এই ডেটা এবং ফ্রি কলিং উপভোগ করার সুযোগ পাচ্ছে।
Read More
অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ে যুগান্তকারী খোঁজ বাঙালি বিজ্ঞানীর

অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ে যুগান্তকারী খোঁজ বাঙালি বিজ্ঞানীর

অগ্ন্যাশয় ক্যানসার নিয়ে গত কয়েক বছরে অনেক গবেষণা হয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসার সারানো যেমন জটিল ব্যাপার তেমনি রোগীও পাঁচ বছরের বেশি বাঁচে না। এই জটিল ক্যানসারের প্রতিষেধক খুঁজতেই দীর্ঘ সময় ধরে গবেষণা করছিলেন বাঙালি বিজ্ঞানী ডক্টর অনিন্দ্য বাগচি। আমেরিকায় গবেষণারত বাঙালি বিজ্ঞানী এই অগ্ন্যাশয় ক্যানসারের এক প্রধান কারণ খুঁজে পেয়েছেন। ক্যানসারকে জব্দ করার উপায়ও বের করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব মাউস জেনেটিক্স ল্যাবরেটরির ডিরেক্টর, স্যানফোর্ড বার্নহাম প্রেবিস মেডিক্যাল ডিসকোভারি ইনস্টিটিউটে অগ্ন্যাশয় ক্যানসার নিয়ে গবেষণা করছেন। গবেষক অনিন্দ্য বলছেন, তিনি অগ্ন্যাশয়ের কোষে এমন এক প্রোটিনের খোঁজ পেয়েছেন যা ক্যানসারের জন্য দায়ী। এই প্রোটিনই কোষের বিভাজন ঘটিয়ে ‘ম্যালিগন্যান্ট টিউমার’ তৈরি করে যা থেকে…
Read More
ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারে

ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারে

ভারতের স্বাধীনতা দিবসের আর মাত্র কয়েকটা দিন বাকি। কঠোর নজরদারির মধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে দিল্লির লালকেল্লায়। দেশের বিভিন্ন জায়গায় উত্তোলিত হয় জাতীয় পতাকা। ত্রবার শুধু দেশে নয়, বিদেশেও ভারতীয় স্বাধীনতা দিবসে হতে চলেছে অভিনব অনুষ্ঠান। প্রথমবার ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। টাইমস স্কোয়ারের বিলবোর্ডে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ঘটনার ঝলক দেখানো হবে। নিউ ইয়র্কের ভারতীয় সংগঠনের তরফে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতার ঐতিহাসিক দিনটিকে আরও স্মরনীয় করে তোলার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ১৪ আগষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিংটিতে তেরঙ্গার আলোতে সাজানো হবে। এই অনুষ্ঠানে নিউ ইয়র্কের ভারতীয় কাউন্সিল জেনারেল রন্ধির জয়সোয়ালকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রন…
Read More
লকডাউনের বাজারে ক্রেতা নেই শিলিগুড়ি মার্কেটে

লকডাউনের বাজারে ক্রেতা নেই শিলিগুড়ি মার্কেটে

করোনা এবং লকডাউন বদলে দিয়েছে শিলিগুড়ি মার্কেটের চেহারা । দীর্ঘদিন লকডাউন থাকার পর মার্কেট খুললেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না । মার্কেটের একাধিক হোটেল বন্ধ হয়ে গিয়েছে । রেডিমেড পোশাক বা শাড়ির দোকানগুলিও ফাঁকা । প্রতিদিন রুটিন করে দোকান খুলছেন ব্যবসায়ীরা, কিন্তু দেখা নেই ক্রেতাদের । বাজারে এই দশায় ব্যবসায়ীদের মাথায় হাত । আরো এমনটাই চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। করোনার আগের দিনগুলিতে এই মার্কেটেই ভিড় জমাতেন নেপাল, ভুটান থেকে বহু ক্রেতা। আজ আর দেখা নেই তাঁদের। তাছাড়া পাহাড় থেকেও নেমে আসতেন বহু লোক। এমনকি সিকিমের একটা বড় অংশ কেনাকাটার উদ্দেশ্যেই ভিড় জমাতেন বিধান মার্কেটে। এখন আর পাহাড় থেকে নেমে…
Read More
এক দশকব্যাপী বন্ধুত্বের অবসান সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের

এক দশকব্যাপী বন্ধুত্বের অবসান সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের

সৌদি আরব ঘোষিত ৬২০ কোটি ডলার আর্থিক প্যাকেজের মধ্যে ১০০ কোটি ডলারের ঋণ ইতিমধ্যেই হারিয়েছে পাকিস্তান। অর্থঋণ ও তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার পরে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এক দশকব্যাপী বন্ধুত্বের শেষ পর্যন্ত অবসান ঘটল। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সমীকরণ অনুযায়ী ২০১৮ সালের নভেম্বর মাসে সৌদি আরব ঘোষিত ৬২০ কোটি ডলার আর্থিক প্যাকেজের মধ্যে ১০০ কোটি ডলারের ঋণ ইতিমধ্যেই হারিয়েছে পাকিস্তান। গত ফেব্রুয়ারি মাসে চুক্তিটি সম্পাদিত হয়।  জানা গিয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন-কে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্য পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি হুমকি দেওয়ার পরেই দুই দেশের সম্পর্কে ফাটল ধরে।  ভারতে মুসলিম ধর্মাবলম্বীদের উপরে নিরন্তর নিগ্রহের যে অভিযোগ…
Read More
ভারতে ফিরছে TikTok, মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক ByteDance -এর

ভারতে ফিরছে TikTok, মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক ByteDance -এর

টিকটক ফিরতে পারে ভারতে এমনটাই শোনা যাচ্ছে বলে সূত্রের খবর।। ক্রমেই জোরদার হচ্ছে এই সম্ভাবনা। সূত্রের খবর, রিয়ালায়েন্সের কাছেই তাদের ভারতীয় অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে চিনা সংস্থা টিকটক। এই মধ্যেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ড্রাটিজের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনাও সাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ভারতের ব্যবসা বিক্রির ব্যাপারে সদ্য টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে রিয়ালায়েন্সের । জুলাই মাসে এই দুই সংস্থার মধ্যে আলোচনাও হয়েছে । তবে এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনও চুক্তি হয়নি বলেই খবর ।রিলায়েন্সের তরফে যদিও এবিষয়ে কিছু জানা যায়নি।
Read More
খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষজন বাইরের খাবার কিনতে এবং খেতে অনেকটা সচেতন । বিশেষ করে জ্যাম, জেলি,ঠান্ডা পানীয়ের মতো খাবার কেনার আগে ভাবছে বারবার । প্যাকেটজাত খাবারের চাহিদা বাড়ছে সেই তুলনায়। কিন্তু প্যাকেটজাত খাবারে মেশানো রাসায়নিক ক্ষতি করছে মানব শরীরে। এই প্যাকেটজাত খাবারকে কিভাবে আরো উন্নত করা যায় এবং এই প্যাকেটজাত খাবার মানব দেহে ক্ষতি না করে তার নতুন দিশা দেখাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ। বিভাগের বিভাগীয় প্রধান মহেন্দ্রনাথ রায় জানিয়েছেন যে খাদ্য প্ৰক্রিয়াকরনে এই সাফল্য উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নিয়ে যাবে । তারা খুব শীঘ্রই উত্তরবঙ্গের শিল্পপতিদের দিয়ে একটি কর্মশালা আয়োজন করবে যাতে খাদ্য প্রক্রিয়াকরনে এই নতুন পদ্ধতিতে উত্তরবঙ্গের শিল্প লাভবান…
Read More
নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

"ভারতের কর ব্যবস্থার সংশোধন ও সরলীকরণ" করে দেশের মানুষের কর প্রদান পদ্ধতিকে আরও সহজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে, প্রধানমন্ত্রী “স্বচ্ছ করব্যবস্থা - স্বচ্ছ করদাতাদের সম্মান” নামক একটি নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, "করবিভাগের সব কর্মী ও আধিকারিকদের শুভ কামনা জানিয়ে আমি এই নয়া ব্যবস্থার উপর থেকে পর্দা উন্মোচন করছি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে করদানে জটিলতা আরও কমবে। করদাতাদের সুবিধা হবে এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসলেস অ্যাসেসমেন্ট, ফেসলেস অ্যাপিল ও ট্যাক্সপেয়ার চার্টারের সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ কোনও সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ ছাড়াই সমাধান পাবেন করদাতারা। করদানের ক্ষেত্রেও…
Read More
করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্য গোপালদাস

করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্য গোপালদাস

করোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্য গোপালদাস। কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের জন্য মথুরার সীতারাম মন্দিরে ছিলেন ৮৪ বছরের মহন্ত। বৃহস্পতিবার সকালে তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল, ছিল জ্বরও। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব আওয়ানিশ আওয়াস্তি বলেন, 'মহন্ত নৃত্য গোপালদাসের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।‘ উনি গত ৫ অগস্ট রাম মন্দিরের ভূমিপুজোর অংশগ্রহণ করেছিলেন।
Read More
লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা  যুবকের

লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা যুবকের

লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সালুগারায় । জানা গিয়েছে লকডাউনের আগে এক মাইক্রোফিনান্স কোম্পানির কাছ থেকে প্রায় ত্রিশ হাজার টাকা লোন নেন বিকি প্রসাদ কানু নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি চায়ের দোকান করত ফুটপাথে । লোনের টাকার অনেকটা পরিশোধও করে ওই ব্যক্তি। তার পর মার্চ থেকে লকডাউন শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়ে বিকি প্রসাদ । ফলে লোনের টাকা দিতে পারছিল না সে ।এদিকে টাকা পরিশোধ করতে মানসিক চাপ দিতে থাকে লোন কোম্পানি । অবশেষে মানসিক চাপে বিপর্যস্ত তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ । পরিবার সূত্রে জানা গিয়েছে কানু ও তার পরিবারকে…
Read More