Blog

দেশের করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

দেশের করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

ফের দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে যখন ডেল্টা প্লাসের চোখ রাঙানি বাড়ছে তখনই বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। যেই সংখ্যাটা আগের দিনের তুলনায় একটু বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন। একদিনে করোনার বলি ১৩২১। মৃতের মোট সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৮৯১। মৃত্যুর নিরিখে দেশের প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (৫০৮), তামিলনাড়ু (১৬৬), কেরল (১৫০) এবং কর্নাটক (১২৩)। বাকি রাজ্যে মৃত্যু ৫০-এর আশপাশে বা নীচে। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন। সুস্থতার হার ৯৬ শতাংশের বেশি। করোনা সংক্রমণ…
Read More
বিধিনিষেধ এর মাঝেই একাধিক স্টেশনে শুরু হল অবরোধ

বিধিনিষেধ এর মাঝেই একাধিক স্টেশনে শুরু হল অবরোধ

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ সব কিছু। রাজ্য সরকারের তরফে করোনার দৈনিক সংক্রমণ রোধে চলছে একাধিক বিধিনিষেধ। এর মাঝেই শুরু হল অবরোধ। বাংলায় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রতিরোধে বন্ধ করা হয় লোকাল ট্রেন পরিষেবা। তাই এবার লোকাল ট্রেন চালুর দাবিতে ফের রেল অবরোধ যাত্রীদের। উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর স্টেশন। রেল অবরোধ ঘিরে মল্লিকপুর স্টেশনে ধুন্ধুমার। স্টাফ স্পেশ্যাল ট্রেন পৌঁছতেই তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। লোকাল ট্রেন না চললে পেট চলবে না, এই দাবিতে বুধবার সকালে রেল অবরোধ করেছিল স্থানীয় মানুষ৷ বৃহস্পতিবার সকাল থেকে সোনারপুর, ঘুটিয়ারি শরিফ-সহ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ হয়। মল্লিকপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে…
Read More
দর্শনার্থীদের জন্য খুলে গেলো আরও এক তীর্থস্থান

দর্শনার্থীদের জন্য খুলে গেলো আরও এক তীর্থস্থান

করোনার দ্বিতীয় ঢেউ থেকে অনেকটাই সামলে উঠেছে রাজ্য। রাজ্যের করোনা সংক্রমণ নিম্নমুখী। ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে রাজ্য। তাই এবার ধীরে ধীরে লকডাউন নিয়ম শিথিল হচ্ছে কিছুটা। এই পরিস্থিতিতে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। আজ বৃহস্পতিবার থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। আজ, জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। এবার আরও এক তীর্থক্ষেত্রে ঢুকতে পারছেন ভক্তরা। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে। করোনাকালে সতর্কতা মেনে ইতিমধ্যেই খুলে গিয়েছে কালীঘাট মন্দির। শর্ত মেনে খুলেছে তারকেশ্বর মন্দিরের দরজাও। আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। অন্যদিকে, দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত…
Read More
কিছুটা বাড়লেও স্বস্তিতে আছে দৈনিক সংক্রমনের সংখ্যা

কিছুটা বাড়লেও স্বস্তিতে আছে দৈনিক সংক্রমনের সংখ্যা

রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তবে স্বস্তি দু’হাজারের নীচেই রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৯২৫, মৃত্যু ৩৮ জনের। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩ জন। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২১৬ জন, মৃত্যু ২ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ১৭৮ জন, ৭ জনের মৃত্যু। বাংলায় একদিনে করোনা মুক্ত ২ হাজার ১৭ জন। দৈনিক সংক্রমণ কমলেও, সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু ২২ হাজারের নীচে নামছে নামছে না। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা ২২ হাজার ৩৭৮। ‘সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ভারতে শিশুদের ভ্যাকসিন,’ এমনই দাবি…
Read More
পরিযায়ী শ্রমিকদের জন্য ভিআই-এর অফার

পরিযায়ী শ্রমিকদের জন্য ভিআই-এর অফার

দীর্ঘ লকডাউনের পর দেশের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে ‘আনলকিং’ পর্ব আরম্ভ হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকরাও নিজেদের শহর ছেড়ে আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। প্রিপেড টেলিকম গ্রাহকদের অনেকেই লকডাউনের সময়ে নানাকারণে রিচার্জ করতে পারেন নি। ফের কাজে যোগ দেওয়া এইরকম স্বল্প আয়বিশিষ্ট গ্রাহকদের ভারতের ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্কে’ ফিরিয়ে আনতে দেশের অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভিআই ৫০ মিনিটের ‘ভিআই টু ভিআই’ কলের সুবিধা ও ৫০ এমবি ডেটা প্রদান করবে বলে ঘোষণা করেছে। ভিআই-এর এই সৌজন্যমূলক সুবিধার মেয়াদ ১৫ দিন, আর তারপর গ্রাহকরা তাদের নিজেদের পছন্দমতো রিচার্জ প্যাক বেছে রিচার্জ করে নিতে পারবেন। ভিআই-এর দেওয়া আনলক ২.০ অফারের সুবিধা গ্রহণ করা যাবে এইসব…
Read More
অল্টেজা ব্র্যান্ডে ১০০ কোটি টাকা বিনিয়োগ

অল্টেজা ব্র্যান্ডে ১০০ কোটি টাকা বিনিয়োগ

অল্টেজা ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম উইন্ডো ও ডোর সিস্টেম নির্মাণ ক্ষেত্রে বিল্ডিং মেটেরিয়ালসের অগ্রণী সংস্থা অপর্ণা এন্টারপ্রাইজেস লিমিটেড আগামী ৪ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানির তরফে এক ঘোষণায় জানানো হয়েছে, বিনিয়োগকৃত অর্থ ব্যয় করা হবে তাদের প্রোডাক্ট পোর্টফোলিয়ো মজবুত করতে এবং নির্মাণ কারখানা, মার্কেটিং ও রিটেলিংয়ের উন্নয়নের কাজে। একইসঙ্গে, অপর্ণা এন্টারপ্রাইজেস তাদের স্লিম অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর সিস্টেমের নতুন রেঞ্জ লঞ্চ্‌ করেছে। নতুন ‘এসিএম-১৯ সিরিজ’ হল অল্টেজা ব্র্যান্ডের ‘স্লিমেস্ট অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর সিস্টেম’। অল্টেজা ব্র্যান্ড চালু হয়েছিল ২০১৯ সালে। এই ব্র্যান্ডের আওতায় রয়েছে অ্যালুমিনিয়াম উইন্ডো, ডোর ও রেলিং সিস্টেমের এক বিস্তৃত রেঞ্জ। আশা করা হচ্ছে, নতুন ‘এসিএম-১৯ সিরিজ’ সঙ্গে নিয়ে অল্টেজা…
Read More
সংক্রমণ রোধে টিকাকরণে বাচ্চার মায়েদের ওপর বেশি জোর দিচ্ছে রাজ্য

সংক্রমণ রোধে টিকাকরণে বাচ্চার মায়েদের ওপর বেশি জোর দিচ্ছে রাজ্য

ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরেছে বঙ্গবাসী। তবে এখনও করোনার আতঙ্ক কাটেনি। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ এর আশঙ্কা। এই ঢেউতে আক্রান্ত হতে পারে শিশুরাও, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই এবার জোর দেওয়া হচ্ছে ১২ বছর বয়সী শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার করার। নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী জুলাই মাসের মধ্যে সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের চিকিৎসা জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এখনও পর্যন্ত ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। আগামীকাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। মমতা বলেন, 'জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন…
Read More
তৃতীয় ঢেউয়ের আগে সবরকম সতর্কতা অবলম্বন করতে চাই রাজ্য সরকার

তৃতীয় ঢেউয়ের আগে সবরকম সতর্কতা অবলম্বন করতে চাই রাজ্য সরকার

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও নাজেহাল হয়েছে দেশবাসী। রাজ্যেও তার প্রভাব পড়েছিল ভালোই। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা। বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তবে এই পরিস্থিতির ওপর আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই কারণে রাজ্য সরকার এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আজ রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর নবান্ন তরফে জানানো হয় ২৫০টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। রাজ্যে বাড়ানো হয়েছে ১০ হাজার জেনারেল বেড এবং ৩৫০ টি এসএনসিইউ। অনেক জেলায় একশোর নীচে নেমেছে কেস। সার্বিকভাবে রাজ্যে…
Read More
তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন IIT কানপুর-এর গবেষকরা

তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন IIT কানপুর-এর গবেষকরা

ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটলেও এবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভুগছে দেশ। ইতিমধ্যেই নতুন প্রজাতির Delta Plus ভাইরাস ভয় দেখাচ্ছে গোটা দেশকে। এরমধ্যেই দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান IIT- কানপুরের গবেষকদের দ্বারা তৈরি একটি রিপোর্টে বলা হয়েছে যে আগামী জুলাইয়ের 15 তারিখের মধ্যে যদি গোটা দেশে আবার আনলক পর্ব সম্পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। সেক্ষেত্রে দৈনিক সংক্রমণের হার 5 লাখ পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা IIT- কানপুরের বিশেষজ্ঞদের। IIT- কানপুরের যে গবেষকদের দল এই সমীক্ষাটি চালিয়েছে, তাঁদের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক রাজেশ রঞ্জন ও মহেন্দ্র বর্মা। ভারত যদি আগামী 15 জুলাইয়ের মধ্যে…
Read More
বড় সংখ্যায় তৃণমূলে ফিরতে চলছে বিজেপি সমর্থক

বড় সংখ্যায় তৃণমূলে ফিরতে চলছে বিজেপি সমর্থক

একুশে বিধানসভার আগের চিত্রই বজায় রয়েছে এখনো। চলছে ভাঙ্গা গড়ার খেলা। একই রকম ভাবে বজায় রয়েছে দল বদলের পর্ব। বাংলার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পর আবারও একের পর এক শুরু হয়েছে দল বদলের পালা। কিন্তু এবার একজন দুজন নয়, অন্তত ১৫ হাজার বিজেপি সমর্থক মুখিয়ে আছেন ত্রিপুরায় তৃণমূলে যোগ দিতে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ত্রিপুরার তৃণমূল রাজ্য কমিটির সভাপতি আশিস লাল সিং। গোটা দেশেই রাজনৈতিক ব্যক্তিত্বরা বিজেপি-বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাইছেন। আশিসবাবুর দাবি, করোনার কারণে গণ যোগদান আয়োজন করা যাচ্ছে না। যদি ভোটারের হিসেবে বিচার করি তাহলে অন্তত ৫০ হাজার লোক বিজেপি থেকে তৃণমূলে আসবেন। আমরা আশা…
Read More