Blog

দেশে এবার শুরু হতে চলেছে ছোটদের টিকাকরণ

দেশে এবার শুরু হতে চলেছে ছোটদের টিকাকরণ

করোনা সংক্রমণকে রোধ করার প্রধান উপায় টিকাকরণ। ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। নয়া বছরের ৩ জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া হবে। সম্প্রতি এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এই টিকাকরণের জন্য কী কী নথি লাগবে। সেই ইস্যুতেই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানান হয়েছে, ১ তারিখ থেকেই নাম নথিভুক্ত করাতে পারবেন ১৫-১৮ বছর বয়সিরা। আগামী ৩ তারিখ থেকে টিকাকরণ শুরু হওয়ার আগে কো-উইনি অ্যাপে স্কুলের পরিচয় পত্র দেখিয়ে নাম নথিভুক্ত করতে পারবে স্কুল পড়ুয়ারা। আসলে ছোটদের আধার কার্ড বা ভোটার কার্ড না থাকায় প্রশ্ন উঠে গিয়েছিল যে তাদের নথিভুক্ত…
Read More
চিন্তা বাড়াচ্ছে আজকের দেশের করোনা সংক্রমণের সংখ্যা

চিন্তা বাড়াচ্ছে আজকের দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত এক মাসের স্বস্তির পর ফের আবার একবার চিন্তা বাড়ালো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। দেশের করোনা গ্রাফ নিয়ে চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ওমিক্রন। বিগত কয়েক দিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দুদিন আগে ক্রিসমাস উৎসব পালন করেছে দেশবাসী, তারপর ওমিক্রন গ্রাফ যা দাঁড়িয়েছে তাতে উদ্বেগ বাড়ছে। তথ্য বলছে, ভারতে এক দিনে ৩৭ শতাংশ বেড়েছে করোনার নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। সোমবারের কেন্দ্রীয় রিপোর্ট বলেছে, এই মুহূর্তে দেশে শুধু ওমিক্রন আক্রান্ত ৫৭৮ জন। যার মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪২ জন, তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ১৪১ জন। তৃতীয় স্থানে রয়েছে কেরল যেখানে আক্রান্তের…
Read More
শিশুদের সুরক্ষার জন্য হাগিসের নতুন প্রচার অভিযান

শিশুদের সুরক্ষার জন্য হাগিসের নতুন প্রচার অভিযান

কিম্বার্লি-ক্লার্কের আইকনিক ব্র্যান্ড হাগিস তার নতুন সচেতনতা প্রচার শুরু করেছে যা হাগিস ন্যাচারাল কেয়ার-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান অরগ্যানিক কটন সম্পর্কে প্রচার করছে। হাগিস ন্যাচারাল কেয়ার-এর প্রিমিয়াম ডায়াপার প্যান্টটি শিশুর সূক্ষ্ম ত্বকের সুরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে।  ১২ঘন্টা আর্দ্রতা সূচকের সুবিধার সাথে প্যারাবেনস, ক্লোরিন বা ল্যাটেক্সের মতো ক্ষতিকারক উপাদানের অনুপস্থিতি এটি শিশুকে সারা রাত আরামদায়ক রাখতে সাহায্য করে। এই প্রচার অভিযানটি কোম্পানির চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যকে পুনর্ব্যক্ত করে যা আমাদের পণ্যের ভেরিয়েন্ট জুড়ে এক নম্বর অগ্রাধিকার রয়ে গেছে। একটি ডিজিটাল ফিল্ম বিশ্বাস এবং আশ্বাসের মাধ্যমে পিতামাতা এবং শিশুর মধ্যে বন্ধনকে শক্তিশালী করার জন্য এবং শিশুদের সুরক্ষা প্রদানের জন্য একটি শক্তিশালী সামাজিক প্রচারাভিযানের…
Read More
কলকাতা পুরসভা ভোট নিয়ে একাধিক মামলা চলছে কোর্টে

কলকাতা পুরসভা ভোট নিয়ে একাধিক মামলা চলছে কোর্টে

সদ্দ্যই রাজ্যে সম্পন্ন হয়েছে কলকাতা পুরসভা ভোট। পুরসভার ভোট মিটে গিয়ে ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। সবুজ ঝড় বয়েছে শহরে, তৃণমূল কংগ্রেস বিরাট জয় পেয়েছে। কিন্তু এই পুরভোট নিয়ে বোমাবাজি, অশান্তি, মারধর ও ভোট লুঠের অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিরোধীরা কার্যত একজোটে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে। এখন এই মামলা নিয়ে নাজেহাল অবস্থা নির্বাচন কমিশনের। আজ আদালতে এই ইস্যুতে কী জবাব দেবে তারা তাই নিয়েই চলছে প্রস্তুতি। পুরভোট নিয়ে ব্যাপক চাপানউতোর সৃষ্টি হয়েছিল সারাদিন। কারণ বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এনেছিল বিরোধীরা। একাধিক জায়গায় মারধর, বোমাবাজির মত ঘটনা ঘটেছিল। কলকাতা পুরভোটকে 'প্রহসন' বলে কটাক্ষ করা হয়েছিল বিরোধীদের তরফে। সেই ইস্যুতেই…
Read More
টাটা স্টাডির ক্যাম্পেন ‘পড়নে কা সহি তরিকা’

টাটা স্টাডির ক্যাম্পেন ‘পড়নে কা সহি তরিকা’

টাটা ইন্ডাস্ট্রির টাটা ক্লাসএজ (Tata ClassEdge) তাদের টাটা স্টাডি (TATA STUDi) সংক্রান্ত একটি মার্কেটিং ক্যাম্পেন শুরু করল – ‘পড়নে কা সহি তরিকা’। আফটার-স্কুল লার্নিং অ্যাপ হিসেবে ২০২১-এর প্রথমদিকে টাটা স্টাডি চালু করা হয়েছিল। প্রথম থেকেই টাটা স্টাডি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। এবার টাটা স্টাডি সচেতনতা বৃদ্ধি ও প্রসারের জন্য শুরু করল এক মাল্টিচ্যানেল মার্কেটিং ক্যাম্পেন। ‘পড়নে কা সহি তরিকা’ ক্যাম্পেনে সঠিকভাবে শিক্ষাগ্রহণের গুরুত্ত্বের দিকে নজর দেওয়া হয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে কিভাবে দৃষ্টি রাখবেন সেই বিষয়টি ক্যাম্পেনে স্থান পেয়েছে। পড়ুয়াদের সাফল্যের জন্য অভিভাবকরা নিজেরা যেমন প্রচন্ড চাপ সহ্য করেন তেমনই পড়ুয়াদের ওপরেও চাপ দিতে থাকেন। এই বিষয়টি…
Read More
কমছে শীত, রাজ্যে বাড়ছে তাপমাত্রা

কমছে শীত, রাজ্যে বাড়ছে তাপমাত্রা

দীর্ঘ অপেক্ষা সমেত করে বছর শেষে রাজ্যে এলো শীতের পর্ব। অনেক দিনের অপেক্ষার পর বাঙালি শীত পেয়েছিল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ উপভোগ করার সুযোগ এসেছিল। কিন্তু এখন হঠাৎ সব বদলে যাচ্ছে। আচমকাই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বঙ্গের। আজও তাপমাত্রা কিছুটা বাড়ল বাংলায়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।   তবে এখন এইভাবে তাপমাত্রা বাড়ার কারণ কী? হাওয়া অফিসের তরফ থেকে জানান হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সময় আবহাওয়ার পরিবর্তন ঘটছে। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ইতিমধ্যেই নিম্নচাপ অক্ষরেখায় পরিণত…
Read More
টোকেনাইজেশন: ডিজিটাল পেমেন্ট আরও নিরাপদ

টোকেনাইজেশন: ডিজিটাল পেমেন্ট আরও নিরাপদ

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ২০২১-এর সেপ্টেম্বর মাসে একটি গুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেশে ক্রমবর্ধমান সাইবার ও আর্থিক জালিয়াতি রুখতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা নেবে।নতুন নিয়ম অনুসারে পেমেন্ট নেটওয়ার্ক ও ইস্যুয়ার ব্যাংকগুলিকে টোকেন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) হিসেবে ই-কমার্স মার্চেন্ট ও পেমেন্ট এগ্রিগেটরদের জন্য কার্ড টোকেনাইজেশন সার্ভিস চালু করার অনুমতি দেওয়া হয়েছে। টোকেনাইজেশন হল এমন একটি পন্থা যা কার্ড নম্বরের পরিবর্তে টোকেন প্রদান করে, যা কিনা একটি ভার্চুয়াল নম্বর এবং কোনও মার্চেন্টের জন্য নির্দিষ্ট। যখন কোনও গ্রাহক মার্চেন্ট অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইন করেন (যেখানে তাদের কার্ডের তথ্য জমা রয়েছে), তখন তারা শুধু কার্ড নম্বরের শেষের ৪টি সংখ্যা দেখতে পান। টিএসপি’রা ওই কার্ড…
Read More
সাব-১৫কে সেগমেন্টের প্রথম স্মার্টফোন

সাব-১৫কে সেগমেন্টের প্রথম স্মার্টফোন

টেকনো গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড তার জনপ্রিয় ক্যামেরা-কেন্দ্রিক ক্যামন সিরিজ ক্যামন ১৮ থেকে সেগমেন্টের প্রথম স্মার্ট ফোন লঞ্চ করল। ক্যামনের এই স্মার্টফোনটিতে উচ্চতর ক্যামেরা পিক্সেল, আই অটোফোকাস এবং TAIVOS সুপার নাইট প্রযুক্তি থাকায় পেশাদার ভিডিও শুটিংয়ের অভিজ্ঞতা প্রদান করে। টেকনো ক্যামন ১৮  হল সাব-১৫কে সেগমেন্টের প্রথম এবং একমাত্র স্মার্টফোন যা প্রথম  ৪৮এমপি এআই ফ্রন্ট ক্যামেরা এবং একটি ৪৮এমপি এআই ট্রিপল রিয়ার ক্যামেরার সংমিশ্রণে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ক্যামেরার ক্ষমতা প্রদান করে। ক্যামন ১৮ একটি ৬.৮ এফএইচডি+ ডট-ইন ডিসপ্লে দেখায়। এছাড়া এতে ৭জিবি RAM ভার্চুয়াল মেমরি এক্সটেনশন সহ  মিডিয়াটেক হিলিও জি৮৫ প্রসেসর রয়েছে যা এটিকে একটি নিখুঁত ডিভাইস করে তোলে।২৭ ডিসেম্বর থেকে…
Read More
শিক্ষা প্রতিষ্ঠান করোনা আক্রান্ত হচ্ছে শিক্ষার্থিকরা

শিক্ষা প্রতিষ্ঠান করোনা আক্রান্ত হচ্ছে শিক্ষার্থিকরা

দীর্ঘ সময় বন্ধ থাকার পর চলতি বছর করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল নভেম্বর মাসে। সেই সময় থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে, ঠিক মতো নিয়ম না মানলে হয়তো ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে পারে রাজ্যে। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে, কিন্তু ইতিমধ্যেই আতঙ্ক বাড়িয়ে দিয়েছে করোনা। জানা গিয়েছে, নদীয়ার কল্যাণীতে একই স্কুলে ভাইরাস আক্রান্ত হয়েছে ২৯ পড়ুয়া! আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। নদিয়ার কল্যাণী জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে একসঙ্গে ২৯ পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। গত ৭ ডিসেম্বর অভিভাবক-শিক্ষকদের একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর দুই পড়ুয়ার হালকা জ্বর এবং সর্দি-কাশির উপসর্গ…
Read More
মুখ্যমন্ত্রীকে ১০লাখ আর্থিক সাহায্য পিএনবি-র

মুখ্যমন্ত্রীকে ১০লাখ আর্থিক সাহায্য পিএনবি-র

ব্যাঙ্কিং পরিষেবার সম্প্রসারণের মাধ্যমে ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের খাতিরে ২০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের(পিএনবি)এগজিকিউটিভ ডিরেক্টর স্বরূপ কুমার সাহা। উল্লেখ্য পিএনবি, ব্যাঙ্কিং পরিষেবার সম্প্রসারণের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়নে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বরূপ সাহা  বলেন, যে সব জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা নেই সেসব এলাকায়, এটিএম স্থাপনের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের জন্য কাজ করছে পিএনবি। সিএসআর কার্যকলাপের অংশ হিসাবে দরিদ্র আদিবাসী ছাত্রীদের হোস্টেল নির্মাণের জন্য পিএনবি-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে ১০লাখ টাকা তুলে দিলেন স্বরূপ কুমার সাহা।ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব কুমার অলোকের সাথে দেখা করে পিএনবি-র আধিকারিকরা কৃষকদের জন্য কিষাণ ক্রেডিটের আওতায় পর্যাপ্ত এবং সময়মত ঋণ…
Read More