Blog

মাইন্ত্রার ছয় দিনের মেগা ইভেন্ট

মাইন্ত্রার ছয় দিনের মেগা ইভেন্ট

মাইন্ত্রার ফ্ল্যাগশিপ ইভেন্টের ১৪ তম সংস্করণ, এন্ড অফ রিজনাল সেল (ইওআরএস)অনুষ্ঠিত হতে চলেছে ৩ থেকে ৮ জুলাই এবং এই ছয় দিনের সময়কালে প্ল্যাটফর্মে ট্র্যাফিকের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে যা গত বছরের জুনে অনুষ্ঠিত বিক্রয় আগের সংস্করণের তুলনায় প্রায় ৭৫% বেশী।মেগা ফ্যাশন কার্নিভালের সর্বকালের বৃহত্তম সংস্করণ, এটি ৩০০০ ব্র্যান্ডের ৯ লক্ষেরও বেশি শৈলীর সাথে এনেছে এবং আশা করা হচ্ছে এটি ৫০ মিলিয়নেরও বেশি দর্শকদের আকর্ষণ করবে। ক্রেতারা তাদের পছন্দসই ফ্যাশন ওয়ের, বিউটি প্রোডাক্টস, এক্সসেসরিস, হোম ডেকর এবং বিভিন্ন আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের জিনিস ৫০% থেকে ৮০% এর মধ্যে মূল্যবান অফারে বেছে নিতে পারেন। মাইন্ত্রা তার মেনসা নেটওয়ার্কটি ৪এক্স দ্বারা…
Read More
‘বেস্ট কোম্পানিজ টু ওয়ার্ক’ শিরোপা গডফ্রে ফিলিপসের

‘বেস্ট কোম্পানিজ টু ওয়ার্ক’ শিরোপা গডফ্রে ফিলিপসের

গডফ্রে ফিলিপস ইন্ডিয়া ২০২১ সালের ‘বেস্ট কোম্পানিজ টু ওয়ার্ক’ তালিকায় অন্তর্ভুক্ত হল। অংশগ্রহণের তৃতীয় বর্ষে এবছর ২৮তম স্থান পেয়েছে গডফ্রে ফিলিপস। গডফ্রে ফিলিপস ইন্ডিয়ার এই স্বীকৃতিলাভের পেছনে রয়েছে তাদের এইসব বৈশিষ্ট্য – ‘রেসপেক্ট’, ‘ট্রান্সপ্যারেন্সি’, কোলাবোরেশন’, ‘এমপাওয়ারমেন্ট’ ও ‘প্যাশন ফর উইনিং’। গডফ্রে ফিলিপসের সবরকম ব্যবসায়িক সিদ্ধান্তের মূলে থাকে তাদের ‘পিপলস ফার্স্ট’ নীতি।  ‘গ্রেট প্লেসেস টু ওয়ার্ক’ প্রদত্ত এই স্বীকৃতি দ্বারা বিশ্বের কোম্পানিগুলিকে ‘আউটস্ট্যান্ডিং পিপল প্র্যাক্টিসেস’ ও ‘ওয়ার্কপ্লেস কালচার্স’-এর ভিত্তিতে মূল্যায়ণ করা হয়। ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ হল একটি ‘গ্লোবাল অথরিটি’ যারা সারা বিশ্বের ‘বেস্ট ওয়ার্কপ্লেসেস’ চিহ্নিত ও মূল্যায়ণ করে। এইবছর ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট’-এর কাছে মূল্যায়ণের আবেদন জানিয়েছিল ভারতের ৮৫০টিরও…
Read More
কেএলও’র হুমকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল জেলা সভাপতিকে

কেএলও’র হুমকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল জেলা সভাপতিকে

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি যখন নিয়ে উত্তাল রাজ্য, সেই সময় তৃণমূল নেতৃত্বকে হুমকি দিল কামতাপুর লিবারেশন। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।  সম্প্রতি কেএলও এক প্রেস বিবৃতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে হুশিয়ারি দেয়। পৃথক রাজ্যের দাবি সমর্থন না করার জন্যই তৃণমূল নেতাদের হুমকি দিয়েছে বিচ্ছিন্নবাদী এই গোষ্ঠী। ঘটনায় কেএলও প্রধান জীবন সিংহের বিরুদ্ধে থানায়  অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তবে উত্তরবঙ্গে রাজ্যের শাসক দলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের বিধানসভা নির্বাচনের এই  ফলাফলের পরেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবি উঠতে থাকে। বিজেপির…
Read More
দীর্ঘ সময় পরে সংক্রমনের সংখ্যা নিম্নমুখী

দীর্ঘ সময় পরে সংক্রমনের সংখ্যা নিম্নমুখী

চার দিন পর দ্বিতীয়বার দেশের দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের দৈনিক পরিসংখ্যান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৪৮,৬৯৮। লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। এর আগে গত ২১ জুন করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪৩,৬৪০। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। গতকাল অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১৭,৩০৩। গত ২৪ ঘণ্টায় ৬৪,৮১৮ আক্রান্ত সুস্থ…
Read More
কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকলেন প্রণব পুত্র

কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকলেন প্রণব পুত্র

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। এবার সেই টিকাকরণ নিয়েই উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই নিয়ে তোলপাড় কলকাতা সহ রাজ্য। শুরু হয়েছে তদন্ত। বেড়েছে জটিলতা। কলকাতার কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। এবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো নিয়ে বিজেপি যতই তৃণমূলকে আক্রমণ শানাক না কেন, এই বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, জানিয়ে দিলেন তিনি। টুইটে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‌আই এস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যদি দিদিকে…
Read More
সংক্রমণের সংখ্যা কমে স্বস্তি মিলছে রাজ্যে

সংক্রমণের সংখ্যা কমে স্বস্তি মিলছে রাজ্যে

মাসখানেকের উপর কড়া বিধিনিষেধের সুফল পাচ্ছে বাংলা। বিধি নিষেধ জারি করার পর রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতিতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তা বোঝা যাচ্ছে স্পষ্ট। ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলা। অনেকটাই উন্নতি ঘটেছে। এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ১৯০ জন। কয়েক সপ্তাহ আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। একটু একটু করে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন। এই একই সময়ে…
Read More
ফলক ভাঙার সাথে সাথে মামলা গেল কোর্টে

ফলক ভাঙার সাথে সাথে মামলা গেল কোর্টে

টিকাকরণ নিয়ে উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর ও বিতর্কিত খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুরু হল রাজনৈতিক চাপানউতোর। এবার ভুয়ো টিকা কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কসবায় ভুয়ো টিকাকরণ কাণ্ডের জট খুলতে সিবিআই তদন্ত প্রয়োজন। এই দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সন্দীপন দাস। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। কোন বিচারপতির বেঞ্চে মামলাটি চলবে, তাও জানা যাবে আগামী সপ্তাহে। তাঁর দাবি, ভুয়ো টিকাকাণ্ডে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাংশ জড়িত আছে। রাজ্য পুলিশ সত্য উদঘাটন করতে পারবে না। তাই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার দেওয়ার আর্জি…
Read More
অস্বস্তিতেই রয়ে গেল বিরোধী দলনেতা

অস্বস্তিতেই রয়ে গেল বিরোধী দলনেতা

একুশে বিধানসভা নির্বাচনের পর থেকে সময় ভালো যাচ্ছেনা বিজেপির। লেগেই আছে একের পর এক অভিযোগ। চুরি কাণ্ডে মুক্তি পেল না বিরোধী দলনেতা। অস্বস্তিতে থেকেই গেল শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। ত্রিপল কেলেঙ্কারি মামলায় শুক্রবারও হাইকোর্টে স্বস্তি মিলল না শুভেন্দু অধিকারীর। কাঁথির ত্রিপল চুরি কাণ্ডে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ ত্রিপল চুরি মামলা খারিজের আবেদন নিয়ে শিশিরপুত্ররা গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। এদিন তারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এখনই কোনও স্থগিতাদেশ নয়, তদন্ত চলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে অভিযুক্তদের চাইলে গ্রেফতারও করতে পারে রাজ্য পুলিশ৷ ফের শুনানি হবে আগামী মঙ্গলবার। প্রসঙ্গত, কাঁথি পুরসভার ডরমেটরি গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায়…
Read More
একের পর এক নয়া তথ্য ভুয়ো ভ্যাকসিন কান্ডে

একের পর এক নয়া তথ্য ভুয়ো ভ্যাকসিন কান্ডে

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। এবার সেই টিকাকরণ নিয়েই উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই নিয়ে তোলপাড় কলকাতা সহ রাজ্য। শুরু হয়েছে তদন্ত আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার কসবার ভুয়ো টিকাকরণ কাণ্ড নিয়ে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। ভুয়ো আইএএস পরিচয় দিয়ে ভ্যাকসিন ক্যাম্প চালাচ্ছিলেন দেবাঞ্জন দেব। কসবা কাণ্ডে ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জনের বিরুদ্ধে কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ উঠল। ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছিল ভুয়ো টিকাকাণ্ডের নায়ক দেবাঞ্জন। ফ্রিতে টিকাদান করার মতো টাকা সে কোথায় পেয়েছিল, এ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল। এবার ফাঁস হল সেই…
Read More
অনেকটাই নিয়ন্ত্রণে রাজ্যের করোনা পরিস্থিতি

অনেকটাই নিয়ন্ত্রণে রাজ্যের করোনা পরিস্থিতি

দেশের পাশাপাশি রাজ্যও সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। বেশ খানিকটা নিয়ন্ত্রণে চলে এসেছে রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন। অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৪১। মৃতদের মধ্যে ৯ জন উত্তর ২৪ পরগনার, ৮ জন কলকাতা, ৪ জন হুগলীর। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৫১৬। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৯,২৮৬। তবে আশার কথা এই যে, সুস্থতা কিছুটা বেড়েছে। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৪৯ হাজার ৪২৬ জন। রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার পর করোনা সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা আনা গিয়েছে। এদিকে, তৃতীয়…
Read More