Blog

গরুপাচারকাণ্ডে বিস্ফোরক তথ্য, ED-কে সামাল দিতে BSF কর্তাদের থেকেই টাকা নিতেন সুদীপ্ত!

গরুপাচারকাণ্ডে বিস্ফোরক তথ্য, ED-কে সামাল দিতে BSF কর্তাদের থেকেই টাকা নিতেন সুদীপ্ত!

গরুপাচারকাণ্ডে এবার সামনে এল বিস্ফোরক তথ্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)সঙ্গে রফা করে দেওয়ার নাম করে BSF-এর কাছ থেকে টাকা নিয়েছেন সুদীপ্ত রায় চৌধুরী। তদন্তকারীদের নজরে ২ জন বিএসএফ কর্তা ও ২ জন IRS (Indian revenue service) অফিসাররা। ED-র নাম করে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা ব্যবসায়ীদের কাছ থেকেই টাকা নিত তা নয়। রোজভ্যালিকাণ্ডের পরই গরুপাচারকাণ্ডে নাম জড়ায় সুদীপ্তর।  সূত্রের খবর জেরায় সুদীপ্ত জানিয়েছে, ওই টাকার কিছুটা নিয়ে বাকিটা দিয়ে দিতেন। কিন্তু কাদের?  তা নিয়ে পরিস্কার কোনও তথ্য পাওয়া যায়নি। এবারে প্রশ্ন কেন এত টাকা নিয়েছিল সুদীপ্ত? কোথায় গেল এত টাকা? সূত্রের খবর, সুদীপ্তর বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন তথ্য জাল ও সুপার ইমপোজ…
Read More
আজই দিল্লি যাত্রা মমতার, মোদীর বৈঠকের পর সারবেন সোনিয়া সাক্ষাৎ!

আজই দিল্লি যাত্রা মমতার, মোদীর বৈঠকের পর সারবেন সোনিয়া সাক্ষাৎ!

লক্ষ্য দিল্লির মসনদ! রাজ্য জয়ের পরই তাই নজর কেন্দ্রে। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার মোদীর সঙ্গে বৈঠক করতে খোদ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার বিকেল ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো। প্রায় দু’বছর পর ৫ দিনের রাজধানী সফর।  পেগাসাস-কাণ্ড থেকে পেট্রল-ডিজেলের চড়া দাম— গত এক সপ্তাহ ধরে এমন বিভিন্ন ইস্যু নিয়ে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। নরেন্দ্র মোদীর সরকার যখন সংসদে প্রশ্নের মুখে ঠিক তখনই দিল্লিতে পা রাখছেন মমতা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকরে সম্ভবনা রয়েছে। মমতা দেখা করতে পারেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে সঙ্গেও।  কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী, এনসিপি নেতা শরদ পওয়ার-সহ শীর্ষ বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করার…
Read More
শার্পের কম্প্যাক্ট কলার মাল্টিফাংশন প্রিন্টার

শার্পের কম্প্যাক্ট কলার মাল্টিফাংশন প্রিন্টার

শার্প বিজনেস সিস্টেমস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড তাদের এ৪ কলার লাইন-আপে সংযোজন ঘটিয়ে লঞ্চ্‌ করল একটি নতুন কম্প্যাক্ট কলার মাল্টিফাংশন প্রিন্টার। শার্পের নতুন এমএফপি বর্ধনশীল ব্যবসায়িক সংস্থা এবং এসএমই, ফ্রন্ট ডেস্ক, বিএফএসআই, এনবিএফসি, হসপিটাল, প্যাথলজি ল্যাব, ওয়ার্ক গ্রুপ প্রিন্টার্স, রিটেল, ওয়ার্ক ফ্রম হোম ও ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের জন্য উপযোগী। নতুন এ৪ এমএফপি ‘এমএক্স-সি৩৫৭এফ’ দেবে একগুচ্ছ প্রোডাক্টিভিটি ফাংশন, বেস্ট-ইন-ক্লাস সিকিউরিটি এনহ্যান্সমেন্টস ও একটি ইনটুইটিভ ইউজার ইন্টারফেস। গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হাই-স্পীড ও সাশ্রয়ী ৪-ইন-১ এমএফপি ‘এমএক্স-সি৩৫৭এফ’-এ রয়েছে অ্যাডভান্সড পারফর্ম্যান্স ও সিকিউরিটি ফিচার্সের এমন রেঞ্জ যা প্রোডাক্টিভিটি ও এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়। ‘এমএক্স-সি৩৫৭এফ’ এনে শার্প কলার এ৪ ও এ৩ কম্বিনেশনের এক নতুন লাইন-আপ সৃষ্টি…
Read More
সানহার্ট গ্রুপের যৌথ উদ্যোগ

সানহার্ট গ্রুপের যৌথ উদ্যোগ

এক যৌথ উদ্যোগের মাধ্যমে সানহার্ট গ্রুপ ও অজন্তা ওরিভা গ্রুপ ভারতের বৃহত্তম ভিট্রিফায়েড টাইলস কারখানা স্থাপন করতে চলেছে। জিএসটি ও ফোরেক্সের মাধ্যমে এই কারখানা দেশের জিডিপি’তেও অবদান রাখবে। এই কারখানা স্থাপনের ফলে ৭৫০ জনেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, সানশাইন টাইলস কোম্পানি প্রাইভেট লিমিটেডের ‘সানহার্ট ব্র্যান্ড’ ভারতের সেরামিক ইন্ডাস্ট্রিতে ষষ্ঠ নতুনতম ব্র্যান্ড। সানহার্ট একনাগাড়ে ৫ বছর ধরে ভারতীয় সেরামিক ইন্ডাস্ট্রির এক নম্বর রপ্তানিকারক এবং দেশের প্রথম ৩-স্টার এক্সপোর্ট হাউস। যৌথ উদ্যোগ প্রসঙ্গে সানহার্ট গ্রুপের চেয়ারম্যান মি. ভুদারভাই বলেন, মি. জয়সুখভাই ভালোদিয়ার নেতৃত্ত্বাধীন অজন্তা ওরিভা গ্রুপের সঙ্গে তাদের এই যৌথ উদ্যোগ এবং তাদের গুজরাটের সমাখিয়ালির বিশাল কারখানা ভারতের…
Read More
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন জহর সরকার

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন জহর সরকার

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকার (Jawhar Sircar)। শনিবার তৃণমূলের পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, জন পরিষেবায় ৪২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জহরকে রাজ্যসভায় প্রার্থী করছে তারা। তৃণমূলের টুইটে লেখা হয়েছে, “আমরা জহর সরকারকে রাজ্যসভার জন্য মনোনীত করতে পেরে আনন্দিত। জীবনের ৪২ বছর জহর সরকার জন পরিষেবায় কাজ করেছেন। প্রসারভারতীতে দীর্ঘসময় সিইও পদে আসীন ছিলেন তিনি। জন পরিষেবায় তাঁর যে অমূল্য অবদান, তা ভবিষ্যতেও আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে”। ১২ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যসভা সাংসদপদ থেকে পদত্যাগ করেন দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi)। তাঁর ছেড়ে যাওয়া আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন…
Read More
কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন পেতে পারে কমবয়সীরা

কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন পেতে পারে কমবয়সীরা

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার কিছু মাসের মধ্যেই তৃতীয় ঢেউ ওঠার আশঙ্কা চারদিকে। এই তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে শিশুদের টিকাকরণেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তাই মারণ ভাইরাস থেকে শিশুদের সুরক্ষিত তাই সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছে এইমস। একথা জানান, এইমস -এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানান, ডাইডাস ক্যাডিলা ইতিম্যেই ট্রায়াল শেষ করেছে এবং তারা জরুরিভিত্তিতে ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পাশাপাশি ফাইজার ও জাইডাস ভ্যাকসিনও ১২-১৮ বছর বয়সিদের জন্য পাওয়া যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিছুদিন আগেই দ্য ল্যানসেটে গবেষণায় জানা যায়, ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে…
Read More
কন্যাশ্রীর লক্ষাধিক টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে চালান,গ্রেফতার  জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের  স্কুলকর্মী

কন্যাশ্রীর লক্ষাধিক টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে চালান,গ্রেফতার জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের স্কুলকর্মী

জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের টাকা নিজের ও আত্মীয়দের অ্যাকাউন্টে পাঠানোর অভিযোগ উঠল। তার বিরুদ্ধে প্রায় প্রায় ৮ লক্ষ টাকার হেরফের করার অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্কুলকর্মী ও তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সন্দীপ রায় নামে সেই ব্যক্তি ডাটা এন্ট্রির কাজ করতেন শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে। কোথায় কত কী লেনদেন হচ্ছে, কোন খাতে কত টাকা আসছে সবই তাঁর জানা ছিল। বাসনা লস্কর নামে এক ছাত্রীর কথায়, “স্কুলে গিয়ে জানতে পারলাম যে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া রয়েছে সেটা আমার অ্যাকাউন্ট নম্বরই নয়। অন্য একটি মেয়ের। আমি বাবাকে জানাই। বাবা স্কুলে গিয়ে কথা বলে।…
Read More
পরীক্ষাই হলো না তো, ফেল কিসের? উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে অকৃতকার্যদের বিক্ষোভ জেলায় জেলায়

পরীক্ষাই হলো না তো, ফেল কিসের? উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে অকৃতকার্যদের বিক্ষোভ জেলায় জেলায়

শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, " পরীক্ষাই তো হলো না! তবে আমাদের ফেল কেন করানো হলো?"। বিক্ষোভ শুধুমাত্র জলপাইগুড়িতেই হয়নি। হয়েছে কলকাতার অনেক জেলায়, ছাত্র-ছাত্রীর সহ তাদের অভিভাবকরা বিক্ষোভ ও অবরোধের সামিল হন জেলায় জেলায়। এদিন, বৃহস্পতিবার ফল প্রকাশিত হয়েছিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। কিন্তু সেই ফলপ্রকাশে অসন্তুষ্টি প্রকাশ করল অকৃতকার্য ছাত্রছাত্রীর, তাই শুক্রবার পথ অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হন। ময়নাগুড়ির ভোটপট্টি স্কুল মোড় এলাকা থেকে জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে না পারা পরীক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত হয় এলাকা।স্কুলে তারা তালা লাগিয়ে দেয়।…
Read More
টোকিও অলিপিক্স: ভারতের প্রথম পদক, ভারত্তোলনে রুপো মীরাবাঈ চানুর

টোকিও অলিপিক্স: ভারতের প্রথম পদক, ভারত্তোলনে রুপো মীরাবাঈ চানুর

টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় পদকের খাতা খুললেন মীরাবাঈ চানু। ভারত্তোলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি , তাই হতাশ করলেন না মীরাবাঈ। প্রথম পদক জিতল ভারত। ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ ও দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ভরোত্তলন করেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ১১৭ কেজি তোলার চেষ্টা করেও সফল হননি। সফল হলেও সোনা জয়ের সুযোগ ছিল না। কেননা…
Read More
আজ বেশ খানিকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমন

আজ বেশ খানিকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমন

বিগত বেশ কয়েকদিন ধরেই ওঠানামা করছে দেশের দৈনিক করোনা গ্রাফ। শনিবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯। সুস্থ হয়েছেন ৩৫,০৮৭ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,০৮,৯৭৭। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংখ্যা ৫৪৬। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২০ হাজার ১৬ জন। এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে কোভিডের একাধিক ভ্যারিয়েন্ট। বর্তমানে দৈনিক পজিটিভিটি রেট ২.৪০ শতাংশ। তবে ধীরে ধীরে কমেছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে…
Read More