Blog

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে মিলল সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে মিলল সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব মিলল রিপোর্টে। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি, টসিলিজুমাব ইনজেকশন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর। করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন উডল্যান্ডস হাসপাতালের ৩১৩ নম্বর কেবিনে। তাঁর শরীরে সাইটোকাইন স্টর্মের আশঙ্কা করেছিল CPIM নেতৃত্ব। সেইমতো চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় ILS-6 পরীক্ষাটি করা হয়। রিপোর্টে এই স্টর্মের ইঙ্গিত মিলেছে। সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে তিনি বাইপ্যাপ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। হার্টরেট স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে। এদিকে, ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব…
Read More
আদিগঙ্গার জল ছাপিয়ে ভাসল দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চল

আদিগঙ্গার জল ছাপিয়ে ভাসল দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চল

ইয়াসের হাত থেকে বরাতজোরে রক্ষা পেলেও বৃষ্টিতে ভাসল কলকাতার একাধিক অংশ। ঘূর্ণিঝড়ে প্রভাবে জলস্ফীতি হয় আদিগঙ্গায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে কালীঘাট, রাসবিহারী, ভবানীপুর ও চেতলার বিস্তীর্ণ এলাকা। জল জমে যায় কালীঘাট মন্দির চত্বরে। ময়লা জল ঢুকে পড়ে বাড়ির ভিতর। পুরসভা জানিয়েছে, আদিগঙ্গার জলস্তর বাড়লে এলাকা জলমগ্ন হয়। সমস্ত ম্যানহোল খুলে দিলে জল নেমে যাবে। গোটা এলাকার জল নামতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। পূর্ণিমা, চন্দ্রগ্রহণ ও ভরা কোটালের জেরেই আদিগঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে বলে জানিয়েছে পুরসভা। করোনা পরিস্থিতিতে জলমগ্ন অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন চিকিৎসকরা। এদিকে, নবান্ন থেকে পরিস্থিতির উপর নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা…
Read More

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বুধবার দিল্লী উচ্চ আদালতে ভারত সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বুধবার দিল্লি উচ্চ আদালতে ভারত সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বলেছে যে ব্যবহারকারীর গোপনীয়তা তার ডিএনএ-তে রয়েছে এবং চ্যাটের উৎপত্তি "সন্ধান" করার জন্য মেসেজিং অ্যাপগুলির প্রয়োজন মানুষের গোপনীয়তার অধিকারকে ক্ষুণ্ণ করে। ট্রেসযোগ্যতা, বা কোনও বার্তার প্রবর্তক সনাক্ত করণ, হোয়াটসঅ্যাপের মতো সংস্থাগুলিকে প্রতিদিন পাঠানো কোটি কোটি বার্তার বিশদ সংগ্রহ এবং সংরক্ষণ করতে বাধ্য করবে। এটি মেসেজিং প্ল্যাটফর্মগুলিকে তাদের প্রয়োজনের চেয়ে বেশি তথ্য সংগ্রহ করতে হবে, শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এবং সামাজিক মিডিয়া মধ্যস্থতাকারীকে আইটি আইনের ৬৯ ধারা অনুসারে আদালত বা কোনও দক্ষ কর্তৃপক্ষের দ্বারা পাস করা বিচারিক আদেশের প্রতিক্রিয়ায় এটি করতে হবে। 'তথ্য…
Read More
তৎপরতার প্রশাসন, ক্ষতিগ্রস্ত জেলায় নামলো সেনাবাহিনী

তৎপরতার প্রশাসন, ক্ষতিগ্রস্ত জেলায় নামলো সেনাবাহিনী

ঝড় মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ঝড় পরিস্থিতিতে কোনদিক থেকে খামতি রাখতে চায় না রাজ্য সরকার। ইয়াস আসার আগে থেকেই প্রতিনিয়ত পরিস্তিতির পর্যালোচনা করছে মুখ্যমন্ত্রী নিজে। স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। প্লাবিত হয়েছে বহু এলাকা। বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায়, বিশেষত উপকূলীয় এলাকার যে সমস্ত জায়গাগুলিতে জল ঢুকে গিয়েছে সেখানেশুরু হয়ে গিয়েছে উদ্ধার পর্ব। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় বাংলায় এবার নামানো হল সেনা। রাজ্যে র ১০ জেলায় ১৭ কোম্পানি সেনা নামানো হল। ইতিমধ্যেই সেনারা কাজ করতে শুরু করে দিয়েছে৷ সেখান থেকে চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে।…
Read More
ফের আবার বাড়ল দৈনিক সংক্রমনের সংখ্যা

ফের আবার বাড়ল দৈনিক সংক্রমনের সংখ্যা

কিছুটা স্বস্তির মাঝেই আবার চিন্তার ভাঁজ পড়ল কপালে। দীর্ঘদিন পর সামান্য স্বস্তি দিয়ে গতকালই ২ লক্ষের নিচে নেমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। প্রায় ৪০ দিন পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। আবার ২ লক্ষ ছাড়িয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,১৫৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জন। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অনেক বেশি ঘাতক। আর সেই জন্যই মৃত্যুর হার…
Read More
করোনা রোগীদের জন্য সেফহোমের উদ্বোধন হলো পুরাতন মালদায়

করোনা রোগীদের জন্য সেফহোমের উদ্বোধন হলো পুরাতন মালদায়

পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বাচামারি জি কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সেফহোমের ব্যবস্থা করা হয়। পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষের উদ্যোগে স্কুলের ৩০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের থাকা, খাওয়া, অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে এই সেফহোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে করোনা পজিটিভ হলে, সেই রোগীদের হালকা উপসর্গ থাকলে, হাসপাতালে না নিয়ে…
Read More
করোনা ও ঘূর্ণিঝড়ের কারণে দুশ্চিন্তায় মালদার পান চাষীরা

করোনা ও ঘূর্ণিঝড়ের কারণে দুশ্চিন্তায় মালদার পান চাষীরা

লকডাউনের জেরে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন মালদার পান চাষীরা। এতদিন বৃষ্টি কম হওয়ার কারণে পানের বোরজ শুকিয়ে যাবার ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছিল। যার ফলে উৎপাদন অনেকটাই কম হয়ে পড়েছে। তার ওপর চলছে লকডাউন। যার জেরে বেচাকেনা একেবারেই বন্ধ। আর এরপরই আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পানের বোরজের যে একেবারে দফারফা হয়ে যেতে পারে তা নিয়ে এখন থেকে দুশ্চিন্তায় পড়েছেন মালদার চাষিরা। ইতিমধ্যে যতটা পেরেছেন পানপাতা ভেঙে বাজারে পাইকারদের কাছে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা । কিন্তু লকডাউনের জেরে খদ্দেরদের অভাবে পান প্রায় নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তাই প্রতিদিনই অসংখ্য পানপাতা ভেঙে নষ্ট করে ফেলে দিতে হচ্ছে…
Read More
তৃণমূল জয়ী পঞ্চায়েত প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

তৃণমূল জয়ী পঞ্চায়েত প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

বিধানসভা নির্বাচনে কালিয়াচকে তৃণমূল জয়ী হওয়ায়, দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে। পরপর তিনবার কালিয়াচকের আলিনগর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বিবির বাড়িতে আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পর পরিবার নিয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটছে তৃণমূল দলের পঞ্চায়েত প্রধান। পুরো বিষয়টি কালিয়াচক থানার পুলিশ এবং দলের জেলা নেতৃত্বকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান রুমি বিবি ও তার স্বামী মহম্মদ এহেসানুল হক। কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে নি পুলিশ এমনকি পুরো বিষয়টি নিয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করা হয়েছে জেলা তৃণমূলের…
Read More
ঘূর্ণিঝড় যশ: সতর্ক থাকার নির্দেশ দিল মালদা জেলা প্রশাসন

ঘূর্ণিঝড় যশ: সতর্ক থাকার নির্দেশ দিল মালদা জেলা প্রশাসন

করোনা আবহের মাঝেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ। যশের মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। কিন্তু তার সাথে বহু জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। তার সংকেত মিলছে মঙ্গলবার থেকেই। যশ এর প্রভাব যে জেলাগুলির মধ্যে পড়বে তার মধ্যে রয়েছে মালদা জেলাও। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা দেখা গেছে। জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে বৃষ্টি। মালদার মানিকচক দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। নদীতেও বেড়েছে জলস্তর। নদী তীরবর্তী এলাকা গুলোতে বইছে ঝড়ো হাওয়া। বেড়েছে নদীর স্রোত। প্রশাসন থেকে বারবার সতর্ক করা হয়েছে…
Read More
কালো-সাদা-হলুদ: রং দিয়ে ছত্রাকের নামকরণে ধন্দে পড়ছে সাধারণ মানুষ

কালো-সাদা-হলুদ: রং দিয়ে ছত্রাকের নামকরণে ধন্দে পড়ছে সাধারণ মানুষ

ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাসের পর সম্প্রতিই ইয়েলো ফাঙ্গাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে দেশে। গাজিয়াবাদে ৪৫ বছরের এক রোগীর শরীরে এই ছত্রাকের সংক্রমণ ধরা পড়েছে বলেও দাবি করেছেন এক ইএনটি বা চোখ, নাক, কানের রোগের বিশেষজ্ঞ বিপি ত্যাগি। এইমস প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেছেন, করোনা আক্রান্তদের মধ্যে ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে কিন্তু সেই ছত্রাক সংক্রমণের বিভিন্নরকমের নাম দেওয়ায় জটিলতা বাড়ছে। রং দিয়ে ফাঙ্গাসের নামকরণে বিভ্রান্তি বাড়ছে বলে জানালেন এইমস রণদীপ গুলেরিয়া। তাঁর মতে, একই ছত্রাক শরীরের বিভিন্ন অংশে সংক্রমিত হয়ে রং কীভাবে বদলাচ্ছে, তার ভিত্তিতে তার নাম দেওয়া ঠিক নয়, এতে সাধারণ মানুষ ধন্দে পড়ছেন। সোমবার কেন্দ্রের করোনা সংক্রান্ত বিবৃতি…
Read More