08
Jan
‘রতন এন টাটা: দ্য অথরাইজড বায়োগ্রাফি’ গ্রন্থটি প্রকাশের ‘গ্লোবাল রাইট’ এসে গেল হার্পারকলিন্সের হাতে। হার্পারকলিন্স ইন্ডিয়ার পক্ষে উদয়ন মিত্র লেবিরিন্থ লিটারারি এজেন্সির অনীশ চন্ডীর কাছ থেকে গ্রন্থটি প্রকাশের বিশ্বব্যাপী স্বত্ব (গ্লোবাল রাইটস) গ্রহণ করেছেন। হার্পারকলিন্স ইন্ডিয়া ইংরেজি ও প্রধান ভারতীয় ভাষাগুলিতে গ্রন্থটি প্রকাশ করবে, আমেরিকায় প্রকাশ করবে হার্পারকলিন্স লিডারশিপ ও যুক্তরাজ্যে প্রকাশ করবে উইলিয়াম কলিন্স। ড. থমাস ম্যাথু রচিত গ্রন্থটি বিশ্বজুড়ে প্রকাশিত হবে ২০২২-এর নভেম্বরে। ড. থমাস ম্যাথু রতন এন টাটার জীবনীগ্রন্থে তাঁর বড় হয়ে ওঠার অনেক অজানা তথ্য জানিয়েছেন। যেমন আমেরিকায় তাঁর ছাত্রজীবন, ভারতে ফিরে আসা এবং টাটা গ্রুপের দায়িত্ত্ব গ্রহণের প্রথমদিকের নানা অজানা কথা। বর্তমানে টাটা গ্রুপ ভারতের…
