Blog

ইটাহারে মহানন্দা নদীর জলে ডুবে মৃত্যু দুই কিশোরের

ইটাহারে মহানন্দা নদীর জলে ডুবে মৃত্যু দুই কিশোরের

নদীর জলে তিন নাবালক তলিয়ে গেলেও, মৃত অবস্থায় দুই নাবালক ভাই কে উদ্ধার ও সুস্থ অবস্থায় এক নাবালিকা উদ্ধার হলেও চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। এদিন দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্জলের বিষ্টুপুর গ্রামের মহানন্দা নদীর জলে। স্হানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে এলাকার রেজাউল হকের দুই নাবালক ও রেহেমূল হকের কন্যা নাবালিকা, তিন জনের বয়স আনুমানিক ৭/৮। ওই দুই নাবালককে বাড়ির পাশে মহানন্দা নদীর জলে তলিয়ে যেতে দেখতে পেয়ে, তাদের মৃত অবস্থায় উদ্ধার ও নাবালিকাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে গ্রামের সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার বিধান সভার বিধায়ক মোশারফ হোসেন, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, পঞ্চায়েত প্রধান লক্ষি…
Read More
ফের ৩ জন ডাকাতকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ

ফের ৩ জন ডাকাতকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ

ডাকাতির ছক কষার আগেই ডাকাত দলের ৩ পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পলাতক আরোও বেশ কয়েকজন। বাকিদের খোজে তল্লাশি পুলিশের। লকডাউনে বেড়েছে ছোট বড় চুরি রাহাজানির ঘটনা। মাঝে মধ্যেই পুলিশের জালে ধরা পরছে এমনি কিছু দুষ্কৃতি। তার পরেও এমন কাজ লাগাতার সংগঠিত করছে দুস্কৃতিরা। বৃহস্পতিবার গভীর রাত্রে ফের এক ডাকাত দলের ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে এদিন গভীর রাত্রে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে মাদানি বাজার এলাকায় জড়ো হয়েছিল। গোপন সুত্রের খবরের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও,…
Read More
অনাথ তিনটি শিশুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ইসলামপুরের গ্রামবাসীরা

অনাথ তিনটি শিশুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ইসলামপুরের গ্রামবাসীরা

বাবা মারা গেছে দুবছর আগে, মা জেহেরুন, প্রায় চল্লিশ দিন আগে। তিনটি শিশু আজ অনাথ হয়ে পড়েছে। বাবা মা হারানো অনাথ তিন শিশুকে এখন দেখাশোনা করছেন প্রতিবেশীরা। ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের পোখরপাড়াতে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাইকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। তাই গ্রামবাসীরা বাচ্চাদের দিকে তাকিয়ে তাদের নিজের কান্না আর ধরে রাখতে পারছে না। কি করবেন তারা এই বাচ্চা গুলোকে নিয়ে? কোথায় যাবে? কি খাবে ওরা? এই দুশ্চিন্তায় ভুগছেন গ্রামবাসীরা। এক গ্রামবাসী জানান, দীর্ঘদিন আগে একটি অসুখে বাবা মারা গেছে। বড় ছেলেটি একটি মাদ্রাসাতে যায় পড়তে। কিন্তু ওই শিশু শারীরিকভাবে সক্ষম নয়। ওর বয়স পাঁচ…
Read More
বাতিল হতে চলছে রথ উৎসব

বাতিল হতে চলছে রথ উৎসব

করোনার করাল গ্রাস যেন কিছুতেই কাটছে না। এক বছরেরও বেশি সময় ধরে তার প্রকোপ একের পর এক উৎসবে। করোনার প্রকোপে গেল বছরের চিত্রই আবার ফিরে আসবে এবছরও। আবারও করোনাভাইরাসের কোপ পড়ল পুরীর রথযাত্রা অনুষ্ঠানে। গতবছর করোনা অতিমারী পরিস্থিতিতে অনেক টালবাহানার পর মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল রথযাত্রা উৎসব। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে এই বছরেও একই রকমভাবে ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। যে সমস্ত সেবাইতদের করোনা রিপোর্ট নেগেটিভ থাকবে ওই সময় শুধুমাত্র তাঁরাই রথযাত্রার নিয়ম পালনের অধিকারী হবেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। কঠোরভাবে মেনে চলা হবে যাবতীয় করোনাভাইরাস সংক্রান্ত রীতি। জানানো হয়েছে ওড়িশায় রথযাত্রা চলাকালীন…
Read More
দল বদলের পালা আবারও ঘাস ফুলে ফিরতে চলেছেন মুকুল রায়

দল বদলের পালা আবারও ঘাস ফুলে ফিরতে চলেছেন মুকুল রায়

আবারও সরগরম হল রাজ্য রাজনীতি। অবশেষে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল এবার। জল্পনায় পড়ল শিলমোহর। আবারও ফুল বদলের পালা রাজনীনিতিতে। গেরুয়া ফুল থেকে ঘাস ফুলে আবার ফিরতে চলেছে তিনি। শুক্রবার দুপুরেই ফের জোড়াফুল শিবিরে যোগ দিতে চলেছেন একদা দলের সেকেন্ড -ইন-কম্যান্ড মুকুল রায়। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ভবনে পৌঁছতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। এদিন দুপুরে দলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেখানে। সেখানেই মুকুল-শুভ্রাংশু সরকারিভাবে জোড়াফুলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আজই বাবা ও ছেলে যোগ দিতে চলেছেন তৃণমূলে। তাঁদের সঙ্গে আরও বেশ কয়েকজন যোগ দিতে পারেন তৃণমূলে। কেন্দ্রীয় নিরাপত্তা নয়, বরং রাজ্য পুলিশের নিরাপত্তায় তৃণমূল ভবনে যাচ্ছেন…
Read More
নিন্মমুখী দেশের দৈনিক মৃত্যূ সংখ্যা

নিন্মমুখী দেশের দৈনিক মৃত্যূ সংখ্যা

দেশে বড়সড় স্বস্তি মিলল। সামান্য হলেও কমল দেশের দৈনিক মৃত্যুর হার। পাশাপাশি দৈনিক সংক্রমণও কমল। গত দু’দিনের তুলনায় ভারতের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যাও সামান্য কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় কোভিডের কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৬৭১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার…
Read More
সোনির নতুন টিভি সিরিজ: ব্রাভিয়া এক্স৯০জে

সোনির নতুন টিভি সিরিজ: ব্রাভিয়া এক্স৯০জে

সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে বিশ্বের প্রথম কগনিটিভ ইন্টেলিজেন্স-যুক্ত টিভি - ব্রাভিয়া এক্স৯০জে টেলিভিশন সিরিজ। এই টিভি মানুষের মস্তিষ্কের মতো চিন্তাশক্তি সম্পন্ন। নতুন এক্সআর৯০জে সিরিজ পাওয়া যাবে ১৮৯সিএম (৭৫), ১৬৫সিএম (৬৫) ও ১৪০সিএম (৫৫) সাইজে। সোনির নতুন টিভি (মডেল এক্সআর-৫৫-এক্স৯০জে) ১০ জুন থেকে পাওয়া যাবে ১৩৯,৯৯০ টাকায়। এই টিভিতে থাকা কগনিটিটিভ প্রসেসর এক্সআর মানুষের মতো বুদ্ধিমত্তা ব্যবহার করে দর্শকের ফোকাল পয়েন্ট চিহ্নিত করতে পারে। এই নতুন টিভিতে রয়েছে ফুল অ্যারে এলইডি প্যানেল, এক্সআর ট্রিলুমিনস প্রো ও এক্সআর কনট্রাস্ট বুস্টার। ব্রাভিয়া এক্স৯০জে টিভিতে গুগল টিভি ব্যবহারের মাধ্যমে ৭০০,০০০টিরও বেশি মুভি ও টিভি এপিসোড দেখা যাবে। দর্শকদের শুধু টিভিকে তাদের পছন্দের কথা বলতে…
Read More
‘অলৌকিক’ ব্যাকটিরিয়ায় ডেঙ্গু সংক্রমণ ৭৭ শতাংশ হ্রাস পেয়েছে: দাবি বিজ্ঞানীদের

‘অলৌকিক’ ব্যাকটিরিয়ায় ডেঙ্গু সংক্রমণ ৭৭ শতাংশ হ্রাস পেয়েছে: দাবি বিজ্ঞানীদের

এডিস ইজিপ্টাই মশার দ্বারা মানুষের শরীরে সংক্রমিত হয় ডেঙ্গু। অনেক ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ প্রাণঘাতীও হতে পারে। বিজ্ঞানীদের দাবি, ‘গ্রাউন্ডব্রেকিং’ পরীক্ষায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা বর্তমানে ৭৭ শতাংশ হ্রাস পেয়েছে। এর জন্য তাঁরা ‘অলৌকিক’ ব্যাকটিরিয়ায় আক্রান্ত কিছু মশা ব্যবহার করেছিলেন, যা ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশার ক্ষমতাকে হ্রাস করে। ডেঙ্গু ভাইরাসকে সমূলে বিনাশ করার লক্ষ্যে এই ট্রায়ালটি অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার ইয়োগাকার্টা শহরে। ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম টিমের তরফে বলা হয়েছে, এর মাধ্যমে সারা বিশ্ব জুড়ে ছেয়ে গিয়েছে এমনও কোনও ভাইরাসের বিনাশ সম্ভবপর হতে পারে। ৫০ বছর আগে খুব কম মানুষই ডেঙ্গু সম্পর্কে জানতেন। কিন্তু ধীরে ধীরে এটি একটি…
Read More
সুন্দর পিচাই-এর জন্মদিনে, জেনেনিন তার ছোটবেলার স্বপ্ন

সুন্দর পিচাই-এর জন্মদিনে, জেনেনিন তার ছোটবেলার স্বপ্ন

গোটা বিশ্ব তাঁকে চেনে সুন্দর পিচাই, গুগল সিইও হিসেবে। বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন তিনি। মাদুরাইতে জন্মানো সুন্দর খগড়পুর আইআইটি-র ছাত্র ছিলেন। অনেকেই জানেন না যে, বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যাক্তি ছোটবেলায় স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। বছর পাঁচেক আগে দিল্লির শ্রী রাম কলেজ অফ কর্মাসের (এসআরসিসি) এক অনুষ্ঠানে এসে এই কথা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। শুধু ক্রিকেটই নয়, পিচাই ফুটবলেরও বড় ভক্ত।  সেদিন এসআরসিসি-তে সুন্দর বলেছিলেন, "আমি কিন্তু ফুটবলের বড় ভক্ত। আমি বার্সেলোনা ও লিওনেল মেসির ফ্যান। আমার এখনও মনে আছে যখন ছোট ছিলাম, তখন মা আমার ফুটবলের জন্য পাগল হয়ে যেত। মাঝ রাতে উঠে বিশ্বকাপ দেখতাম। তখন ব্রাজিলের…
Read More
কালাজাদু করার সন্দেহে মাকে পিটিয়ে খুন মালদায়

কালাজাদু করার সন্দেহে মাকে পিটিয়ে খুন মালদায়

কালাজাদু করার সন্দেহ করে বৃদ্ধা মাকে নৃশংস ভাবে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে। এমন কি, মৃত বৃদ্ধার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে শোবার ঘর থেকেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা গ্রামের আদিবাসী পাড়ায়। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলে, নোসিল কিস্কু এবং ডোমেন কিস্কু-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাড়া-প্রতিবেশীরা। এই ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত দুই ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ তদন্তে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে…
Read More