Blog

ম্যান ভার্সেস ওয়াইল্ডে এবার অক্ষয় কুমার !

ম্যান ভার্সেস ওয়াইল্ডে এবার অক্ষয় কুমার !

ম্যান ভার্সেস ওয়াইল্ডে বিয়ার গ্রিলস এর সঙ্গে এবার অক্ষয় কুমার । অনুষ্ঠানের টিজার প্রকাশ করলেন বলিউড খিলাড়ি । ম্যান ভার্সেস ওয়াইল্ডে এবার দেখা যাবে অক্ষয় কুমারকে । সামনে এই অভিনেতার একাধিক ছবি মুক্তির অপেক্ষায় । তার মধ্যে একদম প্রথমসারিতে রয়েছে লক্ষ্মীবোম্ব । তাই ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো আন্তর্জাতিক মাধ্যমকে ছবি প্রচারের কাজে ব্যবহার করতে অক্ষয়ের এই উদ্যোগ । বলিউড সূত্রে এমনটাই খবর । সেই অনুষ্ঠানের টিজার শুক্রবার সোশাল মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেই টিজারে বিয়ার গ্রিলস ও অক্ষয় কুমার দুজনকেই বেশ শারীরিক কসরৎ করতে দেখা গিয়েছে। এর আগে এই অনুষ্ঠানে তামিল ছবির সুপারস্টার রজনীকান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অংশ নিতে দেখা…
Read More
শিলিগুড়িতে অবশেষে চালু হল সেফ হাউস

শিলিগুড়িতে অবশেষে চালু হল সেফ হাউস

প্রায় একমাস পর অবশেষে শিলিগুড়িতে চালু হলো সেফহাউস । শিলিগুড়িতে উত্তরোত্তর করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত একমাস আগে শিলিগুড়িতে সেফহাউস নির্মাণের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর ।শিলিগুড়িতে করোনা রোগীদের চিকিৎসার জন্য মাটিগাড়ার চ্যাং হাসপাতাল এবং মেডিকেল কলেজের পাশে ডিসান হাসপাতাল কোভিড হাসপাতালে পরিণত করলেও আরো হাসপাতালের প্রয়োজন হয়ে পড়ে শিলিগুড়িতে । সেই মতো জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন শিলিগুড়িতে ইন্ডোর স্টেডিয়ামে সেফ হাউস তৈরির সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রথমদিকে এই সেফ হাউস নির্মাণে প্রতিবেশীদের নানা বিরোধ প্রতিবাদ সত্ত্বেও পর্যটনমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে সেফ হাউসে করোনা রোগীদের চিকিৎসা শুরু হল আজ থেকে ।জানা গেছে ঈষৎ উপসর্গ বা উপসর্গহীন করোনা রোগীদের এই সেফহাউসে…
Read More
লকডাউনে চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্ দুই

লকডাউনে চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্ দুই

বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটা নাগাদ আলিপুর চিড়িয়াখানার ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরো একজন। লকডাউনের জন্য বন্ধই ছিল চিড়িয়াখানা। কিন্তু ১০ থেকে ১৫ জন বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্মী এই দিনে চিড়িয়াখানার ভেতরে বিজ্ঞাপন সংস্থার বোর্ড লাগাচ্ছিলেন। এই কাজ করার সময় কোনভাবে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরে চিড়িয়াখানার সামনে এসে উপস্থিত হয় ওয়াটগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে তারা। কোন মতে তাঁদের মুক্ত করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় মৃত্যু…
Read More
লকডাউন পরিস্থিতি পালনে কড়া প্রশাসন

লকডাউন পরিস্থিতি পালনে কড়া প্রশাসন

কলকাতা:  করোনা সংক্রমণের গতি রুখতে টানা ৪৮ ঘণ্টার সাপ্তাহিক লকডাউন চলছে পশ্চিমবঙ্গে। গৃহবন্দি রাজ্যবাসী। রাস্তায় চলছে পুলিশি টহলদারি। চলছে না কোনও গণপরিবহণ, ফলে গোটা রাজ্যের পথঘাট একদম ফাঁকা। গোটা রাজ্যেই কড়া হাতে লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ অমান্য করে গ্রেফতার হয়েছেন মোট ২,৫৪২ জন, এর মধ্যে কলকাতা থেকে ৭৫০ জনের বেশি শহরবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে ৩৭৮ জনকে মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে।  এদিকে বেশ কয়েকটি জায়গায় পুলিশ লকডাউন লঙ্ঘনকারীদের ক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। এমনকী কয়েকটি জায়গায় লাঠিচার্জও করেছে পুলিশ। রাজ্য পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা বলেন, "সারা পশ্চিমবঙ্গ লকডাউন অমান্য করার…
Read More
লকডাউনে বেপরোয়া গাড়ি চালক, গ্রেফতার দুই যুবক

লকডাউনে বেপরোয়া গাড়ি চালক, গ্রেফতার দুই যুবক

লকডাউনের দিন শহরের রাস্তাঘাটে কড়া নজর রেখেছিল পুলিশ। কিন্তু বৃহস্পতিবার এই লকডাউনের বেপরোয়া গাড়ি চালকের শিকার হলেন আকাশ হালদার নামক এক ট্রাফিক সার্জেন্ট। এদিন সকালে কাঁকুড়গাছির কাছে একটি গাড়িকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু থামার পরিবর্তে এই পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়িচালক। ঘটনায় গুরুতর আহত হন পুলিশ কর্মী। সূত্রের খবর, উল্টোডাঙার কাছে একটি গাড়িকে বেপরোয়া গতিতে আসতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু সেখান থেকে চম্পট দেয় গাড়িটি। এরপর কাঁকুড়গাছিতে গাড়িটিকে আটকাতে নির্দেশ দেওয়া হয়। এদিকে গাড়ির নাম্বারের সূত্র ধরে ওই গাড়ির চালকের আসনে থাকা এক যুবক ও তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে…
Read More
সুশান্ত মৃত্যুর তদন্তে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সুশান্ত মৃত্যুর তদন্তে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সুশান্তের মৃত্যুর তদন্তে গতকাল মুম্বই পৌঁছানোর পর থেকে ততপর সিবিআইয়ের বিশেষ তদন্তকারী টিম। সান্তাক্রুজের এয়ারফোর্স ট্রান্সিটে রয়েছেন সিবিআইয়ের বিশেষ তদন্তকারীরা। শুক্রবার সকালেই এই দল প্রথম অ্যাকশন নিল। এদিন সিবিআইয়ের ‘ডেরা’য় আনা হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের গেস্ট হাউজেই আনা হয়েছে সেই ব্যক্তিকে।   এদিন সকাল ৯টা নাগাদ জরুরি বৈঠকে বসে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে তিনটি দলে ভাগ হয়ে সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। অপর একটি দল আপতত পৌঁছেছে বান্দ্রা পুলিশ স্টেশনে। সেখানে ডিসিপি এবং এই মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলবে সিবিআইয়ের অফিসাররা। এদিন সুশান্তের রাঁধুনি নীরজকেও জিজ্ঞাসাবাদ করবার কথা সিবিআই আধিকারিকদের।
Read More
করোনা পরিস্থিতিতে অভিনব পন্থা নিল যোধপুর পার্ক পুজো কমিটি

করোনা পরিস্থিতিতে অভিনব পন্থা নিল যোধপুর পার্ক পুজো কমিটি

করোনা পরিস্থিতিতে প্যান্ডেলে ভিড়ের মধ্যে ছড়াতে পারে ভাইরাস। এই পরিস্থিতিতে মণ্ডপে গিয়ে পুজো উপভোগ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। তাই এবার আর প্যান্ডেলে দর্শক নয় বরং ঠাকুর পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে। এমনই অভিনব পন্থা অবলম্বন করছে যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটি। করোনা পরিস্থিতিতে সুরক্ষা এবং উৎসবের আনন্দ দুয়ের কথা মাথায় রেখেই পন্থা অবলম্বন করেছে দক্ষিণ কলকাতার এই পুজো কমিটি। কার্যকর্তারা জানান, শহর কলকাতার যে পাড়া থেকে পুজো দেখার ডাক পড়বে সেখানেই প্রতিমা সমেত উপস্থিত হয়ে যাবেন পুজো কমিটির এক থেকে দুই জন কার্যকর্তা। ঠাকুরের সঙ্গে সশরীরে উপস্থিত থাকবেন ঢাকি, পুরোহিত। ছাদ খোলা কোন গাড়িতে করে…
Read More
তেলেঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে ভয়াবহ আগুন

তেলেঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে ভয়াবহ আগুন

বৃহস্পতিবার গভীর রাত্রে তেলেঙ্গানার জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে বিধ্বংসী আগুন লাগে। পাওয়ার হাউসের ভেতরে আগুন লাগায় আটকে পড়েছেন ৯ জন কর্মী। যুদ্ধকালীন তত্‍‌পরতায় চলছে তাঁদের উদ্ধারকাজ।জানা গিয়েছে, তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশ বর্ডারে অবস্থিত শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে। সেই সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রটিতে কাজ করছিলেন ১৯ জন। তাদের এখনও পর্যন্ত ১০ জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেতরে আটকে রয়েছেন ৯ জন। তাদের মধ্যে রয়েছে একজন ডিভিশন ইঞ্জিনিয়ার, চারজন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার,দুইজন জুনিয়র প্লান্ট অ্যাটেন্ডেন্ট এবং আরো দুজন ব্যক্তি। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কুর্নুলের আত্মকুর দমকল বিভাগের আধিকারিকরা যুদ্ধকালীন তত্‍‌পরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর।
Read More
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বই পৌঁছাল সিবিআইয়ের বিশেষ টিম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বই পৌঁছাল সিবিআইয়ের বিশেষ টিম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৬৭ তম দিনে এই মামলার তদন্তে মু্ম্বই পৌঁছাল সিবিআই। দিল্লি থেকে মুম্বই পৌঁছাল ১৫ সদস্যের সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। মুম্বইয়ের কলিনা এলাকায় খাঁটি গেড়েছেন সিবিআইয়ের টিম। এই দলে রয়েছেন এসপি নূপুর প্রসাদ। এই দলে রয়েছেন সিবিআইয়ের ৬ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ। সিবিআইয়ের দল মুম্বই পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এক মিনিটও অপেক্ষা না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুম্বই ব্রাঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছে। 
Read More
আরও একবার যোগীরাজ্যে নাবালিকার ধর্ষণ

আরও একবার যোগীরাজ্যে নাবালিকার ধর্ষণ

আরও একবার প্রশ্ন উঠে গেল যোগীরাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক নাবালিকা ধর্ষণ, খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জল থেকে উদ্ধার নাবালিকার দগ্ধ, ধর্ষিত দেহ! ময়নাতদন্তে যৌন নির্যাতনেরও প্রমাণ মিলেছে। পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিড আক্রমণ করা হয়েছিল নির্যাতিতাকে। হাপুর, লখিমপুরের, গোরক্ষপুর সহ উত্তরপ্রদেশের একাধিক এলাকায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছে পরপর। সূত্রের খবর, সোমবার থেকে খোঁজ মিলছিল না জৌনপুরের ওই কিশোরীর। এর পরেই খোঁজ শুরু হয়, পুলিশে খবর দেওয়া হয়। বুধবার বিকেলে জৌনপুর ও ভাদোহি সীমান্তের একটি জলাশয় থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। ভাদোহি জেলার পুলিশপ্রধান রামবদন সিং বলেন, “নারকীয় নির্যাতন করে খুন করা…
Read More