Blog

কামতাপুরী দাবিকে ঘিরে সমীকরণ বদলের আভাস,বার্তা কেপিপি সুপ্রিমো অমিত রায়ের

কামতাপুরী দাবিকে ঘিরে সমীকরণ বদলের আভাস,বার্তা কেপিপি সুপ্রিমো অমিত রায়ের

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। কোচবিহারে কামতাপুর পিপলস পার্টি-র কর্মীসভাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি এবার ঘাসফুল শিবিরের দিক থেকে মুখ ফেরাতে চলেছেন কেপিপি সুপ্রিমো অমিত রায়? কর্মীসভার শেষে তাঁর বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। কোচবিহারে দলের কর্মীদের নিয়ে দীর্ঘ বৈঠকে বসেন অমিত রায়। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে দল কামতাপুরী মানুষের দাবি-দাওয়া ও আবেগ নিয়ে ভাবনাচিন্তা করবে, কেপিপি সেই দলকেই সমর্থন করার কথা ভাববে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার প্রস্তুতিও শুরু করেছে কেপিপি। এদিনের…
Read More
বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে তৃণমূল

সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই, আজ ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা SIR-এর নামে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার সরাসরি কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূল নেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে। 2006 সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা…
Read More
রায়মাটাং চা বাগানে রাস্তার ধারে চিতাবাঘের দেহ উদ্ধার

রায়মাটাং চা বাগানে রাস্তার ধারে চিতাবাঘের দেহ উদ্ধার

চা বাগানের রাস্তার ধার থেকে এক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে।এই চা বাগান যাওয়ার রাস্তার ধারে শুক্রবার সকালে এক চিতাবাঘের দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের অনুমান, কোনো গাড়ির ধাক্কায় ওই চিতাবাঘটির মৃত্যু হতে পারে। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তবে কীভাবে চিতাবাঘের মৃত্যু হল ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে বনদফতর তরফে জানানো হয়।
Read More
বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’র মঞ্চ খুলে নেওয়ার অভিযোগ,ক্ষো*ভে ফুঁ*সছে বিজেপি

বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’র মঞ্চ খুলে নেওয়ার অভিযোগ,ক্ষো*ভে ফুঁ*সছে বিজেপি

তুফানগঞ্জে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার। অভিযোগ, শুক্রবার সকালে তুফানগঞ্জে বিজেপির তৈরি করা সভামঞ্চ পুলিশ খুলে দেয়। এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। বিজেপির পক্ষ থেকে এদিন তুফানগঞ্জ বিধানসভার বলরামপুর চৌপথি থেকে থানা মোড় হয়ে রামহরি মোড় পর্যন্ত ‘পরিবর্তন রথযাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে রামহরি মোড় এলাকায় একটি সভামঞ্চও তৈরি করা হয়েছিল। বিধায়ক মালতী রাভা রায়ের অভিযোগ, কর্মসূচির জন্য পুলিশের কাছে আগেই প্রয়োজনীয় অনুমতির আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের কর্মসূচি বন্ধ করতে তৎপর হয়েছে। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতেই সভামঞ্চ খুলে দেওয়া হয়েছে। এই…
Read More
‘বাংলার বাড়ি’ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, বাছাই করে ঘর দেওয়ার অভিযোগ বিজেপির

‘বাংলার বাড়ি’ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, বাছাই করে ঘর দেওয়ার অভিযোগ বিজেপির

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শ পল্লী ভেলকি পাড়ায় ‘বাংলার বাড়ি’ প্রকল্প ও বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য রোহিনি বর্মনের অভিযোগ, বেছে বেছে তৃণমূল নেতাকর্মীদেরই বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিনি বর্মন বলেন, তিনি এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য হলেও গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাঁর অজান্তেই করা হচ্ছে। তাঁর দাবি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় এলাকায় কাজ শুরু করা হয়েছে, কিন্তু সেই কাজের শিলান্যাস করা হয়েছে তাঁকে না জানিয়েই। এছাড়াও তাঁর অভিযোগ, গ্রামের তৃণমূল কর্মীদের মধ্যে অনেকেই বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছে।…
Read More
ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্ত, অনিল আম্বানি গোষ্ঠীর সংস্থায় ইডির অভিযান

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্ত, অনিল আম্বানি গোষ্ঠীর সংস্থায় ইডির অভিযান

ব্যবসায়ী অনিল আম্বানি-র গোষ্ঠীভুক্ত সংস্থা রিলায়েন্স পাওয়ার-কে ঘিরে তদন্তে নেমে শুক্রবার মুম্বই ও হায়দরাবাদে একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থা সূত্রে জানা গেছে, এই অভিযানে প্রায় ১০ থেকে ১২টি স্থানে একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে।অধিকারিকদের মতে, এই অভিযানে ইডির প্রায় ১৫টি দল অংশ নিয়েছে। সংশ্লিষ্ট সংস্থার অফিস এবং কিছু শীর্ষ আধিকারিকের সঙ্গে যুক্ত জায়গাগুলিতেও তল্লাশি চলছে। যদিও এই বিষয়ে রিলায়েন্স গ্রুপ -এর কাছে জানতে চাওয়া হলেও এখনও পর্যন্ত তাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে অনিল আম্বানির গোষ্ঠীর একাধিক সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। এই মামলায় অর্থ পাচার সংক্রান্ত আইনের পাশাপাশিবৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা…
Read More
টি–২০ সেমিফাইনালে ভারতের দাপুটে জয়ে উচ্ছ্বাস শহরে

টি–২০ সেমিফাইনালে ভারতের দাপুটে জয়ে উচ্ছ্বাস শহরে

টি - ২০ বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত জয় পেল ভারতীয় ক্রিকেট দল। শক্তিশালী ইংল্যান্ড ক্রিকেট দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। আগামী ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারতের এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ির হাসমিচক এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ উদযাপন করতে দেখা যায় বহু যুবক ও সাধারণ মানুষকে। “ভারত মাতা কি জয়” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর আবার বিশ্বকাপ জয়ের আশা জাগিয়েছে ভারতীয় দল। তাই ফাইনালের আগে থেকেই সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সকলেরই আশা, ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ জিতবে ভারত।
Read More
শ্রমিকদের চিকিৎসা সুরক্ষায় বড় পদক্ষেপ, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

শ্রমিকদের চিকিৎসা সুরক্ষায় বড় পদক্ষেপ, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের আর্থিক সহায়তায় কর্মচারী রাজ্য বীমা (চিকিৎসা সুবিধা) প্রকল্পের আওতায় কোচবিহারে নবনির্মিত ‘রাজ্য বীমা চিকিৎসালয়’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল দাগাপুর শ্রমিক ভবন থেকে। এই উদ্যোগকে শ্রমিক কল্যাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক পরিকাঠামো ও উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন বহু শ্রমিক ও তাঁদের পরিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আইন, বিচার ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারে নবনির্মিত এই ‘রাজ্য বীমা চিকিৎসালয়’ শ্রমিকদের জন্য…
Read More
সীমান্ত বন্ধে বিপাকে পানিট্যাংকি ব্যবসায়ীরা, নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা

সীমান্ত বন্ধে বিপাকে পানিট্যাংকি ব্যবসায়ীরা, নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা

বৃহস্পতিবার ভারতের প্রতিবেশী দেশ নেপালে সাধারণ নির্বাচন। আর সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সিল করা হয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকি এলাকা। কার্য তো বলা চলে একেবারে সীমান্তবর্তী এলাকায় করা নিরাপত্তায় মোরা রয়েছে। একদিকে যেমন এসএসবি নজরদারি চালাচ্ছে পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ৩রা মার্চ থেকে পাঁচই মার্চ রাত বারোটা পর্যন্ত সিল থাকবে ভারত নেপাল সীমান্ত এলাকা। এই সময়কালে কোনরকম আমদানি রপ্তানি করা যাবে না। যদিও বিশেষ জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পানিটিং কি সীমান্ত সহ ভারত নেপাল সীমান্তের সমস্ত এলাকায় সিল করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের কারণেই যদিও সিল করা…
Read More
বেঁধে দেওয়া হলো ডেডলাইন

বেঁধে দেওয়া হলো ডেডলাইন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কিছুতেই খুলছে না বকেয়া ডিএ মামলার জট। প্রাপ্য ডিএ চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা। এদিকে সরকারও নাকি রিট পিটিশনের পথে হাঁটতে চলেছে বলে শোনা যাচ্ছে। এসবের মাঝে অবমাননার মামলা নিয়ে বড় মন্তব্য করলেন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। সুপ্রিম কোর্ট ডিএ মেটানোর প্রক্রিয়ার জন্য ৬ই মার্চ, ৩১শে মার্চ এবং ১৫ই এপ্রিলের ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি…
Read More