Blog

রিলায়েন্স, টাটাকে পেছনে ফেলে আইপিএল স্পনসর  ড্রিম ইলেভেন

রিলায়েন্স, টাটাকে পেছনে ফেলে আইপিএল স্পনসর ড্রিম ইলেভেন

টাইটেল স্পনসর নিয়ে জল্পনার অবসান। রিলায়েন্স, টাটা ,বাইজু কে পেছনে ফেলে আইপিএল স্পনসর তুলে নিল জনপ্রিয় ক্রিকেট লিগের অ্যাপ ড্রিম ইলেভেন।ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদের পর কে হবে আইপিএলের নতুন টাইটেল স্পনসর? সেই নিয়ে জল্পনা চলছিলই । আজ দুপুরে ভারতীয় বোর্ড আইপিএলের টাইটেল স্পনসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল বিসিসিআই ।আজ মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেগা লিগের মূল স্পনসরের নাম জানিয়ে দিল বোর্ড । আরব আমিরশাহীতে এবছর আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে এক ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা। বিসিসিআই জানিয়েছে, ফ্যান্টাসি ক্রিকেট লিগের জনপ্রিয় অ্যাপ ড্রিম ইলেভেন আইপিএলের মূল স্পনসর হচ্ছে।
Read More
১৬ বছর ধরে ১ নম্বর – মারুতি সুজুকি অল্টো

১৬ বছর ধরে ১ নম্বর – মারুতি সুজুকি অল্টো

 ৪০ লক্ষ ইউনিটের বিক্রয়-সীমা অতিক্রম করল ভারতের সর্বাধিক-প্রিয় গাড়ি মারুতি সুজুকি অল্টো। ভারতে ৭৬% অল্টো গ্রাহক এই গাড়িকে তাদের প্রথম-গাড়ি হিসেবে পছন্দ করে নিয়েছেন। ভারতের সর্বাধিক–বিক্রিত গাড়ির শিরোপা-প্রাপ্ত অল্টো এই মাইলস্টোন অর্জন করতে পারত না, গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ছাড়া। ২০০০ সাল থেকে একইভাবে জনপ্রিয়তা ও আস্থা সঙ্গে নিয়ে মারুতি সুজুকি অল্টো হয়ে উঠেছে বিভিন্ন অঞ্চলের মানুষের পারিবারিক সদস্য। অল্টো তার পরম্পরা আরও মজবুত করেছে সময়োচিত আপগ্রেড ও নতুন প্রযুক্তি ব্যবহার করে। পরপর ১৬ বছর ধরে, ৪০ লক্ষেরও বেশি ভারতীয় পরিবারে গতি সঞ্চার করে ব্র্যান্ড অল্টো ভারতের কার মার্কেটে তার অবস্থান স্থায়ী করে ফেলেছে এক নির্বিবাদী লিডার রূপে। অল্টো’র জয়ের…
Read More
কোচবিহারের নাটাবাড়িতে  বিজেপি  থেকে তৃণমূলে যোগ

কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি থেকে তৃণমূলে যোগ

কোচবিহারে দলবদলের হিড়িক চলছেই ।কোচবিহারে প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে একাধিক কর্মী । গতকালই বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি শৈলেন্দ্র সাউ কয়েকশো পরিবার কর্মী নিয়ে তৃণমূলে যোগ দেন । আজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতে নাটাবাড়ি বিধানসভার নেপাল খাতায় ৫৯টি পরিবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দেন । রবি ঘোষ জানিয়েছেন যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ নাটাবাড়ি বিধানসভার দেওচড়াই অঞ্চলে নেপালের খাতায় ৫৯টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।দলের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয় বলে সূত্রের খবর।
Read More
আইপিলের টাইটেল স্পনসর নিয়ে চূড়ান্ত ঘোষণা আজ

আইপিলের টাইটেল স্পনসর নিয়ে চূড়ান্ত ঘোষণা আজ

সেপ্টেম্বরের মাঝামাঝিতে বিদেশের মাটিতে আইপিএল ঢাকে কাঠি পরার আগে আজ স্পনসর নিয়ে চূড়ান্ত ঘোষণা করবে বোর্ড ।ভিভোর সঙ্গে বিচ্ছেদের পর নতুন স্পনসর খুঁজে নিতে চলেছে বিসিসিআই। আজই সম্ভবত ২০২০ সালের আইপিএলের জন্য টাইটেল স্পনসর ঘোষণা করে দিতে পারে বোর্ড। আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে এবছর সবচেয়ে এগিয়ে টাটা গোষ্ঠী। রিলায়েন্স জিও বা আদানি গোষ্ঠী বা পতঞ্জলীর মতো একাধিক দেশীয় সংস্থা লড়াইয়ে থাকলেও সুনামের দিক থেকে টাটা গোষ্ঠীই সবার চেয়ে এগিয়ে। বিসিসিআইয়ের সঙ্গে এই গোষ্ঠী জুড়লে বোর্ডের আইপিএল টুর্নামেন্টেরও ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়ে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে আমাজন, কোকাকোলা,আনঅ্যাকাডেমি, জিওর মতো নামি সংস্থারাও…
Read More
আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গত সপ্তাহে করোনা রিপোর্ট নেগেটিভ হয়ে বাড়ি ফিরে যান তিনি ।স্বাধীনতা দিবসের দিন নিজের টুইটার হ্যান্ডেলে নিজের করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছিলেন অমিত শাহ। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে দিল্লির AIMS এ ভর্তি হলেন মোটাভাই।জানা গিয়েছে, গায়ে পায়ে ব্যথা এবং দুর্বলতা নিয়ে ।তাঁকে পোস্ট কোভিড কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । বর্তমানে তাঁর অবস্থা ভালো রয়েছে । বিজেপির চাণক্য এই প্রাক্তন সভাপতির স্বাস্থ্যের দিকে নজর রাখছে দিল্লির সাউথ ব্লক ।
Read More
রাশিয়ার পরে এবার করোনার টিকা নিয়ে আসছে চিনে

রাশিয়ার পরে এবার করোনার টিকা নিয়ে আসছে চিনে

চিনের সরকারি মুখপত্র পিপল’স ডেইলি জানিয়েছে, ক্যানসিনো বায়োফার্মের তৈরি ভ্যাকসিনকে পেটেন্ট দিয়েছে সরকার। খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিন চলে আসবে দেশের বাজারে। রাশিয়ার পরে এবার করোনার টিকা নিয়ে আসছে চিন। টিকার দৌড়ে চিনে হাড্ডাহাড্ডি প্রযোতিযোগিতা সিনোফার্ম ও ক্যানসিনো বায়োফার্মার। তিন স্তরের ট্রায়ালের পরে ক্যানসিনো বায়োফার্মাসিউটিক্যালকে টিকার স্বত্ত্ব দিল চিনের সরকার। চিনেও সেনা ক্যাম্পে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। সিনোফার্মও তিন স্তরের ট্রায়ালে এগিয়ে। অন্যদিকে, ক্যানসিনো দেশের বাইরেও টিকার ট্রায়াল চালাচ্ছে। এই মুহূর্তে সৌদি আরবে ক্যানসিনো বায়াফার্মের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।   অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ভেক্টর ভ্যাকসিন তৈরি করেছে চিনের ক্যানসিনো। এই ভ্যাকসিন ক্যানডিডেটের নাম Ad5-nCoV। অ্যাডেনোভাইরাসের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা…
Read More
ফের এক তৃণমূল বিধায়কের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস

ফের এক তৃণমূল বিধায়কের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস

সোমবার সকালে  ফের রাজ্যের এক তৃণমূল কংগ্রেস বিধায়কের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস। কিছুদিন আগেই সমরেশ দাস (৭৬) নামে কোভিড-১৯ পজিটিভ হিসাবে ধরা পড়েন। পূর্ব মেদিনীপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হলো না। তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। সমরেশ দাস পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এগরার তিনবারের ওই তৃণমূল বিধায়ক হৃদরোগ এবং কিডনির সমস্যায়ও ভুগছিলেন। সেই কারণেই হয়তো করোনা ভাইরাসের হামলার সঙ্গে যুঝতে পারেননি তিনি।
Read More
করোনা আক্রান্ত  রাজ চক্রবর্তীর চিকিৎসা হবে বাড়িতেই

করোনা আক্রান্ত রাজ চক্রবর্তীর চিকিৎসা হবে বাড়িতেই

কয়েকমাস পরই ঘর আলো করে আসবে নতুন অতিথি । তার আগেই চিন্তা বাড়ল রাজ চক্রবর্তীর পরিবারে । সিনেমার পরিচালকরাজ চক্রবর্তী সোমবার দুপুরে নিজেই ট্যুইটারে জানান যে, তিনি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত। তবে কোনও করোনা উপসর্গ না থাকায় তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রীরও করোনা পরীক্ষা করা হবে । শুভশ্রীর এখন শেষ পর্যায়ের গর্ভাবস্থা চলছে । আগামী মাসেই ডেলিভারি হওয়ার কথা তাঁদের প্রথম সন্তানের । তাই নায়িকার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলেই । রাজ চক্রবর্তীর বাবা কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন । সে সময় তাঁর দু’বার করোনা পরীক্ষা করা হলেও দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর রাজ…
Read More
ব্রাউন সুগার পাচারকারী দম্পতিকে হাতেনাতে ধরল মাটিগাড়া থানার পুলিশ

ব্রাউন সুগার পাচারকারী দম্পতিকে হাতেনাতে ধরল মাটিগাড়া থানার পুলিশ

ব্রাউন সুগার পাচারকারী এক দম্পতিকে হাতেনাতে ধরল মাটিগাড়া থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার এক হোটেলের কাছে । গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মহম্মদ বশির নামে ব্যক্তিকে । পুলিশ জানিয়েছে রবিবার রাতে মহম্মদ বশির তার স্ত্রীর সঙ্গে এক মোটরবাইকে ব্রাউন সুগার সমেত অপেক্ষা করছিল বিক্রির উদ্যেশ্যে । সেসময়ই পুলিশ হাতেনাতে ধরে ফেলে ।ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে অভিযুক্ত মোহাম্মদ বাসিরউদ্দিনকে ১০ দিনের পুলিশ হেফাজতের দেয় আদালত এবং তার স্ত্রীকে জেল হেফাজত দেয়। উদ্ধার হওয়া ২৮৫ গ্রাম ব্রাউন সুগার এর মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
Read More
রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারনা,অভিযুক্ত গ্রেপ্তার

রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারনা,অভিযুক্ত গ্রেপ্তার

রেলে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় প্রতারনার জাল বিছিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে ফেরার কমল দাস নামে এক ব্যক্তি ।অভিযুক্ত ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে এনজেপি র কাছাকাছি গা ঢাকা দিয়েছিল ।কমল দাসের বিরুদ্ধে মালদায় বেশ কয়েকজন যুবক এর কাছ থেকে প্রচুর টাকা রেলে চাকরি দেওয়ার নাম করে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। প্রতারিত এক ব্যক্তির সূত্র ধরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কমল দাস নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত কমল দাস ।কমল দাস কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে নিউ…
Read More