Sonakshi Sarkar

1803 Posts
অল্পের জন্য প্রাণে বাঁচলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা মিজানুর রহমান

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা মিজানুর রহমান

সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মিজানুর রহমান আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে একটি দলীয় বৈঠক সেরে ফেরার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিজানুর রহমান। শুক্রবার গভীর রাতে বীরপাড়া চৌপতি মোড়ে ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিজানুর রহমানের গাড়িটি ধীরগতিতে চৌপতিতে পৌঁছনোর সময় পিছন দিক থেকে দুটি লরি একের পর এক ধাক্কা মারে। তীব্র ধাক্কায় মিজানুরের গাড়িটি সামনের দিকে ছিটকে গিয়ে আরেকটি গাড়িকে আঘাত করে। মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও, অলৌকিকভাবে অক্ষত থাকেন মিজানুর রহমান ও তাঁর গাড়িতে থাকা কর্মী-সমর্থকরা। ঘটনার পর মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরপাড়া চৌপতিতে। উপস্থিত মানুষজন ছুটে…
Read More
বাংলা বলতে অস্বীকার করায় প্রতিবাদ , ময়দানে শিলিগুড়ি বাংলা পক্ষ

বাংলা বলতে অস্বীকার করায় প্রতিবাদ , ময়দানে শিলিগুড়ি বাংলা পক্ষ

হিন্দি বুঝতে পারলে বুঝুন, নাহলে শিখে আসুন।হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।আমি বাংলা বলবো না।হ্যাঁ, এই কথাগুলোও হিন্দিতেই বললেন এক সরকারি কর্মী। অভিযোগ, শিলিগুড়ি জেলা হাসপাতালের এক ফার্মাসিস্ট এক রোগীর পরিবারকে এই কথা গুলিই বলেছেন। রোগীর পরিবারের অভিযোগ, তিনি হিন্দি বুঝতে পারছিলেন না, চিকিৎসক কোন ওষুধ কখন খেতে বলেছেন তা তিনি ফার্মাসিস্ট কে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু অভিযোগ,কর্তব্যরত শিলিগুড়ি জেলা হাসপাতালের ওই ফার্মাসিস্ট বাংলা বুঝলেও নাকি বাংলা বলতে চাইছিলেন না। রোগীর পরিবার ওই ফার্মাসিস্ট কে বাংলাতে বলার অনুরোধ করেন। রোগীর পরিবারের অভিযোগ, সেই সময় ওই ফার্মাসিস্ট রোগীর পরিবারকে বলেন, হিন্দি শিখে আসুন, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই আমি হিন্দিতেই কথা বলব। বাংলাতে বলবো না।এই…
Read More
সাধারণ মানুষকে সহায়তা করতে এস আই আর হেল্প ক্যাম্প করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক

সাধারণ মানুষকে সহায়তা করতে এস আই আর হেল্প ক্যাম্প করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক

সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে সব রকম সহায়তা করতে এই উদ্যোগ বলেই জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। আজ সকাল ন'টা নাগাদ শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এন টি এস মোড়ে এস আই আর হেল্প ডেস্কে বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক এবং বিজেপির কর্মকর্তারা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, এস আই আর নিয়ে তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে ভুল বোঝাচ্ছে। সেই ভয় এবং ভুল বার্তা যাতে মানুষের মধ্যে না থাকে সেই কারণেই তার এই উদ্যোগ। তিনি বলেন যে কোন মানুষ যদি এস আই আর নিয়ে উদ্বেগে থাকেন তারা এই ক্যাম্পে এলে তাদের সমস্ত রকম সহায়তা করবে বিজেপির কর্মকর্তারা। শংকর বাবু বলেন তৃণমূল এস আই আর এর বিরোধিতা…
Read More
জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার দাবিতে সিএমওএইচ-কে স্মারকলিপি জমা

জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার দাবিতে সিএমওএইচ-কে স্মারকলিপি জমা

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবিতে সিএমওএইচকে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। তাদের দাবি, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও সেখানে এখনও বহু বিভাগ চালু হয়নি। অভাব রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের। ফলে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এছাড়া জলপাইগুড়ির একটি নার্সিংহোম ছাড়া অন্য কোনও নার্সিংহোমে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পেনশনার্সদের। তাঁদের দাবি, এমনিতেই ফ্যমিলি পেনশনের অবস্থা ভালো নয়। তারউপর জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভালো না হওয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অনেকেই ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। দ্রুত জলপাইগুড়ি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং সেইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত…
Read More
ব্যাগভর্তি সকেট বোমা সহ দুই যুবককে আটক করলেন ভগবানগোলা থানার পুলিশ

ব্যাগভর্তি সকেট বোমা সহ দুই যুবককে আটক করলেন ভগবানগোলা থানার পুলিশ

ভগবানগোলা থানার খুলারপুকুর পশ্চিম হাজিপাড়া এলাকায় একটি বাড়ির ছাদ থেকে ব্যাগভর্তি সকেট বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ জেলা পুলিশ কর্তৃক প্রদান হেল্পলাইন নম্বরের মাধ্যমে পুলিশের কাছে তথ্য আসে যে খুলারপুকুরে একটি বাড়ির ভিতর বোমা রাখা রয়েছি। বাড়ির মালিক আহমুদ জামাল পলাতক। তার দুই ছেলে মাতিন শেখ ও আদিল শেখকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। ব্যাগ ভর্তি ওই বোমা গুলো কীভাবে বাড়ির ছাদে এল, এর পিছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখছে ভগবানগোলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। অনুমান করা হচ্ছে যে ওই ব্যাগে দশটি সকেট বোমা থাকতে…
Read More
জলপাইগুড়িতে সবজির দাম আকাশছোঁয়া, ‘সুফল বাংলা’র ভ্রাম্যমান স্টল স্বস্তি দিল ক্রেতাদের

জলপাইগুড়িতে সবজির দাম আকাশছোঁয়া, ‘সুফল বাংলা’র ভ্রাম্যমান স্টল স্বস্তি দিল ক্রেতাদের

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে রাজ্য কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের বাজারগুলোতে‌ সকাল থেকেই ছড়িয়ে পড়ছে সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলো। সেখানে সস্তায় সবজি কিনতে ব্যাপক‌ ভিড় জমছে‌ ক্রেতাদের। সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলোতে আলু, বেগুন, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচালঙ্কা সহ বিভিন্ন ধরনের সবজি অনেক সস্তায় বিক্রি করা হচ্ছে। বাজার থেকে কম দামে সবজি কিনতে পেরে চওড়া হাসি দেখা‌ যাচ্ছে ক্রেতাদের মুখেও। গত মাসে ভয়াবহ বন্যা ও তার কয়েক‌ সপ্তাহ ‌পর‌ মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকার বিভিন্ন বাজারে সবজির দাম রীতিমতো আগুন। তবে বাজারের‌ তুলনায় অনেক কম দামে সবজি বিক্রি…
Read More
ধূপগুড়ি ও দুরামারি বাজারে টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ

ধূপগুড়ি ও দুরামারি বাজারে টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য ১৫০০ থেকে ১৬০০ টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত খরচের কারণে সমস্যায় পড়েছেন বহু টোটো চালক। তাঁদের অভিযোগ প্রতিদিন গড়ে দুই থেকে তিনশো টাকা আয় করে ওই পরিমাণ রেজিস্ট্রেশন ফি দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। এর প্রতিবাদেই সোমবার সকাল থেকে ধুপগুড়ি, বানারহাট ও দুরামারি এলাকায় টোটো চলাচল বন্ধ করে রাখেন টোটো চালকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীসহ দূরদূরান্ত থেকে বাজারে আসা মানুষজন।
Read More
মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা  শিলিগুড়ি শহর

মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা  শিলিগুড়ি শহর

রিচা ঘোষ! নামটাই এখন যেন এক আবেগ, এক গর্ব, এক উন্মাদনা শিলিগুড়ির মানুষের কাছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা শহর। শহরের সর্বত্রই একটাই স্লোগান— “রিচা, তুমি আমাদের গর্ব!” রবিবার সন্ধ্যার পর থেকেই হিলকার্ট রোড, বাঘাযতীন পার্ক, হাকিমপাড়ার অলিগলি থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় আনন্দ উৎসব। আতশবাজির শব্দে, ঢাকের তালে, গানের ছন্দে কেঁপে ওঠে শহর। রিচার বাড়ির সামনে মানুষের ভিড় সামলানোই দায়। উৎসবমুখর পরিবেশে এলাকার মানুষ চিৎকার করে উঠছিলেন— “আমাদের রিচা দেশের মুখ উজ্জ্বল করেছে!” রিচার প্রতিবেশীদের কথায়, “রিচাকে ছোট থেকে খেলতে দেখেছি। ওর মধ্যে আলাদা জেদ, পরিশ্রম…
Read More
নদিয়ায় পাসপোর্ট কান্ডে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেন ইডি

নদিয়ায় পাসপোর্ট কান্ডে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেন ইডি

আজ সকালে নদিয়ার চাকদহ থানার দুবড়া গ্রাম পঞ্চায়েতের পরারি গ্রামে হানা দেয় ইডি-র একটি বিশেষ দল। মোট ১১ জন আধিকারিক, যার মধ্যে একজন মহিলা ছিলেন, এই অভিযানে অংশ নেন, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী সহ মোট চারটি গাড়ি। সূত্রের খবর, জাল পাসপোর্ট কাণ্ডে ইন্দু ভূষণ হালদার নামে এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছিল ইডি। তার জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আজ তিনজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। আটক হওয়া তিনজন হলেন বিনন্দ সরকার, বিপুল সরকার ও বিপ্লব সরকার। তাদের মধ্যে একজন রাজমিস্ত্রি ও একজন কাঠমিস্ত্রি বলে জানা গেছে। সোমবার ভোর ছটা নাগাদ ইডি আধিকারিকেরা তাদের বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রায় চার ঘণ্টা…
Read More
মালদায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সামাজিক কর্মসূচির আয়োজন

মালদায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সামাজিক কর্মসূচির আয়োজন

চাঁচলে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রক্তদান শিবির।রাম মন্দির আন্দোলনে নিহত কর সেবকদের স্মৃতির উদ্দেশ্যে হুতাত্মা দিবস উপলক্ষে তরলতলা মোড়ে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। যেখানে সংগঠনের প্রায় ২৫ জন সদস্য রক্তদান করেন। মূলত সংগঠনের যুবকদের উদ্যোগে এই কর্মসূচি হয়। পরবর্তীতে আরো সামাজিক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের চাঁচল খন্ডের পক্ষ থেকে।
Read More