Blog

রবিবার থেকে বাড়ছে Mother Dairy দুধের দাম

রবিবার থেকে বাড়ছে Mother Dairy দুধের দাম

কলকাতা, দিল্লি, NCR সহ কয়েকটি শহরে প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy। এর আগে ২০১৯-এর ডিসেম্বরে দুধের দাম বাড়ানো হয়েছিল। দেড় বছর পরে ফের একবার বাড়ছে দাম। 11 এপ্রিল থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। এরফলে প্রবল সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ। বিগত বহু বছর ধরে সাধারণ মানুষের বিশ্বাস জিতে নিয়েছে Mother Dairy। খাদ্য প্রক্রিয়াকরণকারী এই সংস্থা দুধ, দুগ্ধজাত পণ্য ও অন্যান্য ভোজ্য পণ্য উৎপাদন করে বিক্রি করে।দুগ্ধজাত পণ্যের মধ্যে রয়েছে আইসক্রিম, পনির ইত্যাদি। দুধের দাম বাড়লে এই পণ্যগুলির দামও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। দাম বাড়ানো প্রসঙ্গে Mother…
Read More
কেন্দ্রীয় নেতৃত্বের তলবে দিল্লি যাচ্ছেন দিলীপ

কেন্দ্রীয় নেতৃত্বের তলবে দিল্লি যাচ্ছেন দিলীপ

এবার দিল্লিতে ডাক পড়ল রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের। শনিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। রবিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য BJP-র একাধিক নেতার গলায় বিরোধের সুর শোনা গিয়েছে। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেওয়া বেশ কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের এই বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজ্য রাজনৈতিক মহলের একাংশ। গেরুয়া শিবিরের অন্দরে ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তন নিয়ে চলছে নানা আলোচনা। শুভেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরের প্রাধান্য…
Read More
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

আজ অর্থাৎ শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘোষণা করলেন এবার থেকে প্রতিবছর চেষ্টা করব প্রাথমিক টেট - এসএসসি করার । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। গত ২রা জুলাই আদালত নির্দেশ দিয়েছিল , ৭ দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী শুক্রবার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকাও প্রকাশ করে এসএসসি কমিশন। অন্যদিকে 'ক্রেডিট কার্ড' প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ৯ জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭টি। আবেদনকারীদের মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন এবং ছাত্রী ৯,৪৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ এবং…
Read More
একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

আগামী সপ্তাহে চাঁদ, শুক্র ও মঙ্গল একে অপরের নিকটে অবস্থানে করতে চলেছে। আর এই নিকটস্থ অবস্থানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকেই। একে ট্রিপল কনজাঙ্কশন বলা হয়। আজ থেকেই এটি খালি চোখে দেখা যাবে। আগামী ১৩ জুলাই, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। অন্যদিকে চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি ব্যবধানে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করবে। ১২ জুলাই এবং ১৩ জুলাই রাতে দুটি গ্রহ ও চাঁদকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। এ বিষয়ে টুইট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। আকাশে দেখে কোনটা কী তা চেনার সমস্যা হলে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে পারেন।…
Read More

কোপা আমেরিকা : তীব্র ক্ষোভ প্রকাশ নেইমারের

খেলা হচ্ছে ব্রাজিলে এবং ফাইনালে উঠেছে ব্রাজিল। কিন্তু ব্রাজিলের সমর্থকদের একাংশ চান, দেশ হেরে যাক কোপ আমেরিকা ফাইনালে। কাপউঠুক লিয়োনেলমেসির হাতে। সেই সমর্থকদের কঠোর সমালোচনা করলেন নেইমার। রবিবার ভোরে আর্জেন্টিনা এবং ব্রাজিল একে অপরের মুখোমুখি হতে চলেছে।মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই চিত্তাকর্ষক ম্যাচ। ব্রাজিলের এক জনপ্রিয় টিভি চ্যানেলের সাংবাদিক খোলাখুলি আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়ে লিখেছেন, ‘রাস্তায় আমার দিকে পাথর ছোঁড়ার আগে নিজের কথাটা বলতে দাও। আমি ব্রাজিলকে, ব্রাজিলের ফুটবলকে ভালবাসি। আমার অনেক আর্জেন্টিনীয় বন্ধু রয়েছে। ওদের জন্য আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি না। আমি সমর্থন করছি কারণ আমি ফুটবল ভালবাসি এবং মনে করি লিয়োনেল মেসির হাতে অন্তত একবার কাপ ওঠা উচিত’। প্রতি উত্তরে নেমার ইনস্টাগ্রামে লিখেছেন,…
Read More

ICMR: আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস, এন্ডেমিক স্তরে পৌঁছবে

শুক্রবার ICMR এর এক আধিকারিক জানান, দেশ থেকে একেবারে নিশ্চিহ্ন হবে না করোনাভাইরাস এবং সেটি এনডেমিক স্তরে পৌঁছে ইনফ্লুয়েঞ্জায় পরিণত হবে। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার আকারে আজীবন বেঁচে থাকবে এই করোনা ভাইরাস একটি নির্দিষ্ট এলাকা-নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে। ICMR- এর এপিডেমিওলজি বিভাগের কর্তা ডক্টর সমীরণ পান্ডা জানান, ১০০ বছর আগে অতিমাড়ির আকার নিয়েছিল ইনফ্লুয়েঞ্জা কিন্তু বর্তমানে তা আঞ্চলিক রোগে পরিণত হয়েছে ঠিক একইভাবে করোনাভাইরাস এন্ডেমিক স্তর বা আঞ্চলিক স্তরে পৌঁছলে একবার করে টিকাকরণের দরকার পড়বে। প্রতিবছর টিকা নিতে হবে বয়স্কদের এমন পরামর্শ দিলেন ডক্টর পান্ডা। সদ্য মায়েদের কেউ নিতে হবে টিকা। মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে তা স্তন্যপান করার সময় সন্তানের জন্য…
Read More
অক্সিজেন প্ল্যান্ট গড়া হচ্ছে কেন্দ্র তরফে

অক্সিজেন প্ল্যান্ট গড়া হচ্ছে কেন্দ্র তরফে

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে হাহাকার চিত্র দেখেছে সারা দেশ। চারিদিকে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছে বহু মানুষ। তাই সেই পরিস্থিতি যাতে আবার দেশে ফিরে না আসে, তার জন্য তৃতীয় ঢেউয়ের আগে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রক, নগরোন্নয়ন মন্ত্রক-সহ সংশ্লিষ্ট বিভাগগুলির উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দফতরের আধিকারিকেরা। জানানো হয়েছে, দেশ জুড়ে ১,৫০০টি ‘প্রেশার সুইং অ্যাডসর্পশন’ (পিএসএ) মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট গড়া হচ্ছে। অক্সিজেন প্ল্যান্টগুলিকে দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত কর্মীর সংস্থান করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে মোট ৮,০০০ জনকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও হাসপাতালগুলিতে প্রস্তুত করা হচ্ছে অক্সিজেন সরবরাহের সুবিধাযুক্ত…
Read More
আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

কিছুটা স্বস্তির পর আবারো চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসক মহলে। কিছুদিন চিন্তা মুক্ত হওয়ার পর আবারও বাড়ছে দেশের দৈনিক করনা সংক্রমণ। আবারও চোখ রাঙাচ্ছে দৈনিক আক্রান্ত এবং মৃত্যু। যা অত্যন্ত উদ্বেগের বলে মত স্বাস্থ্যকর্তাদের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ভারতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪২ হাজার ৭৬৬ জন। নতুন আক্রান্তের নিরিখে গত ২৪ ঘণ্টায় শীর্ষে রয়েছে কেরালা। ওই রাজ্যে শুক্রবার ১৩ হাজার ৫৬৩ জন সংক্রমিত। পাশাপাশি, মহারাষ্ট্রেদৈনিক আক্রান্তের হার ৮ হাজার ৯৯২ জন। সংক্রমণ বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, আসামেও। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৯১৬ জন। একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫…
Read More
মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী

মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী

অরিন্দম শীলের ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত প্রথম ওয়েব 'সিরিজ মার্ডার ইন দ্য হিলস'। সেখানে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী পুত্রকে। অঞ্জন দত্তের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছসিত অর্জুন। এবিপি লাইভকে বললেন, 'অঞ্জনদার সঙ্গে কাজ করা সবসময়ই একটা মজার অভিজ্ঞতা। উনি এত ভালো করে চরিত্রগুলো বুঝিয়ে দেন, আলাদা করে সেগুলো নিয়ে ভাববার প্রয়োজনই হয় না। মার্ডার ইন দ্য হিলস নিয়ে অনেকগুলো কাজই করে ফেললাম। প্রত্যেকটা চরিত্র ভীষণ অন্যরকম। শ্যুটিয়ের অভিজ্ঞতাটাও ভীষণ অন্যরকম। এমন এমন জায়গায় শ্যুটিং হয়েছে যেখানে বেশি কেউ যায় না। গল্পের সঙ্গে অদ্ভুতভাবে মিলে গিয়েছে জায়গাগুলো।…
Read More
অন্য গাছের ছাল  লাগিয়েছিলাম, খসে পড়ে গিয়েছে, বেসুরোদের সম্পর্কে দিলীপ

অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, খসে পড়ে গিয়েছে, বেসুরোদের সম্পর্কে দিলীপ

বিধানসভা ভোটের পর বিজেপির অনেক নেতাই দলের রাজ্য নেতাদের বিরুদ্ধে সরব হয়েছে। সম্প্রতি ফেসবুক পোস্টে দলের রাজ্য নেতৃত্বকে ফেসবুক পোস্টে নিশানা করেছিলেন সৌমিত্র খাঁ। রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তর গলাতেও সমালোচনার সুর শোনা গিয়েছে। এই অবস্থায় দলের বেসুরোদের নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, নতুনরা দলকে এখনও বুঝে উঠতে পারেননি, তাদের সমস্যা হচ্ছে। পুরনোদের কোনও সমস্যা নেই। অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, খসে পড়ে গিয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আরও বলেছেন, এমন হবে, আগেই জানতাম। বিলম্বে বোধোদয়। মনে হয় ক’দিন বাদে বিজেপিতে দিলীপ ঘোষেরও দমবন্ধ লাগবে। বুধবার সৌমিত্র খাঁর ফেবসুক আক্রমণের সঙ্গে সঙ্গেই ফেসবুক…
Read More