Blog

Mi 11 Lite লঞ্চ হল ভারতে

Mi 11 Lite লঞ্চ হল ভারতে

Mi 11 Lite ভারতে লঞ্চ হল। এটিই Xiaomi-র Mi 11 Series-এর নতুন মডেল। এতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। Qualcomm Snapdragon 732G প্রসেসর থাকছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই Mi 11 Lite ফোনে একটি 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও অত্যন্ত শক্তিশালী 4,250mAh ব্যাটারি থাকছে Mi 11 Lite-এ। Mi 11 Lite ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে। এদের মধ্যে ফোনটির বেস মডেল অর্থাৎ 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 21,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির হাই-এন্ড মডেল 8GB RAM + 128GB স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতে 23,999 টাকা। স্পেসিফিকেশনসের দিক থেকে Mi 11 Lite…
Read More
রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ

রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে নিয়েছে ভারত। সবে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। তবে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। এর মধ্যেই বিশেষজ্ঞদের একাংশের মতে, শীঘ্রই ভারতে কারোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, যা দ্বিতীয় ঢেউয়ের চেয়েও মারাত্মক আকার ধারণ করবে। সেই আশঙ্কা বাড়িয়ে এবার ভারতে খোঁজ মিলল কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের। ইতিধ্যেই দেশে মোট ২১ জনের শরীরে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ মিলেছে। দেশের তিনটি রাজ্যে পাওয়া গিয়েছে এই মহাসংক্রামক ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়্যান্ট। ওই রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, কেরল ও মহারাষ্ট্র। তিনটি রাজ্যই এই ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্তের খবর নিশ্চিত করেছে। গত ১৬ জুন প্রথম এই ভ্যারিয়েন্টটির অস্তিত্ব পাওয়া যায় মধ্যপ্রদেশে।…
Read More
তিরস্কার-ভর্ৎসনা ছেড়ে হঠাৎ প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়

তিরস্কার-ভর্ৎসনা ছেড়ে হঠাৎ প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়

রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়। বাংলার রাজ্যপালের সাম্প্রতিক পদক্ষেপগুলির উদাত্ত কণ্ঠে প্রশংসা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিজেপি নেতা। এদিন টুইট করে তথাগত রায় লিখেছেন, 'আমি নিজেও ৫ বছর একটা রাজ্যের গর্ভনর ছিলাম। শিলংয়ে একবার ১০,০০০ উন্মত্ত জনতা আমাকে ঘিরে ফেলে রাজভবনে আগুন ধরাতে এসেছিল। সেই অবস্থাও সামলেছি কিন্ত জগদীপ ধনখড়জি যেভাবে রাজ্য সরকারের লাগাতার বিরোধিতা সত্ত্বেও অসাধারণ কাজ করছেন, তাতে তাঁকে কুর্নিশ জানাই।' ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ইস্যুতে লাগাতার রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন ধনখড়। সেখানে পৌঁছে দফায় দফায় বৈঠক…
Read More
এই দেশেও শুরু হল কড়া লকডাউন

এই দেশেও শুরু হল কড়া লকডাউন

দেড় বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণের বিভীষিকাময় চিত্র দেখছে গোটা বিশ্ব। প্রথম ঢেউ - এর থেকে দ্বিতীয় ঢেউ - এ আরও বেশি বিপর্যস্ত হয়েছে অনেক দেশ। এই পরিস্থিতিতে ফের একবার লকডাউনের ঘোষণা করেছে সরকার। বিশেষ করে সাতটি জেলায় কড়া লকডাউনের আদেশ দিয়েছে বাংলাদেশ প্রশাসন। জেলাগুলি হল, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারিপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ। আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। তবে এই সময়ের মধ্যে খোলা থাকবে জরুরি পরিষেবা। পরিষেবা গুলি হল, স্বাস্থ্য পরিষেবা, করোনার টিকা দান, খাদ্য শস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, বিদ্যুৎ, জল জ্বালানি, দমকল, টেলিফোন, বেসরকারি নিরাপত্তা, সংবাদমাধ্যম, পণ্যবাহী গাড়ি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে করোনা…
Read More
কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল আজ থেকে

কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল আজ থেকে

রাজ্যের করোনা সংক্রমণ নিম্নমুখী। তাই এবার ধীরে ধীরে লকডাউন নিয়ম শিথিল হচ্ছে কিছুটা। এই পরিস্থিতিতে খুলে গেল কালীঘাট মন্দির। আজ মঙ্গলবার থেকে খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা। সোমবার রাতে কালীঘাট টেম্পল কমিটি সিদ্ধান্ত নেয়, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভক্ত এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির। যদিও মন্দির খুললেও একাধিক নিয়ম বিধি থাকছে। মন্দিরের গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে আপাতত। এর পাশাপাশি একাধিক নিয়মও রাখা হয়েছে। তবে করোনা সংক্রমণের কারণে আজ ভক্তদের ভিড় একেবারেই লক্ষ্য করা যায়নি দক্ষিণ কলকাতার এই সতীপীঠে। কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ১৭ মে থেকে কড়া…
Read More
ইঙ্গিত মিলছে প্রণব পুত্রের দল বদলের

ইঙ্গিত মিলছে প্রণব পুত্রের দল বদলের

গুঞ্জন চলছিল দিন কয়েক ধরেই। এবার জল্পনা উঠলো তুঙ্গে। বিপুল জনাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে বিজেপি’র ভাঙন৷ এই পরিতস্থিতে রাজ্য রাজনীতিতে শুরু এক নতুন জল্পনার৷ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছে অভিজিৎ মুখোপাধ্যায়কে। বেশ কিছুক্ষণ বৈঠক হয় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের সঙ্গে প্রণব-পুত্রের। শিগগিরই তিনি শাসকদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন বলে মত ঘনিষ্ঠ মহলের একাংশের। জানা গিয়েছে, অভিজিতের সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে অভিষেকের সঙ্গে কথা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় দুজনের…
Read More
বড়ো স্বস্তি এল করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

বড়ো স্বস্তি এল করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। তিনমাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৯ দিন পর ৭ লক্ষের নীচে নামল। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। পাশপাশি এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১ হাজার ৮৩৯ জন। অন্যদিকে…
Read More
আবার ফিরে আসতে পারে সেই বিভীষিকাময় ২৬/১১-এর দিন

আবার ফিরে আসতে পারে সেই বিভীষিকাময় ২৬/১১-এর দিন

আবারও ফিরে আসতে পারে সেই ভয়ঙ্কর স্মরণীয় দিন। ভারতের ইতিহাসের এক অভিশপ্ত অধ্যায়। ২৬/১১-এর মুম্বই হামলার ধাঁচে আবার হামলা হতে পারে ভারতে, এমনই একটি হুমকি ফোনে নড়েচড়ে বসেছে প্রশাসন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি - এর দফতরে এরমই এক ফোনের হুমকি ঘিরে শোরগোল পড়েছে সারাদেশে। এ জন্য নাকি স্লিপার সেল মারফৎ আগ্নেয়াস্ত্র, বুলেট চোরাপথে ইতিমধ্যেই বাংলাদেশ ও নেপাল হয়ে ঢুকে গিয়েছে এদেশে। ফোনে বলা হয়, পাক মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন এই হামলা চালানোয় মদত দিতে পারে। হুমকি ফোনের পরেই তৎপর হয়ে ওঠে গোয়েন্দা দফতর। কলকাতা সহ একাধিক বড় শহরকে জঙ্গিরা যে টার্গেট করতে পারে এ খবর আগেই ছিল গোয়েন্দা পুলিশের কাছে। এরই…
Read More
কলকাতা প্রেস ক্লাবে সংবাদকর্মীদের টিকা দানের প্রায় সাড়ে বারোশো ডোজ সম্পুর্ণ হয়েছে

কলকাতা প্রেস ক্লাবে সংবাদকর্মীদের টিকা দানের প্রায় সাড়ে বারোশো ডোজ সম্পুর্ণ হয়েছে

সোমবার সংবাদকর্মীদের টিকা দানের সপ্তম দিনের শিবিরে দুশো জনের মতো সাংবাদিক ও চিত্র সাংবাদিক করোনার টিকা নেন। তাদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়েসের প্রায় ১২০ জন এবং ৪৫ বছরের বেশি বয়সের প্রায় ৭০ জন ছিলেন। শিবিরের শেষে সাংবাদিক ও চিত্র সাংবাদিকের টিকাকরণের মোট প্রায় সাড়ে বারশো ডোজ সম্পুর্ণ হয়েছে। সংবাদপত্র, টিভি, বেতার ও সংবাদ পোর্টালের সঙ্গে যুক্ত ১৮ বছর বয়েসের উর্ধে সরকারি এক্রিডেটেডেট এবং এক্রিডেটেড নয় এমন সমস্ত ধরণের সংবাদকর্মীকে প্রেস ক্লাব, কলকাতা আয়োজিত এই শিবিরগুলিতে কোভিড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে সাংবাদিকদের করোনা যোদ্ধা ঘোষণা করায় রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে অগ্রাধিকারের ভিত্তিতে প্রেস ক্লাব, কলকাতায়…
Read More
সম্পূর্ণ সারফেস প্রোটেকশন দিচ্ছে শার্প

সম্পূর্ণ সারফেস প্রোটেকশন দিচ্ছে শার্প

‘৩ডি সিকিয়োর – টোটাল ওয়ার্কস্পেস প্রোটেকশন’ সলিউশন হল একটি উন্নত ডিসইনফেকশন সলিউশন যা একইসঙ্গে সারফেস ও এয়ার-বোর্ন ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। এটি লঞ্চ্‌ করেছে জাপানের শার্প কর্পোরেশনের সম্পূর্ণ ভারতীয় সাবসিডিয়ারি শার্প। ‘৩ডি সিকিয়োর – টোটাল ওয়ার্কস্পেস প্রোটেকশন’ সলিউশনে রয়েছে ওয়ার্কস্পেস প্রোক্যাট (একটি ডিসইনফেক্ট কোটিং সার্ভিস), নেচারাইজার (একটি ন্যাচারাল সল্ট-বেসড স্যানিটাইজার মেকার) ও প্লাজমাক্লাস্টার এয়ার পিউরিফায়ার। শার্পের এই নতুন সলিউশন ব্যাকেটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকর। এটি ব্যবহার করা যাবে সবরকম সারফেস ও ইন্ডোর এয়ারের ক্ষেত্রে, আর সেইসঙ্গে অফিসের স্থানে দেবে ক্লিন, ফ্রেশ ও সেফ এনভায়রনমেন্ট। শার্পের ‘ওয়ার্কস্পেস প্রোক্যাট’ হচ্ছে একটি ফোটোক্যাটালিস্ট লিকুইড স্প্রে, যার দ্বারা সারফেস ও ওয়াল ডিসইনফেক্ট করা…
Read More