22
Apr
গড়িয়া উৎসব রাজ্যের জনজাতি সম্প্রদায়ের একটি অন্যতম চিরাচরিত উৎসব। এই উৎসবের মাধ্যমে রাজ্যে জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন তৈরি হয়। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে দু'দিনব্যাপী গড়িয়া ও বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জনজাতি কল্যাণ দপ্তর, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ, আগরতলা পুরনিগম ও পানতীয় স্পোর্টিং সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জাতি জনজাতিদের মধ্যে রীতিনীতি, আচার আচরণের পার্থক্য থাকলেও উভয় সম্প্রদায়ের মধ্যে সব সময় এক ঐক্য বিরাজ করছে। এই ঐক্যকে পাথেয় করেই রাজ্যকে উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন,…
