Sonakshi Sarkar

1522 Posts
আইসক্রিমে পোকা পাওয়ায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান আইসক্রিম কারখানায়

আইসক্রিমে পোকা পাওয়ায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান আইসক্রিম কারখানায়

রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ফোল্ডিং মোড়ে এক ভ্রাম্যমান আইস ক্রিম বিক্রেতার কাছ থেকে বাচ্চাদের জন্য আইস ক্রিম কিনতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে শহর সহ জেলা জুড়ে, আতঙ্কিত হয়ে পরেন বাড়ির অভিভাবক থেকে অনেকেই। উল্লেখ্য, রবিবার জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা আইস ক্রিম কারখানা গুলোর মধ্যে ফোল্ডিং মোড়ের একটি কারখানায় তৈরি আইস ক্রিম এর মধ্যে পোকা কিলবিল করতে দেখে গ্রামবাসীরা। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরে সমগ্র জেলা জুড়ে। সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইস ক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা । এই প্রসঙ্গে জেলার কনজ্যুমার্স এফেয়ার্স দফতরের  আসিস্টেন ডিরেক্টর দেবাশীষ মন্ডল জানান, অনেক…
Read More
গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল না পাওয়ায় সড়ক অবরোধ করলেন উন্নয়ন ঠিকাদার সমিতি

গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল না পাওয়ায় সড়ক অবরোধ করলেন উন্নয়ন ঠিকাদার সমিতি

বকেয়া বিল মেটানোর দাবিতে জলপাইগুড়ির পাহাড়পুরে জাতীয় সড়ক অবরোধ রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের। প্ল্যাকার্ড হাতে ঠিকাদারদের ৩১ ডি জাতীয় সড়ক অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। আন্দোলনকারীদের অভিযোগ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল পাচ্ছেন না তাঁরা। সেকারণে রাস্তা অবরোধ করতে বাধ্য হলেন তাঁরা। রাস্তা অবরোধকারী ঠিকাদারদের দাবি,  ১০০ দিনের কাজে ইট, বালি,পাথর সাপ্লাই করেছেন তাঁদের অনেকে। এর জেরে কোটি কোটি টাকা বিল বকেয়া। অভিযোগ, MGNREGA প্রকল্পে জলপাইগুড়ি জেলায় রাস্তা, ড্রেন প্রভৃতি কাজের জন্য ১০০ কোটির বেশি টাকার ইট, বালি,পাথর সহ বিভিন্ন সামগ্রী সাপ্লাই করেছিলেন জেলার ৫ শতাধিক ভেন্ডার। ৩ বছর ধরে ওই টাকা বকেয়া। অবিলম্বে টাকা প্রদান করতে হবে, এই…
Read More
দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতার সঙ্গে ও সময়ের মধ্যে কাজ সম্পাদন করা সরকারের অগ্রাধিকার: মুখ্যমন্ত্রী

দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতার সঙ্গে ও সময়ের মধ্যে কাজ সম্পাদন করা সরকারের অগ্রাধিকার: মুখ্যমন্ত্রী

২০১৮-১৯ অর্থ বছর থেকে ২০২৫ এর এপ্রিল পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ১৬,৯৪২ জনকে নিয়োগ করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান সরকারের অন্যতম লক্ষ্য। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতার সঙ্গে ও সময়ের মধ্যে কাজ সম্পাদন করাকে অগ্রাধিকার দিয়েছে সরকার। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৪৭৯টি পদে নিয়োগ পত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আজ ৪৭৯টি পদে অফার দেওয়া হচ্ছে। এরমধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ১২৬ জন, পূর্ত দপ্তরে ১৯৭ জন এবং রাজ্য সমবায় ব্যাংকে ১৫৬ জন রয়েছেন। নিজ নিজ…
Read More
শিলিগুড়িতে দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করলেন পুলিশ

শিলিগুড়িতে দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করলেন পুলিশ

২০ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শম্ভু মাহাতো, বিহারের বাসিন্দা। জানা যায়, দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকায় বেআইনি মদের কারবার চালাতো অভিযুক্ত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
রক্তের শংকট মেটাতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রক্তদান ক্যাম্পের আয়োজন

রক্তের শংকট মেটাতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রক্তদান ক্যাম্পের আয়োজন

রক্তদান জীবন দান তাই শিলিগুড়ি পুলিশ কমিশনারের উদ্যোগে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে উৎসর্গ ব্লাড ডনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে,। রক্তের শংকট মেটাতেই বিগত কয়েক বছর ধরে বিভিন্ন থানা এবং ফারি গুলোতে স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের সংগ্রহ করা রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ওয়েস্ট টু দেবাশীষ বোস, মাটিগাড়া থানা আইসি অরিন্দম ভট্টাচার্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ি ইনচার্জ সজল রায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সহ মাটিগাড়া ওয়ান উপ প্রধান রেখা মল্লিক এবং সকল পুলিশকর্তারা।
Read More
শিলিগুড়িতে ফায়ার আর্মস ও কার্তুজ সহ একজন যুবককে আটক করল পুলিশ

শিলিগুড়িতে ফায়ার আর্মস ও কার্তুজ সহ একজন যুবককে আটক করল পুলিশ

শিলিগুড়ি শহরে বেআইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শুক্রবার রাতে মিলনপল্লী পিএনটি গলি এলাকা থেকে মোহাম্মদ বাপ্পা (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি প্রাণ কৃষ্ণ কলোনি (টিকিয়া পাড়া) এলাকায়। সে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিলনপল্লী এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই মোহাম্মদ বাপ্পাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তার দেহতল্লাশি চালিয়ে একটি ফায়ার আর্মস (অগ্নেয়াস্ত্র) এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি ওই এলাকায় বেআইনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে…
Read More
মোবাইলে বেটিং চালানোর অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেন কোতোয়ালি থানার পুলিশ

মোবাইলে বেটিং চালানোর অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেন কোতোয়ালি থানার পুলিশ

মোবাইল অ্যাপের মাধ্যমে আইপিএলে বেটিং চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। এর মধ্যে একজন তিস্তা পাড়ে দীঘল বাজার এলাকায় একটি সাইবার ক্যাফের মালিক। তার ক্যাফেতে জুয়া ও বেটিং এর আসর বসত। ধৃত অন্যজনের বাড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায়।
Read More
আইন শৃঙ্খলা, উন্নয়নমূলক কাজকর্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

আইন শৃঙ্খলা, উন্নয়নমূলক কাজকর্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যের অভ্যন্তরে কোন পাকিস্তানি নাগরিক অবস্থান করছেন কিনা সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে পাঠানোর জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যের প্রত্যেক জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জেলা শাসকদেরও এবিষয়ে নিয়মিত নজরদারী রাখতে এবং দ্রুত প্রশাসনের গোচরে আনতে তিনি পরামর্শ দিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সচিবালয়ে বিভিন্ন দপ্তরের সচিবদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের ৮ জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারসহ পদস্থ আধিকারিকদের নিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু, স্বাস্থ্য পরিষেবা, পানীয়জল, শিক্ষা, রাস্তাঘাট, সেচ ব্যবস্থা ও জনগণের অভাব অভিযোগ সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। বৈঠকে আলোচনাকালে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন…
Read More
৫০ কার্টন বিদেশী সিগারেট সহ দুজনকে আটক করল জলপাইগুড়ি জেলার পুলিশ

৫০ কার্টন বিদেশী সিগারেট সহ দুজনকে আটক করল জলপাইগুড়ি জেলার পুলিশ

বাঁশের আড়ালে বিদেশি সিগারেট পাচারের চেষ্টা, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রুখে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়িতে গ্রেফতার দুই। শুক্রবার বিকেল সাড়ে ৪ টা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান জলপাইগুড়ির কোতোয়ালি থানার পাহাড়পুর মোড়ের জোরা পেট্রোল পাম্পের কাছে বালাপাড়ায় ডিডিইউ দল অভিযান চালায়। একটি দশ চাকার কন্টেইনার গাড়ি আটক করে, যেটিতে দুজন ব্যক্তি ছিলেন: (১) মোঃ অসীম এবং (২) মোঃ সাদ্দাম (৩২), দুইজনের বাড়ি উত্তরপ্রদেশে। গাড়িটি তল্লাশি করে চালকের আসনের পিছনে একটি পরিবর্তিত চেম্বারে লুকানো ৫০ কার্টন বিদেশী সিগারেট উদ্ধার করে, যা সবুজ বাঁশ দিয়ে ঢাকা ছিল। জিজ্ঞাসাবাদের সময়, ধৃতরা জানিয়েছে যে গাড়িটি আসামের বাঙ্গাইগাঁও থেকে লোড করা…
Read More
লোকালয়ে চিতাবাঘ দেখার দাবিতে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে

লোকালয়ে চিতাবাঘ দেখার দাবিতে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে

বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ ওই এলাকার বাসিন্দা শুভঙ্কর বণিক তাঁর বাড়ির সামনে দিয়ে একটি চিতাবাঘকে পাঁচিল টপকে পালাতে দেখেছেন বলে দাবি। এনিয়ে রাতেই তিনি থানায় ও বন দপ্তরে ফোন করে বিষয়টি জানান। ওই ব্যক্তির দাবি, এর আগে তিনি জঙ্গল পথে একাধিকবার চিতাবাঘ দেখেছেন। ফলে তিনি নিশ্চিত, বৃহস্পতিবার রাতে যে প্রাণীটিকে তিনি দেখেন, সেটি চিতাবাঘই ছিল। তাঁর ওই দাবি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ, কয়েকদিন আগেই জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এক শ্রমিক মারাত্মক জখম হন। খাঁচা পাতা হলেও সেখানে এখনও চিতাবাঘ ধরা পড়েনি।
Read More