Sonakshi Sarkar

1803 Posts
ফের শিলিগুড়ির শিবমন্দির বাজারে সোনার দোকানে ডাকাতি, পুলিশ তদন্ত শুরু করেছে

ফের শিলিগুড়ির শিবমন্দির বাজারে সোনার দোকানে ডাকাতি, পুলিশ তদন্ত শুরু করেছে

সোমবার বেলা বারোটা নাগাদ শিবমন্দির বাজারের এই জুয়েলারিতে প্রথমে এক যুবক সোনার লকেট কিনতে ঢোকেন। বেশকয়েকটি লকেট দেখার পরেও পছন্দ না হওয়ায় সোনার চেইন দেখবেন বলে জানায়। এরপর একের পর এক সোনার মালা দোকানীর কাছ থেকে দেখতে চাইছিলেন ওই যুবক। কিছুক্ষণ বাদেই আরেক যুবক ওই জুয়েলারিতে আসে। সোনার মালা গুলির ওজন এবং দাম নিয়ে দোকানদারের সাথে এক যুবক কথা বলছিলেন। ঠিক সেই সময় অপর যুবক ওই দোকানের কাউন্টারে রাখা ১০ টি সোনার চেইন নিয়ে নিমেষেই চম্পট দেয়। পাশাপাশি প্রথমে যে যুবক সোনার মালা দেখতে ঢুকেছিল, সেও পছন্দ হচ্ছে না বলে কয়েক মিনিটের মধ্যেই দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এবং রাস্তার…
Read More
শিল্পীদের জন্য কর্মসংস্থানের নতুন মঞ্চ “সৃজন মেলা” শুরু হল জলপাইগুড়িতে

শিল্পীদের জন্য কর্মসংস্থানের নতুন মঞ্চ “সৃজন মেলা” শুরু হল জলপাইগুড়িতে

এই মেলার উদ্বোধন করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের মাননীয় বিডিও, মিহীর কর্মকার মহাশয়। সদর বিডিও মিহীর কর্মকার জানালেন, “উইংস আর্টিস্ট গ্রুপ”-এর মতো একটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংস্থার এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি মনে করেন, এই ধরনের মেলা তরুণ-তরুণীদের হস্তশিল্পের প্রতি আগ্রহী ও উৎসাহিত করবে। তারা ভবিষ্যতের কর্মসংস্থানের পথ পাবে। তিনি বিভিন্ন সরকারি প্রকল্পে যোগদানের জন্য এই শিল্পীদের আহ্বান জানান। এই মেলায় মোট ২৫টি স্টল রয়েছে। অংশগ্রহণকারী শুধু জলপাইগুড়ি নয়, বরং ইসলামপুর, শিলিগুড়ি এবং মালবাজারের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা তাদের হাতে গড়া শিল্পকর্ম নিয়ে এসেছেন। ক্রেতারা সরাসরি শিল্পীর কাছ থেকে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন, ফলে মধ্যস্বত্তাভোগী দের এড়িয়ে তারা তুলনামূলকভাবে কম…
Read More
রামপুরহাট থানার বর্ষাল মোড়ের কাছে ভয়াভহ পথ দুর্ঘটনায় আহত ৮ জন পুণ্যার্থী

রামপুরহাট থানার বর্ষাল মোড়ের কাছে ভয়াভহ পথ দুর্ঘটনায় আহত ৮ জন পুণ্যার্থী

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের যাত্রার পথে ঘটে গেল দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ রামপুরহাট থানার বর্ষাল মোড়ের কাছে একটি চারচাকা গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে আসার সময় চারচাকা গাড়িটি বর্ষাল ঢোকার আগে একটি বাইককে ধাক্কা মারে। বাইকচালক গাড়িটিকে থামতে বললেও, চালক না দাঁড়িয়ে দ্রুত চলে যায়। কিছুটা এগিয়ে বর্ষাল মোড়ের কাছে গিয়ে গাড়িটির সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ওই অটোতে থাকা ১১ জন পুণ্যার্থীর মধ্যে ৮ জন আহত হন। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে…
Read More
যানজট কমাতে প্রশাসনের বিশেষ উদ্যোগ, বর্ধমান রোড ফ্লাইওভারের কাছে খুলে যাচ্ছে সার্ভিস রোড

যানজট কমাতে প্রশাসনের বিশেষ উদ্যোগ, বর্ধমান রোড ফ্লাইওভারের কাছে খুলে যাচ্ছে সার্ভিস রোড

বর্ধমান রোডের উড়ালপুলের কাজ এখনই শেষ না হলেও, যানজট কমাতে প্রশাসন উদ্যোগ নিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব শনিবার নির্মীয়মাণ উড়ালপুল পরিদর্শন করে জানান, পুজোর আগে ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে যানজটে জর্জরিত মানুষজনের। মেয়র স্পষ্ট জানিয়ে দেন, নতুন বছরের আগে উড়ালপুল চালু হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের মধ্যেও কাজ শেষ হওয়ার সুযোগ নেই। জানুয়ারিতেই মূল উড়ালপুল চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই উড়ালপুল। রেললাইনের উপর দিয়ে যে অংশ যাচ্ছে, সেই কাজ করছে রেল, তবে সেই অংশে এখনও…
Read More
চুরি যাওয়া সোনার চেন সহ তিন দুষ্কৃতীকে আটক করলেন প্রধান নগর থানার পুলিশ

চুরি যাওয়া সোনার চেন সহ তিন দুষ্কৃতীকে আটক করলেন প্রধান নগর থানার পুলিশ

গত ২৬ জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন ছিনতাই হয়। তার কিছুদিন পর, ২৭ জুলাই চাম্পাশড়ি এলাকাতেও একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এই দুটি ঘটনার পর তদন্তে নেমে প্রধান নগর থানার পুলিশ ফাঁদ পেতে ফাটাপুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল— বিশ্বজিত রায়, রাজেশ সিং এবং সঞ্জু গোয়ালা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে তাদের কাছ থেকে দু’টি ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজ, শনিবার ধৃতদের ফের শিলিগুড়ির আদালতে তোলা হয়। এ বিষয়ে প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার জানান, “টানা ছিনতাইয়ের ঘটনায়…
Read More
শিলিগুড়ির নার্সিংহোমে আগুন, রোগী এবং রোগীর পরিবারের মধ্যে ছড়াল আতঙ্ক

শিলিগুড়ির নার্সিংহোমে আগুন, রোগী এবং রোগীর পরিবারের মধ্যে ছড়াল আতঙ্ক

শিলিগুড়ি স্টেডিয়াম এর কাছে তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন। খবর পেয়ে ছুটে এল দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। নার্সিংহোম সূত্রে বলা হয়েছে সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া দেখা দিয়েছিল তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। যেহেতু নার্সিংহোমে আগুন ফলে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে খুব দ্রুত শিলিগুড়ি দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও নার্সিংহোমে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে ছাদের সোলার প্যানেলেই শর্ট সার্কিট হয় এবং…
Read More
জলমগ্ন স্কুল, ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গায় প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের পঠনপাঠন চলছে রাস্তার মধ্যেই

জলমগ্ন স্কুল, ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গায় প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের পঠনপাঠন চলছে রাস্তার মধ্যেই

তিস্তার জল ঢুকে গিয়ে জলমগ্ন হয়ে পোকামাকড় ও সাপখোপে ভর্তি হয়ে গিয়েছে তাই একপ্রকার বাধ্য হয়ে রাস্তার মধ্যেই পঠনপাঠন চলছে  ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের উত্তরবাসুসুবা হাবিরুদ্দিন স্মৃতি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের। জানা গিয়েছে এখনো চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েত এলাকার ৮টি গ্রামের প্রায় ৪০০০ বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। তার মধ্যে এই স্কুলের প্রাঙ্গণেও একহাটু জল জমে রয়েছে। এমনকি স্কুলের ভিতরেও জল জমে রয়েছে। তাই ক্লাসরুম গুলোতে রয়েছে নদিতে ভেসে আসা বিভিন্ন পোকামাকড় ও সাপ ব্যাঙ বাসা বানিয়ে বসবাস করছে।স্কুলের ভিতরে বসার পরিবেশ নষ্ট বিষাক্ত পোকামাকড়েরা বসবাস করছে। তাই বাধ্য হয়েই শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তার মধ্যেই পঠন পাঠন শুরু করেছে। কখনো প্রখর রৌদ্র কখনো মুষলধারে…
Read More
বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন

বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন

বুধবার নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি ৬৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। এছাড়া এদিন বিদ্যালয়ের খুদে ছাত্র-ছাত্রীদের বর্ষা থেকে বাঁচতে রেইনকোট দেওয়া হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্ব চাঁদ ঠাকুর, এডিসিপি অভিষেক মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্তারা।
Read More
শিলিগুড়ির শক্তিগড়ে গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব

শিলিগুড়ির শক্তিগড়ে গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব

শহরের শক্তিগড় এলাকায় গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব। উজ্জ্বল সংঘ ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি পূজা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘক্ষণ টহলদারি চালানো হয়। উজ্জ্বল সংঘের সভাপতি বাপন রায় বলেন, “আমরা আতঙ্কে আছি। পূজা করার আগেই আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।” শহরের ৩২ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
দুর্গাপূজার আগেই খুলে দেওয়া হবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু, জানালেন জেলাশাসক

দুর্গাপূজার আগেই খুলে দেওয়া হবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু, জানালেন জেলাশাসক

সেতু রিপিয়ারিং এর কাজ প্রায় শেষ। চলতি মাসের শেষে গজলডোবা তিস্তা ব্যারেজের সেতু খুলে দেওয়া হবে বলে জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জানান। তিস্তা ব্যারেজের সেতু কয়েক মাস বন্ধ থাকার পর স্থানীয়দের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছিল বাইক চলাচল জন্য। সামনেই পুজো, আরি পুজোর মৌসুম যেন কোন অসুবিধা সম্মুখীন না হয় সেকারণেই জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজের উপর দীর্ঘ এই সেতুর কাজ প্রায় শেষ পর্যায়। চলতি মাসেই যাতায়াতের জন্য এই সেতু খুলে দেওয়া হবে বলে আশ্বাস জেলা শাসকের। যদিও দীর্ঘ কয়েক মাস ধরে এই সেতু বন্ধ থাকার দরুন শিলিগুড়ি-জলপাইগুড়ি, ডুয়ার্সের যোগাযোগে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজনের। সেতু খুলে গেলে সকলেই উপকৃত হবে…
Read More