Blog

আগামী মাসে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন

আগামী মাসে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন

একুশে বিধানসভা নির্বাচনের সময় থেকেই প্রস্তুতি নিয়েছিল রাজ্যের শাসকদল। এবার সেই প্রস্তুতি মতোই তা সফল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের পরেই ইস্তেহারের প্রতিশ্রুতি পালনে মন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বের প্রতিশ্রুতি মতোই এবার ৮ তারিখ বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ বিল। সোমবার সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য বাজেটের পরের দিনই এই বিল পেশ করা হবে। আজ বিধানসভা অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেন তিনি। উল্লেখ্য, একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল…
Read More
করোনা আবহে পরতে থাকা অর্থনীতির গ্রাফকে চাঙ্গা করতে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

করোনা আবহে পরতে থাকা অর্থনীতির গ্রাফকে চাঙ্গা করতে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

করোনার প্রথম ঢেউয়ে নিম্নমুখী হয়েছিল ভারতীয় অর্থনীতির গ্রাফ। সেই অর্থনীতি সামলে উঠতে না উঠতে এবার করোনার দ্বিতীয় ঢেউতে আরও নিম্নমুখী হয়েছে অর্থনীতির গ্রাফ। ২০২০ সালের পুনরাবৃত্তি ঘটছে ২০২১ সালেও। তাই এবার এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে করোনার কারণে ধুঁকতে থাকা শিল্পগুলোকে উজ্জীবিত করতে আর্থিক ত্রাণ ঘোষণা অর্থ মন্ত্রকের। অর্থনীতিকে চাঙ্গা করতে আট দফা দাওয়াইয়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৮টি পৃথক আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করেন। সেই ৮টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং একটি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কল্পে ঘোষণা করা হয়েছে। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন নির্মলা সীতারমন।…
Read More
হিমালয়া ম্যান এসোসিয়েট হয়েছে আইসিসির সাথে

হিমালয়া ম্যান এসোসিয়েট হয়েছে আইসিসির সাথে

হিমালয়া ড্রাগ কোম্পানির পুরুষদের গ্রুমিং ব্র্যান্ড, হিমালয় ম্যান, ২০২১ এর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যানস গ্রুমিং পার্টনার হিসাবে যুক্ত হয়েছে। হিমালয় ম্যান, টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ ক্রিকেট অনুরাগীদের মধ্যে হারিয়ে যাওয়া আগ্রহ জাগাতে ‘চিয়ার ইন হোয়াইট’ নামে অভিনব নতুন প্রচার শুরু করেছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২১-এ এই ক্যাম্পেইনে হিমালয় ম্যান তাদের গ্রাহকদের সাদা পোশাক পরে, টিম ইন্ডিয়ার জন্য উল্লাস করার ডাক দিয়েছে। অংশগ্রহনকারী গ্রাহকরা স্পোর্টস বাইক, সোনার কয়েন এবং আরও অনেক কিছুর মতো আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ পাবে। হিমালয় ম্যান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিরাট কোহলি এবং ঋসভ পন্তের সাথে উঠতি ক্রিকেট প্রতিভা ইশান কিশানকে সাদা পোশাক পরে…
Read More
#মেডঅনরোপোসো কনটেস্ট

#মেডঅনরোপোসো কনটেস্ট

রোপোসো’র উদ্যোগে দেশজুড়ে অনুষ্ঠিত হল #মেডঅনরোপোসো ট্যালেন্ট হান্ট। ভারতের ‘টপ শর্ট ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটর’দের চিহ্নিত করার লক্ষ্য নিয়েই রোপোসো’র এই উদ্যোগ। গ্র্যান্ড ফিনালেতে পাঁচটি ক্যাটাগরিতে ১৮ জন ফাইনালিস্টের মধ্য থেকে ৫ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে। #মেডঅনরোপোসো টাইটেল-জয়ী প্রত্যেক ফাইনালিস্ট ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ছাড়াও পেয়েছেন ‘ওয়ান্স ইন আ লাইফটাইম অপর্চুনিটি’ - তিনজন সেলিব্রিটি বিচারকের সঙ্গে কনটেন্ট নির্মাণের সুযোগ। প্রসঙ্গত, গ্ল্যান্স রোপোসো প্লাটফর্মে ইউজারগণ ২৫টি বিভিন্ন ‘ইউজার-জেনারেটেড চ্যানেলে’ ১২টিরও বেশি ভারতীয় ভাষায় ভিডিয়ো কনটেন্ট উপভোগের সুযোগ পেয়ে থাকেন। মুম্বইয়ে সিদ্ধার্থ কাননের উপস্থাপনায় আয়োজিত ফিনালেতে উপস্থিত ছিলেন এই শো’য়ের বিচারক ও মেন্টর - বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, নামী কোরিয়োগ্রাফার ও…
Read More
আরও কিছুটা শিথিল হল বাংলায় বিধিনিষেধের নিয়ম

আরও কিছুটা শিথিল হল বাংলায় বিধিনিষেধের নিয়ম

করোনা সংক্রমণের প্রধান উপায় টিকাকরণ এবং কড়া বিধিনিষেধ। তাই করোনার দ্বিতীয় ঢেউ রোধে টিকাকরণের পাশাপাশি বিগত এক মাস ধরে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। এবার বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। কড়া বিধিনিষেধের পাশাপাশি ধীরে ধীরে আরও কিছুটা শিথিল হল নিয়ম। যদিও সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার রাজ্যে চালু করা হচ্ছে গণ পরিবহন পরিষেবা। চলবে সরকারি-বেসরকারি বাস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। ছাড় পেল অটো-টোটা-সহ অন্যান্য সড়ক পরিবহণ। তবে আপাতত আপাতত লোকাল ট্রেন ও মেট্রোয় বহাল বিধিনিষেধ। জানিয়েছিলেন, এখনই লোকাল ট্রেন চালালে করোনা আরো ছড়িয়ে পড়তে পারে। বাংলার…
Read More

জ্বর শ্বাসকষ্টে ভুগছেন কবীর সুমন, ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে

বিখ্যাত সঙ্গীত শিল্পী কবীর সুমন সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। সাথে রয়েছে জ্বর এবং অন্যান্য কিছু সমস্যা। সূত্রের দ্বারা জানা যায় এসএসকেএম হাসপাতালে ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সংগীতশিল্পী। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ। ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, এই মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং সাথে চলছে অন্যান্য ওষুধও। সঙ্গীত শিল্পীর কবে পরীক্ষা করা হয়েছে, এখনও রিপোর্ট আসেনি। এছাড়া তার বুকের এক্স-রে স্ক্যান ও রক্ত পরীক্ষাও হবে বলে জানা গেছে। সংগীতশিল্পী একটা সময় প্রত্যক্ষ রাজনীতিতে এসেছিলেন তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভা সংসদ হয়েছিলেন তিনি। যদিও কিছু কারণবশত…
Read More
তৃতীয়বার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

তৃতীয়বার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

কিছুদিন পর ফের অনেকটাই নেমে এল দেশের করোনা গ্রাফ। চিন্তার মাঝে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের বর্তমান দৈনিক পরিসংখ্যান। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৫০ হাজার ৪০ জন। দেশে কিছুটা স্বস্তি মৃত্যু পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০। প্রায় আড়াই মাস পর এই প্রথম কোভিডে দৈনিক মৃত্যু কমল এক হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮ শতাংশ।…
Read More
বিশ্বের বৃহত্তম মোবাইল ইভেন্ট Mobile World Congress 2021

বিশ্বের বৃহত্তম মোবাইল ইভেন্ট Mobile World Congress 2021

Mobile World Congress এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম মোবাইল ইভেন্ট। গত বছর কোভিড আবহে বাতিল হলেও, চলতি বছর এই মোবাইল শো শুরু হচ্ছে আজ থেকেই। চলবে 1 জুলাই পর্যন্ত। স্পেনের বার্সেলোনা শহরে বিশ্বের মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি, নিজেদের লেটেস্ট প্রযুক্তি গোটা দুনিয়ার সামনে নিয়ে আসবে। কোভিড পরিস্থিতির কারণে Mobile World Congress 2021-এ থাকছে হাইব্রিড ফর্ম। প্রতি বছরই এই ইভেন্ট থেকে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা হয়ে থাকে। যদিও, এই বছর MWC 2021-এর হাইব্রিড সেটিংস সব টেক কোম্পানি মেনে নেয়নি। তা সত্ত্বেও, এই ইভেন্ট সম্পর্কে আশাবাদী গোটা দুনিয়ার স্মার্টফোন প্রেমীরা। এই বছর ইন-পার্সন ইভেন্টে যোগ দিচ্ছে না Google, Nokia, Xiaomi, Facebook, Sony-র মতো…
Read More
মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা বিভিন্ন জেলায়। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি, নদীর জলস্তর বাড়বে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ডের ঘূর্ণাবর্ত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে এবং ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং কালিম্পং এ। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং এবং কালিম্পং এ।…
Read More
এবার বাংলার মানুষ আরও একটি পরিষেবা পাবে দুয়ারে দুয়ারে

এবার বাংলার মানুষ আরও একটি পরিষেবা পাবে দুয়ারে দুয়ারে

একুশে বিধানসভা নির্বাচনে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে বেশিরভাগ সরকারি পরিষেবা মানুষের দুয়ারে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল দুয়ারে সরকার৷ ভোটে জেতার পর শুরু হয়েছে ‘দুয়ারে রেশন’-এর উদ্যোগ৷ সবই মিলছে বাড়ির দোরগোড়ায়। এবার আরও একটি পরিষেবা দুয়ারে নিয়ে এলো রাজ্য সরকার। রাজ্য খাদ্য দফতর চালু করছে 'দুয়ারে আধার নম্বর'। রাজ্য খাদ্য দফতর রেশন গ্রাহকদের জন্যে এই কর্মসূচি চালু করা হচ্ছে৷ এমনকী রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে করা হবে এই কাজ। যা আগে ভাবা যায়নি। আগামী দুই মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ যার ফলে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি রেশন গ্রাহকের…
Read More