Sonakshi Sarkar

1522 Posts
শিলিগুড়িতে ৭০ গ্রাম ব্রাউন সুগার ও লক্ষাধিক নগদ টাকা সহ গ্রেফতার ৩

শিলিগুড়িতে ৭০ গ্রাম ব্রাউন সুগার ও লক্ষাধিক নগদ টাকা সহ গ্রেফতার ৩

বৃহস্পতিবার গভীর রাতে নকশালবাড়ির টুকরিয়া মোড় এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল ৭০ গ্রাম ব্রাউন সুগার ও ২ লক্ষ ৬৫ হাজার টাকা নগদ। মাদক কারবারের গোপন তথ্যের ভিত্তিতে নকশালবাড়ি থানার পুলিশ ওই এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিন যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম – বিশ্বনাথ বর্মন (টুকরিয়া মোড়), নন্দন বাসফোর (তোতারাম জোত) এবং বিশাল গুরুং (শান্তিনগর)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কেনাবেচার লেনদেন চলছিল ওই বাড়িতে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে আরও…
Read More
সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ‘না’ দর্শনার, হিন্দি ছবির জন্যই কি এই সিদ্ধান্ত?

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ‘না’ দর্শনার, হিন্দি ছবির জন্যই কি এই সিদ্ধান্ত?

আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং জুন মাস থেকে শুরু করবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কয়েক দিন আগেই ছবিতে কারা কাজ করবেন, তা ঘোষণা করেছেন তিনি। এই ছবির মাধ্যমেই প্রথম বার বড় পর্দায় দেখা যাবে ছোট পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। তাঁর বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু শোনা যাচ্ছে, এই চরিত্রে আর দেখা যাবে না তাঁকে। সৃজিতের ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দর্শনা। নেপথ্যে কী কারণ? ইতিমধ্যেই বিক্রম ভট্টের নতুন হিন্দি ছবিতে কাজ করছেন নায়িকা। দর্শনা জানিয়েছেন, হিন্দি ছবিতে অভিনয় করছেন বলে যে সৃজিতের ছবিতে না করেছেন এটা একেবারেই নয়। অভিনেত্রী বলেন, “আরও…
Read More
শিলিগুড়ির এস এফ রোডে দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হলেন পাঁচজন

শিলিগুড়ির এস এফ রোডে দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হলেন পাঁচজন

শুক্রবার সকালে শিলিগুড়ির ব্যস্ততম এস এফ রোডে দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হলেন অন্তত পাঁচজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একাধিক গাড়িকে। পরে বাইক আরোহীদেরও চাপা দেয় সেই গাড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সূত্রপাত এক দাগি মাফিয়ার গাড়ি থেকে। সকালবেলায় ওই ব্যক্তি গাড়ি থামিয়ে একটি দোকানে নামার সময় অসাবধানতাবশত এক্সেলেটরে চাপ পড়ে যায়। চালক গাড়ি বন্ধ না করায় দ্রুতগতিতে ছুটতে শুরু করে সেটি। গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৮০-৯০ কিমি। এরপর একে একে চার থেকে পাঁচটি গাড়িকে ধাক্কা মারে এবং বেশ কয়েকজন বাইক আরোহীকে আঘাত করে। এই ঘটনায় আহত হন কমপক্ষে পাঁচজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক…
Read More
একঘেয়ে খাবারে অরুচি সলমনের! তাই নিজেই রান্না করছেন ‘মিকচার’

একঘেয়ে খাবারে অরুচি সলমনের! তাই নিজেই রান্না করছেন ‘মিকচার’

একঘেয়ে রান্না আর মুখে রুচছে না বলিউডের ভাইজানের। রাঁধুনিদের গতানুগতিক রেসিপিতে সাফ না জানিয়ে দিয়েছেন। এখন হাতা-খুন্তি ধরে নিজেই রাঁধতে নেমেছেন সলমন খান। কখনও ডালের সঙ্গে মেশাচ্ছেন মাংস, আবার কখনও আচার দিয়ে স্যালাড। নিজের রাঁধা পদের নাম দিয়েছেন ‘মিকচার’।ফ্রিজে পড়ে থাকা বাসি খাবারও নাকি সলমনের ‘মিকচার’ রেসিপিতে বেশ সুস্বাদু হয়ে উঠছে। কোনও খাবারই নষ্ট করতে ভালবাসেন না ভাইজান। যদি স্বাদ পছন্দ না হয়, তা হলে একটির সঙ্গে অন্যটি মিশিয়ে দিয়ে স্বাদবদলের চেষ্টা করেন। যেমন, বাড়িতে যদি রাজমা রান্না হয়, বিরিয়ানিও থাকে, তা হলে দু'টিকে মিশিয়ে তাতে বিশেষ এক রকম মশলা যোগ করে দেবেন সলমন। সেটি নাকি খেতে বেশ অন্য রকম…
Read More
ব্যাপক ঝড়বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত চোপড়া ব্লকের ঘৃনিগাঁও গ্রামের একাধিক ঘরবাড়ি  

ব্যাপক ঝড়বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত চোপড়া ব্লকের ঘৃনিগাঁও গ্রামের একাধিক ঘরবাড়ি  

বুধবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘৃনিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, উগরে পড়ে একাধিক গাছ, ভেঙে পড়েছে বিদ্যুৎতের খুটি, এতে প্রায় লন্ডভন্ড হয়ে পড়েছে একাধিক গ্রাম। জানা গিয়েছে বুধবার রাতে আচমকা ব্যাপক ঝড়বৃষ্টি হয়। চলে ঝড়ের তান্ডব। এতে ঘৃনিগাঁও গ্রাম পঞ্চায়েতের আসরামগছ, জগথরা, লাল বাজার, চাকলাগছ, গোড়ায়ত বস্তি সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের খবর পেয়ে স্হানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূলের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত গ্রাম গুলি পরিদর্শন করে দেখছেন। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস উপপ্রধান সকিমুল ইসলাম।
Read More
বিরিয়ানির মাংসে পোকা ! পুরনিগমের নজরদারির খামতির অভিযোগ তুলে বিক্ষোভ শিলিগুড়িতে

বিরিয়ানির মাংসে পোকা ! পুরনিগমের নজরদারির খামতির অভিযোগ তুলে বিক্ষোভ শিলিগুড়িতে

একটি দোকানের বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাল বঙ্গীয় হিন্দুমঞ্চ। বৃহস্পতিবার সকালে পুরভবনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। যদিও, পুলিশি বাধায় পুর গেটের সামনে আটকে পড়েন বিক্ষোভকারীরা। মঙ্গলবার শিলিগুড়ি চম্পাসারি এলাকার একটি দোকানে বিক্রিযাত বিরিয়ানির মাংসের মধ্যে পোকা পান ক্রেতা। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শহর। বিক্ষোভের মুখে পড়ে দোকান ছেড়ে পালিয়ে যান দোকান মালিক। ঘটনার পর পুলিশ নিয়ন্ত্রনে নিয়ে এসে ওই দোকানে তালা ঝুলিয়ে দেয়। সেই ঘটনায় পুরনিগমের নজরদারির খামতির অভিযোগ তুলে এদিন শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের কাছে স্মারকলিপি দিতে আসেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। 'মেয়রবাবু বিরিয়ানি খাবেন ? ' স্লোগান তুলে হাতে প্লাকার্ড নিয়ে…
Read More
প্রসববেদনার উপশম ‘ওয়াটারবার্থ’! মেয়ের জন্ম নিয়ে মুখ খুললেন কল্কি কেঁকলা

প্রসববেদনার উপশম ‘ওয়াটারবার্থ’! মেয়ের জন্ম নিয়ে মুখ খুললেন কল্কি কেঁকলা

কল্কি কেঁকলা, বলিউডের ছকভাঙা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এই ছকভাঙার অভ্যাস তাঁর শুধু পর্দায় নয়। বরং নিজের জীবনেও। গাই হার্শবার্গকে বিয়ে করার পর ২০২০ সালে তাঁরা জন্ম দেন কন্যা স্যাফোর। আর তা নিয়েই সমালোচনার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।কল্কি মেয়ের জন্ম দিয়েছিলেন জলের মধ্যে। পশ্চিমা বিশ্বের দেশগুলিতে অস্ত্রোপচারের পরিবর্তে স্বাভাবিক প্রসবের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সে ক্ষেত্রে জলপ্রসব বা ওয়াটারবার্থের দিকে ক্রমশ ঝোঁক বাড়ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। কল্কি বলেন, “আমার মনে হয়, এটা প্রাথমিক পদ্ধতি হওয়া উচিত সন্তান প্রসবের। জলপ্রসব শরীরের জন্য অনেক সহজ ও আরামদায়ক। প্রাকৃতিক ভাবে সন্তানের জন্ম হচ্ছে। এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে।…
Read More
উত্তরবঙ্গের সমতলের জন্য হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গের সমতলের জন্য হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

সিকিম সহ উত্তরবঙ্গের সমতলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর, এরই মধ্যে তিস্তার জল বৃদ্ধি, জলমগ্ন পশ্চিম দোলাইগাঁও – ক্ষতিগ্রস্ত প্রায় ৬৮ পরিবার। পাহাড়ে ভারী বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সমতল এলাকাতেও জল বাড়তে শুরু করেছে, যার ফলে মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দোলাইগাঁও এলাকায় প্রায় ৬৮টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। জানা গেছে, জল নিয়ন্ত্রণে গজলডোবার তিস্তা ব্যারেজের দুটি গেট খুলে দিতে হয়েছে। যার ফলস্বরূপ তিস্তার তীরবর্তী এলাকায় হঠাৎ জল ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকাল থেকেই জলস্তর দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে পৌঁছান ক্রান্তির বিডিও রিমিল সোরেন।…
Read More
শনিবার ফিরছে আইপিএল, কোন কোন দল থাকছে প্লে-অফে?

শনিবার ফিরছে আইপিএল, কোন কোন দল থাকছে প্লে-অফে?

আট দিন পর শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল বন্ধ হওয়ার আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল তিনটি দল। ফলে এখন সাতটি দল রয়েছে প্লে-অফের দৌড়ে। গুজরাত টাইটান্স (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)এই মুহূর্তে আইপিএলের ‘ফার্স্ট বয়’। প্লে-অফ থেকে মাত্র একটি জয় দূরে। ১৮ পয়েন্ট পেলেই প্রথম চারে থাকা নিশ্চিত হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)গুজরাতের মতো বেঙ্গালুরুও একটি ম্যাচ জিতলেই প্লে-অফে চলে যাবে। বাকি তিনটি ম্যাচ হারলেও প্লে-অফে যেতে পারে, যদি বাকি ফলাফল তাদের পক্ষে যায়। পঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৫ পয়েন্ট)দু’টি ম্যাচ জিতলে তবেই প্লে-অফ নিশ্চিত হবে পঞ্জাবে। এই মুহূর্তে প্লে-অফে ওঠার জন্য…
Read More
ফের পরিচালক বনাম ফেডারেশন তরজা!

ফের পরিচালক বনাম ফেডারেশন তরজা!

বুধবার সকালে এসভিএফ প্রযোজিত ‘হুলি গান ইজম’ মিউজ়িক ভিডিয়োর শুটিং হওয়ার কথা ছিল— পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু শেষ মুহূর্তে শুরু করা গেল না শুটিং। নেপথ্যে সেই ফেডারেশন বনাম পরিচালক তরজা। অভিযোগ, ফেডারেশনের অসহযোগিতার কারণেই বন্ধ করে দিতে হল শুটিং। ফেডারেশনের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এ দিন যদিও শুটিংয়ে ছিলেন না অনির্বাণ। শুটিং বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে পরিচালকও এখনই প্রকাশ্য বক্তব্যে নারাজ।
Read More