Blog

পথ দুর্ঘটনায় আক্রান্ত হলেও অক্ষত রইলেন অনুব্রত

পথ দুর্ঘটনায় আক্রান্ত হলেও অক্ষত রইলেন অনুব্রত

চলতি বছরে এই নিয়ে দুবার পথ দুর্ঘটনায় আক্রান্ত হলো তার কনভয়। বিগত কয়েক মাস আগের দুর্ঘটনার পর আবারো দুর্ঘটনায় আক্রান্ত হলো তার কনভয়। গত রাতে হঠাৎ করে দুর্ঘটনার কবলে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের কনভয়ের গাড়ি। অনুব্রত মণ্ডলের কনভয়ে থাকা একটি গাড়ি সরাসরি গিয়ে একটি বিদ্যুতের খুঁটির মধ্যে ধাক্কা মারে। ঘটনায় জখম পাঁচজন মহিলা নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভরতি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। তবে স্বস্তি যে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না অনুব্রত। ঘটনাটি বোলপুর সোনাঝুড়ি জঙ্গলের কাছে ঘটেছে। সদ্যই মঙ্গলকোটের এক তৃণমূল নেতা খুন হয়েছেন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে নিহত দলীয় কর্মীর বাড়িতে বুধবার বিকেলে সমবেদনা জানাতে…
Read More
সঠিক বিচারের আশায় সুপ্রিম কোর্টে বিরোধী দল নেতা

সঠিক বিচারের আশায় সুপ্রিম কোর্টে বিরোধী দল নেতা

কোনো রকম নিরপেক্ষতা ছাড়া সঠিক বিচার চান তিনি। তাই নিরপেক্ষ বিচারের আশায় মামলা স্থানান্তরের দিকে পদক্ষেপ নিলেন তিনি। নন্দীগ্রাম মামলায় নিরপেক্ষ বিচার চেয়ে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের বিরোধী দল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা বাংলা থেকে অন্য কোনও রাজ্যে স্থানান্তরিত করার জন্য আবেদন জানান শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, কলকাতা হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না। তাই দেশের অন্য যে কোনও হাইকোর্টে এই মামলা সরানোর দাবিতে শীর্ষ আদালতে গিয়েছেন শুভেন্দু। বিচারপতি কৌশিক চন্দ যখন এই মামলা থেকে সরে আসেন, সেই সময় তিনি বলেছিলেন যে বিচারব্যবস্থার ওপর চাপ তৈরি ও কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই মুখ্যমন্ত্রীকে ৫…
Read More
বিধিনিষেধের ক্ষেত্রে আরও কিছুটা সময় বাড়ালো রাজ্য সরকার

বিধিনিষেধের ক্ষেত্রে আরও কিছুটা সময় বাড়ালো রাজ্য সরকার

কিছুটা স্বস্তির পর আবার বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এই সংক্রমণের সব চেয়ে বড় হাতিয়ার হলো বিধিনিষেধ। এবার এই বাড়তে থাকা পরিস্থিতিতে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। তবে এবার আরও কিছুটা শিথিল হলো বিধিনিষেধের নিয়ম কানুন। লোকাল ট্রেন বন্ধ রেখে নিত্য যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হল। আগামি ১৬ জুলাই থেকে চলবে মেট্রো। সপ্তাহে ৫ দিন, ৫০ শতাংশ যাত্রী সাধারণ যাত্রীর জন্য চলবে মেট্রো। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রোতে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকছে স্থানীয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষের। সকাল ৬-১০ শর্তসাপেক্ষে খোলা…
Read More
ভারত-চিন সম্পর্কের তিক্ততা মেটাতে আবারও হবে বৈঠক

ভারত-চিন সম্পর্কের তিক্ততা মেটাতে আবারও হবে বৈঠক

লাদাখে ভারত-চিন সীমান্তে গালওয়ান সংঘর্ষের পর কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি সময় ধরে। কিছুতেই কমছে না দুই দেশের মধ্যের তিক্ততা। বেশ কয়েকবার বৈঠক হওয়া সত্ত্বেও মিলছে না কোনো সুরাহা। সীমান্তে উত্তেজনা প্রশমিত হলেও সমস্ত সমস্যার সমাধান হয়নি এখনও। এহেন পরিস্থিতিতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিতীয়বার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাজিকিস্তানে ‘সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন’-এর সদস্য দেশগুলির বৈঠকের ফাঁকে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শংকর। দুই দুঁদে কুটনীতিবিদের আলোচনার কেন্দ্রবিন্দু যে লাদাখ, তা একপ্রকার স্পষ্ট। এর আগে গত সেপ্টেম্বর মাসে মস্কোয় বৈঠক করেছিলেন তাঁরা। তাদের কূটনৈতিক বৈঠকে মিলেছিল কিছুটা সমাধান। তাঁদের দুজনের বৈঠকের পরেই প্রকৃত নিয়ন্ত্রন…
Read More
এবার রাশিয়ার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার হাত মেলাল দেশের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা

এবার রাশিয়ার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার হাত মেলাল দেশের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা

দেশের করোনা পরিস্থিতিকে রোধ করার একমাত্র উপায় টিকাকরণ এবং বিধিনিষেধ। আর তাই সংক্রমণ রোধে প্রধান হাতিয়ার ভ্য়াকসিনেই জোর দিতে চাইছে কেন্দ্র। টিকাকরণের নিরিখে সব রকম ভাবে পদক্ষেপ নিচ্ছে টিকা প্রস্তুত কারক সংস্থাগুলো। এবার করোনা মোকাবিলায় গুরুদায়িত্ব নিতে চলেছে সেরাম ইনস্টিটিউট। বড় ঘোষণা করলেন আদর পুনাওয়ালা। এবার আদর পুনাওয়ালার সংস্থায় তৈরি হবে রাশিয়ান কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি। বছরে মোট ৩০ কোটি ডোজ তৈরি করা হবে এখানে। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে স্পুটনিক ভি উৎপাদনের কার্যকলাপ। সেরাম সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রধান উদ্দেশ্য হল, দ্রুত আরও বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করা এবং ভারত ও গোটা বিশ্বের বহু মানুষের প্রাণ…
Read More
বাড়তে থাকা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হলো কানোয়ার যাত্রা

বাড়তে থাকা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হলো কানোয়ার যাত্রা

অবশেষে সব জল্পনার শেষ। বাড়ছে করোনা সংক্রমণ। এরই মাঝে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির পরে আবার বাড়তে থাকা করোনা অতিমারীর কথা মাথায় রেথে এবছরের কানোয়ার যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিদ্ধান্ত নিলেন এবারের কানোয়ার যাত্রা বাতিল করার। আগামী ২৫ জুলাই থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা। প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডে আসেন। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজ‌ল নেওয়াই কানোয়ার যাত্রার উদ্দেশ্য। এরপর সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। কয়েকদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার দেরাদুনে এক বৈঠকের পরে প্রসঙ্গত, ২০২০ সালেও কানওয়ার যাত্রা বাতিল…
Read More
জঙ্গি দমনে বড় সফলতা পেলে নিরাপত্তারক্ষীরা

জঙ্গি দমনে বড় সফলতা পেলে নিরাপত্তারক্ষীরা

আবারও উত্তাল হলো জম্মু-কাশ্মীর। কাশ্মীরে বড়সড় সাফল্য পেল নিরাপত্তারক্ষীরা। বিগত কয়েকমাস ধরে নিকেশ হচ্ছে একের পর এক জঙ্গি। বুধবার আবারও জঙ্গি দমনে সফল হয়েছে সেনা। কাশ্মীর জোনের পুলিশের তরফে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা শহরে তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এবং বাকিদের উদ্দেশ্যে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিন ভোরে প্রথমে জানা হয় যে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। এরপরই খবর মেলে যে এনকান্টারে লস্কর কমান্ডর আবু হুরাইরাকেও খতম করেছেন জওয়ানরা। অন্য দু’জনের পরিচয় জানানো যায়নি তবে তারা স্থানীয় জঙ্গি বলেই মনে করা হচ্ছে। ঘটনায় জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।…
Read More
বাড়তে থাকা দৈনিক সংক্রমনের সংখ্যায় চিন্তা বাড়ছে চিকিৎসকদের

বাড়তে থাকা দৈনিক সংক্রমনের সংখ্যায় চিন্তা বাড়ছে চিকিৎসকদের

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার সাথে সাথেই জোরালো হচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কিছুদিন স্বস্তি দিয়ে আবার যেন বাড়ছে সংক্রমনের সংখ্যা। তার মধ্যে নতুন নতুন স্ট্রেনের চোখ রাঙানি। দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার আরও একটু বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন। চিন্তা আরও বাড়িয়েছে করোনা নিয়ে সাধারণ মানুষের ঢিলেমি। সংক্রমণের গ্রাফ কমায় ফের পর্যটনস্থলগুলোয় বাড়ছে ভিড়। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। দেশে এখনও পর্যন্ত…
Read More
মুকুলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের পদ্মা শিবির

মুকুলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের পদ্মা শিবির

এই মুহূর্তে রাজ্যের শাসক শিবির এবং বিজেপি শিবিরে সংঘাত তুঙ্গে। সংঘাত চলছে সম্প্রতি দল বদলে পদ্মা শিবির থেকে ঘাস ফুল আশা মুকুল রায়কে নিয়ে। মুকুল রায়ে কেন পিএসি চেয়ারম্যান - এরই বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের পদ্মা শিবির। তাই এবার মুকুল রায়ের বিরুদ্ধে তিন অস্ত্র শানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুকুল রায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে তৃণমূলকে চাপে রাখার জন্যে ৮ কমিটি থেকে পদত্যাগ করেছেন বিজেপির বিধায়করা। এই মর্মে মিহির গোস্বামী, মনোজ টিজ্ঞা ও কৃষ্ণ কল্যাণী-সহ আট বিজেপি বিধায়ক বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। শুভেন্দুর সঙ্গে বৈঠক করার পর দলের নির্দেশেই এই পদক্ষেপ। এছাড়াও পাবলিক অ্যাকাউন্টস…
Read More
ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কড়া নির্দেশ রাজ্যের

ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কড়া নির্দেশ রাজ্যের

বেশ কিছুদিন আগেই ইয়াসের তান্ডবে তছনছ হয়েছে অনেক কিছু। তার মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। এই পরিস্থিতিতে আগের বারের আমফানের থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের সরাসরি ত্রাণ পাঠানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১ জুলাই থেকে শুরু হয়েছিল দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার কাজ। ৭ তারিখের মধ্যে সব ক্ষতিগ্রস্তের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা থাকলেও তা করা সম্ভব হয়ননি। এবার এই আভহে বাকি ক্ষতিগ্রস্তের অ্যাকাউন্টে আগামী শুক্রবারের মধ্যে ক্ষতিপূরণের টাকা পাঠাতে হবে নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি মানুষ দুয়ারে ত্রাণে ক্ষতিপূরণের টাকা পেয়ে গিয়েছেন। তবে অনেক জেলাতে ঘূর্ণিঝড়ের পরেও…
Read More